Home বিনোদন বাবার জন্য দোয়া প্রার্থনা

বাবার জন্য দোয়া প্রার্থনা

8

বিনোদন  ডেস্ক।।

সম্প্রতি বাবা আবুল কাশেম মুন্সিকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সদ্য প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিশা লেখেন, আমার আব্বু আবুল কাশেম মুন্সি ১২ই ফেব্রুয়ারি রোজ শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। তানজিন তিশার বাবা আবুল কাশেম মুন্সি শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।