Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

36
রূপসা সেতু

কাটাখালী বাসস্ট্যান্ডে পিচের রাস্তায় ইটের সলিং: মেরামতের কোন উদ্যোগ নেই
পি কে অলোক,ফকিরহাট।
দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পদ্মা সেতু আগামী ২৫জুন উদ্ভোধন হতে যাচ্ছে। তার পরেও খুলনা-মোংলা মহাসড়কের গুরুত্বপূর্ণ কাটাখালী বাসস্ট্যান্ড মেরামতের কোন উদ্যোগ নেই। জনবহুল এই গুরুত্বপূর্ণ মহাসড়কের তিন পার্শ্বে পিচের রাস্তার উপর দির্ঘদিন ধরে ইটের সলিং নির্মাণ করে কোন রকমের জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল করলেও তা মেরামতের কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না। যে কারণে যানবাহন চালক ও পথচারিদের একপ্রকার বাধ্য হয়েই ভাংগা-চোরা স্থান দিয়ে চলাচল করতে হচ্ছে। পদ্মা সেতু উদ্ভোধনের আগেই যদি এই গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে মেরামত না করা হয়, তাহলে যানবাহন ছেড়ে দিলে এই স্থান দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়বে। তাই স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধনের আগেই জনবহুল বাসস্ট্যান্ড মেরামতের জোর দাবী করেছেন এলাকার সচেতন মহল।
জানা গেছে, খুলনা-মোংলা, বাগেরহাট-পিরোজপুর ও মাদারীপুুর টেকেরহাট এবং ঢাকা মাওয়া মহাসড়কের কাটাখালী একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হিসাবে দেশে বিভিন্ন অঞ্চলে এটির গুরুত্ব অপরাসিম। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, বাসস্ট্যান্ডটির তিন পার্শ্বে বড়বড় গর্ত ও উচু উচু ট্যাম হওয়ার কারনে এখান দিয়ে যানবাহন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ যানবাহন চলাচল করার জন্য সেই পিচের রাস্তার উপর ইটের সলিং নির্মাণ করেন। নির্মাণ করার পর সেই স্থানগুলি দিয়ে যানবাহন চলাচল করে আসছে দিনদিন ধরে। কিন্তু চলতি বর্ষা মৌসুমে সেই পিচের রাস্তার উপর ইটের সলিং এখন বিপদ থেকে মহাবিপদে পরিনত হয়েছে। বৃষ্টির পর দু’চাকা বা তিন চাকা বিশিষ্ট যানবাহন চলাচল করার সময় অধিকাংশ যানবাহন স্লিপ করে তা উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।
স্থানীয় রাজু আহম্মেদ, ফারুক আহম্মেদ, শামীম হাসানসহ একাধিক ব্যক্তিরা বলেন, এখানে সকাল-বিকাল বা সন্ধ্যায় প্রচান্ড পরিমানে যানবাহনের চাপ থাকে। কোন কোন সময় যানবাহনের চাপে রাস্তা পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেই জনবহুল এই গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে এতদিন কি ভাবে সংস্কার বিহীন থাকে। তার পর ২৫জুন পদ্মা সেতু চালু করা হলে যানবাহনের চাপে এখান দিয়ে যানবাহন চলাচল করা দুরুহ ব্যপার হয়ে দাড়াবে। তারা অতিদ্রুত পিচের রাস্তার উপর দিয়ে ইটের সলিং সরিয়ে পূনঃ সংস্কারের জোর দাবী জানান।

ফকিরহাটে ৪০পিচ ইয়াবাসহ মাদক কারবারিকে আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মনির মুসল্লী (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকা থেকে আটক করা হয়। সে আট্টাকী গ্রামের এতিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের উপর ভিত্তি করে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) আকরাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও এএসআই মফিজুল ইসলাম সহ সংগীয় ফোর্স মৌভোগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মনির মুসল্লী মোংলার এলাকার রেজাউল মুসল্লীর ছেলে। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপনে সংবাদ পেয়ে মনির মুন্সিকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সড়ক দুর্ঘটনায় বেতাগা ওয়ার্ড আ’লীগের সভাপতি আহত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ (৪৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের জাবুসা চৌরাস্তা মোড়ে এর্দুঘটনা ঘটে। জানা যায়, বেতাগা ইউনিয়নের ধনপোতা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই গ্রামের মরহুম আঃ হাকিম শেখের পুত্র মোঃ আব্দুল্লাহ শেখ উক্ত দিন সকাল ৮টার সময় খুলনার থেকে মোটর সাইকেল যোগে কাটাখালী আসার পথে রুপসার জাবুসা চৌরাস্তার মোড়ে আরেকটি মটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত আব্দুল্লাহ শেখকে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুর্ঘটনার খবর পেয়ে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস ,মহিলা সদস্য রাফেজা বেগম, দুলাল চন্দ্র পাল ও মোশাররফ হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান।

পদ্মা সেতু শেখ হাসিনার সরকারের সর্ববৃহৎ প্রকল্প-শেখ হারুনুর রশীদ
বটিয়াঘাটা প্রতিনিধিঃ-
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, দেশত্ববোধ, ভালোবাসা আর আত্ম বিশ্বাসের কারনে স্বাধীনতা পরবর্তী সর্ববৃহৎ প্রকল্পটিই হলো পদ্মা সেতু। যেটি নির্মান করে তিঁনি শুধু দেশ নয় গোটা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বটিয়াঘাটা উপজেলা আ’লীগের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই হলো উন্নয়ন।পদ্না সেতু তার অন্যতম উদাহরণ। এটি নির্মানে শুধুই ঢাকা যাতায়াতে সুফল বয়ে আনবে না।এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সহ সকল স্থল বন্দরে ব্যাবসা-বানিজ্যের প্রসার ঘটবে। সভায় প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ২১ টি জেলার স্বপ্নের পদ্মা সেতু এখন আর যোজন যোজন দূরে নয়। সকল ষড়যন্ত্র আর চক্রান্তের জাল ছিন্ন করে আগামী ২৫ জুন জননেত্রী শেখ হাসিনা উদ্ভোধন করে যানবাহন চলাচলের দ্বার উন্মোচন করবেন। উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বি এম সালাম, সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নবকুমার চক্রবর্তী, জেলা আ’লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, মোঃ জামিল খান, শিউলি সরোয়ার, বুলু রায় গাঙ্গলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাঃ মোঃ ফিরোজুর রহমান, প্রদীপ কুমার বিশ্বাস, মৃন্ময় পাল, মোহাম্মদ আলী মীর, যুগ্ম-সম্পাদক পলাশ রায়, সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, রাজ কুমার রায়, দেব প্রসাদ বিশ্বাস, মোসারফ হোসেন মুসা, গোবিন্দ মল্লিক, বিধান রায়, পল্লব বিশ্বাস রিটু, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, মাহফুজুর রহমান, মোঃ রাসেল কবির, বিএম মাসুদ রানা, অরিন্দম গোলদার, জি এম মিলন গোলদার, মোঃ ওয়াহিদুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি যথাক্রমে নারায়ন চন্দ্র সরকার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসেন লিটু, মোঃ হাদি-উজ্জামান হাদী, পংকজ বিশ্বাস, মোঃ মশিবুর রহমান, মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ মোল্লা মিজানুর রহমান বাবু, মানস পাল, তুলসী দাস বিশ্বাস, রবীন্দ্রনাথ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, সুধাংশু রায়, সেচ্চাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান, সুরজিৎ মন্ডল, কৃষকলীগ নেতা গৌর দাশ ঢালী, মোস্তাফিজুর রহমান প্রমূখ।

জালিয়াতি করে ম্যানেজার ও পিয়ন ধরা!
শহিদুল ইসলাম দইচ
যশোরে ব্যাংকে চেকবই চুরি করে জাল সাক্ষর করে পোনে ৯ লাখ হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য খালিদ হোসেন ডন (৪৮) ও আইয়ুব হোসেনকে (৪২) কে আটক করেছে পুলিশ।প্রযুক্তি ব্যাবহার করে কোতয়ালি থানার এসআই বিমান তরফদার ২০ জুন রাতে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদ উপজেলার ডুগডুগি বাজার হাতিয়ে নেওয়ার ৮০ হাজার টাকাও উদ্ধার করেছে।
আটক খালিদ হোসেন ডন যশোর শহরের মুজিব সড়কের জয়তি সিকিরুটি ইন্টারন্যাশনাল লিঃ য়ের ম্যানজার ও খড়কি বামনপাড়া বাসিন্দা। অপরজন ওই প্রতিষ্ঠানের পিয়ন আইয়ুব হোসেন যশোর শহরতলির ঝুমঝুমপুরের আবুল হোসেনের ছেলে।
কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুজ্জামান বলেন, জয়তী সিকুরুটি অফিসে চুরির ঘটনা নিয়ে থানায় একটি মামলা হয়। মামলায় বলা হয় অফিসের ড্রয়ারে থাকা চেক বই চুরি হয়েছ। ইসলামি ব্যাংকের একাউন্ডের ওই চেক বইয়ের পাতায় সাক্ষর জাল করে ৮ লাখ ৭৫ হাজার টাকা তোলা হয়েছে। মামলাটিতে কোন আসামির নাম উল্লেখ না থাকায় সমস্যা থাকলে এসআই বিমান তরফদার প্রযুক্তি ব্যাবহার করে নিশ্চিত হয় এই জালজালিয়াতির মূল হোতা প্রতিষ্টানটির ম্যানেজার খালিদ হোসেন ডন ও সহযোগি পিয়ন আইয়ুব হোসেন। পরে ওই দুইজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সব কিছু স্বীকার করে। পরে তাদের সাথে নিয়ে দামুরহুার ডুগডুগি বাজার থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করে নিয়ে আসে।
এব্যাপারে এসআই বিমানি তরফদার বলেন, খালিদ হোসেন ডন ও আইয়ুব হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারুক্তি মূলক জবানবন্ধি দিয়েছে।

যশোরে ডুবার থেকে ব্যাবসায়ির লাশ উদ্ধার
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার পদ্মবিলায় ডোবা থেকে রেজাউল করিম(৩৭) লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । আজ ২২ জুন ( মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি ডোবার থেকে তোলা হয়। নিহত রেজাউল করিম বরিশাল জেলা গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের ইউনুছ বয়াতির ছেলে।
নিহতের ভাই মাজাহারুল ইসলাম খুলনাঞ্চলকে জানান, বছর পাচেক হল রেজাউল বিদেশ থেকে দেশে ফিরে একটি ট্রাক কিনে ব্যাবসা করত। সব সময় ট্রাকের চালক হৃদয় হোসেনের সাথে সাথে ট্রাকে থাকত। আজ সকালে জানতে পারি খুলনা- যশোর মহাসড়ের বসুন্দিয়া বন্দবিলায় ডোবার মধ্যে তার লাশ পাওয়া গেছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুজ্জান বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ছুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। নিহত রেজাউলের পরিবারের সাথে কথা হয়েছে। তারা যশোরে আসছেন। ট্রাক ও চালের সন্ধান করতে পরলে রেজাউলের হত্যার রহস্য জানা যাবে।

কলারোয়ায় মিষ্টির দোকানে জরিমানা
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বিভিন্ন খাবারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস এ কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দুলাল মিষ্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয়, ফ্রিজে বাসী পচা খাবার ও মিষ্টির খালী প্যাকেটের ওজন বেশী ও দই এর বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও রাজ হোটেলে পচা বাশি খাবার থাকায় ১০ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় প্রসিকিউশানের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলোজী) রনজিৎ কুমার মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী আ: মান্নান, কলারোয়া থানার এএসআই আনোয়ার হোসেন ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

কেশবপুরে পত্রিকা পরিবেশক অনিল মোদকের মৃত্যুতে শোকসভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের প্রবীণ পত্রিকা পরিবেশক অনিল মোদকের মৃত্যুতে মঙ্গলবার বিকেলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের হলরুমে ওই শোকসভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান শোকসভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, মুহম্মদ শফি, সহসভাপতি মোল্যা আব্দুস সাত্তার, আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, সদস্য মশিউর রহমান, অনিল মোদকের ছেলে সাংবাদিক দিলীপ মোদক প্রমুখ।

কুয়েটে বিশ^ পরিবেশ দিবসের সেমিনার অনুষ্ঠিত
ঔযা ফযঁমওফৎমশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ^ পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে শিক্ষার্থীদের টেকসই ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ২১ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ ও জেজেএস সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ইনভাইরনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর আতিকুল ইসলাম। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, জেজেএস সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর এটি এম জাকির হোসেন, শাপলা নীরের প্রোগ্রাম অফিসার মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠানে অতিথিরা বক্তৃতায় পরিবেশেগত অবক্ষয় কমানো ও জলবায়ু পরিবর্তন প্রশমন করার উপর জোর দেন। সেমিনারে বিশ^বিদ্যালয়ের আরবান রিজিওনাল প্লানিং বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। মিতসুবিসি এবং শাপলা নীর এর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সকলে বিশ^ পরিবেশ দিবস ২০২২ এর র্যালীতে অংশগ্রহণ করেন।

অবিলম্বে ২নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে :আ’লীগ নেতৃবৃন্দ
খভর বিজ্ঞপ্তি
২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান মুকুল সহ ৬ জনকে আসামী করে খানজাহান আলী থানায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুকুল নগরীর ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সংগঠন পরিচালনা করে আসছেন। তার সাংগঠনিক কর্ম দক্ষতা ও তৎপরতার কারনে বিএনপি-জামায়াত এবং কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এই ওয়ার্ডে যাতে সংগঠন শক্তিশালী না হতে পারে সেজন্যে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দলকে ক্ষতিগ্রস্থ করছে। আর এই মামলা করার পেছনে আইন শৃংখলা বাহিনীর কতিপয় অসাধু চক্র ইন্দন যুগিয়েছে। নেতৃবৃন্দ এই ধরনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, দেশকে উন্নত ও জাতিকে সমৃদ্ধশালী করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। রাজনীতির ছোয়া ছাড়া কোন দেশ উন্নত হতে পারে না। সেকারণেই রাজনৈতিক দলের নেতারাই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রত্যক্ষভাবে কাজ করে থাকেন। যারা দেশ ও জাতির উন্নয়ন চায়না তারাই রাজনৈতিক নেতাদের ভালো কর্মকাণ্ডেরও সমালোচনা করে থাকে। আর ওই সকল ইতিবাচক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়। যেটি মুন্সি মনিরুজ্জামান মুকুল এবং খানজাহান আলী থানায় ঘটে চলেছে। এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি-জামায়াতের পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের কর্মকাণ্ডের কোন পরিবর্তন হয়নি। তারা নিজেরা না পেরে পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা কতিপয় সদস্য এবং আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশকারীদের দিয়ে নানা ষড়যন্ত্র করছে। যার ফলশ্রুতিতে খানজাহান আলী থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইন আমলে এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে। অন্যথায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে। আর সেজন্যে কোন ধরনের ক্ষতি হলে তার দায়ভার পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদেরকেই বহন করতে হবে। বিবৃতি দাতারা হলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি ও বিজিএ’র চেয়ারম্যান শেখ হায়দার আলী, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।

রূপসায় জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থে সড়ক সংস্কার করলেন ভ্যান চালক নাসির হোসেন
রূপসা প্রতিনিধি :
রূপসায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন একজন ভ্যান চালক। ভ্যান চালিয়ে উপর্জিত অর্থ দিয়ে সংস্কার করছেন রাস্তার খানা-খন্দক। তার এই মানবিক কর্মকান্ডে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এগিয়ে এসেছেন অন্যান্য ভ্যান চালকরা। নিজেরাই সিমেন্ট-বালুর সাথে খোয়া মিশিয়ে দিচ্ছেন ঢালাই।
উপজেলার পূর্ব রূপসা থেকে রহমতনগর ও কাষ্টম ঘাট যাতায়াতের রাস্তার পরিত্যাক্ত রেল স্টেশন থেকে নামার স্থানটি ডেবে গিয়ে সৃষ্টি হয় বড় গর্তের। সাইকেল, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোটখাটো যানবহনে যাত্রীদের চলাচলে সৃষ্টি হয় মারাত্মক দুর্ভোগের। সামান্য বৃষ্টি হলেই এখানে জমে থাকে পানি। দীর্ঘদিন যাবৎ এই অবস্থা বিরাজমান থাকলেও সমাধানে এগিয়ে আসেনি কোন জনপ্রতিনিধি। অবশেষে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন নৈহাটী এলাকায় বসবাসকারী ভ্যান চালক নাসির হোসেন। ২১ জুন সাকাল থেকে দুপুর পর্যন্ত নিজের উপার্জিত অর্থ দিয়ে বালু, সিমেন্ট ও খোয়া কিনে নিজ হাতে শুরু করেন সেখানে ঢালইয়ের কাজ। তার এই কাজ বাস্তবায়নে এগিয়ে আসেন অন্যান্য ভ্যান চালকরা। এদিকে ভ্যান চালকের মানবিক কর্মকান্ডে সাড়া পড়েছে সাধারণ মানুষের মাঝে। অনেকেই দিচ্ছেন তাকে বাহবা। ভ্যান চালক নাসির এর আগেও স্বেচ্ছায় নিজ অর্থে সড়ক সংস্কার করেছেন বলে জানান সাধারণ ভ্যান চালকরা।
ভ্যান চালক নাসির হোসেন বলেন ভ্যানে করে যাত্রী নিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের ভ্যান চালকরা খুবই সমস্যায় পড়ে। যাত্রীরাও আঘাত প্রাপ্ত হয়। অনেক সময় ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এসব নানা কারণে নিজ উদ্যোগে এখানে উচু করে ঢালাই দিচ্ছি। তিনি বলেন এই কাজের জন্য আমি কারো কাছে টাকা পয়সা চাইনি। তারপরও দুইজন আমাকে পাচ’শ টাকা দিয়ে সহযোগীতা করেছে। শুধু যে এখানে কাজ করছি তা নয়। এর আগে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে ২হাজার ৭০০ টাকা খরচ করে সেখানে সৃষ্টি হওয়া গর্ত ঢালাই দেই। তিনি আরো বলেন এসব মানবিক কাজ করতে আমার ভালো লাগে। টাকা থাকলে আরো করতাম। কিন্ত এর চেয়ে বেশি করারতো আমার সামর্থ নেই।

সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দরবন সংরক্ষণ মেলা
খবর বিজ্ঞপ্তি
গত ২০ জুন ২০২২ তারিখে, বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দরবন সংরক্ষণ মেলার আয়োজন করেন।
সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় সুন্দরবন সংরক্ষণ বই, সুন্দরবন ভ্রমণ লুডু, করোনাকালীয় জীবনে শিক্ষার্থীদের জীবন চিত্রের বই, সুন্দরবনের ভাষ্কর্য, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, সামাজিক চিত্রাঙ্কন, সুন্দরবন সংরক্ষণের পোস্টার ও বেডস্ এর প্রকাশনাসমূহ প্রদর্শন করা হয়। এসকল প্রকাশনাসমূহ নির্বাচিত স্থানীয় শিক্ষার্থীরা প্রদর্শণ করেন এবং সকলকে এগুলো বিস্তারিতভাবে বলেন। এই মেলায় সুন্দরবনের হরিণ শিকারের বিরুদ্ধে ও বিষ দিয়ে মাছ ধরার কুফল নিয়ে ২ টি পথনাট্য প্রদর্শন করেন চিলা ও সুন্দরবন ইউনিয়নের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া এ মেলায় সুন্দরবন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর ভুমিকার উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই মেলায় অংশগ্রহণ করেন ১৩০ জন শিক্ষার্থীবৃন্দ। এছাড়া অংশগ্রহণ করেন বন বিভঅগের পক্ষ থেকে ওবায়দুল রহমান, স্টেশন অফিসার, চাঁদপাই রেঞ্জ ; স্থানীয় শিক্ষক বৃন্দ; স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ; এনজিও প্রতিনিধিব; কো ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিবৃন্দ; গ্রাম সংরক্ষণ দলের সদস্যবৃন্দ ও বেডস্ এর সদস্যবৃন্দ।

উক্ত কার্যক্রমটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে বাংলাদেশ বন বিভাগ এর সহায়তায় সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট-২ এর অংশ হিসাবে জিআইজেড এবং বেডস্ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাপোর্ট টু দ্যা ম্যানেজমেন্ট অব দ্যা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

কলেজ থেকে ফেরার পথে অধ্যক্ষ গুলিবিদ্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মোশাররফ হোসেন মোশা নামে এক কলেজ অধ্যক্ষকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুলিব্দ্ধি অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সাতক্ষীরা সদরের বাশদহা শহীদ স্মৃতি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। তিনি বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, কলেজ থেকে দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার উদ্দেশে মোটরসাইকেলে বের হয়ে যান মোশাররফ হোসেন। কলেজ গেট থেকে একটু দূরে আব্দুল জলিলের বাড়ির সামনে হেলমেট পরা অজ্ঞাত মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসক সুজিত রায় জানান, মোশাররফ হোসেনের পায়ে যে গুলি লেগেছে, গুলি ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্স-রে করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম. কাইউম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গিলাতলায় জুট মিল শ্রমিককে হুমকি থানায় অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলায় মাতাল অবস্থায় জুট মিল শ্রমিক গালিগালাজ ও দেশিয় অস্ত্র নিয়ে ভয়ভিতী প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় ভুক্তভোগি জুটমিল শ্রমিক খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ সুত্রে জানায়ায় গত ১৬ জুন রাত আনুমানিক ৯ টার সময় গিলাতলা বটতলা ঈদগাহ এলাকার মৃত আব্দুর সামাদের পুত্র সালাম বেগ (৩০) নেশারত অবস্থায় একই এলাকার মৃত ফজলুল করিম ফজর খাঁ এর পুত্র আব্দুর রাজ্জাক বাবলুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে, এ সময় তার ছোট ভাই খান আঃ রহিম গালিগালাজ করতে নিষেধ করলে সালাম বেগ এর স্ত্রী , হোসনেআরা ও বোন ডলি সহ অজ্ঞাতনামা ২/৩ জন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে হুমকি ধামকি প্রদান করে। ভুক্তভোগি জুট মিল শ্রমিক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত সালাম বেগ এর বিরুদ্ধে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী দৌলতপুর থানায় মাদক মামলা রয়েছে যার নং ২৫ । তিনি এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দেবহাটায় পুলিশী অভিযানে ৫জন আসামী গ্রেফতারসহ ১৮ ওয়ারেন্ট নিষ্পত্তি

কে এম রেজাউল করিম
সাতক্ষীরার দেবহাটায় ওয়ারেন্টভূক্ত ১ আসামীসহ সর্বমোট ওয়ারেন্ট ভূক্ত ০৫ (পাঁচ) জন আসামী গ্র্রেফতার এবং রিকল মূলে নিষ্পত্তিসহ সর্বমোট ১৮ (আঠার) টা ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। আটককৃত আসামীেেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২১/০৬/২০২২ তারিখ, পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) শামীম হোসেন, এএসআই(নিঃ)আব্দুল আলীম, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভিন্ন ভিন্ন ভাবে অভিযান পরিচালনা করে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে সিআর ১৬/২০ (সাজা প্রাপ্ত) আসামী ১। জাহিদ হাসান (৩৫), পিতা-মৃত মোনাজাত আলী সরদার, সাং-কামটা, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-১৯/২১ এর আসামী ২। মোঃ সালাউদ্দীন ঘরামি, পিতা-লুৎফর ঘরামি, সাং-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-২৩/২২ এর আসামী ৩। কামরুল ইসলাম গাজী, পিতা-মৃত শরিফুল গাজী, সাং-কুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-১৫৫/২২ এর আসামী ৪। এনামুল হক সুমন, পিতা-হাবিবুল্লাহ গাজী, সাং-সৈন্ন্যাস খোলা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-৪৪৪/১৮ এর আসামী ৫। হযরত আলী, পিতা-কাওছার আলী, সাং-উত্তর কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন এবং একই অভিযানে রিকল মূলে ১৩ টি ওয়ারেন্টসহ সর্বমোট ১৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের ১৬তম সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১৬তম সাধারণ সভা মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেট ও সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকায় এবং চট্টগ্রামের সীতাকুন্ডে কান্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে মৃত্যুবরণকারীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে পদ্মা সেতুর বাস্তবায়ন গোটা জাতিকে আনন্দে উদ্বেলিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন-অগ্রযাত্রায় দেশকে আরেকধাপ এগিয়ে নিয়েছেন। তিনি বলেন, পদ্মা সেতুর মত মেগা প্রকল্প বাস্তবায়িত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আজ আনন্দিত ও গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রীর মেধা যোগ্যতা ও একাগ্রতার কারণে বৃহৎ এ প্রকল্পে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সিটি মেয়র আরো বলেন, নবনির্মিত পদ্মা সেতু শুধুমাত্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয় সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। এতদাঞ্চলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। একচল্লিশ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তা যথাসময়েই পূরণ হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর জন্য দোয়া করতে সিটি মেয়র দেশবাসীর প্রতি আহবান জানান।

সভায় নগরীতে ওয়েস্ট টু এনার্জি প্লান্ট স্থাপনের মাধ্যমে পচনশীল দ্রব্যসহ বিভিন্ন প্রকারের বর্জ্যকে সম্পদে পরিণত করা, নগরীর বিভিন্ন স্থানে নিয়ন বাতির ট্রাফিক সিগনাল স্থাপন করা, ৩১ নং ওয়ার্ড এলাকায় নবনির্মিত সড়কটি আধুনিক খুলনা গড়ার রূপকার সিটি মেয়রের নামে “মেয়র তালুকদার আব্দুল খালেক সড়ক” নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় ঈদ-উল-আযহা প্রাক্কালে সরকার কর্তৃক নগরীর সকল ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র মাধ্যমে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম (মুন্না), মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সি আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ শমশের আলী মিন্টু, মোঃ গোলাম মাওলা শানু, জেডএ মাহমুদ ডন, ফকির সাইফুল ইসলাম, এস.এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

দাকোপের লাউডোবে মুজিব বর্ষের গৃহ পরিদর্শনে জেলা প্রশাসক
শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের লাউডোবের খুটাখালি বাজারের খেয়াঘাটে মুজিব বর্ষের গৃহ পরিদর্শন ও বাজুয়া-দিগরাজ খেয়াঘাটের নতুন ঘাট উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে
ধন্যবাদ জানাই আজকের এই উন্নয়নের জন্য। দেশের সকল জায়গায় গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়ে তিনি যে প্রশাংসা অর্জন করেছেন তা বলে শেষ করা যায় না। সমাজের অবহেলিত ছিন্ন মুল মানুষেরা আজ মাথা গুজার ঠাঁই পেয়েছেন। আজ এদেশে যা কিছু অর্জন এবং উন্নয়ন তার সবই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এসেছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। আগামী ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে এদেশ উন্নয়নের আর এক ধাপ এগিয়ে যাবে। মঙ্গলবার সকাল ১০ টায় ঘাট উদ্বোধন ও মুজিব বর্ষের ঘর পরিদর্শন কালে এসকল কথা বলপন। এ সময় খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, উপজেলা সহঃকমিশনার (ভূমি) গালিব মোহম্মদ পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ সহ
ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় সুধীজন। পরে জেলা প্রশাসক তার সফর সঙ্গীদের নিয়ে বানীশান্তা পিনাকপাণি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।

কয়রায় ক্লাইমেট স্মার্ট প্রকল্পের অবহিতকরন ও পরিকল্পনা গ্রহন কর্মশালা
কয়রা(খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরন ও পরিকল্পনা গ্রহন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল ২১ জুন দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও ক্লাইমেট স্মার্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় অবহিতকরন কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্যানেল চেয়ারম্যান আঃ সালাম, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, উপসহকারী কৃষি অফিসার অনুতব সরকার, স্থানীয় কৃষক স্নেহ মুকুল, বটোকৃঞ্চ মন্ডল, রেশমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,কৃষি ব্যাবসায়ী, সহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দাকোপের বাজুয়া চুনকুড়ি গ্রামে পুলিশের অভিযানে গাঁজা গাছসহ আটক-১

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি গ্রামের অমর সরদারকে গাঁজা গাছসহ আটক করে থানা পুলিশ। মাদক মুক্ত দাকোপ গড়তে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্তের নির্দেশনায় এস,আই বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃত্বে এ,এস,আই ইউসুফ ও এ,এস,আই জাহিদুল গোপন সংবাদের ভিত্তিতে বাজুয়া ইউনিয়ন চুনকুড়ি উত্তরপাড়া গ্রাম হতে গাঁজা গাছ সহ একজনকে আটক করেন। দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ২০ ই জুন বিকাল ৫ টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাজুয়া ইউনিয়ন চুনকুড়ি উত্তরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা অমল সরদার পিতা-মৃত-নবীন সরদারের বসত বাড়ির আঙিনায় থাকা আনুমানিক ১১ ফুট লম্বা গাঁজা গাছ সহ অমল সরদারকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা রুজুপূর্বক ২১ শে জুন পর্যাপ্ত পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরণ করা হয়।

খুলনা শিপইয়ার্ডে মোংলা বন্দরের জন্য নির্মিতব্য সার্চ এন্ড রেসকিউ ভেসেলের কিল লেয়িং অনুষ্ঠিত
তথ্য বিবরনী
মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিতব্য একটি সার্চ এন্ড রেসকিউ ভেসেল এর কিল লেয়িং অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে শিপইয়ার্ড চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তে ১৯৯৯ সালে খুলনা শিপইয়ার্ডকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ প্রতিষ্ঠান বর্তমানে তার গৌরব ফিরিয়ে এনে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একসময়ের মৃত প্রায় মোংলা বন্দর এখন ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে বন্দরে জাহাজের কোন জট নেই। এই বন্দরে আটটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। মোংলা বন্দরে অত্যাধুনিক ৭৫টি কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং উপকরণ যুক্ত হয়েছে। এছাড়া বন্দরের জন্য ৬টি ভেসেল নির্মাণ করা হবে। যার মধ্যে আজ একটির নির্মাণ কাজ উদ্বোধন করা হলো। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এই ভেসেল একটি বড় অর্জন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হলে মোংলা বন্দরের গুরুত্ব আরো বেড়ে যাবে। এই বন্দর আমদানি ও রপ্তানিকারকদের চাহিদা পূরণে সক্ষম হবে। বন্দরে আমদনিকৃত গাড়ির পার্কিং ক্ষমতা ইতোমধ্যে ১৫ হাজারে উন্নীত হয়েছে। খুলনা শিপইয়ার্ড নির্ধারিত সময়ের মধ্যে সার্চ এন্ড রেসকিউ ভেসেল নির্মাণ শেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বলে তিনি এসময় আসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজীজ এতে সভাপতিত্ব করেন। কিল লেয়িং অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড এর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিতব্য সার্চ এন্ড রেসকিউ ভেসেল একটি সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ জাহাজ যাতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজিত হবে। জাহাজটি জার্মান ডিজাইন প্রতিষ্ঠান ঞবপযহড়ষড়ম ঝবৎারপবং এসনঐ এর ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে সার্চ এন্ড রেসকিউ মেশিন এবং মেরিটাইম সার্ভিলেন্স প্রভৃতি কার্যাদি দক্ষতার সাথে সম্পন্ন করা সম্ভব হবে, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। নির্মিতব্য ভেসেলটির দৈর্ঘ্য ২৭.৭৫ মিটার, প্রস্থ ৬.২০ মিটার, গভীরতা ৩.৪২ মিটার, ড্রাফট ১.৮৫ মিটার। প্রোপালশন টুইন স্ক্রু ফিক্সড পিচ প্রোপেলার সংযুক্ত ভেসেলটির সর্ব্বোচ গতি হবে ঘন্টায় ২৫ নাটিক্যালমাইল।

ক্লাস শুরু ১৭ জুলাই, পরীক্ষা ১৩ নভেম্বর:খুবির ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় টার্মের একাডেমিক ক্যালেন্ডার চূড়ান্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সকল ডিসিপ্লিনের সকল বর্ষের দ্বিতীয় টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।
প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ক্লাস শুরু ১৭ জুলাই, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত (দুর্গাপূজার ছুটিসহ)। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত, কোর্স রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ২৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। টার্ম ব্রেক ও শীতকালীন ছুটি ১১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ ২১ জুন (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হস্তান্তরের সময়সীমা পার হলেও নির্মান হয়নি ভবন, শিক্ষা কার্যক্রম ব্যহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার প্রায় ৯ বছর পর বিদ্যালয়ে ৩ রুম বিশিষ্ট একটি সরকারি ভবন নির্মান করা হয়। ঐ ভবনেই চলছিল বিদ্যালয়ের পাঠদান কর্যক্রম। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এর পর থেকে বিদ্যালয়টিতে শিক্ষা কর্যক্রম ভালভাবে চললেও ২০১৯ সালের শেষ দিকে বিদ্যালয়টিতে পূর্বে স্থাপিত ভবনটি ভেঙ্গে একই স্থানে নতুন ভবনের কাজ শুরুর থেকে এখনও চলমান রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানের জন্য কোনো শ্রেণী কক্ষ না থাকায় মাঠের মধ্যে টিনের ছাউনিতে পাঠদান কর্যক্রম চলছে।
শুধু তাই নয়, বিদ্যালয়ে প্রায় ১২৮ জন শিক্ষার্থী ও ৪ চার জন শিক্ষকের জন্য নেই কোন বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা। প্রতিনিয়ত শিক্ষার্থী ও শিক্ষকদের পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। বৃষ্টি এবং গরমে অসস্থিকর পরিবেশে ক্লাস করাই স্কুলে আসার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা।
অভিভাবকরা বলছেন, প্রায় ২২ বছরের পূর্বের ভবন কেন ভাঙ্গা হল। আর শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের ব্যবস্থা না করে দীর্ঘদিন ধরে নতুন ভবনের কাজ চলমান। এটি দুঃজনক।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমীন জানান, ভবনের কাজ চলমান থাকায় সমস্যা হলেও আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি ফয়সাল আহম্মেদ জানান, শিক্ষা কার্যক্রম ব্যহতসহ বেশ কিছু সমস্যা বিদ্যালয়টিতে রয়েছে। আগামী মিটিংএ সমাধানের জন্য বিষয়টি উত্থাপন করা হবে।
বিদ্যালয়টি দেখভালের দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার বলেন, বিদ্যায়টির নতুন ভবন নির্মানের ব্যপারে আমার তেমন কিছু জানা নেই। তবে ভবন নির্মানের সময়সীমা পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে ভবনটি এখনও বুঝিয়ে দেয়নি। যে কারনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, যা আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেছি। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সভায় ইমাম, খতিব, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ মোহসীন উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিত সমস্যা নিরসনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মোংলায় সাংবাদিক পরিবারের উপর হামলা ও মারপিট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক জন্মভূমির মোংলা প্রতিনিধি এবং স্থানীয় সংবাদপত্র এজেন্ট সাংবাদিক মোঃ হাসান গাজীসহ তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্বাস গং। মঙ্গলবাব সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছেন হামলা ও মারপিটের শিকার মোঃ হাসান গাজী।
এজাহারে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনের বাসিন্দা মোঃ ইসমাইলের ছেলে মোঃ আব্বাস (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা ও আড্ডা বসিয়ে আসছেন। তার এ অপকর্মে এলাকার পরিবেশ নষ্ট ও স্থানীয় যুবকেরা মাদক আসক্ত হয়ে পড়ায় এতে বাঁধা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন প্রতিবেশী বাসিন্দা সাংবাদিক হাসান গাজী। এতে ক্ষিপ্ত হয়ে মাদককারবারী আব্বাস গং মঙ্গলবার সকালে হাসান গাজীর বসতবাড়ীতে ঢুকে তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালান। খবর পেয়ে হাসান গাজী ও তার ছেলে বাজার থেকে বাড়ীতে ছুটে গেলে তাদের উপরও হামলা চালিয়ে মারপিট করেন আব্বাস গং। এতে হাসান গাজী ও তার ছেলে এবং স্ত্রী আহত হন। পরে এ ঘটনায় দুপুরে মোংলা থানায় হামলাকারী আব্বাসের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন হাসান গাজী।
মোর্শেদ সড়ক ও রাসেল লেনের বাসিন্দারা বলেন, মাদক সম্রাট আব্বাস গংয়ের অপকর্ম ও মাদক কারবারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। তার অপকর্মে কেউ বাঁধা দিলে তাকে ভয়ভীতি, হুমকি-ধামকি ও মারপিটসহ নানাভাবে হয়রানী করে থাকেন। ভয়ে তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খোলার সাহস পায়না। সাংবাদিক হাসান গাজী এর বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকেসহ তার পরিবারের উপর হামলা চালিয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে এর কঠিন বিচারের দাবী জানাচ্ছি প্রশাসনের প্রতি।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক হাসান গাজী ও তার পরিবারের উপর হামলা-মারপিটের একটি এজাহার পেয়েছি। এজাহারপত্র পেয়েই অভিযুক্তদের আটকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
এদিকে সাংবাদিক হাসান গাজী ও তার পরিবারের উপর অতর্কিত এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এজাহারে অভিযুক্ত আব্বাস গংদের আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন মোংলা প্রেস ক্লাবসহ স্থানীয় কর্মরত সকল সাংবাদিকেরা।

কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি তুহিন, সাঃ সম্পাদক সুশান্ত
কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ কৃষক লীগ উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে।

সোমবার (২০শে জুন) সন্ধ্যায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি এমপির নির্দেশে ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম কর্তৃক স্বাক্ষরিত করে উপজেলা কৃষক লীগের কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

নবনির্বাচিত উপজেলা কৃষক লীগের কমিটিতে আনোয়ার জাহিদ তুহিন সভাপতি, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মুকুল, সহ সভাপতি দেবদাস ভট্টাচার্য, সহ সভাপতি শফিউর রহমান শফি ও সুশান্ত চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য গত (১১ই মে ) বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেন্দ্রীয় ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষনা বন্ধ রাখা হয়েছিল।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার জাহিদ তুহিন, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী সহ কমিটির সকল নেতৃবৃন্দদের হাতে কমিটি হস্তান্তর করা হয়।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা আঃলীগের সহ সভাপতি কায়দার রহমান, সাবেক বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খোকন,সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
’ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্ঠা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে সকাল ৯টায় সংসদ চত্বর থেকে বের হওয়া শোক র্যালী মোংলার মিঠাখালী বাজার প্রদক্ষিণ করে। এরপর শোক র্যালীটি প্রয়াত কবির কবরস্থলে গিয়ে শেষ হয়। সেখানে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি’র নেতৃবৃন্দরা। এ সময় কবির কবরে পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদে কুরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন রুদ্র স্মৃতি সংসদ।
পরে শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় শোক ও স্মরণানুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব গীতিকার মোল্লা আল মামুন, প্রাক্তন প্রধান শিক্ষক আফজাল হোসেন, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, রুদ্র স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র মো. মিজানুর রহমান, রুদ্র সংদের লিটন গাজী ও মাহারুফ বিল্লাহ।

উল্লেখ্য, অকালপ্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’- এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন- ‘দিন আসবেই- দিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্র প্রতীক’-এ। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।
মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দু’বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে মাঠে নামতে হবে: তুহিন
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপিকে সংগঠিত করে মাঠে নামতে হবে। তিনি বলেন, আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই; তাহলে যুদ্ধে শামীল হতে হবে, সেই যুদ্ধ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাজপথ দখলে নিতে হবে এবং সকল পথ-ঘাট জনগণের দখলের প্রস্তুতি নিতে হবে। এই দুর্নীতিবাজ, ঠকবাজ, প্রতারক সরকার যাতে ঘর থেকে যাতে বেরুতে না পারে সেই পথ তৈরি করতে হবে।
মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ২৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান কাজী মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কাজী মো. রাশেদ, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, তসলিমা খাতুন ছন্দা, আজিজা খানম এলিজা, এড. কানিজ ফাতেমা, হাফিজুর রহমান মনি, একরামুল কবির মিল্টন, সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামাল উদ্দিন, তারিকুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, আলী আক্কাস, আতাউর রহমান রুনু, আব্দুল আজিজ সুমন, আকরাম হোসেন, সিদ্দিকুর রহমান, কাজী আনোয়ার হোসেন আনো, ইস্তিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মাহমুদ আলম বাবু মোড়ল, মঈনুল হক টুকু, জাকির ইকবাল বাপ্পি, শামীমুর রহমান শামীম, আহসান কবির বাবু, খায়রুজ্জামান রুনু, আব্দুস সালাম সরদার, শাহরিয়ার বাবু, নাসরিন হক শ্রাবনী, মশিউর রহমান বাবলু, কাজী সোহেল, শেখ মনি, আব্দুস ছাত্তার, এড. হেনা, আব্দুস সালাম, আলম হাওলাদার, নুর আলম নুরু, তরিকুল ইসলাম মহারাজ, শফিকুল ইসলাম নিপুন, আবু বক্কর সিদ্দিক নিরু, মীর আফজাল, সাহেব আলী, মোল্যা রাজু, ডা. হালিম মোড়ল, ইজাজ আহমেদ, মহিলা দলের শাহানা সরোয়ার, কাওসারী জাহান মঞ্জু, সনিয়া খান, লাকি আজমিরি, সাহানা রহমান, মিসেস সাহানা, নিলা, রুবিনা, হালিমা, স্বেচ্ছাসেবক দলের সাইফুল মল্লিক, নজরুল ইসলাম বাবু, সাকিল আহমেদ, কালু, স্বপন, কালাম হাওলাদার, জাফর, রকিবুল হাসান আমান, সরাফাত আলম, ছাত্রদলের সাজ্জাত হোসেন জিতু, মাজাহারুল ইসলাম রাসেল, আব্দুল আহাদ শাহিন, ইজবুল রহমান ইমু, সাইমুন রিয়াজ, মিম হোসেন, হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী, নাঈম, যুবদলের আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শাকুরুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম বিপ্লব, আরিফুজ্জামান সোহেল, আল আমিন দেওয়ান, শাহআলম, সুমন মীর, মনিরুজ্জামান কাজল, শাহাবুদ্দিন, আল আমিন, হীরা, ওমর ফারুক প্রমুখ।

খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক টিমের জরুরী সভায় তিন উপকমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক টিমের জরুরী সভায় নেতাকর্মীদের মাঝে বিতরণকৃত প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ, যাচাই বাছাই ও ওয়ার্ডের সম্মেলন সম্পন্নের লক্ষ্যে তিনটি উপ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে সাংগঠনিক টিমের জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়েছে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর থানা সাংগঠনিক টিম প্রধান আজিজুল হাসান দুলু’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ সাদীর পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সভায় বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক, ওয়াহেদুর রহমান দিপু, বেগ তানভীরুল আজম, কে এম হুমায়ুন কবির, নাজির উদ্দিন নান্নু, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আফসার উদ্দিন মাস্টার, মাসুদ খান বাদল প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ওয়াহেদুর রহমান দিপু আহবায়ক ও কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মাসুদ খান বাদলকে সদস্য করে যাচাই বাচাই উপ কমিটি, আব্দুর রাজ্জাককে আহবায়ক ও নাজির উদ্দীন নান্নু, আলী আক্কাসকে সদস্য করে অর্থ উপ কমিটি এবং বেগ তানভীরুল আজমকে আহবায়ক ও গাজী আফসার উদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম শফিকে সদস্য করে সাংগঠনিক/প্রচার/ দপ্তর উপ কমিটি গঠন করা হয়।

মাটিভর্তি ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর মহাসড়কে মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় মিনাল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে ও মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড কোম্পানির ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে দর্শনা-মুজিবনগর মহাসড়কে কার্পাসডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মিনাল হোসেন তার মোটরসাইকেলযোগে দর্শনা-মুজিবনগর মহাসড়কে কার্পাসডাঙ্গা মুচিবটতলার দিকে যাচ্ছিল। এ সময় তার পেছন দিক থেকে এসে একটি মাটিভর্তি ট্রাক্টর সজোরে ধাক্ক দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসাক মিনালকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহেদ ঘটনা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃদ্ধের গলাকাটা মরদেহ মিলল রান্নাঘরে
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মোকলেসুর রহমান খানের(৭০) নামের এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলা তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোকলেসুর রহমান খান ওই গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।

জানা গেছে, মোকলেসুর রহমান খান দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন । তার অসুস্থ স্ত্রী রিজিয়া বেগম বড় ছেলে ইমা খানের বাগেরহাটের বাড়িতে চিকিৎসার জন্য রয়েছেন। মঙ্গলবার সকালে প্রতিবেশিরা রান্নাঘরে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,মোকলেসুর রহমানের গলা অর্ধেকের বেশি ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। ডান হাতে একটি টর্চ লাইট ও পাশে একটি হাড়িতে মাংস রান্না ছিল। ৩ ছেলে ৪ মেয়ের জনক মোকলেসুর রহমানকে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু খান বলেন, দীর্ঘ ৪০/৫০ বছর ধরে বাগেরহাটের লিটু সাহেবের গ্রামের বাড়ির জায়গায় মোকলেসুর রহমান বসবাস করে আসছে। তার কোন নিজস্ব জমিজমা নেই। দিনমজুরের কাজ করে তার সংসার চলতো ।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ তার রান্না ঘরে পড়ে রয়েছে এমন খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।