Home আঞ্চলিক গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

10


বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে নারিকেল গাছ থেকে পড়ে গাউস মুন্সি (৬০) নামে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার গোবরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ডাব পাড়ার জন্য গাছে উঠেন গাউস মুন্সি। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাউস মুন্সি উপজেলার দেড়বোয়ালিয়া গ্রামের মৃত রজো মুন্সির ছেলে।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, গাউস মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। রোববার দুপুরের দিকে গোবরা গ্রামের একজনের বাগান থেকে ডাব কেনেন। পরে গাছে উঠলে সেখান থেকে পড়ে মারা যান।