ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘরে থাকা নির্দ্দেশ অমান্য করে অকারণে যানবাহন চালানো ও ঘর থেকে বাহির হওয়ায় ভ্রাম্যমান আদালতে ২৩টি যানবাহনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের ও ৫.৯০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার সকাল হতে দুপুর পর্যান্ত কাটাখালী বাসষ্ঠান্ডে ভ্রাম্যমান আদালতে এই মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড রহিমা সুলতানা বুশরা। এসময় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ উপস্থিত ছিলেন। অপরদিকে টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় অনুরুপ চেকপোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল ইসলাম। এসময় জেলা পুলিশ ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ সদস্য ও কর্মকর্তারা আদালত-কে সহযোগীতা করেন।










































