Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

50

জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে: তুহিন

খবর বিজ্ঞপ্তি।।

দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি বলেন, তরিতরকারি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে। নিশিরাতের সরকার জনগনের সম্পদ লুটপাটে সফল হলেও সাধারণ জনগনের প্রধান সমস্যা দ্রব্যমুল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় ২৩নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণকালে সিমেট্রি রোডের পথসভায় এসব কথা বলেন।

তুহিন আরো বলেন, সরকার দলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। ফলে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা নাসির খানের সভাপতিত্বে লিফলেট বিতরণে বিশেষ অতিথি ছিলেন, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আলম খান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন গাজী আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, খান মুজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, ডাক্তার ফারুক হোসেন, কে মাহবুবুল আলম, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, হারুন-অর-রশিদ মাসুম, মোহাম্মদ নাসির উদ্দিন, খায়রুজ্জামান সজিব, মেজবাহ উদ্দিন পাপ্পু, খসরুল আলম, মুজাহিদুল ইসলাম টনি, সৈয়দ ইমরান, নাসিম আহমেদ ইমন,  মাজহারুল ইসলাম রাসেল, শাকিল আহমেদ, নাজিম উদ্দিন শামীম, আহসান আল বাকের শোভন, মোঃ তারিফ বিশ্বাস বাবু, জাকারিয়া বাবু, ইকবাল কবীর জিন্দেগির, আবু জাফর, রুবেল আহম্মেদ, দেলোয়ার হোসেন, হানিফ মাহমুদ, শেখ বায়জিদ, রাজু আহমেদ, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শহিদুল ইসলাম, এনাম মিশু, মো: রসেল, ফারুক হোসেন, নাজমুল ইসলাম, সৈয়দ তানভীর আহমেদ, আরিফ মোল্লা তূর্য, মোঃ হাফিজুর রহমান, এস এম নয়ন হোসেন, ইমরান সালে সিফাত, নাজির মাহমুদ নিবিড়, এস এম সাকিব রেজা, সোলায়মান হোসেন রাহাত, শাঞ্জিদ হাসান রাতুল, আহ্মেদ উল্লাহ শাকিব, শেখ সালাউদ্দিন আহমেদ, মারজান খান, আব্দুর রশিদ, ইয়াছিন শেখ, মোঃ রিপন, মোঃ শাওন।

 

 

কুয়েটে ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুর রহমান সজল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সল হোসেন। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের এমএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অভয়নগরে গর্ভবতী-দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা প্রকল্পের সেমিনার

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা প্রকল্পের ফাইনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ম্যানেজার তরুন কান্তি হোড়। এসময় উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি, খাদ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, ইউপি সদস্যগণ, ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী, শিক্ষক, গ্রামডাক্তার, ধাত্রী ও উপকারভোগী মা সহ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

 

রূপসার তিলকে সম্পত্তি ক্রয় করে বিপাকে পড়েছে অসহায় এক গৃহবধূ হাসিনা বেগম

স্টাফ রিপোর্টার

রূপসার তিলক মৌজায় সম্পত্তি ক্রয় করে বিপাকে পড়েছে অসহায় এক গৃহবধূ হাসিনা বেগম। তিনি উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর মোমিন বাগ এলাকার আবুল কালাম সরদারের স্ত্রী। তিনি ক্রয়কৃত সম্পত্তি হারানোর আংশকার ভয়ে অবশেষে ভুক্তভোগী হাসিনা বেগম ন্যায়বিচার পাওয়ার আসায় গত ১৫ ফেব্রুয়ারী খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মৃত খোরশেদ শেখের পুত্র মো. সেলিম শেখ ও মো. মাসুম শেখকে বিবাদী করে মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক গত ২৬ মার্চ সকালে রূপসা থানা পুলিশ উক্ত ক্রয়কৃত সম্পত্তিতে গিয়ে স্বরেজমিন তদন্ত করে নিষেধাজ্ঞা (১৪৪/১৪৫) ধারা জারি করেছেন। এর আগে এ বিষয়ে মামলা দায়েরের পাশাপাশি বিষয়টি নিয়ে গত ১০ মার্চ বেলা সাড়ে ১১ টায় উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদে উভয়পক্ষদের নিয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতিতে প্রথম দফা সালিশ হয়। পরে ১২ মার্চ সন্ধ্যায় একই ইউপি চেয়ারম্যান, মেম্বর ও নৈহাটী ইউপি’র মেম্বর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রয়কৃত সম্পত্তির স্বরেজমিনে গিয়ে উভয় পক্ষকে নিয়ে পূনরায় সালিস করেও কিন্তু বিবাদীদের মন গলাতে পারেনি। এমনকি এ বিষয়ে প্রতিকার চেয়ে গৃহবধূ হাসিনা গত ২২ ফেব্রুয়ারী প্রতিপক্ষদের বিরূদ্ধে খুলনার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন। এছাড়াও খুলনা প্রেসক্লাবে তাদের বিরূদ্ধে সংবাদ সম্মেলনও করেছেন। মামলায় বলা হয়েছে, ১৯৯৯ সালের ২৭ সেপ্টেম্বর তিনি রূপসা উপজেলার তিলক মৌজায় ১২ শতক জমি কিনে তার ভাই মো. শহিদুল ইসলাম খান লিটনসহ বসবাস করছেন। জমির একটি অংশ তার মেয়ে আফসানা আক্তারকে হেবা করে দিয়েছেন। মেয়ে আফসানা জীবন-জীবিকার তাগিদে প্রবাসে থাকার কারণে ওই সম্পত্তির দেখাশোনাও তিনি করেন। মেয়ের অংশে পাকা ঘর নির্মাণসহ গাছপালাও রোপন করা হয়েছে। এমনকি জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ প্রায় ২২ বছর ধরে তারা সেখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন।

 

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের রিয়াদ হাসান নামের নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গত সোমবার দুপুরে সাহস ইউপি পরিষদের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে। নোয়াকাটি এলাকার হুমায়ূন কবির মোল্লার ছেলে আহত রিয়াদ হাসান জানান, ক্লাস চলাকালীন সময় তার সহপাঠী নয়ন ইসলাম রবির সাথে তু”ছ ঘটনা নিয়ে বাক বিতণ্ডা হয়। তারই জের ধরে ছুটির পর বাড়ি ফেরার পথে ঘটনা¯’লে পৌঁছালে নয়ন বহিরাগত কিশোর মুজাহিদ, রবিউল ইসলাম সহ ৫/৬ জন তাকে বেধড়ক মারপিট করে। এতে সে ফোলা জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। এরপর ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

 

 

ডুমুরিয়ায় বিএনপির দোয়া মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা যুবদল নেতা শহীদ গাজী নাসিম উদ্দীন সুমন এর ৮ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার আসর নামাজ বাদ উপজেলা পুরাতন সাব-রেজিষ্ট্রী জামে মসজিদে আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের করব জিয়ারত করা হয়। এসময় উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান,শেখ মাহাবুর রহমান, মোল্যা মশিউর রহমান, শেখ আতিয়ার রহমান,সরদার বিল্লাল হোসেন, মাষ্টার আইয়ুব আহমেদ, মাষ্টার সেলিম হালদার, খান শফিকুল ইসলাম, ইকরামুল ইসলাম, গাজী আঃ রব,জাহাতাপ গাজী, শেখ সোহরাব হোসেন,শে আরিফ, শেখ রফিকুল ইসলাম, আবু সাইদ,আঃ খালেক,আঃ সাত্তার, তৈয়েবুর রহমান, খান রেজাউল, খান আনিচ,শাহিনুর ফকির, কামরুল মোড়ল,শেখ মাসুদ,আঃ রহমান, আনিচ শেখ, ইজারুল গাজী, জুয়েল, ছাত্র দলের নেতা মোল্যা আবরার হোসেন সৈকত, রিপন সরদার, রিয়াজুল ইসলাম, ইমন সরদার, রফিকুল ইসলাম, সোহাগ গাজী, ইয়াসিন গাজী, নাসির উদ্দিন বাগাতী,শেখ শরিফুল, খান আবুল কালাম আজাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মতিয়ার রহমান।

 

সুস্থ সংস্কৃতি বিকাশ মানুষকে ভাল কাজে অনুপ্রাণিত করে: তালুকদার খালেক

খবর বিজ্ঞপ্তি

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুস্থ সংস্কৃতি বিকাশ মানুষকে ভাল কাজে অনুপ্রাণিত করে। এটিএন বাংলা গ্রাম বাংলার সাংস্কৃতিক কর্মীদের উৎসাহ প্রদানের মাধ্যমে সেই কাজটি করছে যা সত্যিই প্রশংসনীয়। তাদের পৃষ্টপোষকতায় নতুন নতুন শিল্পী তৈরী হচ্ছে এবং তাদের মধ্য থেকে অনেকেই তারকা শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করছে। নিরপেক্ষ বিচারে যোগ্য ও মেধাবী শিল্পীরা যাতে উঠে আসে সেদিকে দৃষ্টি রাখার জন্য তিনি আয়োজকদের প্রতি আহবান জানান।

 

সিটি মেয়র মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আগামীর তারকা’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ড চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সুকুমার বৃত্তির উন্মেষ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

এটিএন বাংলার খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিযোগিতার চীফ কোঅর্ডিনেটর সাজেদুর রহমান মোনেম, কোঅর্ডিনেটর এনামুল হক বাচ্চু, খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর বিষয়ক মন্ডলীর সদস্য সংগীত শিল্পী জাফর ইকবাল প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

 

খুলনা বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সংগীত ও নৃত্য বিভাগে প্রায় ৫’শ প্রতিযোগী অংশগ্রহণ করে।

 

 

রামপালে বাল্যবিবাহ প্রতিরোধে সভা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর ও ব্রাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, রামপাল থানা পুলিশের প্রতিনিধি এসআই শ্রীবাস কুন্ডু, ব্রাক সংস্থার ম্যানেজার মো. ইসমাইল হোসেন, ব্রাকের এ্যাসোসিয়েট কর্মকর্তা জেসমিন আক্তার, মেম্বার মোফাজ্জল হোসেন, রাবেয়া বেগম প্রমুখ। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক যোগাযোগ বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উপর জোর দেন বক্তাগণ।

 

সাতক্ষীরার শ্যামনগরে ছাদ থেকে নিচে পড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা দিতে গিয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে এক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনে টিকা কেন্দ্রে এ ঘটনটি ঘটে।

নিহতের নাম আঞ্জুয়ারা খাতুন (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মৃত আবু জার মোড়লের কন্যা।

বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, মানসিক ভারসাম্যহীন ওই প্রতিবন্ধী নারীকে তার মা তার হাত ধরে করোনার টিকা গ্রহণের জন্য ৫ম তলা বিশিষ্ট্য মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের দুই তলায় টিকা কেন্দ্রে নিয়ে যান। মায়ের সাথে তিনি বারান্দায় রেলিং এর ধারে বেঞ্চে বসে ছিলেন। হঠাৎ তিনি তার মায়ের কাছ থেকে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ছাদের ধারে রেলিং এর উপর উঠার চেষ্টা করলে এ সময় তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থাণীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রীতা রানী পাল তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুৃর্শিদ জানান, খবর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, টিকা কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ইন্দুরকানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল ছাত্রী আফসানা মিম (১৪) গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চাড়াখালী গ্রামে এঘটনা ঘটে । আফসানা মিম চাড়াখালী গ্রামের ব্যবসায়ী আলমগীর শিকদারের বড় মেয়ে এবং ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষার্থী। ছোট বোন জিন্তি আক্তার জানান, আফসানা মিম স্কুল থেকে বাসায় ফিরে আমাকে গোসল করতে পাঠিয়ে দেয়। পরে সে ঘরে একা থাকায় গলায় ওড়না পেচিয়ে ঘড়ের আড়ার সাথে ফাঁস দেয়। আমি গোসল করে এসে বোনকে ঝুলতে দেখে চিৎকার দিলে আসে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ এখনো যানা যায় নাই।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক এনাম জানান, লাস পোষ্টমার্ডামের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যু কারণ জানা যাবে।

 

 

মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সহনশীল রাখার আহবান

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় সমিতির নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শ্যামল হালদার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি কাজি আমিনুল হক আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সহনশীল রাখার জন্য সকল ব্যবসায়ীদের অনুরোধ করেছেন। তারই ধারাবাহিকতায় সমিতির কর্মকর্তাবৃন্দ আসন্ন পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, সকল পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো সংরক্ষণ ও প্রদান করতে হবে। প্রতিদিনের তারিখ উল্লেখ পূর্বক প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য তালিকা বোর্ডে লিপিবদ্ধ করতে হবে। সঠিক ওজন বজায় রেখে মানসম্মত পণ্য বিক্রয় করতে হবে। বেশি বেশি করে পণ্য সামগ্রী সংগ্রহপূর্বক সুলভ মূল্যে বিক্রয় করতে হবে। কোন পণ্যের কৃত্রিম সংকট সৃস্টি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সমিতির কর্মকর্তাবৃন্দ।

এসময় এম. এ মতিন পান্না, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, তরুন রায় শিবু,  দিলীপ সাহা, এ. কবীর আহমেদ, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, প্রদীপ সাহা, অসিত বিশ্বাস, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মোঃ জাহিদুল ইসলাম, উজ্জ্বল ব্যানার্জি ও মোঃ লাভলু খান উপস্থিত ছিলেন।

 

নড়াইল কণ্ঠ’র সম্পাদকসহ ৫ জনের নামে ডিজিটাল আইনে মামলা

মোঃ তাহের আলী, নড়াইল

নড়াইলের সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ নড়াইল’কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৩ মার্চ ) নড়াইল

পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইবুন্যাল এ মামলা দায়ের করেন। “ডিজিটাল নিরাপত্তা আইন” মামলার অন্য আসামীরা হলেন কাজী আনিচ, নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত ও নড়াইল গ্রামের বাকিউল আজম। মামলার বাদী হাসানুজ্জামান মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেহেতু তিনি (হাসানুজ্জামান) নড়াইল জেলার সারের

ডিলারদের প্রতিনিধি হওয়ার সুবাদে আসামীগণ বাদীর নিকট বিভিন্ন সময়ে বাদীকে নড়াইল জেলার ডিলারদের নিকট হইতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আদায় করে দিতে বলে। বাদী ডিলারদের কাছ থেকে টাকা আদায় করে দেওয়া যাইবে না বলায় উল্লখিত ১, ২ নং আসামী বাদীকে হুমকী দেয় যে, কয়েক দিনের মধ্যে দেখা হবে। গত ইং ১৭/২/২২ তারিখে সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময় উল্লেখিত ১, ২ নং আসামীদের ইন্দনে ৩ নং আসামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) এর নড়াইল পৌর শাখার ৮ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোন্ডলকে কৃষক সাজাইয়া বাদীর রূপগঞ্জ বাজার সারের দোকানে পাঠাইয়া বাদীর কর্মচারী হিরামনকে এক বস্তা সার দিতে বলে। মামলায় বাদী এজাহারে বলেন, বাদীর কর্মচারী সরকার নির্ধারিত মূল্যে উক্ত আলী মোহাম্মদ মোল্ডলকে এক বস্তা এমওপি সার দেয়। কিছুক্ষণ পর উল্লেখিত আসামীগণ দূরে দাঁড়াইয়া উল্লেখিত আলী মোহাম্মদ মন্ডলকে পুনরায় সার কিনতে বাদীর দোকানে পাঠাইলে আলী মোল্ডল বাদীর কর্মচারীর নিকট পুনরায় এক বস্তা এমওপি সার চায়। তখন বাদীর

কর্মচারী উল্লেখিত ব্যক্তিকে বলে যে, ১০ মিনিট পূর্বে আপনি এক বস্তা এমওপি সার নিয়ে গেলেন আবার সার কেন ? এমওপি এক বস্তা পুনরায় নিতে হলে সংগে এক বস্তা ড্যাপ সার নিতে হবে। তখন উক্ত ব্যক্তি বাদীর কর্মচারীকে বলে যে, শালা মালাউনের বাচ্ছা এমওপি এক বস্তা সার

না দিলে তোকে খুন করবো এবং বাদীর কর্মচারীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন বাদীর কর্মচারী সারক্রেতা মোহাম্মদ

আলী মন্ডলকে গালি দিতে নিষেধ করিলে উক্ত ক্রেতা তাকে মারতে গেলে বাদীর কর্মচারী হিরামন উল্লেখিত ক্রেতাকে টানিতে টানিতে বাজারের দিকে আনতে গেলে রূপগঞ্জ বাজারের উপস্তিত ব্যবসায়ীগণ বাদীর অগোচরে বিষয়টি মিমাংসা করে দেয়। মামলায় বলা হয়, উক্ত ঘটনার সূত্র ধরে এবং উল্লেখিত ১,২ নং আসামীগণ বাদীর কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করিতে না পারিয়া কিছু সখ্যক নড়াইলের স্থানীয় বিএনপি নেতাদের পরামর্শ মত বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এবং বাদীকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে, জ্ঞাতসারে অপদস্ত করার জন্য,

ভীতি প্রদর্শনের জন্য বাদীর সারের ডিলারশীপ বাতিল করার কু-উদ্দেশ্যে প্রকৃত সত্য ঘটনাকে আড়াল করে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বাদীর মান

সম্মান ক্ষুন্ন করার অভিপ্রায়ে মিথ্যা কাহিনী অবলম্বনে বাদীর বিরুদ্ধে মানব বন্ধন সহ আসামীদের সরবরাহকৃত মিথ্যা তথ্য দিয়া সাংবাদিক সম্মেলন করেন। ১নং আসামীর “নড়াইল কণ্ঠ” নিউজ নিজ নামীয় ফেসবুক আইডি থেকে গত ইং ১/২/২২ তারিখ হইতে বাদীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অসত্য তথ্য ইলেকট্রনিক বিন্যাসে করিয়া বাদীর এক কোটি টাকার মান সম্মান ক্ষুন্ন করেছে বলে দাবি করেন। আসামী কর্তৃক পরস্পর যোগসাজসে বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে বাদী সমাজে হেয় প্রতিপন্ন হইয়াছে। তাহাছাড়া বাদীর

বিরুদ্ধে প্রশাসনিক তদন্তে আসামিদের প্রচারিত তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। সার ক্রেতা আলী মোল্ডল কোনো কৃষক নহে, তৎসত্তেও তিনি

সাংবাদিকদের ইন্দনে বিবৃত্তি দিয়াছে। শুধুমাত্র উল্লেখিত আসামীগণ ও বিএনপি নেতাদের মদদে সরকারের ভাবমূর্তি ও বাদীর মানসম্মান ভূলুষ্ঠিত করিবার কুমানসে ও উল্লখিত আসামীদের দাবীকৃত টাকা বাদী না দেয়ায় ইচ্ছাকৃতভাবে বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার

করে অপরাধ করিয়াছেন। এই ঘটনা স্থানীয় সাক্ষীগণ সহ অনেকেই জ্ঞাত আছে। বাদী উল্লেখিত ঘটনায় নড়াইল সদর থানায় ইং ২৪/০২/২০২২ তারিখে  মামলা করিতে গেলে থানা কর্তৃপক্ষে কয়েকদিন ঘুরাইয়া অবশেষে

মামলা গ্রহণ না করে বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন। সে কারণে হুজুরাদালতে মামলা করিতে বিলস্ব হইল বলেও অভিযোগ করে এজাহারে। উল্লেখ্য, কৃষক আলী মোহাম্মদ মন্ডল সার কিনতে গেলে দোকানের ম্যানেজার হিরামন তাকে ঘাড়ধাক্কাতে ধাক্কাতে বাজারের মধ্যে নিয়ে যায় এবং হাসানুজ্জামান তাকে গালাগালি ও কিলঘুষি মারার ঘটনার প্রতিবাদ ও হাসানের সারের ডিলারশীপ বাতিলের দাবীতে কৃষক লীগের মানববন্ধন করে। এ কর্মসূচির ওপর একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর কৃষিমন্ত্রণালয় হতে সরেজমিনে তদন্ত করার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৩০ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। দীর্ঘ ১৭ বছর পরে অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক ড. কায়কোবাদ মো. রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদ, প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, প্রফেসর ড. লস্কার এরশাদ আলী, প্রফেসর ড. মো. জাকির হোসেন, প্রফেসর ড. তানজিল সওগাত, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক রহিমা নুশরাত রিম্মি, প্রফেসর ড. সেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ড. চঞ্চল মন্ডল, সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. উৎপল কুমার কর্ম্মকার, প্রফেসর ড. মো. ইকবাল আহম্মেদ, সহযোগী অধ্যাপক ড. শ্রাবন্তী দেব, প্রফেসর মো. সানাউল ইসলাম, প্রফেসর ড. তরুণ কান্তি বোস, সহকারী অধ্যাপক মো. নাদিমুদৌলা, সহকারী অধ্যাপক মো. আমিনূল ইসলাম, প্রফেসর ড. আবু রাশেদ মো. মোস্তাফিজার রহমান, সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. ইউ এইচ রুহিনা জেসমিন, প্রফেসর ড. মো. দুলাল হোসেন, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, সহকারী অধ্যাপক সাজিয়া আহমেদ, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল এবং প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২০ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ২১(১) ধারার ঠ নং অনুচ্ছেদে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে পনেরজন প্রতিনিধি’ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিগত ১৭ বছরে কোনো নির্বাচন সম্ভব হয়ে ওঠেনি। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সিনেট সভা নিয়মিত করণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। তারই আলোকে আগামীকাল ৩০ মার্চ শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হওয়ার পর রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন এমসিজে ডিসিপ্লিন

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন। ২৯ মার্চ (মঙ্গলবার) বেলা ১২টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৭ রানে পরিসংখ্যান ডিসিপ্লিনকে পরাজিত করে। এবারের টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।

টস জিতে প্রথমে এমসিজে ডিসিপ্লিনকে ব্যাটিংয়ে পাঠায় পরিসংখ্যান ডিসিপ্লিন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে এমসিজে। জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় পরিসংখ্যান ডিসিপ্লিন। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন এমসিজে’র অলরাউন্ডার মোঃ আশরাফুল (১৪ রান ও ৩ উইকেট)। দারুণ পারফরমেন্সের কারণে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এমসিজে’র অধিনায়ক সাদমান সাকিব। টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৭৯ রান করে সর্বোচ্চ রানের পুরস্কার পান পরিসংখ্যান ডিসিপ্লিনের বেলাল হোসেন বিপ্লব ও ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান এমসিজে’র শেখ রাসেল। দলগতভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন।

ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীরা। পরপর দুটি সফল টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরেছে। গত দুই বছর করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস বন্ধ থাকায় ক্যাম্পাস নিরব ছিলো। সেই নিরবতা দূর করে প্রাণচাঞ্চল্য ফিরেছে বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা অর্জনে খেলাধুলায় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। এই দুই কাজে ব্যস্ত থাকলে শিক্ষার্থীরা বিপথগামী হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেট আয়োজনের নির্দেশনা প্রদান এবং প্রশাসন থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। বরং ঘুরে দাঁড়াতে হবে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

খুবিতে এপিএ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভা ২৯ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এপিএর লক্ষ্য অর্জনে যথাযথভাবে তথ্য উপস্থাপন এবং পরবর্তী বছরের লক্ষ্য নির্ধারণে একটি বিশেষ সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অনেক ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং যে সকল ক্ষেত্রে লক্ষ্য অর্জিত হয়নি সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে লক্ষ্য পূরণের তাগিদ দেন।

খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ-জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপংকর কুমার সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

 

 

দেবহাটা কলেজ ছাত্র লীগের আয়োজনে দেবহাটা কলেজে নবীন বরণ

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা কলেজ ছাত্র লীগের আয়োজনে দেবহাটা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি, দেবহাটা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দীন, সদর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নবাগত ছাত্র ছাত্রী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা কলেজ ছাত্র লীগের সভাপতি আহছান উল্লাহ কল্লোল।আকরাম মাহামুদ সাধারন সস্পদক দেবহাটা কলেজ  ছাত্রলীগ তৌহিদ সোহগ রাজিব ইমরান

 

কেশবপুর প্রেসক্লাবে ক্যারামবাের্ড প্রতিযােগিতার পুরস্কার বিতরণ ও চড়ুইভাতি

কেশবপুর (যশাের) প্রতিনিধি

কেশবপুর প্রেসক্লাব ক্যারামবাের্ড টুর্নামেন্ট প্রতিযােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ছে। প্রেসক্লাবের উদ্যােগে সােমবার রাতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। ক্যারামবাের্ড টুর্নামেন্টের ফাইনালে আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি আব্দুল করিম-সুশান্ত মল্লিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে এদিন চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযােদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হােসেন, মণিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশেক সুজা মামুন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মােঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বােরহান উদ্দীন, পল্লী বিদ্যুত কেশবপুর অফিসের ডিজিএম আব্দুল লতিফ, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহম্মদ শফি, মঙ্গলকােট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানদকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হােসেন ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান।

পরে অতিথিবৃন্দ আন্ত ক্যারামবাের্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি ও রানার্স আপ আব্দুল করিম-সুশান্ত মল্লিক জুটির হাতে পুরস্কার তুলে দেন। টুর্ণামেন্টের সেরা খেলােয়াড় হয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া এ খেলার সেরা দর্শকের পুরস্কার পান প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী।

 

 

খুলনা পাবলিক কলেজের  বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার  বিকাল ৪.০০ ঘটিকায় প্রতিষ্ঠানের  কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা ও প্রতিষ্ঠানের বোর্ড  অব  গভর্নরস এর সহ-সভাপতি জনাব মোঃ  ইসমাইল হোসেন, এনডিসি এবং  সভাপতিত্ব করেন  প্রতিষ্ঠানের  অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের, এইসি।  প্রধান  অতিথি  জাতীয়  পতাকা  উত্তোলনের  মাধ্যমে  অনুষ্ঠানের  শুভ সূচনা করেন  এবং  পরবর্তীতে  ছাত্রদের  কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন।  প্রধান অতিথি তাঁর  বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি  খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চারও  প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। পরে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, গত ২৮-০৩-২০২২ খ্রি.  তারিখ  প্রতিষ্ঠানের  অধ্যক্ষ লে. কর্নেল  আবদুল মোক্তাদের, এইসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২  এর শুভ উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষের সহধর্মিনি রওশন আরা আক্তার, কলেজের বিওজি’র সদস্য প্রফেসর মোঃ জাফর ইমাম। এছাড়াও উস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক ড. মোঃ বেনিয়াজ জামান সহ কলেজের সকল শিক্ষক ও অভিভাবক।

 

দেবহাটার নওয়াপাড়া তহশীল অফিসে ইউএনওর গনশুনানী অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন তহশীল অফিসে ইউএনওর গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ, ২২ ইং তারিখ সকাল ১১ টায় ইউনিয়ন তহশীল অফিস চত্বরে অনুষ্ঠিত উক্ত গনশুনানীতে এলাকার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকসহ এলাকার সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এসময় উন্মুক্তভাবে জনসাধারনের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো শোনেন। সাধারন মানুষ এসময় দীর্ঘদিন ধরে নওয়াপাড়া তহশীল অফিসে নাসির উদ্দীন নামে একজনের নাম উল্লেখ করে তার দ্বারা মানুষ বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছে বলে জানান। এছাড়া উক্ত নাসির মানুষকে বিভিন্ন সেবা দেয়ার নাম করে সরকারী নির্দেশনা অমান্য করে অধিকহারে টাকা নেয় এবং মানুষকে প্রতারিত করে বলে গনশুনানীতে মানুষেরা জানান। এছাড়াও সাধারন মানুষ খাজনা পরিশোধের হার, নাম পত্তন করাসহ বিভিন্ন জমিজমা সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী সরকারী নির্দেশনার আলোচনা সকল প্রশ্নের সঠিক উত্তর দেন এবং সরকারী নির্দেশনা মেনে সকলকে জমিজমার কাগজপত্র, খাজনা ও নাম পত্তন করাসহ সকল কাজ করে নেয়ার আহবান জানান। এসময় ইউএনও কোন সেবা প্রার্থী কারো দ্বারা হয়রানী বা কোন প্রকারের অনিয়ম করতে চাইলে সরাসরি তাকে (ইউএনও) কে জানানোর জন্য অনুরোধ করেন। গনশুনানীতে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, নওয়াপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ^াস, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্যদের মধ্যে জাকির হোসেন, আসমান আলী, মাহমুদ হোসেনসহ সাধারন সেবাপ্রার্থী জনগন উপস্থিত ছিলেন।

 

 

দেবহাটায় ৩১ মার্চ ১২ থেকে ১৭ বছরের সকলকে করোনা টিকার ২য় ডোজ প্রদান

দেবহাটা প্রতিনিধি

দেবহাটা উপজেলায় আগামী বৃহষ্পতিবার ৩১ মার্চ, ২০২২ ইং তারিখে ১২ থেকে ১৭ বছরের সকলকে করোনা টিকার ২য় ডোজ প্রদান করা হবে বলে জানা গেছে। ইতিপূর্বে অর্থ্যাৎ ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ইং তারিখে ১২ থেকে ১৭ বছর বয়সের যারা ফাইজারের ১ম ডোজ গ্রহন করেছিল তাদেরকে আগামী বৃহষ্পতিবার ৩১ মার্চ, ২২ ইং তারিখে সকলকে করোনা টিকার ২য় ডোজ প্রদান করা হবে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, গত ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ইং তারিখে ১২ থেকে ১৭ বছর বয়সের যারা ফাইজারের ১ম ডোজ গ্রহন করেছিল তাদেরকে আগামী বৃহষ্পতিবার ৩১ মার্চ, ২২ ইং তারিখে সখিপুর সরকারী কেবিএ কলেজে ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে সকলকে করোনা টিকার ২য় ডোজ প্রদান করা হবে। ডাঃ লতিফ জানান, যারা টিকা নিতে বাকী আছেন তারা সকলে বৃহষ্পতিবার সকাল থেকে এই টিকা নিতে পারবেন। করোনার মতো এতো কঠিন এক ভাইরাস থেকে মুক্তি পেতে সরকার যে উদ্যোগ গ্রহন করেছে সেটা খুবই সন্তোষজনক উল্লেখ করে ডাঃ আব্দুল লতিফ জানান, মানুষকে আরো সচেতনতার সাথে কাজ করতে হবে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেদের সচেতনতার পাশাপাশি সরকারের সকল কাজে সহযোগীতা করতে হবে বলে তিনি জানান। ডাঃ আব্দুল লতিফ জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা ফাইজারের ২য় ডোজ গ্রহন করেনি তারাও ঐদিন এসে ২য় ডোজ টিকা নিতে পারবে।

 

খেলতে গিয়ে দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী ছাত্রী আফরিনা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –

স্বপ্ন ছিল বড় হয়ে খেলোয়াড় হবে। মুখ উজ্জল করবে মা-বাবা, গ্রাম ও দেশের। ফুটবলকে ভালোবেসে তাই ছোটকাল থেকেই খেলার প্রতি আগ্রহ ছিলো তার। স্কুল থেকে কোন খেলার আয়োজন করলে তাতে অংশ নিতো সে। উপজেলাসহ বিভিন্ন স্থানে দলের হয়ে খেলা করতো আফরিনা। সেই খেলায় যেন কাল হলো তার। খেলতে গিয়ে পায়ের আঘাত পায় সে। সেই আঘাত এখন পরিণত হয়ে মরণব্যাধী কান্সারে। সেই ক্যান্সারের চিকিৎসা করাতে সহায়-সম্বল বিক্রি করেও চিকিৎসা করতে পারছে না হতদরিদ্র পিতা আব্দুল আজিজ। আফরিনার বাড়ী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে।

জানা যায়, ২০১৫ সালে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে অধ্যায়ণরত অবস্থায় বেণীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট খেলতে যায়। ক্যাপ্টেনের দ্বায়িত্ব থাকা অবস্থায় ফুটবল খেলতে গিয়ে বা পায়ে আঘাত পায় আফরিনা। সেসময় কিছু বুছতে না পারলেও কয়েক বছর পর সেখানে শুরু হয় ব্যাথা। দিনে দিনে সেখানে ফুলতে শুরু করে। কয়েক বছরের মধ্যে ব্যাথাটা ফুলে এখন ক্যান্সারে রূপ নিয়েছে।

আফরিনার পিতা আব্দুল আজিজ বলেন, আমার মেয়ে বোয়ালিয়া স্কুল থেকে এ প্লাস নিয়ে ফাইভ পাশ করে। কোনদিন এক ছাড়া দুই রোল হয়নি তার। আমার মেয়ের স্বপ্ন ছিল শিক্ষিত হবে। খেলোয়াড় হবে আমাগের মুখ উজ্জল করবে। কিন্তু কি হয়ে গেল আমার মেয়ের। ব্যাথার জ¦ালায় দিন রাত-কান্না কাটি করে। আমি তো কিছু করতি পারিনে। যা টাকা পয়সা ছিল তা তো শ্যাষ হয়ে গেছে। আমার মেয়েটাকে এখন চিকিৎসা করাতে ৩/৪ লাখ টাকা দরকার। এত টাকা আমি কনে পাব। সরকার আর বড়লোকরা যদি আমাকে একটু হেল্প করতো আমার মেয়েডারে বাচাতি পারতাম।

বর্তমানে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়া আফরিনা খাতুন বলেন, আমার আর কষ্ট সহ্য হয়না ভাইয়া। আমাকে আপনার বাঁচান। আমি আর ব্যাথা সইতে পারছিনে। আমার আব্বা আমার জন্য সারারাত ধরে জেগে থাকে। আমার পা ঢলে দেয়। এই কষ্ট আর সইতি পারছিনে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শৈলকুপা রক্তাদাতা সংঘের পরামর্শক ও এ্যাডমিন মোক্তাদির রুমী বলেন, আমাদের সংগঠনের সদস্যরা মেয়েটির চিকিৎসার জন্য মানুষের কাছে যাচ্ছে। তারা নিজেরাও কিছু সাহায্য করছে। মেয়েটিকে ঢাকায় পাঠানো হয়েছে। এখন কিছু রিপোর্ট এলে তার ভর্তির ব্যাপারে ডাক্তার পরামর্শ দিবেন। মেয়েটির বাবা খুবই অসহায়। সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে মেয়েটি স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

আফরিনাকে সহযোগিতা করতে চাইলে (০১৩০৮ ৩৪৬৫০১ (বিকাশ + নগদ) নম্বরে সহযোগিতা পাঠানো যাবে।

 

 

সালাম মূর্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় রূপসা সদরে হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

রূপসা প্রতিনিধি

 

৫টি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা জেলার রূপসা উপজেলা। বর্তমানে রূপসা উপজেলায় ছোট বড় প্রায় ৫০টি মৎস্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিসহ বেশ কয়েকটি জুট মিল এবং ছোট বড় বিভিন্ন প্রকারের প্রায় ১০০টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিকারী এইসব শিল্প প্রতিষ্ঠানে প্রায়াই অগ্নিকান্ডের কারণে লক্ষ লক্ষ টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়। এছাড়াও রূপসা উপজেলায় অর্ধেকের বেশী জনসংখ্যা উপজেলা সদর (টিএসবি), নৈহাটি এবং ঘাটভোগ ইউনিয়নে বসবাস করে।

 

বর্তমানে রূপসা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটি রূপসা উপজেলা সদর থেকে প্রায় ২৫/৩০ কি.মি. দূরে আইচগাতি ইউনিয়নের সেনের বাজারে অবস্থিত। ফলে এলাকায় অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্ঘটনা ঘটলে খবর জানাতে হয় রূপসা উপজেলার সেনের বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে। যদিও এতদুর থেকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে হিমসিম অবস্থায় পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তাই রুপসা উপজেলা সদর বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সদর এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের।

 

এরই প্রেক্ষিতে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপিকে একটি ‘ডিও’ পত্র দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রুপসা উপজেলার সদর এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প গ্রহণ করেন। যা খুব শিঘ্রই আধুনিক সুযোগ সুবিধা সম্বোলিত ফায়ার সার্ভিস স্টেশন পেতে যাচ্ছে রুপসা উপজেলা সদর বাসিন্দারা।

 

মোংলায় বন্ধুকে খুনকারী ঘাতক বন্ধু গ্রেফতার, খুনের রহস্য পরকীয়ায় বউ ভাগিয়ে নেয়া

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনার ২৪ ঘন্টার মাথায় প্রধান আসামী ঘাতক বন্ধু মোঃ মারুফ হোসাইন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় খুলনার কয়রা থেকে তাকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় মোংলা পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় গ্রেফতার হওয়া মারুফ তার বন্ধু শাহিনকে ছুরিকাঘাত করে খুন করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে খুন হওয়া শাহিনের বড় বোন খাদিজা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় মোঃ শাহিন (৩৫) কে ছুরিকাঘাত করে হত্যা করেন তারই বন্ধু মারুফ। এ ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে মারুফকে প্রধান আসামী মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী রয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামীকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্ব একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী মারুফকে গ্রেফতার করতে সক্ষম হন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তার দাফন সম্পন্ন করেছে পরিবার। এ সময় শোকে ভেঙ্গে পড়েন তারা। এই হত্যাকাণ্ডের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবী জানান নিহত শাহিনের পরিবার।

পূর্ব শত্রুতার জের ধরে ঘাতক বন্ধু মারুফের ছুরিকাঘাতে মোঃ শাহীন (৩৫) সোমবার সন্ধ্যায় খুন হন। উভয় বন্ধু ছাড়ীবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।

পরকীয়ার মাধ্যমে বন্ধু মারুফের স্ত্রী নাদিরা বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে অপর বন্ধু শাহিন। বন্ধুর বউকে ভাগিয়ে নেয়ার ঘটনায় মুলত দুই বন্ধুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিরোধ নিয়ে অনেকবার স্থানীয় শালিশ বৈঠকও হয়েছে।

 

 

মহেশপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মনিরা বেগম। মঙ্গলবার সকালে উপজেলা সম্মলেন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ বিরোধী, উন্নয়ন, মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দূর্নীতি বিরোধী বিষয়ক আলোচনা করা হয়।

এতে ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব মনিরা বেগম।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা পিআইও কর্মকর্তা মেহেরুন নেছা, সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম, সাব-রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচায্যসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

 

রামপালে ১৯ দিনের ব্যবধানে আরও ১ টি কুমির উদ্ধার, খাদ্য সংকট কিনা খতিয়ে দেখার দাবি 

রামপাল (বাগরেহাট) সংবাদদাতা

রামপালে এবার পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজলোর গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার মোঃ মিরাজের বাড়ীর পুকুর থেকে টানা জাল দিয়ে কুমরিটি উদ্ধার করেন স্থানীয়রা। ঘন ঘন লোকালয়ের নদী খালে কুমির চলে আসা ও উদ্ধার হওয়া প্রশ্ন দেখা দিয়েছে। সুন্দরবনে কুমিরের আবাসস্থল সমস্যা বা খাবারের সংকটের কারণে বার বার লোকালয়ে কুমির চলে আসছে কি না সেটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন পরিবেশবাদী সংগঠনে নেতৃবৃন্দ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগ কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছেন। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার বাসিন্দা মোঃ মিরাজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাড়ীর পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বড় একটি কুমির দেখতে পান। তখন ভয়ে ও আতংকে তার ডাক চিৎকারে বাড়ীর লোকজনসহ আশপাশের লোকজন ছুটে আসেন। পরে গ্রামবাসীরা জড়ো হয়ে টানা জাল দিয়ে কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর গ্রামবাসীর খবরে বনবিভাগ ঘটনাস্থল থেকে সেটিকে উদ্ধার করে দুপুরেই সুন্দরবনের করমজল খালে অবমুক্ত করেছেন। বন কর্মকর্তা আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি লম্বায় ১০ফুট। বয়স হবে ১৪ থেকে ১৫ বছরের মত। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই পুকুরে চলে যায়।

এর আগে গত ১১ মার্চ রামপাল উপজলোর বগুড়া খালে মাছ ধরার সময় এক জেলের জালে আটকে পড়া কুমিরটিকেও উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বনবিভাগ। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাটের সমন্বয়কারী মো. নূর আলম শেখের সাথে কথা হলে তিনি জানান, খাদ্য সংকট, আবাসস্থলের সংকট ও ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের সমস্যার কারণে এমনটি হতে পারে। সুন্দরবনের পশুর নদীতে ড্রেজিং, বর্জ্য দুষণের ফলে জলজ প্রাণী স্থানচ্যুত হতে পারে বলে ও তিনি মত প্রকাশ করেন এবং  বলেন এটি নিয়ে গবেষণা করতে হবে। একই কথা বলেন পরিবেশবিদ ও খুলনার নাগরিক নেতা এ্যডভোকেট কুদরত-ই খুদা। তিনি বলেন কেন কি কারণে সুন্দরবন থেকে বার বার লোকালয়ে কুমির চলে গেছে এটি নিয়ে গবেষণা করতে হবে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী অভয়াশ্রমের ইনচার্জ মো. আজাদ কবীর বলেন, খাদ্য সংকটের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে কয়েক দিন ধরে লোকালয়ের পার্ক ও রিসোর্ট সেন্টার থেকে কিছু কুমির উদ্ধার করে বনের খালে অবমুক্ত করা হয়েছে। সেগুলো পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে হয়তো লোকালয়ের নদী খালে চলে গেছে। তিনি সকলকে সচেতন থাকার অনুরোধ করেন।

 

মহেশপুর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি আব্বাস ও সম্পাদক মানিক নির্বাচিত

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা কৃষকলীগের সম্মেলনে আব্বাস উদ্দিনকে সভাপতি,মনিরুল ইসলামকে সহ সভাপতি ও মানিক বিশ^াসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।

উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে এ কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাহমুল ইসলাম পানু।

মহেশপুর অডিটোরিয়ামে সোমবার সন্ধ্যায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  শরীফ আশরাফ আলী,উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক নাহমুল ইসলাম পানু,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হালিমা রহমান, সাবেক সদস্য সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

 

বেনাপোল বন্দরে সন্ত্রাসীদের অর্ধ শতাধিক বোমা হামালা: ৩৬ জনকে আসামী করে ৩ টি মামলা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে হ্যান্ডলিং শ্রমিদের কাজ দখলে নিতে সন্ত্রাসীদের মুহুমুহু হামলার ঘটনায় ৩৬ জনকে আসামী করে মংগলবার সকালে ৩ টি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। উদ্ধার করা হয়েছে বোমা,পিস্তল ও গুলি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পুলিশী আশ^াসে বন্দর শ্রমিকরা আজ সকাল থেকে কাজে যোগদান করেন। ফলে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বানিজ্য। বন্দরে মালামাল লোড-আনলোড ও পন্য খালাশ চলছে। সকাল থেকে এ পর্যন্ত ২৩৮ ট্রাক মালামাল আমদানি ও ৮৯ ট্রাক মালামাল রফতানি হয়েছে ভারতে।

গতরাতে এলাকায় বিভিণ্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য সোমবার সকাল ১১ টার দিকে বেনাপোল বন্দরের শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে বহিরাগত একদল সন্ত্রাসী বন্দরের সামনে অর্ধশতাধিক বোমা হামলা চালায়। বোমার আঘাতে ১ জন পুলিশসহ ২০ জন শ্রমিক আহত হয়। ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক অহিদুজ্জামান অহিদ জানান, বর্তমানে বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা মালামাল লোড আনলোড ও পন্য খালাশ করছে দ্রুত। পৌর কাউন্সিলর রাশেদ বাহিণীর প্রধান রাশেদ বন্দর দখল করার জন্য ভারাটে গুন্ডা এনে বন্দরে অস্থিতিশলী পরিবেশ সৃস্টি করেছে। গতকাল সারাদিন বন্দরে লোড-আনলোড ও আমদানি-রফতানি বানিজ্য বন্ধ ছিল। বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর আ: জলিল জানান, বন্দরে বর্তমানে আড়াই হাজার শ্রমিক কাজ করছে। বন্দরকে অশান্ত করতে রাশেদ বাহিনী বোমা হামলা চালিয়ে বন্দরের পরিবেশ নস্ট করার চেস্টা করছে। বর্তমানে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গতকাল বন্দরে মুহুমুহু বোমা হামলা ও ভাংচুরের ঘটনায় কাউন্সিলন রাশেদকে প্রধান আসামী করে থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে ৩টি মামলা করা হয়েছে। ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাশেদের ব্যক্তিগত  প্রাইভেট কার থেকে ৪টি বোমা, ১টি পি¯তল, ১টি ম্যাগাজিন সহ ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তবে নতুন করে সংঘর্ষের আশংকায় বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

খুলনা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সরকারি মহিলা কলেজের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি বলেন, নবীন শিক্ষার্থীদের লেখাপড়া করে ভাল মানুষ হতে হবে, সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। নারীরা শিক্ষিত হলে দেশ ও জাতি সামনে এগিয়ে যাবে। মায়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর জোর দিয়েছেন। নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, চাকরি, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে এদেশের নারীদের পদচারণা আজ দৃশ্যমান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবদুল জব্বার।

 

সাবেক দস্যু বাহিনী প্রধানের বিরুদ্ধে জেলেদের উপর জুলুম, হয়রানীর অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের এক সাবেক দস্যু বাহিনী প্রধানের বিরুদ্ধে নতুন করে জেলেদের উপর জুলুম ও হয়রানীসহ নানাভাবে হুমকি-ধামকি দিয়ে দুর্গম বনাঞ্চলে নতুন করে আতংকের সৃষ্টির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলেরা এ অভিযোগ করেন। সুন্দরবনের জেলে মোঃ শাাহজাহান লিখিত অভিযোগ ও বক্তব্যে বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ল লইট্যাখালী এলাকায় প্রায় ৪০ বছর ধরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনিসহ এক দল জেলে। কিন্তু গত ২২ মার্চ সকালে সাবেক দস্যু মাস্টার বাহিনীর প্রধান আব্দুল কাদের মাস্টার ও আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয়ে জনৈক বেলায়েত ও দেবুসহ ১০/১২ জন লোক ওই সকল জেলেদের নৌকা-জাল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার হমকি দেয়। এরপর হুমকিদাতারা ওই জেলেদের জালের সামনে জাল পেতে মাছ ধরে সেই জায়গা দখলে নিয়ে নেয়। এতে ওই নিরীহ জেলেরা ভয়ে ও আতংকে জাল ফেলে লোকালয়ে চলে আসেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করে বলেন, ৩/৪ বছর আগেও সুন্দরবনের জেলেদের হত্যা, নির্যাতন ও অপহরণসহ চাঁদাবাজী করছিলো দস্যুরা। কিন্তু আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর তৎপরতা ও প্রধানমন্ত্রীর ঘোষণায় দস্যু মুক্ত সুন্দরবনে বেশ ভালই ছিলেন সাধারণ জেলেরা। কিন্তু আত্মসমর্পনকারী সাবেক দস্যু বাহিনীর সদস্যরা সরকারীভাবে নানা সুযোগ সুবিধা গ্রহণ করলেও সাবেক দস্যু মাস্টার বাহিনীর প্রধান ও তার সহযোগীদের অপতৎপরতার কাছে ফের অসহায় হয়ে পড়েছেন নিরীহ জেলে ও পেশাজীবিরা। এ সংবাদ সম্মেলনে সুন্দরবন থেকে ফিরে আসা অনেক জেলে উপস্থিত ছিলেন। এ থেকে প্রতিকার পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

ইন্দুরকানীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্ধোধন

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানীতে ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্ধোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম । মঙ্গলবার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আরিফুজ্জামানের সঞ্চালনায় ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে শুভ উদ্ধোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী  থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এ্যাড.আক্তারুজ্জামান তালুকদার ছগির, ইন্দুরকানী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন,  প্রধান শিক্ষক মোঃ সেলিম খান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সাংবাদিক নেতা এইচ এম ফারুক হোসাইন,সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন আকন প্রমুখ ।

 

ইন্দুরকানীতে স্বাধীনতা ও সুবর্নজয়ন্তী উপলক্ষে ৮দলীয় আন্তঃ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানীতে স্বাধীনতা ও সুবর্নজয়ন্তী উপলক্ষে ৮দলীয় আন্তঃ ভলিবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম  টুর্নামেন্টেনের শুভ উদ্ধোধন করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী  থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হরিশ চন্দ্র বোস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের,পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর ইলাহী,প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার সাহা প্রমুখ ।

 

দাকোপে আলু উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস

দাকোপ (খুলনা) প্রতিনিধি

বিনা চাষে আলু উৎপাদনের উপর খুলনার দাকোপে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকারের অর্থায়নে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদীপন এ মাঠ দিবসের আয়োজন করেন।

সোমবার বেলা ১১টায় উপজেলার বাজুয়া ইউনিয়নের বরইতলা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদাত, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের গবেষক মনোয়ার হোসেন, প্রদীপনের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ দুর্গাপদ সরকার, দেবাশীষ মন্ডল, গোপাল থান্ডার, লক্ষী মন্ডলসহ এলাকার শতাধিক কৃষক।

 

দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দেশদ্রোহী: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দেশদ্রোহী। তাদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত নতুন ষড়যন্ত্র শুরু করেছে। সেই দেশ বিধ্বংসী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল দেশ প্রেমিক মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলেই স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ধ্বংস করবে। সেজন্যে এখন থেকে সকল ষড়যন্ত্রকারী অপশক্তিকে নস্যাৎ করতে হবে।

গতকাল সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, মো. আমির হোসেন, মোজাফফর হোসেন মোল্লা, রফিকুল ইসলাম পিটু, টি এম আরিফ, এ্যাড. এনামুল হক, মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, পারভীন ইলিয়াছ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কনিকা সাহা, জেসমিন সুলতানা শম্পা, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, বাবলু, কামরুজ্জামান, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী আকবর মাতুব্বর, মঈনুদ্দিন খাজা, মঈনুল ইসলাম নাসির, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, শেখ জাহিদুল ইসলাম, চ. ম. মুজিবর রহমান, নুর ইসলাম, আব্দুল হাই পলাশ, হাজী মো. মোতালেব মিয়া, শেখ হাসান ইফতেখার চালু, সরদার আব্দুল হালিম, মো. জাকির হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, সেলিম মুন্সি, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, শেখ মো: রুহুল আমিন, ইউসুফ আলী খান, নজরুল ইসলাম খোকন, ফেরদৌসী আলম রিতা, রেখা খানম, মেহজাবিন খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ৩১ মার্চ বিকাল ৪টায় শহীদ হাদিস পার্কের জনসভা সফল করতে সকল ওয়ার্ড থেকে মিছিল সহকারে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।

আজ বাদ মাগরিব দলীয় কাউন্সিলর ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জরুরী সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

 

 

 

 

পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেওয়া শিক্ষিকা বরখাস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি||

পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) নিজের দশম শ্রেণিতে পড়ুয়া ছেলের সঙ্গে বিয়ে দেওয়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সাময়িক বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

 

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া জানান, স্কুলশিক্ষিকা তার অপ্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর বিয়ে দিয়ে আইন লঙ্ঘন করেছেন। সকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু বলেন, ওই শিক্ষিকা তার ছেলের সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে দেওয়ার কথা স্বীকার করে লিখিত বক্তব্য দিয়েছেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগকারী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র দিয়েছিলাম। মঙ্গলবার সকালে তাকে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, স্কুলশিক্ষিকার নিজ ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে।

 

উল্লেখ্য, গত ২০ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের ওই স্কুলছাত্রীর সঙ্গে দশম শ্রেণির নিজের ছেলের বিয়ে দেন শামসুন্নাহার। প্রথম কয়েক দিন বিষয়টি গোপন থাকলেও পরে জানাজানি হয়।

সোমবার সকালে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মেহেদি রাঙা হাতে শ্রেণিকক্ষে ক্লাস করছে ওই ছাত্রী। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

 

 

 আয়রন ট্যাবলেট খেয়ে ছাত্রীর মৃত্যু: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলায় আয়রন ট্যাবলেট খাওয়ার পর রেবা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ও জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এসময় দোষীদের শাস্তি চেয়ে তদন্ত টিমের সামনে বিক্ষোভ করেছে ওই শিক্ষার্থীর সহপাঠীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেছি। মেয়েটির পরিবারের সঙ্গেও দেখা করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আয়রন ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটি বাথরুমে যায় এবং বের হয়েই অসুস্থ হয়ে পড়ে। এর প্রায় ৪০ মিনিট পর রেবা খাতুন মারা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই চূড়ান্তভাবে জানা যাবে কেন ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় একটু উত্তেজিত হয়েছিল। তবে তাদেরকে শান্ত করে ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যায়। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

বৃদ্ধাকে লাথি মেরে দেয়াল ভাঙার ভিডিও ভাইরাল

খুলনাঞ্চল প্রতিনিধি।।

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজীপুরে এক বৃদ্ধাকে লাথি মেরে নির্মাণাধীন দেয়াল ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার আকলিমা বেগম বেশ কয়েক দিন যাবৎ তার বাড়ির সীমানা প্রাচীর ও বেশ কয়েকটি কক্ষ নির্মাণের কাজ করাচ্ছিলেন। সোমবার (২৮ মার্চ) দুপুরে আপন চাচাতো ভাই মাসুদ রানা ওই সীমানা প্রাচীর নির্মাণের কাজে বাধা দেয়। কিন্তু মাসুদের বাধা উপেক্ষা করে কাজ করতে থাকলে প্রতিপক্ষ মাসুদ হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে থাকে। এ সময় আকলিমার মা দেয়াল ভাঙতে বাধা দিলে তাকে লাথি দিয়ে ইটের উপর ফেলে দেয় মাসুদ। এসময় নির্মাণধীন দেয়াল ভেঙে যায়।

 

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবার।

 

এই ঘটনার ভিডিও দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর, সার্কেল মোহাম্মদ আজমীর হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন।

 

 

২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে আন্দোলনের ডাক শ্রমিকদের

স্টাফ রিপোর্টার

২০২০ সালের পহেলা জুলাই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধ করে দেয়া হয় রাষ্ট্রীয় পাটকলগুলো। তিন মাসের মধ্যে নতুন করে চালুর প্রতিশ্রুতি দেয় সরকার। কিন্তু তা বাস্তবায়ন হয়নি আজও। পাওনা পরিশোধ হয়নি প্রায় ১০ হাজার শ্রমিকের। মানবেতর দিন কাটছে তাদের। বন্ধ ঘোষিত দেশের ২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল ফের চালুর দাবিতে রোজার মধ্যেও কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিকরা। ১০ হাজার শ্রমিকের পাওনা পরিশোধ না হওয়া এবং বন্ধ মিল চালুর সরকারি প্রতিশ্রুতি বাস্তাবায়ন না হওয়ায় ক্ষুব্ধ পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা।

পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণ করে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী এবং পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের খুলনাঞ্চলের আহবায়ক হারুন-অর-রশিদ মল্লিক। দাবি পূরণে সরকারের দ্রুত পদক্ষেপ চান শ্রমিকরা।

শ্রমিকরা আশা করেন, শিল্প ও জাতীয় স্বার্থে তাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে সরকার এ দাবি মেনে নেবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা।

এবিষয়ে বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) উপমহাব্যবস্থাপক মো.  বলেন, তাদের অভিযোগ সত্য নয়। দুই মাসের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এবং তিন মাসের মধ্যে কারখানার উৎপাদন চালু করা হবে—এমন কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ বলা হয়নি। তবে যত দ্রুত সম্ভব পাওনা পরিশোধ ও মিল চালুর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে বেশির ভাগ শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়েছে। নাম-ঠিকানাসহ নানা জটিলতায় চার-পাঁচ শ শ্রমিকের পাওনা রয়েছে। তবে জটিলতা দ্রুত নিরসন করে তাঁদের পাওনা পরিশোধের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে দুটি মিল চালু হয়েছে। বাকিগুলোর টেন্ডারে প্রত্যাশিত দর না পাওয়ায় মিল চালুতে দেরি হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করার উদ্যোগ নিচ্ছে।

 

 

 

ঝিনাইদহে পথে বসবে মৎস্যজীবীরা

 

ঝিনাইদহ প্রতিনিধি।।

 

দীর্ঘ ৪৩ বছর পর ঝিনাইদহের সনাতনপুর বাঁওড় প্রকল্প বাতিল করে বাঁধ উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করছে প্রশাসন। অন্যদিকে মৎস্যজীবীদের দাবি, ঈর্ষান্বিত একটি মহল ব্যক্তি স্বার্থে এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে। তাই বেঁচে থাকার তাগিদে বাঁওড় ও মৎস্য জলাশয় রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষ। এরই মধ্যে সনাতনপুর বাঁওড়ের বাঁধের ওপর মানববন্ধন করে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

 

জানা যায়, নবগঙ্গা নদীর একটি অংশ ঝিনাইদহ সদর উপজেলার গিলাপোল ও রাধানগর গোফপাড়ার পশ্চিম পাশ ঘেঁষে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এর পর নদীটি রাধানগর গ্রামের উত্তর পাশ দিয়ে বাঁক নিয়ে রাধানগর গ্রামের পাশ দিয়ে শহরের দিকে প্রবাহিত হয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি চুয়াডাঙ্গা জেলা সদর, আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা এলাকার নবগঙ্গা নদী হয়ে ভূঁইয়াপাড়া গ্রামের মোড় থেকে ভেড়াখালী গ্রামের পাশ দিয়ে ইউ আকৃতির বাঁকে পৌঁছলে পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়। ওই অবস্থায় পানি নিস্কাশন না হয়ে পুনরায় ওই পানি এলাকার সংযোগ খাল দিয়ে ফসলের ক্ষেতে ঢুকে প্লাবিত করত। ফলে পানি উন্নয়ন বোর্ড আশির দশকের শেষ দিকে একটি প্রকল্প নেয়। যে প্রকল্পের অংশ হিসেবে ১৯৭৮ সালে ঝিনাইদহ সদর উপজেলার গিলাপোল গ্রামের মাঝ দিয়ে ৮০০ মিটার নতুন সংযোগ খাল খনন করা হয়। সংযোগ খালটি পশ্চিমে হরিণাকুণ্ডুর সনাতনপুর ভূঁইয়াপাড়া থেকে পূর্ব পাশে রাধানগর ও গিলাপোল অংশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর সঙ্গে সংযোগ করে দেওয়া হয়।

 

অন্যদিকে ভেড়াখালী-রাধারগর ইউ আকৃতি অংশের মাথায় এবং গিলাপোল-ভূঁইয়াপাড়া মাথায় দুটি বাঁধ দেওয়া হয়। এতে বাঁধ দেওয়া অংশ মরা খালে পরিণত হয়। বাঁধ দেওয়া নদীর অংশটুকু সাইরাতভুক্ত করা হয়। এর পর ২ দশমিক ৫০ কিলোমিটার বাঁধ দেওয়া অংশ সংস্কার করে সনাতনপুর বাঁওড় নামকরণ করে ১৯৯২-৯৩ সালে এলাকার মৎস্যজীবীদের কাছে ইজারা বন্দোবস্ত দেওয়া হয়।

 

সংশ্নিষ্ট সূত্র জানায়, পরিত্যক্ত এই ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ নদীর জলাকরের পরিমাণ ৪২ একর। এখানে মাছ চাষ করে প্রায় ১০০টির অধিক পরিবার জীবিকা নির্বাহ করে এবং সরকার প্রতি বছর এই প্রকল্প থেকে অন্তত ৬ লাখ টাকার রাজস্ব পেয়ে আসছে। অথচ প্রশাসন জনস্বার্থের কথা বলে বাঁওড়ের বাঁধ উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

এ বিষয়ে মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক এলেম মণ্ডল বলেন, বিশেষ একটি মহল এলাকার কিছু মানুষকে সামনে রেখে প্রশাসনকে ভুল বুঝিয়ে এই প্রকল্প বন্ধ করে উন্মুক্ত করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

 

সমিতির সভাপতি দৈলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক বলেন, এই জলাশয় পুনরায় উন্মুক্ত করে দিলে মৎস্যজীবী পরিবারগুলো পথে বসবে।

 

জেলা প্রশাসক মনিরা বেগম জানান, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জলাশয়ের ইজারা বাতিল করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মতামত চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

 

 

‘পদের দরকার নেই’ বলে সম্মেলন ত্যাগ করলেন বিএনপি নেতা

যশোর অফিস

 

যশোরের চৌগাছা পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন ‘প্রত্যাশিত পদবঞ্চিত’ ত্যাগী নেতারা।

 

প্রথম যুগ্ম সম্পাদক পদপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান মোস্তাক ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যেই বলেছেন- ‘আমাকে কোনো পদ দেওয়া লাগবে না, আমার কোনো পদের দরকার নেই।’ এ কথা বলেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। যদিও তাকে কমিটিতে দ্বিতীয় যুগ্ম সম্পাদক পদে রাখা হয়েছে।

 

সম্মেলনে উপস্থিত একাধিক নেতা ও গণমাধ্যমকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন পৌর কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, দলের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে ১১ বছর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। যুবদলের রাজনীতি করেছি। দল যেটা ভালো মনে করেছে, সেটিই সিদ্ধান্ত নিয়েছে।

 

মঙ্গলবার বিকালে চৌগাছা শহরের ডিভাইন সেন্টারে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেলিম রেজা আউলিয়ারকে সভাপতি ও আবদুল হালিম চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের চৌগাছা পৌর কমিটি ঘোষণা দেন যশোর জেলা বিএনপির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত নেতা একেএম শরিফুদ্দৌলা ছোটলু।

 

নতুন কমিটি নিয়ে দলের ভেতরে ক্ষোভ দেখা দিয়েছে। পদবঞ্চিত হয়েছেন অনেকেই। আবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ কেউ কমিটিতে পদ পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, আওয়ামী লীগের কর্মসূচিতে ফুল দিচ্ছেন এমন লোকও পৌর বিএনপির কমিটিতে নতুন পদ পেয়েছেন।

 

সেলিম রেজা আউলিয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধক ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

 

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

 

আরও বক্তৃতা করেন- যশোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক, মিজানুর রহমান খান, চৌগাছা বিএনপির কমিটির গঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য একেএম শরফুদ্দৌলা ছোটলু ও সিরাজুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

 

এর আগে বিকাল সাড়ে ৪টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার উদ্বোধনী ও সমাপনী বক্তৃতা করেন।

 

 

অপহরণের পর হত্যার দায়ে একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বহুল আলোচিত  ইমরান শেখকে (২২)  অপহরণের পর হত্যার ঘটনায় ১ জনের ফাঁসি, ২ জনের আমৃত্যু ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের অর্থদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় প্রদান শেষে পুলিশের কঠোর পাহারায় আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

 

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম শহিদুর রহমান ওরফে পিরু মিঠুন। তিনি কুমারখালী উপজেলার দড়ি কোমর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

 

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার ফজলুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ ও কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার সোন্দাহ গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে নাহিদ হাসান, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে মুন্সি অনিক হাসান ওরফে ইমরান ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার তুলশীতলা গ্রামের আফাজুদ্দীনের ছেলে ওয়াদুদ ওরফে রাজু। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চ নিহত ইমরান শেখ উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর মধ্যেপাড়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে রাতে বাড়িতে ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। নিখোঁজের ২ দিন পর ইমরানের স্বজনরা দড়ি কোমরপুর ভুট্টা ক্ষেতের মধ্যে একটি মাথাবিহীন লাশ পড়ে থাকার সংবাদ পান। তারা ঘটনাস্থলে পৌঁছে ইমরান শেখের লাশ শনাক্ত করেন।

 

নিহতের পরিবার জানতে পারেন ইমরানের মোটরসাইকেল চুরির উদ্দেশ্য পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তাকে অপহরণ করে গলা কেটে হত্যা করে মোটরসাইকেলটি  নিয়ে যায়। এ ঘটনার তিন দিন পর নিহতের বাবা বাদশা শেখ কুমারখালী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২৯ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামিদের কারাগারে পাঠানো হয়।

 

খুলনায় ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

স্টাফ রিপোর্টার

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সকাল ৮ টা থেকে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

 

খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, রাতে জেলা প্রশাসক, পুলিশ ও ট্যাংকলরি নেতাদের বৈঠকে শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলাকরীদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে দিলে কর্মবিরতি স্থগিত করা হয়। তবে আমরা আগামী শনিবারের পর্যন্ত গ্রেপ্তারের সময় দিয়েছি। অন্যথায় রোববার থেকে আবারও কর্মসূচি পালন করা হবে।

 

এই শ্রমিক নেতা জানান, সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিল সেখানে গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তা মোড়ে দুপুর ১ টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে বিকাল ৪টায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। আসামীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে।

 

এদিকে এ ঘটনায় আল আমিনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।