Home আঞ্চলিক করোনা মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর জনসচেতনতামূলক টহল জোড়দার

করোনা মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর জনসচেতনতামূলক টহল জোড়দার

15

খুলনাঞ্চল রিপোর্ট:

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে টহল, জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নৌবাহিনীর দুইটি জাহাজ বরিশাল এবং বরগুনার বিভিন্নলঞ্চ ঘাট, ফেরি ঘাট, বাজারসহ জনবহুল এলাকাসমূহে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নিমিত্তে লিফলেট বিতরণ ও মাইংিক এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। মুদি দোকান, জুতার দোকান, কসমেটিক্স দোকান ও সেলুন খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়। বরগুনা নৌ কন্টিনজেন্ট ৩৪০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ২০০টি লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতীত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে।


নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বজার, চিলা, হলদীবুনিয়া এবং মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে। খুলনা সিটি করপোরেশন এর মেয়র কর্তৃক বুড়িরডাঙ্গা ইউনিয়নে ২৬০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। এসময় জনসচেতনতামূলক ১০০টি লিফলেট বিতরণ করা হয়। অন্যদিকে নৌঘাঁটি সোলাম ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও ৫০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি কোরিন মিশ্রিত পানি ছিটিয়ে রাস্তা জীবাণুমুক্ত করা হয়।