Home আঞ্চলিক খুলনার বয়রা এলাকায় বসত বাড়িতে ককটেল হামলায় ১জন অচেতন

খুলনার বয়রা এলাকায় বসত বাড়িতে ককটেল হামলায় ১জন অচেতন

17

জাহিদুর রহমান।।

খুলনা নগরীর বয়রা আজিজের মোড় এলাকায় একটি বসতবাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে জাফর বিশ্বাস কোরআন শরীফ পড়া অবস্থায় অচেতন হয়ে পরে। বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করেন।

জানা যায়, জনৈক আফরিন জাহান রত্নার বয়রা আজিজের মোড়ের দাশপাড়া এলাকায় ক্রয়কৃত জমি আছে। সেই জমি নিয়ে জাফর বিশ্বাসের সাথে তার বিরোধ চলছিলো। বুধবার সেই জমি নিয়ে বৈঠক ও মাপঝোপ হয়। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। বোমা হামলায় কেউ গুরুত্বর আহত না হলেও জাফর বিশ্বাস অচেতন হয়ে পড়ে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালিশপুর থানার ওসি কামাল হোসেন বলেন ওই বাড়িতে পর পর তিনটি ককটেল ছোড়া হয়েছে। তার মধ্যে দুটি বিস্ফোরন হয়েছে এবং তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খালিশপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।