
খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে গত ৬ মার্চ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে বাগেরহাট জেলা ছাত্রদলের সমাবেশ পালনকালে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের অতর্কিত হামলা এবং নির্যাতনে অসংখ্য নেতা কর্মী আহত হয় এবং বাগের হাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপকে অবৈধ সরকারের আওয়ামী পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধি মতের রাজনৈতিক কর্মসূচীতে হামলা নির্যাতন ও অবৈধভাবে গ্রেফতার করে অবৈধ সরকার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চায়। অবৈধ সরকারের এহেন অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। বিৃবতিদাতারা হলেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ ইশতি, খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনও মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ^াসসহ খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ: আব্দুস সালাম মূর্শেদী এমপি
আসাদ, দিঘলিয়া
বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে একটা লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। বঙ্গবন্ধু না জন্মালে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আরো পরে হতো।তার ৭ ই মার্চ এর ভাষনে মুলত স্বাধীনতার ডাক দিয়েছিলেন।আর এই ডাকের সাড়া দিয়েই ২৬শে মার্চ এর কালো রাত্রির পর এদেশের স্বর্ব স্থলের জনগন স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো,দীর্ঘ ৯ মাস রক্ত ক্ষয়ী যুদ্ধে এদেশের স্বাধীনতা এসেছিল এবং লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম,এজন্যই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।
সোমবার উপজেলা কন্ফারেন্স রুমে সকাল ১১ টায় মহান ৭ ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একথা বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, সাবেক জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার খান আব্দুর রশিদ,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলার সকল দপ্তরের দাপ্তরিক প্রধান গন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক সহ প্রমুখ।
এর আগে সকাল ৯.৩০ টায় মহান ৭ ই মার্চ উপলক্ষে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মোড়ালে উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ও খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোসাম্মাৎ সামসুন নাহার, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনসার আলী, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন, সৈয়দ আলম,সেলিম মল্লিক, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খান আবু সাইদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোল্লা নাহিদুর রহমান,সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন আরাফাত,সদর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য পাখি বেগম ,উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা, জুয়েল শেখ, শিপলু শেখ,সুমন শেখ সহ প্রমুখ।
শিরোমণিতে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত: আহত -৩
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর শিরোমণি খানজাহান আলী থানা রোডে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে শিরোমণি পশ্চিমপাড়ার মারুফ খানের পুত্র নাসিম খান (১৮) ৬ মার্চ রবিবার রাত ৮টায় মোটরসাইকেল যোগে তার ২ বন্ধুকে সাথে নিয়ে থানা রোড থেকে গফ্ফার ফুড ভৈরব নদীর ঘাটে আসতে সুন্দরবন রেজিমেন্ট (বিএনসিসি)’র সামনে আসতেই একটি বাইসাইকেল এর সাথে সজোরে ধাক্কা লাগলে মটরসাইকেল এবং বাইসাইকেল উভয়েই রাস্তায় ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের সকলকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত আনুঃ ৯ টায় মারুফ খানের পুত্র নাসিম খান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ৭ মার্চ সকাল ১০টায় পশ্চিম শিরোমণি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নাসিমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে মটর সাইকেল অপর এক আরোহী শিরোমণি পূর্বপাড়ার মোঃ ইউনুস ফকিরের পুত্র শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র তামিম ফকির গুরুতর আহত হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউতে চিকিৎসারত রয়েছে, তার অবস্থা আসংখ্যা জনক। অপর ২ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। স্থানীয়রা জানায় খানজাহান আলী থানা রোডে প্রতিদিন বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এলাকার উঠতি বয়সের যুবকরা বেপরোয়া ভাবে মটরসাইকেল চালিয়ে আসছে। এব্যাপারে প্রশাসনের ঊর্ধোতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ছিলো বাঙালির সকল ধরনের মুক্তির বার্তা:সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বাঙালি জাতির জীবনে ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে বলেছেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দান বর্তমানে শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে রচনা করেছিলেন ১৮ মিনিটের এক মহাকাব্য। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ছিলো বাঙালির বর্তমান থেকে ভবিষ্যতের সকল ধরনের মুক্তির বার্তা। এই ভাষণে ছিলো বাঙালি জাতির সকল দিকনিদের্শনা। বঙ্গবন্ধু’র ভাষণে যেমন মুক্তি, স্বাধীনতার কথা ছিলো তেমনি এদেশের মানুষের অর্থনৈতিক সহ সার্বিক নিরাপত্তার নির্দেশনা।
তিনি বলেন, দীর্ঘ দিন বঙ্গবন্ধু’র ভাষণ এবং বাঙালির সঠিক ইতিহাস প্রচার করতে দেয়া হয়নি। যে কারনে তরুণ সমাজ মুক্তিযুদ্ধ সহ এদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে জানে না। ’৭১ এর পরাজিত শত্রু আর আর ’৭৫ এর খুনীরা বাঙালিকে দমিয়ে রেখেছে। আজ তারা ইতিহাসের আস্তাকুড়েতে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাস তার ধারাবাহিকায় এগিয়ে চলেছে। সুতরাং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানিয়ে তাদের কাছে বাংলাদেশের মর্যাদার আসনে বসাতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর মত দৃঢ় সৎ নেতৃত্ব এবং আদর্শবান মানুষের পদাঙ্ক অনুসারণ করে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।
সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, সাংগঠনিক সম্পাদক অধ্যা. আলমগীর কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মো. শাহজাদা, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, মো. মোতালেব মিয়া, মীর বরকত আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, অধ্যা. এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, আইরিন আক্তার, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, চ. ম মুজিবুর রহমান, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, মো. আব্দুল আজিজ, মো. নুর ইসলাম, জামিরুল হুদা জহর, এ্যাড. মো. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, ইউসুফ আলী খান, নজরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান শিকদার রাজু, আজম খান, মো. রুহুল আমিন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মো. সেলিম মুন্সি, মো. মোক্তার হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, কাজী কামাল হোসেন, শেখ সেলিম হোসেন, গোলাম হায়দার বুলবুল, আব্দুর রহিম, মোর্ত্তজা শরীফ, পারভিন ইলিয়াছ, নূর জাহান রুমি, নূরানী রহমান বিউটি, মনোয়ারা বেগম, আফরোজ জেসমিন বিউটি, নাছরিন ইসলাম তন্দ্রা, আঞ্জুমানোয়ারা, রেখা খানম, কহিনুর বেগম, শবনম শাবা, মেহজাবিন খান, সাবিহা ইসলাম আঙ্গুর, মো. জিলহজ¦ হাওলাদার, মো. শহিদুল হাসান, অনিক রায়, জহির আব্বাস, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, ওমর কামাল, রাহুল শাহরিয়ার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও খুলনা বেতারে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া দিনব্যাপী মহানগর কার্যালয় সহ সকল ওয়ার্ডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশসন, সকল স্কুল, কলেজ, মাদরাসা ও প্রতিষ্ঠানে সকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা প্রশাসন ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আশাশুনি সরকারি কলেজ ঃ সকাল ১০টায় শিক্ষার্থী-শিক্ষকবৃন্দের কণ্ঠে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। ১০.২০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। ১০.৩০ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক শিরিন বাহার যুথি, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ক্যাডেট রাকিবুজ্জামান সহ কলেজের প্রভাষকবৃন্দ।
বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ঃ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ঐতহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোক সজ্জা ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আশাশুনি গার্লস হাই স্কুল ঃ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্কুলের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। অন্যদের মধ্যে অভিভাবক সিরাজুল ইসলাম, শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
কালীগঞ্জের চুরি যাওয়া ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার৫ চোর আটক ॥ ট্রাক জব্দ
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ডিলার হাজী রফিউদ্দিন এন্ড সন্সের চুরি যাওয়া ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। বাঘারপাড়া উপজেলার তৈলকূপ বাজারের ব্যবসায়ী মিলন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান মের্সাস লিয়াকত ষ্টোর থেকে এ সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় চোরাই সিমেন্ট বহনের ঢাকা মেট্রো-ট-২০-৫৫৫৩ নম্বরের একটি ট্রাক জব্দ ও চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। বিষয়টি সোমবার সকালে কালীগঞ্জ থানা পুলিশের দেয়া একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়। প্রেস ব্রিফিং করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) আবুল বাশার।
তিনি ব্রিফিংয়ে জানান,খলনার লবনচোরা সেভেন রিংস সিমেন্টের কারখানা থেকে কালীগঞ্জ শহরের ডিলার হাজী রফি এন্ড সন্সে অনেক আগেও ওই কোম্পানীর ৪৫০ বস্তা সিমেন্ট আসার কথা। কোম্পানীর দায়িত্বরত টেরিটরি অফিসার সেরাজুল ইসলাম যোগাযোগ করলে কারখানা থেকে বলা হয় গত ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ট্রাকে ৪৫০ বস্তা সিমেন্ট ডিওসহ রওনা দিয়েছে। কিন্ত ওই ডিলারের ঘরে না পৌছালে দায়িত্বরত কোম্পানীর কর্মকর্তারা ট্রাকচালক সোহাগের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পান। এরপর টেরিটরি অফিসার মামলা করলে পুলিশ যশোর জেলার খাজুরা মেইন বাসষ্ট্যান্ডের তাহের এন্ড সন্স ফিলিং ষ্টেশনে চুরি কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে। এছাড়াও সিসি ক্যামেরা দেখে চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো যশোর জেলার সদর উপজেলার গহরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আবু তালেব (২১), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ২ আকাশ হোসেন (২১), যশোর সদর উপজেলার কেসমত রাজাপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে বিল্লাল (৩৫), সদর উপজেলার বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত কাজী আবুল হোসেনের ছেলে ইনামুল হক (৩৪) এবং যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে ৫ মিলন বিশ্বাস (৩৫) প্রমুখ। তাদের দেয়া তথ্যমতে বাঘারপাড়া উপজেলার তৈলকূপ বাজারের ব্যবসায়ী মিলন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান মের্সাস লিয়াকত ষ্টোর থেকে এ সিমেন্ট উদ্ধার করা হয়। এ অঞ্চলের চোর সিন্ডিকেটের আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সোমবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে দক্ষিণাঞ্চালের চোর সিন্ডিকেটের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
ফকিরহাটে দেড়কেজি গাজাসহ মহিলা মাদক বিক্রেতা আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড হতে দেড় কেজি গাঁজাসহ মোমতাজ আক্তার বনি মজিদ (২৬) নামের এক মহিলা মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মোমতাজ আক্তার বনি মজিদ মোংলা উপজেলার কানাই নগর গ্রামের মজিদ গাজীর কন্যা। তিনি বর্তমানে মোংলার রিভার সাইট রোডের একটি পরিত্যক্ত বরফ মিলের কাছে বসবাস করছে। রবিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) স্বপন কুমার রায় এর নেতৃত্বে খুলনা-মোংলা-মহাসড়কের কাটাখালী মোড় এলাকা থেকে তাকে গোপন সংবাদের উপর ভিত্তি করে উক্ত নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০হাজার টাকা। পরে জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারন জনগণকে অপরাধীদের ধরতে তথ্য দিয়ে সার্বিক সহযোগীতার করার আহবান জানানও তিনি।
বাগেরহাটে নির্মানাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শণ করলেন সংসদ সদস্য শেখ তন্ময়
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার চুরামনি এলাকায় ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মানাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শণ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সোমবার (০৭ মার্চ) বিকেলে তিনি মুজিবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীণ ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ নির্মান প্রকল্পের আওতায় নির্মানাধীন এসব ঘর পরিদর্শণ করেন। এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, শামীম আহসান আসনুসহ দলীয় নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরিদর্শণ শেষে সংসদ সদস্য আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি কৃষ্ণচুড়া বৃক্ষ রোপন করেন।
এর আগে সংসদ সদস্য একই উপজেলার সুগন্ধি আশ্রয়ন প্রকল্প পরিদর্শণ করেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোজ খবর নেন তিনি। এছাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সদ্য জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরী পাওয়া শরীফুল ইসলামের ঘরে যান। শরীফুল ও তার মায়ের খোজ খবর নেন। সৎ থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য শরীফুলকে পরামর্শ দেন সংসদ সদস্য শেখ তন্ময়। এসময়, শরীফুলসহ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সংসদ সদস্যের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংসদ সদস্য শেখ তন্ময় সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন আশ্রয়নকেন্দ্রে থাকা দরীদ্রদের।
মুজিবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীণ ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ নির্মান প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার চুড়ামনি এলাকায় ৪০টি ঘর নির্মান করা হচ্ছে। ৪‘শ বর্গফুটের প্রতিটি ঘর নির্মানে ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে।
বাটিয়াঘাটায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা
বটিয়াঘাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন কঠিন ভাষা ব্যবহারমূলক বক্তব্য ছিলো না। তবে সে ভাষণের তাৎপর্য’র গভীরতা ছিলো অনেক। পশ্চিম পাকিস্তানের নির্মম অত্যাচারের মাত্রা যখন ছাড়িয়ে গিয়েছিলো জাতির জনকের একটি ভাষণের মাধ্যমে দেশের মুক্তিকামী মানুষ তাঁর ডাকে সাঁড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশকে স্বাধীন করেছিলো। এই ভাষণের পিঁছনে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ভূমিকা ও অবদান কোন অংশে কম নয়। তিঁনি যখন ফিরে এসে রেসকোর্স ময়দানে ভাষণ দিতে যাবেন যাওয়ার পূর্বে বঙ্গবন্ধুকে কোন প্রেসার না নিয়ে জনগনের মনের ভাষা ও মুজিবের মনের কথাটাই সাধারণ ভাষার মাধ্যমে বক্তব্য রাখতে উৎসাহ যুগিয়েছিলেন। সহধর্মিণীর অনুপ্রেরণায় বঙ্গবন্ধু তাঁর কৌশলী ও বুদ্ধিমত্তায় সেদিন সাবলীল সহজ-সরল গ্রাম্য ভাষায় গোটা সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর এই চৌকস বুদ্ধিমত্তা না থাকলে দেশ স্বাধীনতা ফিরে পেতো না। তিঁনি গতকাল সোমবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানার ওসি মোঃ শাহজালাল। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, অধ্যক্ষ অমিতেষ দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সাব- রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু, পিআইও এমদাদুল হক, খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা বেগম, বীরমুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন কবিরাজ, আইসিটি কর্মকর্তা সুমন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ভেটেরিনারী সার্জন প্রীতিলতা রায়, আরডিও সুলতানা নাসরীন, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা দেবু টিকাদার, আনসার ভিডিও কর্মকর্তা সাঈদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, ছাত্রলীগের সেক্রেটারি ইমন সেখ প্রমূখ।
বটিয়াঘাটা উপজেলা আ’লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা আ’লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল সোমবার বিকাল চারটায় স্থানীয় আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগনেতা মোঃ আলী মীর, পলাশ রায়, অ্যাড.অনাদি মন্ডল, রাজকুমার রায়, মোঃ মোস্তফা, সুধাংশু রায়, নহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জিএম মিলন গোলদার, মোঃ মোক্তার হোসেন, গৌর দাস ঢালী, মোঃ মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির, মোঃ মিজানুর রহমান মিজান, ইন্দ্রজিৎ টিকাদার, তপতী রাণী বিশ্বাস, শিউলি বিশ্বাস, প্রিয়ঙ্কা মিস্ত্রী, গীতা গোলদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বটিয়াঘাটা উপজেলা খাদ্যবান্ধব কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা খাদ্যবান্ধব কমিটির এক জরুরি সভা গতকাল সোমবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কমিটির সদস্য সচিব খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, খাদ্য গুদাম কর্মকর্তা আহমেদ জামাল, পিআইও এমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, পরিসংখ্যান কর্মকর্তা তরফদার নাদিরা পারভীন প্রমূখ। সভায় বিভিন্ন বিষয়ের পরে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে হবে। প্রতিমন্ত্রী সোমবার দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুর কলেজ প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে গোটা জাতি যেমন মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়েছিল তেমনি নতুন প্রজন্মকে ৭ই মার্চের ভাষণের চেতনা হৃদয়ে ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আত্ননিয়োগ করতে হবে। অনুষ্ঠানে খুলনা মহানগরীর অন্যতম বিদ্যাপীঠ দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) কে সরকারিকরণে শিক্ষক-শিক্ষার্থীরা দাবী পূণর্ব্যক্ত করলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সরকারের এই মেয়াদেই কলেজটি সরকারিকরণের চেষ্টা করা হবে। ৫৩ বছর বয়সী বেসরকারি এ কলেজটিতে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণী, সম্মান পাস কোর্সসহ ১০টি বিষয়ে অনার্স পড়ানো হয় বলে জানানো হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সবুজ এর সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশীদ, কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি অধ্যাপক ছাকেরা বানু, উপাধ্যক্ষ মো. সদরুজ্জামান, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক মো.আবুল কালাম আজাদ বক্তৃতা করেন। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায় সোমবার খুলনায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাংলাদেশ আওয়ামীলীগসহ স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে বিকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। খুলনা সিটি কর্পোরেশনের, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসমূহ দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে টিসিবি’র ভোজ্য তেল জব্দ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এসময় ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের অদূরে কদমতলা বাজারসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি-পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সজীব তালুকদারের সমম্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মুল্য তালিকা না টাঙানোর অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় কদমতলা বাজারের টিসিবি’র ডিলার রাসেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে। পরে অভিযান চালানো হয় মেসার্স মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে । সেখানে ২লিটারের ২শ’ ০৭ বোতল টিসিবি’র ভোজ্য তেল ও টিসিবি’র ভোজ্য তেলের কয়েকশ’ খালি বোতল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক হাজী আনছার অলীকে ২০ হাজার টাকা জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
নাজমুল হাসান আরও জানান, কদমতলা বাজারে অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একক অভিযান পরিচালিত হয় সাতক্ষীরা শহরে। অভিযানে ডিপফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসাথে রাখা ও মুল্য তালিকা না থাকার অভিযোগে ২ হাজার টাক জরিমানা করা হয় শহরের হাটের মোড় এলাকায় অবস্থিত ঠিকানা হোটেলকে। এছাড়া মিষ্টি তৈরিতে সাইট্রিক এসিডও স্যাকারিন মেশানোর অভিযোগ ২ হাজার টাকা জরিমানা করা হয় বাঙ্গালের মোড় এলাকায় অবস্থিত আল-আমিন হোটেলকে।
শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে আড়ম্বরপূর্ণ ভাবে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। সোমবার ৭ মার্চ সকাল ৯টায় জাতীয় সংগিতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ ও জয় বাংলা ধ্বনী দেওয়া হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশাল র্যালী কলেজ ক্যাম্পাস ও পার্শ্ববর্তী গৌরম্ভা বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শিক্ষক শিক্ষার্থীরা সমবেত ভাবে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মর্চের ঐতিহাসিক ভাষনের ভিডিও উপস্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় মাল্যদান করা হয়। মাল্যদান পর্ব শেষে উদযাপন পর্ষদের আহবায়ক প্রভাষক সুব্রত কুমার দামের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের উপর বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হুসাইন ছায়েদিন, দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শেখ শামীম ইসলাম, অপূর্ব লাল সাহা, সালমা খাতুন আশেক আহমেদ, শিক্ষার্থী আয়েশা সিদ্দীকা ও অনিতা শীল প্রমুখ।
এমপি শেখ সারহান নাসের তন্ময়’র চুড়ামনি আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন
চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুড়ামনি আশ্রায়ণ প্রকল্পে নির্মানাধীন ৫৩টি ঘর পরিদর্শন করলেন বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময়। ৭মার্চ সোমবার বিকাল সাড়ে ৪টায় তিনি চুড়ামনি আশ্রায়ণ প্রকল্পে আকর্ষিক পরিদর্শন করেন। এসময় এমপি শেখ সারহান নাসের তন্ময় এর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুর সাত্তার, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান ও ইউপি সদস্য প্রদীপ সাহা বাপ্পি প্রমুখ।
ফকিরহাটে কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। এ উপলক্ষে সোমবার (০৭মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্যান্যরা। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন সরকারী কর্মকর্ত্,া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক. শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কেসিরি উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ ভাষণ দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ ভাষণ দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৭ই মার্চ সকাল ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৯টায় নগর ভবনে সিটি মেয়রের নেতৃত্বে মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। দিবসটি পালন উপলক্ষে ৬মার্চ থেকে নগর ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোক সজ্জিত করা হয়। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মচারী ও শ্রমিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি সোমবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, খেলাধুলা ছাড়া শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে, তৈরি হবে জয় ও পরাজয় সহজে মেনে নেয়ার মানসিকতা। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্কুল-কলেজ, মাদ্রাসার অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালির গৌরবের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি এই মাসে স্বাধীনতা অর্জন করে।
খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর। এসময় উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ আবদুল জব্বারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে কলেজ চত্বরে অধ্যক্ষ’র নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প মাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির ।
পরে সেখানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মহিলা আওয়ামলীগের সাধারন সম্পাদিকা জোছনা আরাসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুড়ালে পুষ্প মাল্য অর্পণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্নজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
লতায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
কপিলমুনি প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা লতা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে এক আলোচনাসভা অনুষ্ঠিত । সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি অমলন্দু তরফদার, প্রকাশ চন্দ্র সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক কালীপদ বিশ্বাস, সদস্য দীনেশ তরফদার, মতলেব সানা, আজিজ সরদার, হাসান সরদার, মদন মোহন মন্ডল, অর্জুন মন্ডল, অনিল সরকার, দীলিপ রায়, বিপুল বিশ্বাস, বিধান রায়, দীলিপ দাশ, ইউপি সদস্য পুলকেশ রায়, বিজন হালদার, স্বপন মন্ডল, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, সওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাধিকা গোলদার, যুবলীগ নেতা হিরামন মন্ডল, বাসার গাজী, প্রসাদ মন্ডল, মৃগাঙ্ক বিশ্বাস, মিজান সানা, সমীর বিশ্বাস, মিহির গোলদার, রাজু সানা, অভিজিৎ মন্ডল, বিপুল সরকার, পলাশ বাছাড়, ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ মন্ডল, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, লিটন মন্ডল, অমৃত লাল সরকার, সুকান্ত সানা, আনন্দ বিশ্বাস ও সবিনয় বিশ্বাস প্রমুখ।
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ মার্চ পালিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার (০৭ মার্চ) সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বঙ্গবন্ধুর মুড়ালে পুস্পস্তবক অর্পন করেন। এর পরে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় জাতির জনকের মুড়ালে পুস্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগ ও সহযোগিত সংগঠনের নেতাকর্মী, বাগেরহাট প্রেসক্লাব, পিটিআইসহ বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বেলা ১২টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চু, পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বশিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শওকাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাঙালি জেগে উঠেছিল। অধিকার আদায়ের শক্তি ও সাহস পেয়ে বাঁধভাঙা জোয়ারের মতো নেমেছিল রাজপথে। সেদিনের ঐতিহাসিক ভাষনের মাধ্যমে বঙ্গবন্ধু দেশ ও জাতিকে পথ দেখিয়ে ছিলেন। ১৯ মিনিটের এই ভাষনটি বিশ্বের সেরা সব ভাষনের মধ্যে অণ্যতম। একটি ভাষনের মাধ্যমে তিনি বাঙ্গালীদের স্বাধীনতা আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝিয়ে ছিলেন। সেই সাথে কিভাবে দেশকে স্বাধীন করতে হবে সেই পথও দেখিয়েছিলেন। এক কথায় বলা যায়, ৭ই মার্চের ভাষনের পরেই দেশ স্বাধীনতার পথে এগিয়ে যায়।
পরে দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
ডুমুরিয়ায় মাদারতলা বাজারে আগুনে পুড়ে এক ফার্মেসী ভস্মিভূত, ২ লক্ষাধিক টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক ফার্মেসীতে আগুন লেগে ঔষধ পত্র ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। গত রবিবার রাতে উপজেলার মাদারতলা বাজারে কৃষ্ণদাস মল্লিকের দোকানে এ অগ্নিকান্ড ঘটে। এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই বাজারে কাব্য মেডিকেল হলের মালিক কৃষ্ণদাস মল্লিক প্রতি রাতের ন্যায় ব্যবসায়ী কাজকর্ম শেষে দোকান বন্ধ করে বাড়িতে যায়। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের শুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনা¯’লে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তার ঔষধ সহ মালামাল পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানান। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।
ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) মোহা, মামুনুর রশীদ, ভাইস-চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল,ওসি মোঃ ওবাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার প্রমূখ।সভা শেষে ৩টি গ্রুপে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে বিএনপি নেতা বকুলে অনুদান প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ৯নং ওয়ার্ডের মুজগুন্নী আরাফাত আবাসিক এলাকার পাশ্ববর্তী বস্তিতে গত ২মার্চ আনুমানিক সকাল ১১টায় এক আকস্মিক অগ্নিকান্ডে ১৮টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। হতভাগ্য এ পরিবারের সদস্যদের মাঝে দ্বিতীয় দফায় নগদ আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
সোমবার ৭মার্চ দুপুর ১২টায় মুজগুন্নী আরাফাত আবাসিক এলাকা সংলগ্ন বস্তিতে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝেই দ্বিতীয় দফায় তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে প্রেরিত নগদ আর্থিক অনুদান হিসেবে প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি এবং মশারি বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বিগত ২মার্চ এ ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হলে তাৎক্ষণিক ভাবে ৩মার্চ বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক সহায়তা ১৮টি পরিবারের হাতে তুলে দেন খালিশপুর থানা বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত নগদ আর্থিক অনুদান বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া। দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, আহসানউল্লাহ বুলবুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ওমর ফারুক কাউসার, কাজী আব্দুল লতিফ, নুরুজ্জামান নিশাত, খোদাবক্স কোরাইশী কাল্লু, মশিউর রহমান খোকন, রফিকুল ইসলাম রফিক, শামসুজ্জোহা ডিয়ার, ডাঃ মোবাশ্বের হোসেন শ্যামল, সরোয়ার হোসেন, শাকিরুল্লাহ তুহিন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ সেলিম, সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার প্রমুখ।
থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ মোসলেম হাওলাদার, গোলাম মোস্তফা ভুট্টো, মোঃ করিম, শেখ হালিম, শেখ মনোয়ার ইসলাম মানু, ইনসান শেখ, শেখ লাবিব, মোঃ সেলিম, ইসতিয়াক হোসেন বাবুল, ইউসুফ সরদার, আরিফ ফকির, মাসুদ, রুবেল, মোঃ শেখ আমজাদ হোসেন প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবদলের ১নং সহ সভাপতি মেহেদী মাসুদ সেন্টু, জাহিদুর রহমান রিপন, আলী হোসেন, মাহবুব হোসেন বাবুল, ইঞ্জিঃ শাহিনউদ্দীন, মাহবুব হাসান শান্ত, আরিফুল ইসলাম শিমুল, মঈনউদ্দীন নয়ন, আলমগীর তালুকদার, আব্দুল হাই কালু, সামাদ বিশ্বাস, নাজমুল হোসেন বাবু, মোঃ আলিম, মোক্তার আলী চুন্নু, সুমন হাওলাদার, মোহাম্মদ হোসেন দবীর, মোঃ ইয়াসিন, পেয়ার সুমন প্রমুখ।
সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন, ইকতিয়ার উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, ইউসুফ সর্দার, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, মোতালেব শেখ, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম তুহিন, মোঃ রুবেল প্রমুখ।
মহিলাদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, শাহানাজ সরোয়ার, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল, শারমিন, মনি, জাকিয়া প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্যঃ স্বপন রহমতুল্লাহ, মাজহারুল ইসলাম, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব কাজী সালমান মেহেদী, হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন মানিক, পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক অমিত মল্লিক, খালিশপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বৃন্দঃ ইমরান সালেহ সিফাত, স্বপন হাওলাদার, মোঃ মহিউদ্দীন তালিম, খালিশপুর থানা ছাত্রদলের সদস্যঃ নুরুজ্জামান সাগর, শাকিল গাজী, মোঃ বেল্লাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আতিকুজ্জামান আশিক, আহম্মেদ মিরাজ, পিয়াল হোসেন বাপ্পি, মোঃ সৌরভ প্রমুখ।
মহেশপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্বীকৃতি পেতে সন্তানদের সংবাদ সম্মেলন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরের দিন ৮ই মার্চ সংগ্রাম পরিষদর গঠন হয়। ওই সংগ্রাম পরিষদের তৎকালীন সভাপতি ডাক্তার নিয়ামত আলী ও সাধারন সম্পাদক কেসমত বিশ্বাসের নেতৃত্বে মহেশপুর সিও অফিসের সামনে পাকিস্থানী পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এবং ৯ই মার্চ থেকে মহেশপুরের ইউনিয়ন পর্যায়ে সংগ্রাম পরিষদ গঠন করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেও আজও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি।
গতকাল সকালে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি পেতে মরহুম খলিলুর রহমান কেসমত বিশ্বাসের কন্যা হামিদা খাতুন ও মরহুম নাজিম উদ্দিনের ছেলে তোতা মিয়া যৌথ ভাবে মহেশপুরে এ সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে হামিদা খাতুন তার বক্তব্যে বলেন, তার পিতা খলিলুর রহমান কেসমত বিশ্বাস,দাদা মৃত ফকির চাঁদ বিশ্বাস সাং জলিলপুর,মহেশপুর,ঝিনাইদহ। তার পিতার শেষ ইচ্ছা ছিল মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া। কিন্তু ১৯৯২ সালে ২৬শে মার্চ মনে দুঃখ কষ্ট নিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। সেই থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের বিভিন্ন মহলে হাটাপাড়া করেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি। অথচ তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সংগ্রাম পরিষদ গঠন করে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। অপর দিকে মরহুম নাজিম উদ্দিনের ছেলে তোতা মিয়া বলেন, তার বাবা ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে রাজাকারদের গোপন তথ্যের ভিত্তিতে যোগিহুদা গ্রামের মামা বাড়ি থেকে অস্ত্র সহ পাকহানাদার বাহিনী ধরে নিয়ে যেয়ে নির্মমভাবে হত্যা করে। অদ্যবধি পর্যন্ত সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যোগাযোগ করেও শহীদ পরিবার বা একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি আজও মেলেনি। উভয় পরিবার প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুরের সকল সাংবাদিক বৃন্দ।
রূপসায় যুবলীগের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন
রূপসা প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন রূপসা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,যুবলীগ নেতা ব্রজেন দাস,আশিষ রায়,বাদশা মিয়া,সরদার জসীম উদ্দিন,সাইদুর রহমান ছগির,এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, যুবলীগ নেতা রবিউল ইসলাম হায়দার আলী,শফিকুর রহমান ইমন,শাহনেওয়াজ কবীর টিংকু,আরাফাত হোসেন সাকিব,খায়রুজ্জামান সজল,রতন মন্ডল, আশিক ইকবাল, যুবলীগ নেতা খান মারুফ হোসেন, করিম শেখ, মোহাম্মদ,বায়জিদ,শরিফুল, আলামিন, ইউসুফ শেখ, খায়রুল হাওলাদার, মহিদুল, শরিফুল ইসলাম সোহাগ, ইমরাজ হোসেন,মিজান মোল্যা, আরিফ তালুকদার, বাবু, সোহেল,রনি,মেহেদী হাসান, রাহাত আমিন, সোহেল শেখ, মুরাদ, ওলিয়ার রহমান প্রমূখ।
ফুলতলা ভূমি অফিসে চলছে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম
জাহিদুর রহমান
খুলনা নগরীর ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসে নায়েব ইলিয়াসের চলছে সীমাহিন অনিয়ম।এই ভুমি অফিসে রাত ১২টা পর্যন্ত নেওয়া হয় খাজনা। গভীর রাতে খাজনা আদায় হয় নাকি অন্যকিছু আদায় হয় এ নিয়ে এলাকার জনমনে প্রশ্ন রয়েছে হাজারো। ফুল তলা এলাকা সুএে জানাযায় নায়েব ইলিয়াস কে উপরি না দিলে এমনকি খাজনা ও আদায় হয় না। ঘুরতে হয় মাসের পর মাস। এতসব অনিয়মের কারিগড় এ ভূমি অফিসের নায়েব এস এম ইলিয়াস হোসেন। তাঁর যোগদানের পর থেকেই শুরুহয় এই অনিয়মের দৌড় প্রতিযোগিতা। ভূমি অফিসের তালা খোলা হয় কাক ডাকা ভোরে। আর তালাবদ্ধ হয় মধ্য রাতে। বিরাম হিন ভাবে একটানা খাজনা আদায় হয়। বাইরের থেকে দেখলে মনে হবে নায়েব ইলিয়াস সরকারি রাজস্ব আদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অথচ সব কিছুই লোক দেখানো। মুলত: রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যাক্তিগত তহবিলও আদায় করছে সেবা প্রত্যাশিদের কাছ থেকে। খাজনার রশিদের ১০০ টাকা আদায় হলে নায়েব ইলিয়াসকে দিতে হয় ১ হাজার টাকা। অর্থাৎ ১০গুণ বেশি টাকা না দিলে কোনভাবেই মিলবে না ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায়ের রশিদ। এখানেই শেষ নয়। খাজনার পাশাপাশি মিউটেশনের কাজও করে থাকেন এই নায়েব। দীর্ঘ দিন ফুলতলা উপজেলায় এসি ল্যান্ড পদে নির্ধারিত কেউ না থাকার কারণে ইলিয়াস নায়েবের নামজারির ব্যবসায় কিছুটা ভাটা পড়ে। ফলে খাজনা আদায়ের উপরির চার্জ বৃদ্ধি করেন।
ফুলতলার পয়গ্রাম মৌজার সৈয়দ মহাসিন আলীর রেকর্ডীয় সম্পত্তির ৩৪৮নং খতিয়ানের ৫৪৪ দাগের .১৫ একর জমির খাজনা দেন। খাজনার রশিদে টাকার পরিমান দেখা যায় ১,৯১৫/= টাকা অথচ নায়েব ইলিয়াস মহাসিন আলীর কাছ থেকে সর্বমোট ৬হাজার টাকা নেয়।
বেজেরডাঙ্গার ডাঃ ওহাব বলেন, নায়েব ইলিয়াসের কাছে খাজনা দিতে গেলে আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করেন, আর বলেন বেশি কথা বললে ২৪ হাজার টাকা দেওয়া লাগবে।
দক্ষিণডিহি রবীন্দ কমপ্লেক্স এলাকার নিতাই চন্দ্র করের ছেলে হিরক কর জানান, আমি খাজনা দিতে গেলে দুই দিন আমাকে রাত ১২ পর্যন্ত নায়েব (ইলিয়াস) তাঁর অফিসে বসায় রাখে।
নায়েব এস এম ইলিয়াসের সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার দোষ স্বীকার করে নিলাম, আমি আর অতিরিক্ত খাজনা নেব না।
ফুলতলা উপজেলায় বর্তমান অতিরিক্ত দায়িত্বে থাকা এসি ল্যান্ড আরিফুল ইসলাম বলেন, রাত পর্যন্ত অফিস খোলার বিষয় নায়েব ইলিয়াসকে আমি নির্দেশ দিয়েছে বিকাল সাড়ে ৫টার মধ্যে অফিস বন্ধ করতে। এছাড়া তাঁর বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয় প্রমাণসহ অভিযোগ থাকলে ডিসি স্যার বা এডিসি রাজস্ব স্যার ব্যবস্থা নিবেন।
ফুলতলা উপজেলার মানুষ এই সীমাহিন অনিয়মের হোতা নায়েব ইলিয়াসের বিরুদ্ধে অনতিবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে ভূমি অফিসগুলোতে কর্তৃপক্ষের নিবিড় পর্যাবেক্ষনের মাত্রা বৃদ্ধি করার পরামর্শ দেন সচেতন মহল।
কুয়েটে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭১ সালের ৭ই মার্চ প্রদত্ত ভাষণের দিনটি “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। ৭ই মার্চ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর পুস্পমাল্য অর্পণের মাধ্যমে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র-কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখা, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাষ্টাররোল কর্মচারী সমিতি, গৌরব ৭১ কুয়েট শাখা। সকাল সাড়ে ১০ টায় “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদ্যাপন উপলক্ষ্যে অডিটরিয়াম ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ প্রদত্ত ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বলেন, “৭ই মার্চের ভাষণই ছিলো বাঙালির মুক্তিযুদ্ধের প্রেরণা। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নিজ নিজ অবস্থান থেকে সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে”। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, অফিসার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) এর পক্ষে আ ন ম রেজওয়ানুর রহমান, কর্মচারী সমিতি (৩য় শ্রেণী) সভাপতি ইমদাদুল হক, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মোঃ শামীম রেজা, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ কুয়েট শাখার পক্ষে মোঃ ইমরুল ইসলাম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মোঃ রবিউল ইসলাম।
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী প্রমুখ। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদেরকে সুদমুক্ত ঋন বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তার পর এবার শ্রমিকের আত্মহত্যা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
তার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়, চিরকুটে এমন কথা লিখে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক। রবিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের কানদেব পালের ছেলে ও বিদ্যুৎ কেন্দ্রের ডেইলি শ্রমিক রিপন পাল (২২) গাছে ঝুলে আত্মহত্যা করেন। এর আগে গত শনিবার রাতে বাগেরহাটের মোংলার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তা (৪১)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন পাল রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ডেইলি শ্রমিকের কাজ করতেন। কিন্তু হঠাৎ করে রবিবার রাত ৯ টার দিকে ঘর থেকে বের হয়ে গিয়ে বাড়ীর পাশের একটি আম গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিপন। পরে পরিবার ও আশপাশের লোকজনের খবরে পুলিশ রাতেই রিপনের লাশ উদ্ধার করেন।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুউদ্দীন বলেন, এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখিত একটি চিরকুট পাওয়া গেছে তার কাছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণেই সে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মো: সেলিম, সদস্য মোজাম্মেল হক হাওলাদার, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোস্তাকুজ্জামান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দল মালেক, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলাম, ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, শশাংক স্বর্ণকার, তিতাস চক্রবর্তী, কাজী ফজলে রাব্বি শান্ত, মোঃ হেলাল মোল্লা, মিলন হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
নানা কর্মসূচীর মধ্য দিযে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে।
সকালে সাড়ে ৯ টায় প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্টের পক্ষে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মুজিব শতবর্ষ উপলক্ষে শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ পাঠ করা হয়। এতে কারিগরি প্রশিক্ষণ কেন্দের অধ্যক্ষ রুস্তম আলী, চীফ ইন্সট্রাক্টর হায়দার আলী, আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক আবু হাসনাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জমিজমা সংক্রান্ত বিরোধে বার বার প্রতিপক্ষের মারধর ও হয়রানীর শিকার ব্যক্তির অভিযোগেও মিলছেনা প্রতিকার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জমিজমা ও জমির লিজ/হারির পাওনা টাকার বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বার বার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন মোল্লা মানজুরুল ইসলাম নামের এক ব্যক্তি। এ নিয়ে দফায় দফায় থানায় সাধারণ ডায়েরীর পাশাপাশি অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী অভিযোগকারী রামপাল উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা মোঃ মানজুরুল ইসলামের থানায় দায়ের করা একাধিক সাধারন ডায়েরীতে জানা যায়, তার সাথে একই এলাকার মোল্লা মাজেদ (৫২), মিলন মোল্লার (৪৫) মধ্যে জমিজমা ও চিংড়ি ঘেরের লিজ/হারির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মোল্লা মানজুরুল ইসলামের অভিযোগ প্রতিপক্ষরা দীর্ঘ ৭ বছর ধরে তার জমিতে ঘের করে আসলেও তাকে কোন লিজ/হারির টাকা দিচ্ছেন না। তিনি আরো জানান, চলতি বছরের ২০ জানুয়ারী টাকা চাইতে গেলে তাকে লাঞ্চিত করেন প্রতিপক্ষ মাজেদ ও মিলন। এরপর গত ৪ ফেব্রুয়ারী তার ঘের থেকে জোরপূর্বক ৪০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যান তারা (প্রতিপক্ষ)। এনিয়ে ওই সময় স্থানীয় সমাজপতিদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি তিনি। পরে তিনি নিরুপায় হয়ে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে প্রতিপক্ষের নামে থানায় একাধিক অভিযোগসহ সাধারণ ডায়েরী করেন। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারী প্রতিপক্ষের লোকজন সীমানা ভেদ করে তার জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে তাকে বেধড়ক মারপিট করেন। এ ঘটনায়ও গত ৩ মার্চ থানায় অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে মিলন মোল্লা বলেন, আমি তার আপন ভগ্নিপতি। সে একটি স্কুলে চাকুরি করতেন। ওই স্কুলের একজনকে মারধর করায় তার চাকুরি চলে গেছে। এখন তার মাথায় সমস্যা দেখা দিয়েছে। তার সাথে আমাদের কোন বিরোধ নেই। অযথা মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানী করছেন বলে দাবী করেন তিনি।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জমিজমা সংক্রান্ত বিষয়ে আইনের বাহিরে বেশি কিছু করার ক্ষমতা পুলিশের নেই।
দাকোপে বিলুপ্তির পথে পালকিতে বর-বউ
মোঃ শামীম হোসেন – বাজুয়া
দাকোপে বিলুপ্তির পথে পালকিতে বর- বউ এলো এসো সবাই দেখতে যাই। ছেলে পালকিতে চড়ে বিয়ে করবে’ বউ আনবে পালকিতে করে এমনটিই ইচ্ছা ছিল এক সময় সকল বাবা- মার। এখন আর দেখা যায় না বিয়ে বাড়িতে পালকিতে করে বর আসতে। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যেতে বসেছে। এক সময় বরও পালকিতে চড়ে কনের বাড়ি যেতো বিয়ে করতে বাজি-বাজনা মাইক বাজিয়ে এখন আর এমন দৃশ্য বিয়ে বাড়িতে দেখা যায় না। কনের বাড়িতেও আয়োজন করা হতো লাঠিখেলাসহ বিভিন্ন গান- বাজনার অনুষ্ঠান। কনে নিয়ে ফেরার পথে পালকির বেহারাদের মুখে ছিল সুরেলা ছন্দের গীত। পালকির সামনে-পেছনে বাহারি সাজে সজ্জিত লাঠিখেলা দেখাতে দেখাতে যেতো পেশাদার খেলোয়াড়রা। রোমাঞ্চকর অনুভূতিতে হেঁটে চলতো বরযাত্রীরা। বাঙালির ঐতিহ্যের স্মারক পালকিতে বরযাত্রা দেখতে বিয়েবাড়ি ও সড়কের বিভিন্ন জায়গায় ভিড় করতো শত শত মানুষ। রীতিমতো ভিড় জমাতো কনের বাড়িতেও। বরযাত্রার এমনই দৃশ্য দেখা মিলতো দাকোপসহ দেশের প্রতিটি বিয়ে বাড়িতে। এখন আর দেখা যায় না বিয়ে বাড়িতে এমন দৃশ্য। এখন বর আসে গাড়িতে চড়ে বিয়ের পর বউও যায় গাড়িতে করে। এক সময় পালকিই ছিলো যেন বিয়ের সব কিছু। তকন নির্দিষ্ট দিনে বিয়েবাড়িতে বর আসতেন চার বেহারার পালকিতে চড়ে। এমন আয়োজনের কথা জানিয়ে বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, এক সময় বর-কনের বাড়ি পাড়ি দিতে পালকিতে বরযাত্রার ব্যবস্থা করা হতো এখন আর বিয়ে বাড়িতে এসব প্রথা দেখা যায় না আধুনিকতার ছোঁয়ায় সব কিছু হারিয়ে যেতে বসেছে। কৈলাশগঞ্জ ইউনিয়নের সমাজপতি গৌরাঙ্গ রায় বলেন পালকি নিয়ে বিয়ে করতে যাওয়া প্রথা এখন আর নাই এখন দেখা যায় গাড়ির বহরে বাজি-বাজনা বাজিয়ে বরকে বিয়ে করতে যেতে। এর মধ্য দিয়ে হারিয়ে যেতে বসেছে পুরানো দিনের সকল ঐতিহ্য। বাজুয়া দাস পাড়ার বেহারাদের সর্দার বিশু দাস বলেন, আধুনিকতার জোয়ারে পালকিতে বিয়ে এখন খুব একটা হয় না। তবে মাঝেমধ্যে ডাক পড়ে। আমরা অন্য পেশায় এখন জীবিকা নির্বাহ করে থাকি। সারা বছর নানা কাজে ব্যস্ত থাকলেও পালকির জন্য মাঝে মধ্য ডাক পড়লেই সঙ্গীরা ছুটে আসেন। প্রতিটি বিয়ের বরযাত্রায় বখশিশসহ ছয় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: মনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, অবৈধ নিশিরাতের সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামাতেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের ছত্রছায়ায় একটি কুচক্রী মহল সাধারণ জনগণকে জিম্মি করে তাদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৭ মার্চ) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ১নং হলরুমে ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মনা বলেন, যারা পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটি ফ্যাসিবাদি রাষ্ট্র তৈরি করেছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি প্রতিনিধিত্বকারী সংসদ এবং সরকার গঠন করা হবে। তাহলে সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। জাতির ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে। মহানগর বিএনপির আহবায়ক রাজনৈতিক উদ্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলায় ট্রায়াল চলছে অথবা চার্জশিট হয়েছে সেসব মামলা সুচারুভাবে পরিচালনা করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, তৈয়বুর রহমান, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ। আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এড. এস আর ফারুক, এড. কানিজ ফাতেমা আমিন, এড মোল্লা মো. মাসুম রশীদ, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দ্দার খোকন, এড. কামরুন নাহার হেনা, এড. জাহানারা পারভীন, এড. সাইফুল আলম সুজন, এড. এম এম তৌহিদুজ্জামান, এড. শেখ রফিকুজ্জামান, এড. হালিমা আক্তার খানম, এড. এস্কেন্দার, এড. বজলুর রহমান রাজাসহ অনেকে।
ছেলের বিয়েতে মদপানে বাবার মৃত্যু
যশোর অফিস
যশোর শহরের ডোমপট্টিতে ছেলের বিয়েতে এসে অতিরিক্ত মদপানে দিলু ডোম (৫০) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দিলু ডোম রাজবাড়ী জেলা শহরের বিবেকানন্দ পল্লির বাসিন্দা।
জানা যায়, রোববার (৬ মার্চ) রাতে যশোর শহরের ডোমপট্টির শারজিন ডোমের কন্যা সঞ্জনার (১৮) সঙ্গে রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লির বাসিন্দা দিলু ডোমের ছেলে হৃদয় ডোমের (২২) বিয়ে হয়। দিলু ডোম তার ছেলের সঙ্গে এসেছিলেন। বিয়ের পার্বণ শেষে রাতভর অন্যদের সঙ্গে মদপান করেন তিনি। অতিরিক্ত মদপানে আজ সকাল ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দিলু । তখন চিকিৎসার জন্য দিলুকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। ডা. আহমেদ তারেক শামস বলেন, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক ‘রাজাকারপুত্র’!
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর কৃষক লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সেলিম রেজা নামের এক তালিকাভুক্ত রাজাকারের সন্তান। সেলিম রেজা উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক কমান্ডার মো. হেলাল উদ্দিন সরদার স্বাক্ষরিত উপজেলার কুখ্যাত রাজাকার, আলবদর ও আল শামস সদস্যদের একটি তালিকা এই প্রতিবেদকের হাতে এসেছে। তালিকায় মোট ৯৪ জনের নাম রয়েছে। এই তালিকার ৭২ নম্বর সিরিয়ালে আছেন মৃত ঈমান আলী ও ৭৩ নম্বরে আছেন আর এক ভাই মৃত ইদ্রিস আলী। তারা দুজনই উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।
জানা গেছে, সর্বশেষ ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি কৃষক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা অ্যাডভোকেট মো. আব্দুর রশীদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম।
এরপর বিকালে বাংলাদেশ কৃষক লীগ কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলা শাখায় আবুল কালাম আজাদকে সভাপতি ও নাসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও পৌর কমিটিতে আশরাফুল ইসলামকে সভাপতি ও সেলিম রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হেলাল উদ্দিন সরদার জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের ঈমান আলী ও ইদ্রিস আলী অস্ত্রধারী রাজাকার ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের কয়েকজন জানান, সেলিম রেজার বাবা ও চাচা মুক্তিযুদ্ধের সময় রাজাকার সদস্য ছিলেন। রাজাকারের সন্তান হয়ে কৃষক লীগের কমিটিতে স্থান পাওয়া লজ্জার বিষয়।
সদ্য ঘোষিত কালীগঞ্জ পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, তার বাবা এবং চাচার নাম যে রাজাকারের তালিকায় আছে সেটি তিনি জানতেন না। তবে সকালে তিনি তালিকা দেখেছেন। গত ১২ ফেব্রুয়ারি পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন সম্মেলনে উপস্থিত নেতারা।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, গত ১২ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সম্মেলন হয়। ওই দিন বিকালে উপজেলা ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়। পৌর শাখার কমিটিতে রাজাকারের সন্তান কমিটিতে রয়েছে এমন খবর শুনেছেন। তবে সত্যি যদি তিনি রাজাকারের সন্তান হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় কমান্ড সিদ্ধান্ত নেবেন।
ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, সম্প্রতি কৃষক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন হয়েছে। ওই দিন উপজেলা ও পৌর কমিটির ৪ জনের নাম ঘোষণা করা হয়। ঘোষিত পৌর কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা রাজাকারের সন্তান এটা তারা জানতেন না। তিনি রাজাকারের সন্তান হলে তাকে পদে রাখা সম্ভব হবে না।
চুরি হওয়া সেই নবজাতককে বাসে রেখে নেমে যায় নারী!
মাগুরা প্রতিনিধি ।।
যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে সোমবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুর মা আসমা খাতুন ও বাবা মেহেদি হাসান জনি ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
শিশুটির স্বজনরা জানান, ২৭ ফেব্রুয়ারি কালীগঞ্জ কুইন্স হসপিটালে ওই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আবদুর রহিম নামে শিশুটি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্যে তাকে যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে রোববার দুপুরে শিশুটির বাবা বাড়ি ফেরার জন্য মাইক্রোবাস আনতে যান।
এ সুযোগে বোরকা পরিহিত একজন নারী শিশুটির মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে। ওই নারী দেখাশোনার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে তার মাকে সবকিছু গুছিয়ে নেওয়ার কথা বলে। এ সময় আসমা টয়লেটে গেলে শিশুটিকে নিয়ে চম্পট দেয় ছদ্মবেশী ওই নারী। এ ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনার পর সোমবার মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে শালিখা থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে মাগুরার শতখালি গ্রামের কৃষক লিয়াকত হোসেনের মেয়ে আকলিমা যশোর যাওয়ার উদ্দেশে একটি বাসে ওঠে। বাসটি মাগুরা-যশোর সড়কের সীমাখালি বাজারে পৌঁছলে অজ্ঞাত এক মহিলা আকলিমার কাছে শিশুটিকে রেখে গরম দুধ কেনার কথা বলে বাস থেকে নেমে যায়। কিন্তু বেশ সময় পেরিয়ে গেলেও ওই মহিলা ফিরে না আসায় আকলিমা ওই বাজারে নেমে স্থানীয় বাস কাউন্টার এবং শালিখা থানা পুলিশকে খবর দেয়।
শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিশারুল ইসলাম জানান, খবর পেয়ে শতখালি গ্রামের লিয়াকতের মেয়ে আকলিমার কাছ থেকে শিশুটি উদ্ধারের পর যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশু অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনায় কলেজ শিক্ষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার।।
অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম নাজমুল ইসলাম (৫৩) মারা গেছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমুল ইসলাম যশোর কোতয়ালি থানার উপশহর এলাকার বাসিন্দা ছিলেন। তার স্ত্রী, স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম জানান, কলেজের ক্লাস শেষ করে রোববার দুপুর ১টার দিকে নাজমুল ইসলাম আল আরাফাহ ইসলামী ব্যাংক চুকনগর শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর টাকা নিয়ে খুলনায় যাওয়ার জন্য চুকনগর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন।
তাদের ধারণা, পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে টাকা নিয়ে যায়। দুপুর ৩টার দিকে বাস খুলনার সোনাডাঙ্গায় পৌঁছালে বাসের মধ্যে থাকা বটিয়াঘাটার এক ব্যক্তি নাজমুলকে সিটের ওপর পড়ে থাকতে দেখেন। তিনি লোকজন নিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে পরিবারের সদস্যরা কেউ কোনো অভিযোগ করেনি।
ইবিতে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
ইবি প্রতিনিধি।।
ছাত্রীদের সঙ্গে রূঢ় আচরণ, অনিয়মিত হলে আসা, নিম্নমানের খাবারসহ বিভিন্ন অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীরা। রোববার রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় শতাধিক ছাত্রী হল গেটে এ বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা কয়েক দফা তাদের শান্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে রোববার রাত সাড়ে ১১টায় উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন হলে এসে ছাত্রীদের সঙ্গে রাত দেড়টা পর্যন্ত বৈঠক করেন।
এ সময় প্রভোস্ট অধ্যাপক নিলুফা আক্তার বানুর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ছাত্রীরা। পরে দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ স্থগিত করে তারা।
আবাসিক ছাত্রীরা জানায়, রোববার সন্ধ্যায় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা নামের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়। প্রভোস্টকে ফোন করলে তিনি জরুরি ব্যবস্থা না নিয়ে খারাপ ব্যবহার করেন। পরে বিষয়টি ছড়িয়ে পরলে ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে ছাত্রীরা।
পরে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসলে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তারা বলেন, প্রভোস্ট ম্যামকে কল দিলে উনি ক্ষিপ্ত হন। হলে সিকুউরিটি সমস্যা, খাবারের মান খারাপ ও আয়ারা ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
ছাত্রীদের সঙ্গে আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রীদের মনে অনেক ক্ষোভ ছিল। আমরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
এবিষয়ে প্রভোস্ট অধ্যাপক নিলুফা আক্তার বানু বলেন, ‘তারা আমাকে একি ইস্যুতে যখন বারবার কল দিচ্ছিল তখন ধমক দিয়েছিলাম।’










































