Home আঞ্চলিক বাজেট যেমন কৃষি, শিল্প নির্ভর তেমনি শিক্ষা সাংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নের: বাবুল...

বাজেট যেমন কৃষি, শিল্প নির্ভর তেমনি শিক্ষা সাংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নের: বাবুল রানা

24

বাজেট মিছিল শেষে সমাবেশে বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক দল। সেই দলের অভিভাবক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। তিনি সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে দেশের উন্নয়নের স্বার্থে বাজেট পেশ করে থাকেন। তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবন মানোন্নয়নে এ বাজেট পেশ করেছেন। এ বাজেট যেমন কৃষি, শিল্প নির্ভর তেমনি শিক্ষা সাংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নে। তিনি এ বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি সর্বোচ্চ বাজেট। এ বাজেটকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধীদের প্রতিহত করতে হবে। যারা দেশ ও জাতির উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তাই আসুন দেশ ও আগামী প্রজন্মের স্বার্থে সবাই মিলে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করি।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যা. আলমগীর কবীর, মো. শাহাজাদা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, হাফেজ মো. শামীম, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. একেএম শাহজাহান কচি, শেখ শাহজালাল হোসেন সুজন, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. রাবেয়া ওয়ালি করবী, আইরিন চৌধুরী নিপা, ফয়েজুল ইসলাম টিটো, সমীর কৃষ্ণ হীরা, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, ইয়াছিন আরাফাত, তাজুল ইসলাম, মো. জিলহাজ¦ হাওলাদার, মো. শহিদুল হাসান, মাসুদ হোসেন সোহান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে একটি বিশাল আনন্দ মিছিল নগরী প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ষড়যন্ত্র মোকাবেলায় নগর আ’লীগের নির্বাহী কমিটির সভা ১৬ জুন

খবর বিজ্ঞপ্তি।।
১৬ জুন বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে খুলনাসহ সারা দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সফলতা মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। একই সাথে বিএনপি-জামায়াতের নাশকতা ও ষড়যন্ত্রকে প্রতিহতের সিদ্ধান্তে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় পদ্মা সেতু নির্মান করায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হবে। এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাহী কমিটির এসভায় মহানগর আওয়ামী লীগের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।