Home আঞ্চলিক দক্ষিণ বেদকাশীতে দারিদ্রের ঘরের অবকাঠামো মেরামতের ব্যবস্থা করলেন সংসদ সদস্য বাবু

দক্ষিণ বেদকাশীতে দারিদ্রের ঘরের অবকাঠামো মেরামতের ব্যবস্থা করলেন সংসদ সদস্য বাবু

13

কয়রা প্রতিনিধি:

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার এক হত দরিদ্রের বাড়িতে গিয়ে তার ভগ্ন কুঠীরের অবকাঠামো মেরামতের ব্যবস্থা করলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত বুধবার দুপুরে এমপি আক্তারুজ্জামান বাবু চরামুখা খেয়াঘাট এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করতেছিলেন, এমন সময় এমপি আক্তারুজ্জামান বাবু’র কাছে যেয়ে দক্ষিণ বেদকাশী গ্রামের হতদরিদ্র মুনসুর ঢালী তার বাড়ির ভগ্ন অবস্থার কথা বলেন।

হতদরিদ্র মুনসুর ঢালীর বাড়িতে যেয়ে ঘরের ভগ্ন অবস্থা দেখে ঘরের অবকাঠামো মেরামত করার জন্য তার হাতে ব্যক্তিগত অর্থ সহায়তা হিসেবে নগদ দশ হাজার টাকা তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। নিজের ভগ্ন কুঠিরে এমপিকে পেয়ে এবং ঘর মেরামত করার জন্য নগদ অর্থ পেয়ে মহাখুশি দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার সাধু ঢালীর ছেলে হতদরিদ্র মুনসুর ঢালী। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র সরকার, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গনেশ মন্ডল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, ইউপি সদস্য রমেশ চন্দ্র সরকার, ইউপি সদস্য মোঃ মাসুদ রানা, মোজাফফর শিকারী, মরিয়ম খাতুন, সাবেক ছাত্রলীগ নেতা এস এম আছাফুর রহমান, শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন কবির প্রমুখ।