Home আঞ্চলিক মোংলা ও বরগুনায় নৌবাহিনীর টহল জোরদার

মোংলা ও বরগুনায় নৌবাহিনীর টহল জোরদার

12

খবর বজ্ঞিপ্তি:


বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার ল্েয তাদের টহল আরো জোরদার করেছে। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্টগুলো বরগুনা জেলা ও মোংলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় চায়ের দোকান, ফার্নিচারের দোকান, সেলুন খোলা রাখার জন্য ম্যাজিষ্ট্রেট কর্তৃক চারহাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করে। একই সাথে বরগুনা জেলার বিভিন্ন স্থানে ৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। এসময় নৌবাহিনী ১২৫টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। অন্যদিকে নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয জয়মনি ইউনিয়নে টহল কার্য পরিচালনা করে ও কোরিন মিশ্রিত পানি ছিটিয়ে রাস্তা জীবানুমুক্ত করে। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মোংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করাসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।