স্টাফ রিপোর্টার ।।
খুলনায় চেকের মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আফরিন জামান লিনাকে ৬মাসের কারাদন্ড, ১০লাখ ৭৭হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ ১৫ মার্চ (মঙ্গলবার) খুলনার যুগ্ম-মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ এসএম মনিরুজ্জামান এ রায় দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত অাসামি হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর অর্থ হিসাব বিভাগের আফরিন জামান লিনা। তিনি দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা সাহেবপাড়া এলাকার মৃত কামরুজ্জামান কুদ্দুসের কন্যা। একই দিনে অর্থদন্ডের অর্ধেক টাকা ব্যাংকে জমা পূর্বক আপীলের শর্তে অাসামিকে জামিন দেয়া হয়।বাদিপক্ষের কৌশুলী এড. অাবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরনে জানা গেছে, মামলার ১নং স্বাক্ষী তেরখাদা উপজেলার গাজী মোঃ মাহবুবুর রহমানের কাছ থেকে ২০১৫সালে লোন হিসেবে ১০লাখ ৭৭হাজার টাকা নেন আফরিন জামান লিনা। এসময় তিনি টাকা গ্রহনের অনুকুলে ব্যাংকের চেক প্রদান করেন। ২০১৬ সালের ১৩জানুয়ারি অগ্রনী ব্যাংকে ওই চেক ডিজঅনার হয়। এঘটনায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে মহেশ্বরপাশা এলাকার মোঃ শহিদুল হকের ছেলে শেখ শামীম আহমেদ অাদালতে মামলা করেন। (মহানগর দায়রা ১১১০/১৬)।











































