Home আঞ্চলিক সুন্দরবনে মধু আহরণ শুরু ১৫ মার্চ থেকে

সুন্দরবনে মধু আহরণ শুরু ১৫ মার্চ থেকে

7

স্টাফ রিপোর্টার।।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে এ বছর মধু ও মোম আহরণ শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। এর আগে অন্যান্য বছর ১ এপ্রিল থেকে মধু-মোম আহরণ শুরু হতো। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, অন্যান্য বছর ১ এপ্রিল থেকে সুন্দরবন থেকে মৌয়ালরা মধু ও মোম সংগ্রহ করতেন। তার আগে মৌয়ালদের পাশ-পারমিট দেওয়া হতো। কিন্তু দেখা যেতো কিছু মৌয়াল পাশ-পারমিট না নিয়ে অবৈধভাবে আগেই বনে ঢুকে মধু আহরণ শুরু করতেন। এর ফলে পাশ-পারমিট নিয়ে বনে যাওয়া মৌয়ালরা তাদের কাংঙ্খিত মধু আহরণ করতে পারতেন না। তাছাড়া তারা গবেষণা করে দেখেছেন বনের মৌচাকগুলোতে ১৫ মার্চ থেকেই মধু পাওয়া যায়। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, গত বছর সুন্দরবন থেকে ৪ লাখ ৪৬ হাজার ৩১৫ কেজি মধু ও ১ লাখ ৩৩ হাজার ৯০৫ কেজি মোম আহরণ করেছিল মৌয়ালরা। এ বছর এর পরিমাণ আরও বাড়ছে বলে প্রত্যাশা করেন তিনি।