Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় ৪০ হাজার করোনায় আক্রান্তের সম্ভবনা: ডিআইজি

মালয়েশিয়ায় ৪০ হাজার করোনায় আক্রান্তের সম্ভবনা: ডিআইজি

12

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ায় ৪০ হাজার মানুষের করোনায় আক্রান্তের সম্ভাবনা রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে পুলিশ। মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর বলেন, প্রায় ৪০ হাজার মানুষ  করোনা ভাইরাস কোভিড ১৯ এ আক্রান্ত হতে পারে’ যাদের বেশির ভাগ তাবলিগ জামাতের সঙ্গে জড়িত ।


শনিবার ৪ এপ্রিল আবদুল হামিদ বদর সেদেশের সরকারি সংবাদ সংস্থা বেরনামার সাথে আলাপ কালে এই তথ্য প্রকাশ করে। সেদেশের রাজধানীর বুকিত আমান সিআইডি প্রধান হুজির মোহাম্মদের নেতৃত্বে ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) একটি টাস্ক ফোর্সের মাধ্যমে তথ্যটি বিশ্লেষণ করেছেন বলে জানান। যাদের মধ্যে মালয়েশিয়াতে করোনভাইরাস আক্রান্তের সম্ভবনা সবচেয়ে বেশি বলে চিহ্নিত করছেন। 
তিনি আরও বলেন  স্বাস্থ্য মন্ত্রলায়ের দেওয়া তথ্য থেকে, পুলিশ নির্দিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠীকে চিহ্নিত করেছেন , যেখানে করোনভাইরাস  কোভিড ১৯  আক্রান্তের ঝুঁকি অনেক বেশি । সম্প্রতি শ্রী পেটালিংয়ের  একটি মসজিদে  যোগ দেওয়া প্রায় ১১ হাজার তাবলিগ সদস্যকে সনাক্ত  করে এই তথ্য বিশ্লেষণ করছেন। শ্রী পেটালিংয়ে তাবলিগ জামাতে সমবেত প্রায় ১১ হাজার ব্যাক্তির মধ্যে ৯৫ ভাগ মানুষের করোনভাইরাস কোভিড ১৯  আক্রান্তের সম্ভবনা রয়েছে। 
পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর আরো বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে  প্রায় ১১ হাজার তাবলিগ জামাতের সদস্যদের সম্পূর্ণ ঠিকানা, যেমন তাদের বাড়ির ঠিকানা, টেলিফোন নম্বর এবং পরিচয়পত্রের নম্বর সহ পুরো সম্পর্কিত তথ্য সনাক্ত করা হয়েছে। 

তিনি আরও জানান, তাবলিগের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং সাধারণ জনগণ যেন তাদের বিরুদ্ধে সমালোচনা বা বৈষম্যমূলক আচরণ না করে না তার জন্য  আহ্বান জানান। এদিকে মালয়েশিয়ার বিদেশি অভিবাসীদের বসবাস রত একটি বিল্ডিংয়ের বসবাস কারিদের নজরদারির মধ্যে রয়েছে।