Home আঞ্চলিক রামপালে জুয়ার টাকা সরঞ্জামসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

রামপালে জুয়ার টাকা সরঞ্জামসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

8

রামপাল প্রতিনিধি ।।

রামপালের  পেড়িখালী  ইউনিয়নের  কাটাখালী গ্রামের মাসুম গাজীর বাড়ী অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়ী কে আটক করেছে রামপাল থানা পুলিশ। শুক্রবার রাত দেড়টার সময় এস,আই,  আনছার উদ্দিন খান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ সেট তাস, নগত ১ লক্ষ ৬৪ হাজার ৯৩৫ টাকাসহ জুয়ার আসর থেকে  ৯ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় রামপাল থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আসামীরা হলো মিজানুর রহমান ফকির,  আবুল হোসেন শেখ, ইমরান  শেখ, রফিকুল ইসলাম, শাহীন ফকির, শুকুর শেখ, মাসুম গাজী, আলম ফকির ও তরিকুল ইসলাম শেখ। এদের বাড়ি উপজেলার কাটালী, ডাকরা ও বাঁশতলী গ্রামে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওই গ্রামে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশের নজরদারীর বৃদ্ধি করলে জুয়াসহ সকাল অপরাধ বন্ধ হবে।#