Home জাতীয় ১০ টাকার চাল বিক্রি স্থগিত

১০ টাকার চাল বিক্রি স্থগিত

6

ঢাকা অফিস:

দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ওএমএসের চাল দেওয়ার সময় লোকজন ভিড় করছেন। এতে সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে না। তাই করোনাভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষের জীবন বাঁচাতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।’ তবে খুব শিগগিরই ভিন্ন ব্যবস্থায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ওএমএসের চাল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন তিনি। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপের কারণে নিম্ন আয়ের মানুষের রোজগারের পথ প্রায় বন্ধ। এ অবস্থায় তাদের সহায়তার জন্য সরকার ওএমএসের চালের দাম কমিয়ে ১০ টাকা কেজি দরে বিক্রি শুরু করে। এদিকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে মজুত এবং সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়ম-দুর্নীতির খবরে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রশাসনও এসব ঘটনায় জড়িতদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ ও ওএমএসের চাল বিক্রির অনিয়মে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন।