Home আঞ্চলিক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যানের শিরোমণি বাজার পরিদর্শন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যানের শিরোমণি বাজার পরিদর্শন

98

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

 খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি )বেলা সাড়ে ১১টায় শিরোমণি বাজার উন্নয়ন এবং পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে শিরোমণি কাঁচা বাজার,  কেডিএ সুপার মার্কেট পরিদর্শন করেন। সময় তিনি বাজারের উন্নয়ন মূলক চিন্তা ধারা,অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কেডিএ কাঁচাবাজারের প্রতিটা গলিপথ ব্যবহার না করার জন্য দোকানদারদের বলেন। তিনি কাঁচাবাজারের এবং সুপার মার্কেটের দোকান পরিদর্শন করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দোকানদারদের সাথে দিকনির্দেশনা মূলক কথা বলেন। এসময় তার সাথে ছিলেন,            সদস্য প্রশাসন অর্থ রুনু রেজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, পরিচালক ষ্টেট মোঃ বদিউজ্জামান, তত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ। ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, শিরোমণি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক  শেখ ওমর ফারুক, শেখ জাকির হোসেন, কাজী আজাদুর রহমান হিরোক, শেখ আব্দুল হামিদ, শেখ লাভলু হোসেন, গাজী জাকির হোসেন সানি, বিপ্লব হোসেন,মইনুল ইসলাম, আরিফুল ইসলাম সহ বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ। পরে তিনি গিলাতলা বালিরঘাট পরিদর্শন করেন এবং ঘাটে সাধারন মানুষের গোসল করার জন্য একটি পাঁকা সিড়ি এবং ঘাটটিকে দৃষ্টিনন্দন ঘাটে রুপান্তরিত করার জন্য সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন ।  এর আগে কেডিএ’চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামকে শিরোমণি বাজার বণিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাবেক এমপি মঞ্জু’পক্ষ থেকে গিলাতলা ইউনিয়ন বিএনপির শীতবস্ত্র  বিতরণ

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’পক্ষ থেকে খুলনা মহানগরীর সকল ওয়ার্ডে ওয়ার্ডে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল টায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সহযোগিতায় ডাক্তারবাড়ী ঈদগাহ ময়দানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মীর কায়সেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ।  বক্তব্য রাখেন বিএনপি নেতা মুন্সি আঃ রব, সৈয়দ শাহাজান আলী, মোঃ মোক্তার বিশ^াস , মোল্লা লোকমান হোসেন,  ফকরুল ইসলাম, মোঃ ইমলাক , শেখ আনোয়ার হোসেন, জাহাঙ্গির হোসেন খোকা, সরোয়ার মাষ্টার ,মোঃ  মোসলেম শেখ ,সাহেব আলী,  নাসিরউদ্দিন, রফিকুল ইসলাম সুজা, সম বাবর আলী, হেদায়েত হোসেন, মোঃ সোলায়মান, সিরমান, বিল্লাল হোসেন, খান রেজওয়ান ,সাইফুল ইসলাম, মোঃ শহিদ , আরিফুর রহমান প্রমুখ