খুলনাঞ্চল ডেস্ক।।
এক সময়ের পেশাদার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন শিল্পী। যার পুরোটাই হয়েছে বাদাম নিয়ে গাওয়া তাঁর গানটি ভাইরালের পর। ভুবনের গান এখন বেশ ভালোই চলছে। তাঁর গাওয়া গানে অভিনেতা-অভিনেত্রীদের নাচতেও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আসছে দেশ-বিদেশ থেকে নানান প্রস্তাবও। কিন্তু ভুবন সাফ জানিয়ে দিয়েছেন, স্ত্রী চাচ্ছে না বলে দেশের বাইরে যাবেন না তিনি। এমনকি বাংলাদেশেও না।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, এখন থেকে আর তিনি বাদাম বিক্রি করবেন না।
ভুবন আরও জানান, দেশ বিদেশ থেকেও ডাক পাচ্ছেন তিনি, তবে স্ত্রীর মন রাখতে বাংলাদেশ পাড়ি দেবেন না। কারণ তাঁর কথা অনুযায়ী, ভুবন বাদ্যকরের স্ত্রী অনিমা বাদ্যকরের বিভিন্ন সংশয় রয়েছে, এমনকী তাঁর স্ত্রী নাকি এও বলছেন যে দ্বিতীয় বিয়েও করে নিতে পারেন তাঁর স্বামী।











































