Home আঞ্চলিক সরকার বিরোধী সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে: মনা

সরকার বিরোধী সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে: মনা

37

খবর বিজ্ঞপ্তি।।

আওয়ামী লীগকে ব্যর্থ ও দখলবাজ সরকার আখ্যায়িত করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, এই সরকারের বিপক্ষে সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টির উদ্যোগে নেয়া হয়েছে। খুব শিগগিরই আমরা যার যার অবস্থান থেকে একই ইস্যুতে আন্দোলন করব। সবাই একত্রিত হয়ে এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে বাধ্য করব। স্বৈরাচারী সরকারকে যে পথে বিদায় দিতে হয়, আমরা আন্দোলনের সেই পথকেই বেছে নেবো।

খুলনা মহানগর বিএনপির উদ্যোগে সমাজের দু:স্থ, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার ১৬ ফেব্রুয়ারী দুুপুরে নগরীর ২৮ নংওয়ার্ডের পাইপের মোড় আয়েশা সিদ্দিকা (র: ) মাদরাসায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

শফিকুল আলম মনা বলেন, বিদেশে বাংলাদেশের যে সব দূতাবাস রয়েছে, তাদেরকে দেশের এবং জনগণের পক্ষে কাজ করার কথা। কিন্তু তা না করে তারা সরকার এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। এটা অত্যন্ত নিন্দনীয়। জনগনের ট্যাক্সের টাকায় বেতন ভাতা নিয়ে রাজনৈতিক দলের পক্ষে কাজ করা যায়না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত সার্চ কমিটির সদস্যরা সিইসি ও ইসি নির্বাচনের জন্য বৈঠক করছেন। এটা প্রহসন। তাদের মনোনীত কোন ইসির অধীনে দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। আগামী নির্বাচন হবে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে।

শীতবস্ত্র বিতরণের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতকার্মীর রুহের মাগফিরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, শেখ সাদী, আজিজা খানম এলিজা, বিপ্লবুর রহমান কুদ্দুস, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, হাসানুর রশীদ মিরাজ, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, কাজী মাহমুদ আলী, জালু মিয়া, আব্দুল আজিজ সুমন, এডভোকেট কানিজ ফাতেমা আমিন, বেগ তানভীরুল আজম,  বদরুল আনাম খান, অহিদুর রহমান দিপু, গাজী আফসার উদ্দিন মাস্টার, নাসির খান, মোল্লা ফরিদ আহমেদ, এইচ এম আসলাম, সিরাজুল ইসলাম লিটন, হাসিনুল ইসলাম নিক, তরিকুল ইসলাম তারেক, মিজা মাহমুদ, মশিউর রহমান যাদু, সজীব তালুকদার, মাসুদ খান বাদল, শফিকুল ইসলাম শাহিন, কে এম মাহবুব, মোঃ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির চৌধুরী, জাকির ইকবাল বাপ্পি, জহিরুল ইসলাম জুয়েল, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মাহমুদ হাসান বিপ্লব, আমিন আহমেদ, মনিরুজ্জামান মনির, মাহবুবুল উল্লাহ শামীম, নুরুল মোরশেদ সোহাগ,  ইশতিয়াক আহমেদ ইস্তি, মিজানুর রহমান বাবু, রাকিব খান, মোঃ হাসান ফকির, জাহিদ হাসান, হানিফ মাহমুদ, মঞ্জুরুল আলম, মহিউদ্দিন দোলন, মোস্তাক আহমেদ সোহাগ, শেখ বায়জিদ, মনসুর আজাদ, এস এম ইউসুফ, মাজহারুল ইসলাম রাসেল, মোঃ আরিফ হাওলাদার, মোঃ আল আমিন, মোঃ শুকুর।