মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৫জনকে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধিনস্ত যাদবপুর বিওপি’র টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার বেতবাড়িয়া গ্রামের মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,মাগুরা জেলার শালিখা উপজেলার বাউলি গ্রামের মুরালী বিশ্বাসের ছেলে সুখদেব বিশ্বাস(২৫),সুখদেব বিশ্বাসের স্ত্রী ইতু বিশ্বাস(২২) নড়াইল জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত নুরুল মোল্লার মেয়ে চায়না মোল্লা(৩০) এবং তাদের শিশু আলী (০৩) ও একই গ্রামের মৃত শহীদ শেখের স্ত্রী সাগরিকা মোল্লা(৬০)।
বিজিরির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।









































