পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় আবারো দশম শ্রেনীর স্কুল ছাত্রী অপহরনের ১৩ দিন পর যশোহর থেকে উদ্ধার করলো পুলিশ। গত মঙ্গলবার রাতে যশোরের প্রতাপ কাটি থেকে প্রধান আসামিসহ ৫ জনকে আট করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বুধবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর পরে ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসেন জানান, গত ৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার লতা ইউনিয়নের এবিডিপি লতা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পড়তে যাওয়ার সময় স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায়। খুঁজাখঁজির পর না পেয়ে ওই দিন থানায় ৫ জনের নাম উল্লেখ করে তার পিতা মামলা করে। সে মোতাবেক পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমসহ মামলার প্রধান আসামী মুনকিয়া গ্রামের তাপস মন্ডলের ছেলে দূর্জয় মন্ডল(২২), ও তার বন্ধু একই এলাকার খোকন মল্লিকের ছেলে তুফান মল্লিক(২২)কে যশোর জেলার অভয় নগরের নোয়াপাড়া এলাকার ভাড়া বাসা থেকে আটক করে। তাদের স্বীকারোক্তি তার পিতা তাপস মন্ডল(৪৪), মাতা শ্যামলী মন্ডল (৪০) ও মামা স্বপন সরকার(৪৮)কে যশোর মনিরামপুর প্রতাপ কাটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, গত ৩ ফেব্রুয়ারী লতা ইউনিয়নের স্কুল ছাত্রী অপহরন হয়। তার পিতা ওইদিনই একটি মামলা সাধারণ করে। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে ভিকটিমকে উদ্ধার করে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে বুধবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আর আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলার গদাইপুরে সংস্থার কার্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মুশফিকুর রহমান। খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তাররা ,২৯৮ জনকে চোখের চিকিৎসা ও ৫০ জনকে রোগীকে যাচাই-বাছাই শেষে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নেয়া হয়েছে। এ সময় সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, সমাজ উন্নয়ন কর্মকর্তা শেখ আরিফুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।











































