স্টাফ রিপোর্টার:
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, করোনা পরিস্থিতির কারণে এলাকার একটি মানুষও না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন দেশের ৫ কোটি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার। সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদও রয়েছে। খাদ্য নিয়ে দুঃশ্চিন্তার কোন কারন নেই, যেকোন মাধ্যমে হোক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। তিনি করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। তিনি রোববার (১৯ এপ্রিল) বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে করোনা পরিস্থিতির কারণে পৌরসভার কর্মহীন দুস্থ ও অসহায় ২ হাজার ৬শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, পৌর সচিব লিয়াকত আলী, আওয়ামীলীগ নেতা বিভুতি ভূষন সানা, সহকারি শিক্ষা অফিসার ঝংকর ঢালী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী ও পৌর ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।










































