Home জাতীয় কাল দেখেছেন হাঁটতে, আজ দেখছেন ড্রামে

কাল দেখেছেন হাঁটতে, আজ দেখছেন ড্রামে

17

বিশেষ প্রতিনিধি:

করোনাভাইরাস মহামারীর কারণে সরকারের সাধারণ ছুটি চলছে ১৪ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে বন্ধ গণপরিবহনও। এমন অবস্থায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। ৫ এপ্রিল, রবিবার এমনই এক চিত্র দেখা গেলো পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে।

যেখানে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ঢুকে পরেছে মাছের খালি ড্রামে। যশোর ন-১১-১১২৯ পিকআপের মধ্যে মাছের খালি ড্রামের ভেতরে বসে মানুষ যাচ্ছে গৌন্তব্যে। সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। করোনাভাইরাস মহামারীর কারণে সরকারের সাধারণ ছুটি চলছে ১৪ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে বন্ধ গণপরিবহনও। তবে দেশের পোশাক কারাখানাগুলো রয়েছে দোটানায়। মালিকপক্ষের নির্দেশ মোতাবেক ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিলো তাদের কারখানা। এরপর সরকারি ছুটি থাকলেও কারখানা কি চলবে, এমন সিদ্ধান্ত কোনো পক্ষ থেক্ষেই পাওয়া যাচ্ছিলো না। এমন উভয় সংকটের মধ্যে পড়ে ঢাকামুখী হতে শুরু করে পোশাক শ্রমিকরা। কিন্তু রাস্তায় কোনো যানবাহনও নেই। কখনো রিক্সায়, কখনো ভ্যানে ভেঙে ভেঙে ফিরতে শুরু করে শ্রমিকরা। তবে বেশির ভাগ শ্রমিককে পায়ে হেঁটেই ঢাকায় আসতে দেখা যায়।

শ্রমিকরা যখন দলে দলে পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন তখন ঠিক ৪ এপ্রিল রাতে বিজেএমইএ’ পক্ষ থেকে গার্মেন্টস বন্ধ রাখার অনুরোধ করা হয়।

সেই আকস্মিক সিদ্ধান্তে আবারো ভোগান্তি পোহাতে হয় হাজারো মানুষকে। পেটের টানে পায়ে হেঁটে গত দুদিন ধরে কর্মস্থলে ফিরেছিলেন নিম্ন আয়ের মানুষ। যেখানে তুচ্ছ হয়েছিল করোনা সংক্রমণের ভয়। কিন্তু মধ্যরাতে কর্মস্থল বন্ধের সিদ্ধান্তে আবারো ফিরতে বাধ্য হন তারা।

তার ওপর রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞায়, বাড়ির পথ ধরতে মরিয়া হয়ে ওঠেন অনেকে। যানবাহনের অভাবে মাছের ড্রামে করে এমনভাবেও যেতে দেখা গেলো মানুষদের। তবে তারা কারা? তারা কি পোশাক শ্রমিক? সেটা জানা যায়নি।