Home আঞ্চলিক কালীগঞ্জে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালীগঞ্জে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

12

 

বিশেষ প্রতিনিধি ॥

কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

বিকেলে উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে ভ’ষনস্কুল রোডস্থ আ’লীগের প্রধান কার্ষালয়ে এসে জড়ো হয়। এরপর কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নেতৃত্বে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় এক বক্তব্য রাখেন সাংসদ আনোয়ারুল আজিম আনার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের মুমতারিন ফেরদৌস ডরিনসহ আ’লীগের পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

সন্ধ্যার পর শহরের ভ’ষন রোডস্থ দলীয় কার্ষালয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।