নগরীতে যুবলীগ নেতা কাজী কামালের ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের কারণে ২৪নং ওয়ার্ডের ঘরবন্দি মানুষদের মাঝে যুবলীগের সদস্য কাজী কামাল হোসেনর উদ্যোগে পবিত্র রমজানের উপহার হিসাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩টায় ১ম রমজানে
প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, কাঞ্চল, মাসুম, মুরাদ, হিমু, সুমন, মাহমুদুল ইসলাম সুজন প্রমুখ।
নগরীতে কর্তব্যরত পুলিশ সদস্যদের ইফতার দিলেন ছাত্রলীগ নেতা ইমরান
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ব্যক্তিগত উদ্যোগে প্রথম রমজানে নগরীর বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত পুলিশদের ইফতারের ব্যবস্থা করেন এবং তিনি নিজে মোটরসাইকেলযোগে বিভিন্ন পয়েন্টে এগিয়ে গিয়ে কর্তব্যরত পুলিশের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন।
ইমরান হোসেন বলেন, করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন, আর এই যুদ্ধটি হচ্ছে ঘরে থাকার যুদ্ধ। এই যুদ্ধে সম্মুখ যোদ্ধারা হচ্ছে ডাক্তার, নাসর্, সাংবাদিক ও পুলিশ ভাইয়েরা। ডাক্তার, নার্স সাংবাদিকদের মত এই পুলিশ ভাইয়েরা দিনরাত নিরলস শ্রম দিয়ে এবং প্রাণের ঝুঁকি নিয়ে তাদের কর্তব্য পালন করছেন। মাহে রমজানের প্রথম দিন আমরা সবাই পরিবারের সাথে ইফতারি করবো, কিন্তু আমাদের এই পুলিশ ভাইয়েরা তাদের দায়িত্ব পালনে পথে প্রান্তরে থাকবে তাই তাদের জন্য আমার আজকের এই ুদ্র প্রয়াস।
প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপ্রেরণায় আমরা ছাত্রলীগ পরিবার এই দুর্যোগের ভেতরেও সর্বোচ্চ নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের মানবিক দায়িত্বগুলো পালন করে যাচ্ছি। ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং আজও তার ব্যত্যয় ঘটেনি।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক কাজী নাজিব, উপ দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুন্না, সহ-সম্পাদক রাকিব মাহমুদ, কার্যনির্বাহী সদস্য এস এম আবিদ হাসান ফাহিম, এস এম শাহজাহান শাহরুখ, কবিরুল ইসলাম, শাহীন আলম রাজ প্রমুখ।
খুমেকে করোনা উপসর্গ নিয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার
করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে তিনি মারা যান।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মারা গেছেন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। তাই সকালে করোনা পরীার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
জানা গেছে, শুক্রবার পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ নেতা আড়ংঘাটা এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় এখনও পায়নি পুলিশ।
আড়ংঘাটা থানার উপ পরিদর্শক রশিদুল ইসলাম জানান, শুক্রবার রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে রাস্তায় পরে থাকতে দেখে। পরে সকালে স্থানীয় আড়ংঘাটার চেয়ারম্যান খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে খবর দেয়। পরে একটি অ্যাম্বুলেন্স এ করে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার কোন পরিচয় পাওয়া যায়নি।
খুলনা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেনা উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শিশুটি মারা যায়। শিশুটির করোনা পরীার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়।
খুমেক সূত্রে জানা যায়, শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করেনা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। খুমেকের আবাসিক ফিজিসিয়ান ও করেনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শিশুটি শুক্রবার করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তাকে করোনা আইসোশেন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল, গতকাল সকালে তার মৃত্যু হয়। শিশুটির করোনা পরীার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ফকিরহাটে হেলাল উদ্দীনের পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এর পক্ষ হতে ২শর্তাধিক অসহায় দঃুস্থ্য ও গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে এই সমস্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও ইউপি সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, জামাল উদ্দিন ফকির, ফোরকান শিকারী, অসিত দাশ, পুষ্পল দাশ, নির্মলেন্দু দেবনাথ, আব্দুল রাজ্জাক, অজয় বিশ^াস ও মহিলা সদস্যা মোছাঃ কামরুন্নাহান নীপা প্রমুখ।
ফকিরহাটে চেকপোষ্ট বসিয়ে অভিযান
ফকিরহাট প্রতিনিধি
রূপসা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট সীমান্ত কুদির বটতলা নামক স্থানে শনিবার সকালে ফকিরহাট উপজেলার প্রশাসন চেকপোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করছেন। কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে এবং অন্য জেলা থেকে জনসাধারনের প্রবেশ বন্দে উক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বাপন দাশ, ফকিরহাট ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহানাজ পারভীন, ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা, মডেল থানার আবু সাঈদ মো: খায়রুল আনাম, সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ, পেশকার শেখ রুস্তুম আলী, প্রোসেস ম্যান উজ্জল চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সংগীয় পুলিশের একটি দল।
ফকিরহাটে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা পরিস্থিতে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। শুক্রবার সকালে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা সিভিল সার্জন ডা: হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার মোছ: শাহনাজ পারিভন, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম সহ ফকিরহাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় কোভিড ১৯ প্রতিরোধে ফকিরহাট উপজেলার সার্বিক স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও ত্রান বিতরণ বিষয় এ সকলকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক।
চুলকাঠি প্রেসকাবে এমপি তন্ময়ের শুভেচ্ছা সামগ্রী বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষ থেকে চুলকাঠি প্রেসকাবের সকল সদস্য ও সংবাদকর্মিদের মাঝে পবিত্র রমজানের শুভেচ্ছা সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে চুলকাঠি প্রেসকাবে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক আহাদ হায়দার, এমপি শেখ সারহান নাসের তন্ময় এর ব্যাক্তিগত সহকারী এড. চয়ন সহ এমপি মহোদয়ের প্রতিনিধিদের মাধ্যমে এ শুভেচ্ছা সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুলকাঠি প্রেসকাবের সভাপতি মিজানুর রহমান মিঠু,সাধারন সম্পাদক চন্দন দেবনাথ, সিনিয়র সহ সভাপতি সেকেন্দার আলী মোড়ল, যুগ্ন সাধারন সম্পাদক আরিফুজ্জামান ঢালী, সাবেক সভাপতি জি এম মিজানুর রহমান, অমিত কর বিলাস, মাহফুজুর রহমান, জাকারিয়া হুসাইন শাওন ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
শিক্ষকদের উদ্বুদ্ধ করে অসহায় ছাত্র ছাত্রীদের পাশে চেয়ারম্যান লাভলু
কয়রা প্রতিনিধি
সারা বিশ্বে মরণঘাতি মহামারি কোভিড-১৯ করোনায় ক্ষতিগ্রস্থ ও অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে পিছিয়ে পড়া এমনই অসহায় ছাত্র ছাত্রীদের পরিবার কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে দাড়ালেন শিক্ষকগন ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও জয়পুর শিমলার আইট দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। শুধু তা নয় জয়পুর শিমলার আইট মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু মাদ্রসার শিক্ষকদের ডেকে দেশের এই কান্তিলগ্নে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ছাত্র ছাত্রীদের সাহায্যের জন্য উদ্বুদ্ধ করেন। শিক্ষকরা সভাপতির কথা কে স্বাগত জানিয়ে সকলে করোনা ক্ষতিগ্রস্থ অসহায় ছাত্র ছাত্রীদের পাশে দাড়াতে শিক্ষকদের বৈশাখী ভাতার টাকা, চেয়ারম্যানের ব্যক্তি গত তহবিলের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে এবং ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি চাল দিয়ে অসহায় ছাত্র ছাত্রীদের পাশে দাড়ালেন শিক্ষকরা ও চেয়ারম্যান লাভলু। করোনা ক্ষতিগ্রস্থ এলাকায় ছাত্র ছাত্রীদের পরিবারের উপর সমীক্ষা চালিয়ে অসহায় পরিবার কে সাহায্যের জন্য চিহ্নিত করা হয়। যাদের প্রত্রেকটা পরিবারের অবস্থা ভীষণ খারাপ। করোনার এই লকডাইনে থাকতে হচ্ছে অনেকের উপোস করে। খাবারের আনাজ বলতে বর্তমানে এখন কিছু নেই। সমীক্ষা করতে গিয়ে ধরা পড়ে অভিভাবকের করুন চিত্র। এই সব পরিবার গুলোর তরফ থেকে ভেসে আসছে হাহাকার ও আর্তনাদ। এই সকল চাইতে না পারা মধ্যবিত্ত অভিভাবকের খুজে বের করলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু। জয়পুর শিমলার আইট মাদ্রাসার সুপার জানান, করোনা কে উপেক্ষা করে জীবন কে বাজী রেখে আমাদের জনগনের প্রতিনিধি জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু প্রতিদিন কোন না কোন এলাকায় লকডাইনে কর্মহীন ভাবে বসে থাকা এবং চাইতে না পারা এমন মধ্যবিত্ত পরিবারের খোঁজ খবর নেন এবং নিজে তাদের বাড়ীতে খাদ্য পৌছিয়ে দেন। ২/৩ দিন আগে তিনি আমাদের শিক্ষকদের ডেকে বললেন সুপার সাহেব করোনা ক্ষতি গ্রস্থ অসহায়দের সরকারি ভাবে পরিষদ থেকে সাহায্য করছি। আমরা যারা স্বচ্ছল আছি অসহায়হায়দের একটু সাহায্য সহযোগিতা করা যায় কিনা। আমার সাথে আপনারা শিক্ষকরা কিছু সহযোগিতা করলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। জনগনের সেবক চেয়ারম্যান সাহেব নিজে আগে ব্যক্তিগত ভাবে পকেট থেকে টাকা বের করে দিলেন। আমরা মাদ্রাসার সকল শিক্ষকরা চেয়ারম্যান সাহেেেবর ব্যক্তিগত আর্থিক অনুদানের সাথে শিক্ষকদের বৈশাখী ভাতার টাকা যোগ করে ডাল, তৈল, ছোলা, পেয়াজ, রসুন, লবন, ও সাবান ক্রয় করে চেয়ারম্যান সাহেবকে খবর দিলে তিনি পরিষদ থেকে আরও ১০ কেজি চাল এনে অসহায় ছাত্র ছাত্রীদের পরিবারের হাতে তুলে দেন। সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ তা না করুক যদি মহামারি আরও বেশি দিন তাকে তাহলে আমরা সাধ্যমত চেযারম্যানের সাথে থেকে অসহায়দের পামে দাড়াবো। ইউপি চেয়ারম্যান লাভলু বলেন, সরকারের সিদ্ধান্ত এবং নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি আরও বলেন সরকারি সাহায্য সহযোগিতা ৩য় ধাপ শেষ করেছি, এমপি মহোদয়ের কাছ থেকে যা পেয়েছি এবং নিজের তহবিল থেকে যা সম্ভব হচ্ছে- তা নিয়ে সাধারণ মানুষের পামে দাড়ানোর চেষ্টা করছি এবং বাড়ী বাড়ী গিয়ে দিয়ে আসছি। প্রকৃত অভাবি যারা, তারা যেন বঞ্চিত না হয়।
কেশবপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
ব্যুরো বাংলাদেশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার সকালে কর্মহীন কেশবপুর সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের ১ শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যুরো বাংলাদেশের মণিরামপুর এ্যারিয়ার এলাকা ব্যাবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে কেশবপুরের আলতাপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে আলতাপোল গ্রামের কর্মহীন ১ শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপির প্যানেল চেয়ারম্যান পৌতম রায়, উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ ও থানার এস আই ওয়াসিম। আরো উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের মণিরামপুর শাখা ব্যবস্থাপক বিক্রম কুমার সেন, নেহালপুর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা হিসাবরক্ষক রমজান আলী ও বিপ্লব কুমার, কর্মসূচী সংগঠক হেলাল উদ্দীন, সুজন হালদার, আওয়ামী লীগনেতা সাজ্জাত হোসেন, টিপু সুলতান প্রমুখ। এসময় পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ৫ কেজি করে আলু, ২ কেজি করে ডাউল, ১ লিচার করে তৈল, ১ কেজি করে লবণ, ৩টি করে সাবান ও আড়াইশত গ্রাম জিবানু নাশক ব্লিসিং পাওডার প্রদান করা হয়।
কেশবপুরে ধান কেটে কৃষকের সহযোগিতা করলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশনায় এবং যশোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের অনুপ্রেরণায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কয়েকজন কৃষকের ধান কেটে সহযোগিতা করছেন।
উপজেলার পরচক্রা গ্রামের রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা নিয়েছে। ক্ষেতের পাঁকা ধান কাটা নিয়ে তিনি বিচলিত ছিলেন। বিষয়টি অবগত হয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার নেতৃত্বে ছাত্রলীগনেতা মিজানুর রহমান, আলামিন হোসেন, তুহিন, হাসান, ইয়াসিন, আজাহারুল, প্রতাপ, রায়হান, রাসেল, বিজন, জসিম, শাহিন, সজিব, বিবেক দেবাশিষ, সাগর, কুদ্দুস, মফিজুল-সহ বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ গতকাল তাঁর ২বিঘা জমির ধান কেটে আমাকে সহযোগিতা করেছেন।
এব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্না জানান, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহ্বানে তাঁর নেতৃত্বে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া দেশের যে কোন সংকটে ছাত্রলীগ দেশবাসি পাশে আছে, থাকবে।
চিতলমারীতে সাংবাদিকদের পিপিই ও ইমামদের ইফতার সামগ্রী প্রদান
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাংবাদিদের পিপিই ও রমজান মাস উপলক্ষে মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে ইফতার সামাগ্রী প্রদান করা হয়েছে। ৭ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিক ও ইমাম-মোয়াজ্জিদের এসব সামগ্রী প্রদান করেণ। শনিবার সকাল ১১ টায় উপজেলার কালিগঞ্জের নিজ বাস ভবনে সামাজিক দুরুত্ব বজায় রেখে তিনি সন্তোষপুর ইউনিয়নের ৫২ মসজিদের ১০৪ জন ইমাম ও মোয়াজ্জিনদের হাতে ইফতার সামগ্রী এবং উপজেলার সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসকাবের সভাপতি পংকজ ম-ল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা,সাংবাদিক এস এস সাগর, প্রদীপ মন্ডল, দেবাশিষ বিশ্বাসসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
চিতলমারীতে কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদান
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে (কোভিড ১৯ )করোনার সংক্রামণ ও বিস্তার ঠেকাতে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম তাপস এ সহায়তা প্রদান করেন। শনিবার সকাল সাড়ে ১১ টায় কুরমনি এলাকায় এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, চিত্রা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা বুলবুল সিমি ও চিতলমারী উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাফা প্রমূখ। উদ্বোধন শেষে কর্মহীন দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
কর্মহীনদের পাশে দাঁড়ালো কপিলমুনির ‘চলার সাথী’ সংগঠন
পলাশ কর্মকার, কপিলমুনি
করোনায় অসহায় কর্মহীনদের আবারো খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো খুলনা জেলার পাইকগাছার কপিলমুনির ‘চলার সাথী’ সংগঠন। সংগঠনটির অন্যতম উদ্যোগক্তা সহ-সভাপতি প্রধান শিক্ষক শেখ আঃ রহমান নিজস্ব অর্থায়নে ৫৩ টি কর্মহীন অসহায় পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, খেজুর, দুধ, ছোলাসহ বিভিন্ন প্রকার খাদ্য বিতরণ করেন। শনিবার সকাল সাড়ে ৭ টায় কপিলমুনির কালীবাড়ী ঘাটে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি যুগোল কিশোর দে, সহ-সভাপতি যথাক্রমে পবিত্র সাধু, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান, সাঃ সম্পাদক মুন্সী রেজাউল করিম মহব্বত, ইউপি মেম্বর আঃ আজিজ বিশ্বাস, সহ-সাঃ সম্পাদক সন্দিপ সাধু, সাংগঠনিক সম্পাদক পলাশ কর্মকার প্রমূখ।
মোরেলগঞ্জে সিনিয়র সচিব মহিবুল হক
করোনা সচেতনতায় সাংবাদিকরা সমাজে অগ্রাণী ভূমিকা পালন করছে
এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রাণঘাতি করোনা ভাইরাসে সচেতনতায় সার্বিক বিষয় নিয়ে আলোচনায় বাগেরহাট জেলার দায়িত্বরত বেসরকারি বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক শনিবার দুপুর ১টায় বলেছেন, করোনা সচেতনতায় করনীয় বিষয়ে সংবাদকর্মীদেরও সমাজে অগ্রাণী ভূমিকা পালন করছেন।
কর্মহীন মানুষের খাদ্যসামগ্রী সহায়তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সচেতনতামূলক পর্যায়ক্রমে শিতলতা আনতে হবে। সেক্ষেত্রে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংস্কজ কুমার রায়, জেলা সির্ভিল সার্জন মো. হুমায়ুন কবির, পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ।
পাইকগাছায় শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের কেয়ারের রাস্তারের পাশে অবস্থিত ২০/২৫ বছর পূর্বের একটি শিরিস গাছ খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রথীন্দ্রনাথ সরদার কেটে নেয়। এ নিয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি আপাতত গাছটি বন্ধের কথা বললে শিক্ষক রথীন্দ্রনাথ গাছটি কেটে ফেলে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বলেন, স্থানীয়ভাবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। আপাতত বন্ধের জন্য বলা হলেও তারা গুরুত্ব না দেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন, সরকারি রাস্তার পাশে গাছ কেটে নেয়ার এখতিয়ার কারোর নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, এখনও আমার দপ্তরে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক রথীন্দ্রনাথ সরদার বলেন, গাছটি রাস্তার পাশে হলেও আমি লাগিয়েছি। তাই আমি কেটেছি।
পাইকগাছার লস্কর ইউনিয়নে ৩শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চাল বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার লস্কর ইউনিয়নের ৪টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী প্রদত্ত চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন ১, ২, ৩, ৪নং ওয়ার্ডের কর্মহীন ৩শ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ কর্মকর্তা কৃষিবিদ সুজিত কুমার মন্ডল, ইউপি সদস্য হাসানুজ্জামান, বিভূতি মন্ডল, রমেছা খাতুন, রফিকুল ইসলাম, হারুন-অর-রশিদ প্রমুখ।
ঝিনাইদহে জেলা বিএনপির সদস্য সচিবের ত্রান সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
করোনা প্রভাবে অসহায় হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের মাঝে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব ও ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. এম এ মজিদ ত্রান সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে শহরের বিসিক শিল্পী নগরী এলাকায় ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এসএম মশিয়ূর রহমান, যুগ্ম- আহবায়ক আক্তারুজ্জামান, কামালা আজাদ পান্নু, আব্দুল মজিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শরণখোলায় বনকর্মীকে আটকে রেখে নির্যাতন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় পাওনা টাকা চাইতে যাওয়ার অপরাধে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক বনকর্মী। ঘটনাটি ঘটেছে (শুক্রবার) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় মোতালেব শেখ (৫৫) নামের ওই বনকর্মীকে উদ্ধার করে একই দিন বিকেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন, উপজেলার উত্তর সাউথখালী গ্রামের বাসিন্দা মৃ. আব্দুল করিম শেখের ছেলে পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বলবুনিয়া ক্যাম্পের বনকর্মী মোঃ মোতালেব শেখ জানান, তিনি (শুক্রবার) সকাল ৮টার দিকে পাওনা টাকা চাইতে একই এলাকার বাসিন্দা প্রতিবেশি সরোয়ারের ফকিরের বাড়িতে যান। কিছু সময় পর সরোয়ারের ছোট ভাই মোঃ কবির ফকির বাড়ীতে তাকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালি গালাজ শুরু করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে কবির ফকির (৩৮) তার ছেলে মিলন ফকির (১৫) এবং স্থানীয় গ্রাম পুলিশ মোঃ সেলিম হাওলাদার (৪০) একজোট হয়ে তাকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে প্রায় দু’ ঘন্টা আটক রেখে শারীরিক নির্যাতন করে। ওই সময় কবিরের মা রোকেয়া বেগম (৬০), সরোয়ারের স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও মেয়ে কারিমা আকতার (১৬) মারপিটে বাঁধা দিলে তাদেরও পিটিয়ে আহত করেন বখাটে কবির। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা নির্যাতনকারীদের কবল হতে মোতালেবকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে, এ বিষয়ে কবির ফকিরের মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনটি কেটে দেন। অপরদিকে, গ্রাম পুলিশ সেলিম হাওলাদার বলেন, আমি কাউকে কোন মারধর করিনি। বরং আমি ঘটনাস্থলে যাওয়ায় প্রানে রক্ষা পেয়েছেন ওই বনকর্মী। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাঈদ জানান, বনকর্মী নির্যাতনের বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হরিঢালীতে হিলফুলফুজুল যুব সংঘের কমিটি গঠন: বাচ্চু সভাপতি, কবির সাঃ সম্পাদক
কপিলমুনি প্রতিনিধি
পাইকগাছার ১নং হরিঢালী ইউনিয়ন হিলফুলফুজুল যুব সংঘের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে শনিবার বিকেল ৩ টায় মোঃ আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে মোঃ তানজীম মুস্তাফিজ বাচ্চুকে সভাপতি, মোঃ কবির গাজীকে সাধারণ সম্পাদক ও মোঃ আনিছুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন সরদার গোলাম মোস্তফা, প্রভাষক মোঃ হারুনার আর রশিদ, লুৎফর রহমান, আবুল বাসার, সিরাজুল শেখ, মোমিন সরদার, আব্দুল্লাহ শেখ, আবু বাক্কার বিশ্বাস, শফিকুল শেখ, আসাদুল গাজী, ডাঃ ইসলাম, আকাম সরদার, মনিরুল সরদার, সবুর মোল্লা, মিজানুর বিশ্বাস।
উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর টহল ও ত্রাণ সহায়তা প্রদান চলছে
খবর বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল অব্যাহত রেখেছে। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদাহ্ কর্তৃক খুলনা ও মংলা এরিয়ায় ৩০১ জন দরিদ্র ও নি¤œ আয়ের ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মুদি দোকান, কসমেটিক্স দোকান, সেলুন ও জুতার দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়। নৌ কন্টিনজেন্ট বরগুনা ৩৪০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ২০০টি লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহাওে সরকারী নীতিমালা অনুসরণের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, মাখরদন, মিঠাখালী, আপাবাড়ি এলাকায় টহল পরিচালনা করে। নৌ কন্টিনজেন্ট মংলা ২৮৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১২০টি লিফলেট ও ৩০টি মাস্ক বিতরণ করা হয়।
হরিঢালীতে কর্মহীনদের মাঝে এমপি আক্তারুজ্জামান বাবু’র খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা দৈনিক আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত বুধবার সন্ধ্যায় পাইকগাছার হরিঢালী ইউনিয়নে ইউ.আর.এস.এইচ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২শ’ কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আব্দুর রাজ্জাক, রাজীব গোলদার, প্রধান শিক্ষক উত্তম, সঞ্জয়, জেলা ছাত্রলীগ নেতা মীর ছদরুল আমিন, সমাজ সেবক শামীম গোলদার, ইউপি সদস্য রোকন, যুবলীগ নেতা নুরুল আমিন, সিরাজুল, ছাত্রলীগ নেতা প্রান্ত, রাজীব দে, আকাশ, বাবু, সজল,ফাহাদ,শহীদ,ফারুক প্রমুখ।
কয়রায় করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে কয়রা উপজেলা ছাত্রলীগ
কয়রা প্রতিনিধি
কয়রায় চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। সোনালি ধানের বাম্পার ফলন হলেও সেই ধান কেটে ঘরে তোলা নিয়ে করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। ফলে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। মাঠজুড়ে ধান পেকে থাকলেও শ্রমিক সংকটের কারণে সেই ধান কেটে ঘরে তুলতে পারছিল না কৃষক। কৃষকের ফলানো এসব সোনালি ধান নিয়ে বিপাকে পড়া কৃষকদের চোখে মুখে হাসি ফোঁটাতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর নির্দেশনায় কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর নেতৃত্বে কৃষকের পাশে দাঁড়িয়েছেন কয়রা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছেন। গতকাল শনিবার সকাল থেকে উত্তর বেদকাশি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শফিকুল ইসলাম গাজির বর্গা নেওয়া ২ বিঘা জমির ধান কেটে দেয় কয়রা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কাচি দিয়ে কৃষক শফিকুল ইসলাম গাজির ধানি জমির ধান কেটে তা ওই কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এদিকে এ মহামারীর সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। কৃষক শফিকুল ইসলাম জানান, করোনার কারণে আমার এক মাস ধরে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তাই একদিকে টাকার সমস্যা দেখা দিয়েছে। আবার কিছু টাকা জোগাড় করলেও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এতে জমিতে ধান পাকলেও তা কাটার কোনো উপায় পাচ্ছিলাম না। পড়ে যখন খবর পেলাম ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন তখন তাদের কাছে গেলে তারা আমার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয়। এ ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয় আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ সৃষ্টিই করেছিলেন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। শুধু করোনা নয়, যে কোনো প্রাকৃতিক দুযোর্গে ছাত্রলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। করোনাও একটা দুযোর্গ। করোনার কারণে কৃষকরা যখন দিশেহারা তখন বিনাপারিশ্রমিকে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ভাইয়ের নির্দেশনা অনুযায়ী কয়রা উপজেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে এবং কাজও করছে। যখনই যেখান থেকে সাড়া পাচ্ছি ধান কাটতে ছুটছি ও নেতা কর্মীকে পাঠাচ্ছি। কৃষকের কষ্টে ফলানো সোনালি ধান কেটে কৃষকের ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ধান কাটায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, উপজেলা ছাত্রলীগের বিল্লাল, রিজভী,শান্ত, বিল্লু, মফিজুল, জুবায়ের, কাজলসহ ছাত্রলীগের কর্মীরা। করোনা শুরু থেকে কয়রা উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর সার্বিক সহোযোগিতায় লিফলেট বিতরণ, হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ, খাদ্য বিতরণ, খাদ্য সহায়তা প্রদানে কন্টোল রুম খোলা সহ সচেতনতায় বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী যুবকের নাম হারুনার রশিদ সুমন (২৬)। সে কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের কাঁমারগাতী গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে। সম্প্রতি সে ঢাকার নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে। সেখানে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে বলে জানা গেছে। এ ঘটনায় তার বাড়িসহ তার আশে,পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। স্থানীয়রা জানায়, গত ৫দিন আগে ওই যুবক ঢাকার নারায়নগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় বাড়ি আসে। তার জ্বর ও কাশিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে শুক্রবার গ্রাম্য চিকিৎসকের পরামর্শে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসডাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের কাছে বারবার তার সাম্প্রতিক ইতিহাস জানার চেষ্টা করলেও সে ও তার আত্মীয় স্বজন মিথ্যা বলে আসছে। পরে মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা বলছেন সে সম্প্রতি নারায়নগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। তথ্য গোপন না করলে তাকে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো যেতো । এ নিয়ে চিকিৎসক ও নার্সদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মৃতবরনকারী যুবকসহ তার স্বজনদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, ইতিমধ্যে তার বাড়িসহ তার আশে পাশের ৬ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্যকর্মী রবিউলকে আনা হলো হাসপাতালে, শ্যালক বাড়িতে
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
করোনা আক্রান্ত যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রবিউল ইসলামকে (৩৫) মণিরামপুর হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে। তার শ্যালক করোনা আক্রান্ত সোয়াইব হোসেনকে (২২) নিজ বাড়িতে কেশবপুরের ইমাননগরে পাঠানো হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অ্যাম্বুলেন্স যোগে তাদের স্থানান্তর করা হয়।
সোয়াইব গত দুইদিন ধরে মণিরামপুর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিল। আর রবিউল ইসলামকে ১৪ দিন ধরে কেশবপুরের ইমাননগরে শ^শুর বাড়িতে আইসোলেশনে রাখা হয়।
এদিকে শনিবার দুপুরে রবিউল ইসলাম ও তার শ্যালক সোয়াইবের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে।
চলতি মাসের ১২ তারিখ মণিরামপুরে স্বাস্থ্যকর্মী রবিউল ইসলামের করোনা ধরা পড়ে। এরপর তিনি শ^শুর বাড়িতে থেকে চিকিৎসা নেন। সেখানে শ^শুর, শাশুড়ি, শ্যালক, নানিশাশুড়ি, স্ত্রী ও শিশুসন্তানের সাথে এক বাড়িতে ছিলেন রবিউল। পরে রবিউলসহ ওই বাড়ির সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। গত ২৩ এপ্রিল রবিউলের দ্বিতীয় পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ আসে। একইসাথে তার শ্যালক সোয়াইবের নতুন করে করোনা আক্রান্তের খবর আসে। ওই দিনই সন্ধ্যায় সোয়াইবকে মণিরামপুর হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। উপসর্গবিহীন করোনায় ভুগছেন দশম শ্রেণির ছাত্র সোয়াইব।
এদিকে কেশবপুর হাসপাতালে ভর্তি না করিয়ে সেখানকার করোনা রোগী মণিরামপুর হাসপাতালে আনায় এবং অল্পবয়সী এই যুবককে হাসপাতালের বিচ্ছিন্ন একটি ভবনের নির্জন কক্ষে একা রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে শনিবার তাকে কেশবপুরে বাড়িতে পাঠাতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার সরেজমিন সোয়াইবের সাথে কথা হলে এই প্রতিবেদককে তিনি বলেন, আমি সুস্থ আছি। আমার দেহে কোন করোনা উপসর্গ নেই। নির্জন একটি ঘরে রাতে একা থাকতে খুব ভয় হয়েছে। আগে কখনো এভাবে একা থাকিনি। হাসপাতালে আমাকে টেলিভিশন দিতে চেয়েছিলেন কর্র্তৃপক্ষ। আমি নিইনি। নামাজ ও কোরআন পড়ে আমার সময় কেটেছে। আমি আল কোরআনের হাফেজ। হেফজ শেষ করে স্থানীয় একটি মাদরাসায় দশম শ্রেণিতে পড়ছি।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, সিভিল সার্জন স্যারের সিদ্ধান্ত অনুযায়ী সোয়াইবকে মণিরামপুর হাসপাতালে আনা হয়েছিল। আবার স্যারের নির্দেশেই তাকে কেশবপুরের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে। স্বাস্থ্যকর্মী রবিউল ইসলামকে মণিরামপুর হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে। আজ শ্যালক-ভগ্নিপতি দুই জনের আবার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। তারা দুইজনই সুস্থ আছেন।
প্রসঙ্গত, করোনা থেকে বাঁচতে বারবার পরিছন্নতার কথা বলছেন চিকিৎসকরা। কিন্তু মণিরামপুর হাসপাতালের যে ভবনটি করোনা রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে সেটি মোটেও পরিষ্কার পরিছন্ন নয়। ভবনটির করোনা রোগীর কক্ষের বারান্দায় আবর্জনায় ভরপুর।
মণিরামপুর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ চালু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সয়ংক্রিয় জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কক্ষের উদ্বোধন করেন। হাসপাতালের চিকিৎসক, স্টাফ ও আগত রোগীদের সুরক্ষায় তিনি নিজ খরচে এই কক্ষ স্থাপন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ, ডা. অনুপ বসু, ডা. মুসাব্বিরুল ইসলাম রিফাত, মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
নাজমা খানম সাংবাদিকদের বলেন, মরণঘাতক করোনা ভাইরাস রোধে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও আগত রোগীদের সুরক্ষার কথা ভেবে আমি নিজ উদ্যোগে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছি। দ্রুত চিকিৎসকদের জন্য ‘ডক্টরস সেফটি চেম্বার’ স্থাপন করা হবে।
ঝিনাইদহে প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগীর সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত ২২ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য ২৯ জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে আজ সকাল ১০ টায় ১৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তারা হলো ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার এক নারী। তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে এসেছে। অপরজন পুরুষ আক্রান্ত রোগীর বাড়ি কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে। সে ফরিদপুর থেকে বাড়িতে এসেছিল তিনি আরো বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাটকল শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় শনিবার দুপুরে খুলনা দৌলতপুর রেলিগেটস্থ জুট প্রেস চত্বরে কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। সিটি মেয়র এক হাজার আটশত কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে খুলনা সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলসের ছয়শত পাটকল শ্রমিক, দৌলতপুর জুট মিলসের তিনশত ৮৪ শ্রমিক এবং ক্রিসেন্ট জুট মিলসের এক হাজার ২৭ কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
নগরীতে ২১নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণ বিতরণকালে মঞ্জু
কর্মহীন গরীব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে লকডাউনের মাঝে কর্মহীন গরীব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে। আজকে দেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারা দেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছুটাছুটি করছে। এ দুঃসময় বিএনপি’র নেতা-কর্মিরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে, আর সরকার দলীয় চেয়ারম্যান-মেম্বারা ত্রাণের চাল, ডাল, তেল চুরি করছে। গরীব মানুষের জন্য সরকার কিছুই করছে না, বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী চেয়ারম্যান-মেম্বারদের বাড়িতে। বিএনপি’র লোকেরা নিজের টাকায় গরীব মানুষদের ত্রাণ দিচ্ছে। এই মহামারিতে বিএনপি’র নেতা-কর্মিরা মানুষের পাশে আছে এবং থাকবে। রমজান মাসেও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাল্লাহ্। সেই সাথে সকলকে সচেতন ও মানবিক হতে আহবান জানাচ্ছি।
গতকাল শনিবার দুপুরে মহানগর বিএনপি’র ত্রাণ সহায়তার কর্মসুচির অংশ হিসেবে ২১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে হ্যানে রেলওয়ে স্কুলে করোনা ভাইরাসের কারণে ঘরে বন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দির নান্নু, মোল্লা ফরিদ আহমেদ, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, শামীম খান, আল মামুন রাজা, হাসান আলি বাবু, রবিউল আলম, মিজান সর্দার, শহিদুল ইসলাম, সোহেল হাওলাদার, মহসীন সর্দার, সিরাজুল ইসলাম, জুম্মান, পুতুল প্রমুখ।
মেহেরপুরে কোটি টাকার বেল ফল বিক্রির আশা
মেহেরপুর প্রতিনিধি
জেলার বেল গাছে এখন বেল ফলে ভরপুর। ডালে-ডালে কাঁচা-পাকা বেল ঝুলছে। পথচারীরা মুগ্ধ হয়ে দেখছে। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার সব গ্রামেই বিভিন্ন বাড়িতে বেলগাছে ভরপুর হয়ে ঝুলতে দেখা যায় ফলটি। চলতি মৌসুমে জেলায় অন্তত কোটি টাকার বেল বিক্রি হবে বলে জেলা কৃষি কর্মকর্তারা আশা করছেন। এই অঞ্চলে কেউ-কেউ এই মৌসুমে বেল বিক্রি করেই জীবীকা নির্বাহ করে। প্রতিবছর এই সময় তাপদাহের কারণে জেলা শহরের বিভিন্ন স্থানে অনেককেই বেলের শরবত বানিয়ে বিক্রি করতে দেখা যেতো। এবার করোনার কারণে তাদের দেখা মিলছেনা। বেল আমাদের দেশের দারুন জনপ্রিয় একটি ফল। বহুগুণের আঁধার রয়েছে বেল ফলে। বেলে রয়েছে ভেষজ গুণ। বেল পেটের নানা রকম রোগ সারাতে কাজ করে। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হক মিয়া জানান- বাণিজ্যিক ভিত্তিতে বেল চাষ না হলেও জেলায় যতো বেলগাছ আছে তা থেকে অন্তত এক কোটি টাকার বেচাকেনা হবে। মেহেরপুরের লেখক তোজাম্মেল আযম জানান- বেল ফলটিকে উড আপেল, বেঙ্গল কুইন্স ও স্টোন আপেলও বলা হয়। পাহাড় ও সমতলভূমি উভয় স্থানেই বেলগাছ জন্মায়, এটি ভারতের স্থানীয় গাছ যা দক্ষিণ-পূর্ব এশিয়ার নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, ফিজি ইত্যাদি দেশে জন্মায়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বেলগাছ পবিত্রতার প্রতীক। ধর্মীয় আচার-অনুষ্ঠানে তারা বেল ফল ব্যবহার করে। ।
ত্রাণের সঙ্গে দেওয়া হলো ছাগলের মাংস
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গরিব ও দুস্থ ১২৪ পরিবারকে খাদ্য সহায়তার সঙ্গে ছাগলের মাংস দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে কলিম উদ্দিন ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংস্থা গরিব ও দুস্থদের মাঝে ছাগলের মাংস, চাল, ছোলা, খেজুর, লবণ বিতরণ করে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন বলেন, ‘করোনার প্রভাবে দুস্থ মানুষ অসহায় হয়ে পড়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা খাদ্য সংকটে পড়েছে। মানুষ যাতে খাবারের সংকটে না পড়ে সেজন্য আমরা এগিয়ে এসেছি। আমাদের সাধ্য অনুযায়ী মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আশা করছি মানুষ এতে উপকৃত হবে এবং করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য ঘরে থাকবে। আগামীতে আরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে।’
ফাউন্ডেশনের ব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, ‘আমরা ১২৪ জন দুস্থ ও গরিব মানুষকে খাদ্য সহায়তা করেছি। এরমধ্যে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম খেজুর এবং প্রায় আধাকেজি করে ছাগলের মাংস দেওয়া হয়েছে। অসহায় মানুষদের এই দুঃসময়ে পাশে থাকতে পেরে ভালো লাগছে। আমাদের এই সামান্য প্রচেষ্টায় এসব মানুষের কিছুটা খাদ্যের কষ্ট লাঘব হবে আশা করছি।’
যৌনকর্মীদের ত্রাণ দিলো ‘আলোকিত শিশু’
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের মোংলা বন্দরের বানীশান্তা যৌনপল্লির কর্মীদের ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত শিশু’। শুক্রবার সকালে শতাধিক যৌনকর্মীর হাতে চাল, আটা, ছোলা, চিনি, তেল ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। ঢাকা থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রোগ্রাম কোয়ার্ডিনেটর তাসনুভা আনান তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলোকিত শিশুর ইনফরমেশন কর্মকর্তা হাফিজ উদ্দিন, জোন লিডার ইমদাদুল হক জাবির ও মোহাম্মদ তাহিদ। যৌনকর্মীদের সংগঠন নারী জাগরণী সংঘের সভানেত্রী রাজিয়া বলেন, ‘এখন পর্যন্ত সরকারি সহায়তা প্রশাসন থেকে যা দেওয়া হয়েছে, তা অপ্রতুল। এরই মধ্যে সরকারের দেওয়া ১০ কেজি চাল ও ৫০০ টাকা অনেকেরই শেষের পথে। এছাড়া অনেক যৌনকর্মীর জমানো অর্থও শেষ হওয়ার পথে। এই অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সাহায্য প্রয়োজন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে মোংলা বন্দরের এই যৌনপল্লি অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। এরপর থেকেই অর্ধাহারে-অনাহারে দিন কাটছে এই পল্লির শতাধিক পরিবারের। প্রত্যেক পরিবারে তিন থেকে আট জন পর্যন্ত সদস্য রয়েছেন।
অন্যের নামে কার্ড করে চাল আত্মসাৎ করলেন ইউপি সদস্য
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে অন্যের নামে কার্ড করে ৪৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি স্বীকার করেছেন ইউপি সদস্য। এলাকাবাসী জানান, এলাকার বাসিন্দা কোহিনুর বেগমের পক্ষাঘাতগ্রস্ত স্বামী ১০ বছর ধরে কোনও কাজ করতে পারেন না। প্রায় দুই বছর আগে ইউপি সদস্য আব্দুর রহমান কোহিনুরের নামে একটি ভিজিডি কার্ড করে চাল দিতে চান। এ জন্য তিনি কহিনুরের কাছ থেকে দুই হাজার টাকাও নেন। পরে তার নামে কার্ড হয়নি জানিয়ে তিনি টাকা ফেরত দিয়ে দেন।
সম্প্রতি তিনি পুরনো একটি কার্ড কোহিনুরকে দেন, যেখানে ১৫ মাসের চাল ওঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আব্দুর রহমান কোহিনুরকে কার্ড করে দেবে বলে ঘুরিয়েছে। এ জন্য সে টাকাও নিয়েছে। পরে সে টাকা ফেরত দিয়ে বলেছে, কার্ড হবে না। এখন করোনার কারণে কার্ড না থাকায় কোহিনুর গ্রামবাসীর কাছে বিষয়টি জানালে ইউনিয়ন বোর্ড থেকে জানা যায়, কোহিনুরের নামে কার্ড আছে এবং গত ১৫ মাস ধরে এ কার্ডে চাল তোলা হচ্ছে।’ কোহিনুর বলেন, ‘আব্দুর রহমান কয়েকদিন আগে আমার নামে ১৫ মাস চাল ওঠানো একটি ভিজিডি কার্ড দিয়ে বলেছেন, তুমি এবারের মতো আমাকে বাঁচাও। সামনের বছর তোমাকে আবারও কার্ড করে দেবো। চার আনাও লাগবে না।’ ইউপি সদস্য আব্দুর রহমান চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘যে চাল নিয়েছিলাম তা ফেরত দিয়ে দেবো।’ রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ সত্য। সাধারণত পরিষদের সদস্যদের মাধ্যমেই পরিষদের সচিব এসব কার্ড করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাও দেখছেন।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, অভিযোগ এসেছে। শুধু এটা নয়, আমরা সব ইউনিয়নে কার্ড বিতরণ কীভাবে হয়েছে, তার তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে ওই ইউপি সদস্যের বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরে আরও ৯ জনের করোনা শনাক্ত
যশোর প্রতিনিধি
যশোরে করোনাভাইরাসে আরও ৯ জন সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫ জন শনাক্ত হলেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা গেছে। যশোরে ৪১টি নমুনা পরীক্ষা করে ৯টি পজিটিভ পাওয়া গেছে। যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কোন উপজেলায় কয়জন শনাক্ত হয়েছেন সেটি ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ব্রিফিং শেষে জানানো হবে বলে জানিয়েছেন।
১৬ বছরের সঙ্গীকে নিলামে তুলছেন মাশরাফি
মহিবুর রহমান
১৬ বছর ধরে তার সঙ্গে বসবাস। লম্বা এই সময়টিতে নিশ্চই দুজনের মধ্যে গড়ে উঠেছে প্রগাঢ় ভালাবাসা ও অবিচ্ছেদ্য এক বন্ধন। কিন্তু দেশ মাতৃকার ক্রান্তিকালে দুঃস্থদের পাশে দাঁড়াতে সেই বন্ধনও ছিন্ন করতে চলেছেন মাশরাফি। অসহায় ও অনাহারীদের মুখে এক চিলতে হাসি ফোটাতে প্রিয় সঙ্গীকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন লাল সবুজের ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তী। পাঠকরা ভড়কে যাবেন না। ভাববেন না, তার প্রিয় কোনো ব্যক্তিকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, তার প্রিয় ক্রিকেট কিট; জার্সি ও কেডস এই তালিকায় আছে। করোনাভাইরাসের ক্রান্তিকালে নড়াইলবাসীর সামনে যেন সাক্ষাৎ এক দেবদূত হিসেবে আবির্ভুত হয়েছেন মাশরাফি বিন মুর্ত্তজা। করোনাকালে স্থবির অর্থনীতিতে জেলাটির প্রায় ১২শ দুঃস্থ পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন লাল সবুজের ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তী। কখনো বা নিজেই তাদের জন্য খাবার হাতে ছুটে গেছেন। নজর এড়ায়নি জেলার স্বাস্থ্য বিভাগ থেকেও। সদর হাসপাতালের প্রবেশ দ্বারেই নিজ উদ্যোগে স্থাপন করেছেন জীবাণুনাশক কক্ষ। চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ওই হাসপাতালেই স্থাপন করেছেন, ‘ডক্টরস সেফটি চেম্বার।’ পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যখন যা প্রয়োজন হচ্ছে দিচ্ছেন। এবার দুঃস্থদের জন্য আরো যুগান্তকারী একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। নিজের ১৬ বছরের সঙ্গীকে তুলতে যাচ্ছেন নিলামে। যার পুরোটাই অসহায়দের সাহায্যার্থে ব্যয় হবে। ‘অকশন ফর অ্যাকশন’ নামক যে সংস্থাটি সাকিব আল হাসানের বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলার প্রক্রিয়া সম্পন্ন করেছিল তারাই মাশরাফির ১৬ বছরের এই সঙ্গীকে নিলামে তোলার ব্যবস্থা করবেন। শনিবার (২৫ এপ্রিল) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন অকশন ফর অ্যাকশন’র কো-ফাউন্ডার প্রীত রেজা। তিনি বলেছেন, ‘ম্যাশ আমাদের বলেছে সে তার ষোল বছরের প্রিয় কিছু নিলামে তুলবে। কিন্তু সেটা কী তা পরিষ্কার করেননি। তবে খুব শিগগিরই উনি তা জানাবেন তখন আমরাও জানতে পারব।’
অকশন ফর অ্যাকশন প্ল্যাটফর্ম ব্যবহার করে গত বুধবার সাকিব আল হাসান নিজের বিশ্বেকাপে খেলা ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। তার আগে মুশফিকুর রহিম ঘোষণা দিয়েছেন তার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিরি ব্যাটটি নিলামে তুলবেন। মোহাম্মদ আশরাফুলও একই পথে হাঁটছেন। অভিষেক টেস্টের এই সেঞ্চুরিয়ান সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাটটি নিলমে তুলতে যাচ্ছেন যার ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করার ইচ্ছ তার আছে। শুধু তাই নয়, ২০০৫ সালে কার্ডিফে যে ব্যাট দিয়ে পরাশক্তি অজিদের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তাও নিলামে তুলবেন সাবেক এই টাইগার অধিনায়ক।










































