খবর বিজ্ঞপ্তি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে নগরীর খুলনা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু, পৌরসভা মেয়র এ্যাড মনিরুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য আফরোজা আক্তার, অধ্যক্ষ বদিউজ্জামান, উত্তম কুমার মজুমদার, নৃপেন্দনাথ হালদার, ডা মোঃ শহিদুল ইসলাম, ডাঃ দেবনাথ রনি।
সমিতির আহবায়ক আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে ও পরিচালনা করেন সদস্য সচিব মিজানুর রহমান মিলটন। 

এ সময় সমিতির আরও উপস্থিত ছিলেন ইফতার কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব সুলতান আহমেদ, এইচ এম ইকবাল, রুম্মান আহম্মেদ, তানিজ আহমেদ, গোলাম রাব্বানি মামুন, রফিকুল ইসলাম মাসুম, ডাঃ মিজানুর রহমান, মাহাবুবুর রহমান প্রমুখ।











































