Home আঞ্চলিক যশোরে যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা

6

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।

যশোরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হয়েছেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি (৫২)।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে যশোর শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় তার বাস ভবনের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, বেলা ১২টার দিকে ধনি তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। ওইসময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার উপরে আক্রমণ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ধনির কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। নিহতের সজনদের দাবী স্থানীয় একটি প্রভাবশালি চক্র এই হত্যাকান্ডের জন্য দায়ি।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাক্তার এন কে আলম বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।