পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের কেয়ারের রাস্তারের পাশে অবস্থিত ২০/২৫ বছর পূর্বের একটি শিরিস গাছ খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রথীন্দ্রনাথ সরদার কেটে নেয়। এ নিয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি আপাতত গাছটি বন্ধের কথা বললে শিক্ষক রথীন্দ্রনাথ গাছটি কেটে ফেলে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বলেন, স্থানীয়ভাবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। আপাতত বন্ধের জন্য বলা হলেও তারা গুরুত্ব না দেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন, সরকারি রাস্তার পাশে গাছ কেটে নেয়ার এখতিয়ার কারোর নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, এখনও আমার দপ্তরে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক রথীন্দ্রনাথ সরদার বলেন, গাছটি রাস্তার পাশে হলেও আমি লাগিয়েছি। তাই আমি কেটেছি।

পাইকগাছার লস্কর ইউনিয়নে ৩শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চাল বিতরণ
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার লস্কর ইউনিয়নের ৪টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী প্রদত্ত চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন ১, ২, ৩, ৪নং ওয়ার্ডের কর্মহীন ৩শ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ কর্মকর্তা কৃষিবিদ সুজিত কুমার মন্ডল, ইউপি সদস্য হাসানুজ্জামান, বিভূতি মন্ডল, রমেছা খাতুন, রফিকুল ইসলাম, হারুন-অর-রশিদ প্রমুখ।











































