স্টাফ রিপোর্টার ।।
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আগামীকাল ১১ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে এ সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।









































