Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

51
খাদ্যের সন্ধানে শিমুল ফুলের ডালে বিরল প্রজাতির পাখি ‘কষ-গলা কাঠঠোকরা’: পিবিএ

খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার   ।।

হরিণটানা থানার মাদক মামলার এক নারী আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম রায় ঘোষণা করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামী হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দরগা আড়পাড়া গ্রামের মোহাম্মদ মাসুদ শেখ এর স্ত্রী নাসিমা বেগম। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ৩১ জুলাই হরিণটানা থানার এসআই মো. আরিফ হোসেন গল্লামারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন বিসমিল্লাহ স্টোরের সামনে ব্যাগ হাতে এক নারীর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিমা বেগম পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই নারীর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঐদিন হরিণঘাটা থানার এসআই আরিফ হোসেন বাদী হয়ে হরিনটানা থানায় মাদক আইনে মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট হরিণঘাটা থানার এসআই সাব্বির হোসেন মামলায় নাসিমা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালীন ১০জন সাক্ষীর মধ্যে ৯জন সাক্ষ্য দিয়েছেন। আসামি নাসিমা বেগমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।

রূপসায় ভাইকে হত্যায় ৩জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার   ।।

খুলনা জেলার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামে আপন ভাইকে হত্যার দায়ে ইউপি সদস্যসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী খাদিজা পারভীন।

পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত এবং পারিবারিক কলোহের জের ধরে ইসরাইল মোল্লাকে হত্যা করা হয়েছে বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। ঘটনার পর থেকে পলাতক ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৬০), তার  ছেলে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী সোহাগ (২৫) এবং অপর এক ভাই মারুফ মোল্লাকে আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যহত থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।

এদিকে নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করার পরে বুধবার পাচানী পশ্চিমপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান  মো. জাহাঙ্গীর শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, ইউপি সদস্য জাকির মোড়ল, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার সরদার, কামরুল ইসলাম কচি, যুবলীগ নেতা মাহাবুব শেখ, সমাজ সেবক মহিদুজ্জামান খান, আব্দুল মালেক প্রমুখ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি বিকেল ৫টার পর উক্ত গ্রামের মৃত. ইকলাস মোল্লার ছেলে ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। আকস্মিকভাবে তার বাড়ীতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা তার  ছেলে সোহাগসহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বাঁশের লাঠি দিয়ে বেধড়ক আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌঁছায়ে ডাক চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

নগরীতে র‌্যাবের অভিযানে দুর্ধর্ষ খুনি ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   ।।

দেশের বিভিন্ন জেলায় দুর্ধর্ষ ডাকাতি একাধিক হত্যাকান্ডের সাথে জড়িত সিরিয়াল কিলার রিপন ওরফে এ্যালকো রিপন (৪১) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ঢাকার পান্থপথ এলাকা থেকে তাকে র‌্যাবের স্পোশাল কোম্পানীর সদস্যরা গ্রেপ্তার করেন। র‌্যাব-৬’অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বুধবার (৯ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান।

র‌্যাব সিও জানান, গত বছরের নভম্বের সিআইপি শেখ ফারুক হাসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা হয়। ওই ডাকাতির সাথে রিপন ওরফে এ্যালকো রিপনের সম্পৃক্ততার তথ্য পেয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সে ছদ্দবেশে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাবের স্পেশাল কোম্পানীর সদস্যরা ৮ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার একটি ৯তলা ভবন থেকে দ্রুত পালানোর চেষ্টাকালে আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ডাকাতির ঘটনা ছাড়াও বেশ কয়েকটি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, রিপন খুলনার দৌলতপুর থানা এবং যশোর জেলার অভয়নগর থানার একাধকি হত্যা ডাকাতি মামলার পলাতক আসামি। রিপন ওরফে এ্যালকো রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ২০১৬ সালে খুলনার দৌলতপুর থানা এলাকার আধপিত্য বিস্তারকে কেন্দ্র করে ইকবাল হাসেনে নামক এক ব্যক্তিকে সে বুকে গুলি করে হত্যা করে। এছাড়া খুলনার অনুপ দাশ হত্যা কান্ডেও সে জড়িত। তার নামে দৌলতপুর থানায় দুইটি হত্যা মামলা রয়েছে। এছাড়া অভয়নগর থানায় ডাকাতি হত্যাচেষ্টার অভিযোগ আরও দু’টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে বলেও র‌্যাব অধিনায়ক জানান।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৯০ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে এক জনসহ সর্বমোট ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বুড়ো মৌলভী দরগা এর ব্রীজের উত্তর পাশের বাসিন্দা মো. আনছার শেখের ছেলে মো. ইছা শেখ (২৩), সোনাডাঙ্গা হাফিজ নগরের জালাল শিকদারের ছেলে মো. সাজ্জাদ শিকদার (২৮), শেখপাড়ার মৃত. মজিবর খানের ছেলে মো. জাহিদ খান (২৫), ডুমুরিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের অজিত মন্ডলের ছেলে অভিজিত মন্ডল (২৭) রূপসা থানার নন্দনপুর গ্রামের মৃত. মতিউর রহমানের ছেলে মো. সোহেল হাওলাদার (৩২)এছাড়াও  মধ্য মুজগুন্নী খালিশপুর শিকদার বাড়ী মোড়ের মোহাম্মদ আলী ওরফে হোসেন আলীর ছেলে মো. আলাউদ্দিন ওরফে আকাশ (৩৮)। 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৯০ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে এক জনসহ সর্বমোট ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিশ্ব স্বীকৃতি গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করবে: খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে খালেদা জিয়াকে অভিনন্দন জানায় নেতৃবৃন্দ। বিবৃতিতে বলা হয়, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ সালের ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। অ্যাওয়ার্ড প্রদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে খুলনা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিবৃতিতে আরো বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এবং গণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। চলমান অবৈধ সরকারের নির্মম নিপীড়ন সহ্য করেও খালেদা জিয়া বাংলাদেশের শোষিত মানুষের মুক্তি এবং সকলের সমান অধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করে চলেছেন সেই ত্যাগ তাকে বিশ্ববিপ্লবীর মর্যাদায় আসীন করেছে। এই অ্যাওয়ার্ড প্রাপ্তি যার যথার্থ প্রমাণ। খুলনা বিএনপি খালেদা জিয়ার এই প্রাপ্তিকে বাংলাদেশের অর্জন বলে মনে করে এবং বিশ্বাস করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করবে। বিবৃতিদাতারা হলেন খুলনা-আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. আব্দুল মালেক, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. মাসুদ হোসেন রনি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, এড. এমদাদুল হাসিব, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড প্রমুখ।

ভেড়ামারায় পণ্যের মোড়কে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে  জরিমানা

রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় পণ্েযর মোড়কে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় ১২হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকালে (০৯ই ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করেন। তিনি জানান, বিভিন্ন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সময় সরকার নির্ধারিত পন্যে পাটের পরিবর্তে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় ০৩ টি মামলায় মোট ১২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করা হয় এবং রাস্তা দখল করে যারা মাছের দোকান বসিয়েছিল তাদেরকে সরিয়ে দেয়া হয়। অভিযান পরিচালনায় কুচিয়ামোড়া ফাঁড়ির পুলিশ আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সরকারী খাদ্যগুদাম ঝুকিপূর্ণ ভবনে মজুদ করা হচ্ছে শতশত মেট্রিক টন খাদ্যশষ্য

টি এম মনির হোসেন, মোরেলগঞ্জ।।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সরকারী খাদ্যগুদামের ভবন দুটি কয়েক বছর ধরে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদ থেকে পানি পড়ছে।  দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে। এমন অবস্থার মধ্যেই ভবন দুটিতে মজুদ করা হচ্ছে উপজেলার জন্য সরকারি বরাদ্দের শতশত মেট্রিক টন ধান চাল। বর্ষা মৌসুমে ভবনের মধ্যে থাকা ধান-চাল পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। নৌপথে কার্গো থেকে চাল ওঠানামা করানোর জন্য খাদ্যগুদামের সামনের একমাত্র খালটি ভরসা হলেও তা পলি পড়ে ভরে গেছে। নিরাপত্তা দেয়ালও ভেঙ্গে পড়েছে বিভিন্ন জায়গা থেকে। জানা গেছে, উপজেলার জন্য সরকারি বরাদ্দের চাল মজুদ ধান ক্রয়ের জন্য ১৯৮০ সালে বিষখালী খালের পাড়ে সানকিভাঙ্গা এলাকায় এক হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার দুটি ভবন নির্মাণ করা হয়। টানা ৪০ বছর ধরে ওই ভবন দুটিতে প্রতি বছর প্রায় হাজার মেট্রিকটন ধান চাল মজুদ রাখা হয়। খাদ্যগুদামটিতে যাতায়তের জন্য সরকারিভাবে কোন রাস্তা নেই। ফলে বিভিন্ন ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল নিতে চেয়ারম্যানদের অতিরিক্ত খরচ বহন করতে হয়। ভবনের সামনের খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নৌপথে যাতায়তের ব্যবস্থাও বন্ধ প্রায়। বিষয়ে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, গুদামের সামনের খালটি পলি পড়ে ভরাট হয়ে গেছে। চাল নিয়ে জাহাজ ঘাটে পৌছাতে পারেনা। অপরদিকে সড়ক পথে শষ্য সরবরাহের কোন পথও নেই দীর্ঘদিন। এখানে বছরে প্রায় হাজার মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ করা হয়। বর্ষা মৌসুমে ভবনের ভিতরে পানি পড়ে। পলিথিন দিয়ে ধান, চাল ঢেকে রাখতে হয়। মূল ফটকে রাস্তা, বাউন্ডারী ওয়াল নির্মাণ, মাল উত্তোলনের জেটি ঘাটের খাল খননের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মন্ত্রনালয়ের কর্মকর্তারা সম্প্রতি খাদ্যগুদাম এলাকা পরিদর্শন করেছেন। চলতি বছরের মার্চ মাসের মধ্যে গুদামে প্রবেশের মূল সড়কটি নির্মান করার পরিকল্পনা রয়েছে।

সালাম মূর্শেদী এমপি তার সহধর্মিণী সারমিন সালাম’অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা-আসনের সংসদ সদস্য বিজিএমইএ’সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী তার সহধর্মিণী মিসেস সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে খুলনা জেলার রূপসা, তেরখাদা দিঘলিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের মাধ্যমে গরিব অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (ফেব্রুয়ারি ) রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১টায় গরিব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরহানা আফরোজ মনা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।

জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনউদ্দীন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, ছাত্রলীগের সাবিরুল ইসলাম হিমেল, রিয়াজ, মহিলা আওয়ামী লীগের হিরা বেগম, রাবেয়া বেগম, আসমা, রাশিদা বেগম প্রমূখ।

অপরদিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল ৩টায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু।

সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনউদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মাধুরী সরকার, ইউপি সদস্য বিনোদিনী পাল, স্বপ্না রানী পাল, আইরিন পারভীন, আজিজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুছা মোল্লা সবুজ প্রমূখ।

কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন জেলা প্রশাসক

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:

কেশবপুরে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ভূমি গৃহহীনের জন্য তৈরি করা আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। বুধবার বিকালে তিনি উপজেলার ইমাননগর, বাউশালা ধর্মপুর এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা প্রমুখ।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-প্রকল্পের আওতার তৃতীয় পর্যায়ে উপজেলার ইমাননগর, বাউশালা, ধর্মপুরসহ ৭টি এলাকায় ৪৭টি ঘর নির্মাণ করা হচ্ছে। যশোর জেলা প্রশাসক মহোদয় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

রোটারী ইন্টারন্যাশনাল পোলিও প্লাস কমিটি’পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য মাস্ক প্রদান

খবর বিজ্ঞপ্তি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য রোটারী ইন্টারন্যাশনাল পোলিও প্লাস কমিটি’র (ডিস্ট্রিক-৩২৮১) পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা’কার্যালয়ে তার কাছে এই মাস্ক হস্তান্তর করেন রোটারী ডিস্ট্রিক-৩২৮১ এর এ্যাসিসটেন্ট সেক্রেটারি খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, রোটারী ক্লাব অব আধুনিক খুলনার সেক্রেটারি খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক রোটারিয়ান শেখ তৌহিদুল ইসলাম তুহিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স) মো. এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নূরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. কামরুল ইসলাম প্রমুখ।

তুয়ারডাঙ্গায় নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) বিকালে নবনির্বাচিন ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকুর তুয়ারডাঙ্গাস্থ বাস ভবনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত মেম্বার ইব্রাহিম খলিল টুকু বলেন, বিগত জানুয়ারি ভোট গ্রহন শেষে গণণার সময় তার (ইব্রাহিম) প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারুলের প্রাপ্ত ভোট ১১ বার গণণা করা হয়। এসময় প্রার্থীদের এজেন্ড (মোরগ প্রতীকের কামরুজ্জামান ফুটবল প্রতীকের ফিরোজ আহমেদ) সহ সরকারি কর্মকর্তা দায়িত্বরতরা কেন্দ্রে উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার দু’জন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন লিখিত ঘোষণা প্রদান করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন উপজেলা রিটার্নিং অফিসার ৯নং ওয়ার্ডের সমান ভোট পাওয়া প্রার্থীর মধ্যে পুনঃ নির্বাচনের তফশীল ঘোষণা করেন। দু’জন প্রার্থীর পক্ষে পুনঃ নির্বাচনের প্রচার প্রচারণা চালান হয়। প্রার্থী টুকুর পক্ষে মানুষের সমর্থন ব্যাপকভাবে বাড়তে থাকায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ধারনা জমতে শুরু করে তার পরাজয় নিশ্চিত। তখন থেকে তিনি ষড়যন্ত্র শুরু করেন। ফেব্রুয়ারি পুনঃ নির্বাচনের দিনে ডিবি পুলিশের ওসি অন্য সদস্য, থানা পুলিশের ওসি অন্য ফোর্স নিয়ে, আনসার সদস্য, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টসহ ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নির্বিঘ্ন সুষ্ঠু নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু ঘড়যন্ত্রের অংশ হিসাবে পরাজিত প্রার্থী আনারুল ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমসহ অনেককে জড়িয়ে মিথ্যাচারে নেমেছেন। তার নামে মিথ্যা মামলার অভিযোগ করেছেন, অথচ পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুলের বাসভবনের ছাদ থেকে নির্বিচারে গুলি বর্ষণ করে চেয়ারম্যানের লোকজনকে ক্ষতবিক্ষত করার ঘটনায় ভবনে থাকা মানুষদের বিরুদ্ধে মামলা হয়। সেখানে এই আনারুলও ছিলেন। কিন্তু সেদিন থানা কাউন্টার মামলা নিয়ে চেয়ারম্যান সাহেবদেরকেই মিথ্যা মামলায় জড়ানোর পরও এখন তারা নিজেরা মিথ্যা মামলার হাস্যকর অভিযোগ করছে। এছাড়া সংবাদ সম্মেলন করে গণেশ চন্দ্র মন্ডলসহ জনের বাড়িতে নির্বাচনের পূর্বে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার মিথ্যা অভিযোগ করে এলাকাবাসীর মনে ক্ষোভ ক্ষতের সৃষ্টি করে যাচ্ছে। তার (টুকুর) কর্মী সমর্থকরা জানুয়ারির নির্বাচনের পর থেকে কোন প্রকার গোলযোগ করেননি দাবী করে সকল নেতাকর্মী সমর্থকদের সম্পূর্ণ শান্ত থেকে পূর্বের ন্যায় এলাকাবাসীর কল্যাণ কাজ করতে আহবান জানান। অনুষ্ঠানে গণেশ চন্দ্র মন্ডল উপস্থিত হয়ে সকলের সামনে জানান, তার বাড়িতে কোন অস্ত্রশস্ত্র দেখান বা হামলা বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি গ্রামে এমন কোন ঘটনা ঘটতে দেখেননি। কর্মী সভায় কর্মীদের মধ্যে বিধান গাইন, পরিমল গাইন, জিয়াদ সরদার, রুহুল সরদার, ইমদাদুল মোল্যা, ফিরোজ আহমেদ, সত্য রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন কথা বলেন।

আশাশুনিতে চিংড়ী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে চিংড়ী চাষীদের দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) ২য় দিনের প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় উপজেলা মৎস্য দপ্তর প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ প্রদান করেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান ক্ষেত্র সহকারী লিটু ঘোষ। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। প্রশিক্ষণ জন প্রদর্শনী খামারীর মাঝে উপকরণ বিতরণ করেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খাজরায় বার্ষিক কালিপূজা কবিগান অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউনিয়নে সার্বজনীন বার্ষিক কালিপূজা কবিগান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের তুয়ারডাঙ্গা উত্তর পাড়া কালিমন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেব্রুয়ারি কালিমন্দিরে কালী পূজা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী কবিগান অনুষ্ঠিত হয়। কালিপূজা পরিচালনা কমিটির আয়োজনে মন্দিরে পূজা শেষে ২য় দিন মন্দিরের পাশের মাঠে কবিগান অনুষ্ঠিত হয়। শত শত ভক্তশ্রোতার উপস্থিতিতে কবিগান পরিবেশন করেন, মহিষাডাঙ্গার সুখ্যাত কবিয়াল মনোরঞ্জন সরকার দাকোপ এর সুপরিচিত কবিয়াল মানস সরকার।

পরিচালনা কমিটির সভাপতি দুর্গাপদ গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত মেম্বার ইব্রাহিম খলিল টুকু, নবনির্বাচিত মহিলা মেম্বার সন্ধ্যা রানী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, কমিটির সদস্য গণেশ চন্দ্র মন্ডল, বিধান চন্দ্র গাইনসহ সকল সদস্যবৃন্দ গন্যামান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য বাবু’র সহযোগিতায়

কয়রায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার শীতবন্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু’সহযোগিতায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে অস্বচ্ছল, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান। ইউনিয়নের দুইটি স্থানে শতাধিক অস্বচ্ছল, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমারেশ সরকার, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, মুকুল বিশ^াস, তাজমুন হোসেন, প্রশান্ত মন্ডল, শাহ আলমগীর মিলন, বিশ^জিৎ বিশ^াস, মোস্তাক শেখ, মোঃ আবু রায়হান খান, সঞ্জয় মন্ডল, সাকাত খান, ইকবাল হোসেন, গোলাম রব্বানী, হাসান গাজী প্রমুখ।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শিরোমণিতে দিনমুজুরের জমি দখলের চেষ্টা

ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।

নগরীর খানজাহান আলী থানার শিরোমণি গ্রামের উত্তরপাড়ার মোঃ মাহফুজুর রহমান গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার দিনমুজুর মোঃ হারুন মিয়া’জমি জোরপূর্বক দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় মোঃ মাহফুজুর রহমান, মাসুদ শেখ, আঃ খালেক সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট ন্যায়বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ হারুন মিয়া। এছাড়া ভুক্তভোগি খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন যার নং এমপি – ৩৮৩/২০২১ মামলা করার পর আদালত ১৪৪/১৪৫ ধারামতে নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞায় উল্লেখ শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে উক্ত জমিতে (শিরোমণি মৌজার আর এস খতিয়ান ৯৪৩ , ৯১৭ আর এস দাগ নং ২৩৬ ২৩৭) জমির পরিমান শতক কেউ জোরপুর্বক দখল না করার বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য এবং নালীশি জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন এব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস বলেন, আদালতের কপি পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে ভুক্তভোগি মোঃ হারুন মিয়া বলেন আমি খুব অসহায় দিনমুজুর কষ্টার্জিত টাকা দিয়ে জমি কেনারপরও আমার জমিতে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ঘর তোলা হচ্ছে ব্যাপারে আমি চেয়ারম্যানের নিকট অভিযোগ দিলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে বার নোর্টিশ পাঠানো হলেও মাহফুজুর রহমান পরিষদে হাজির হয়নি এমনকি প্রশাসনে তার অনেক বড় হাত রয়েছে বলেও আমাকে আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করছে ভুক্তভোগি ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন

পথের বাজার বণিক সমিতির নির্বাচন না দেওয়াতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

পথের বাজার বণিক সমিতির দ্বি বার্ষিক সাধারণ নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন অনুষ্ঠিত না হওয়াতে বাজারের ব্যবসায়িদের মধ্যে তিব্র  অসন্তোষ ক্ষোভ বিরাজ করছে ২০১৯ সালের ১০ জানুয়ারী বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে রুহুল কুদ্দুস সভাপতি সিরাজুল ইসলাম সাধারন সম্পাদক ইকতিয়ার হোসেন মওলা সাংগঠিনক সম্পাদক নির্বাচিত হয় ২০২১ সালের ১১ ডিসেম্ভর সাধারন সভা অনুষ্ঠিত হয় সভায় বাজার বনিক সমিতির কমিটি বিলুপ্ত করে সদস্যের এ্যাডহক কমিটি গঠন করা হয় এ্যাডহক কমিটিতে রয়েছেন মোঃ রুহুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, আশরাফুল আলম আন্না, রফিক শেখ নজরুল সরদার ১০ দিনের মধ্যে এ্যডহক কমিটি নির্বাচন কমিশনার গঠন করার কথা থকলেও মাস পর সরদার জাকির হোসেনকে নির্বাচন কমিশনার এর দায়িত্ব প্রদান করেন এছাড়া এ্যাডহক কমিটি গঠনের দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার কথা থাকলেও সেটা করা হয়নি নিয়ে বাজারের ব্যাবসায়ি কমিটির অন্য নেতৃবৃন্দদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বাজারের একাধিক ব্যবসায়িরা বলেন বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট, বাজারের পানি নিস্কাশন ব্যাবস্থা , ময়লা আবর্জনা জমে থাকা সহ নানা বিষয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে এতে করে বাজারের নির্বাচিত প্রতিনিধি না থাকাতে তাদের উপর জুলুম অত্যাচার বৃদ্ধি পেয়েছে,  যা দেখার কেউ নেই কয়েকজন ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন জায়গাতে নির্বাচন অনুষ্ঠিত  হলেও এ্যাডহক কমিটি করোনার দোহাই দিয়ে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন বন্ধ রেখেছে ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়িরা

কয়রায় অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চিকিৎসা সহায়তার চেক বিতরণ

কয়রা প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে খুলনার কয়রায় অসুস্থ ত্যাগী নেতাকর্মী অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকালে কয়রা সদরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে অসুস্থ ব্যক্তিদের মাঝে সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু সময় তিনি বলেন, বর্তমান সরকার  মুক্তিযুদ্ধের  স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি  দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের  দরিদ্র অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান  এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, সুজিত রায়, ফজর  আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, জেড এম হুমায়ুন কবির নিউটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের ত্যাগী নেতা ফরজ আলীর অসুস্থতার কারণে তার স্ত্রীকে লক্ষ টাকা সহ গরীব, দুঃস্থ, অসহায় ১৩ জনের সু-চিকিৎসায় ১২লাখ  টাকার চেক বিতরণ করা হয়।

মাদার অব ডেমোক্রেসি’ উপাধি পাওয়ায় খালেদা জিয়াকে খুলনা মহানগর যুবদলের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখা। বুধবার (ফেব্রুয়ারি) মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু নাজমুল হুদা চৌধুরী সাগর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার এই প্রাপ্তিকে বাংলাদেশের অর্জন এবং খালেদা জিয়ার ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী কর্মকাণ্ডের একটি স্বীকৃতি বলে অবহিত করেছে যুবদল। তার এই মূল্যায়নের জন্য আন্তর্জাতিক সংস্থাটিকেও ধন্যবাদ জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এবং গণমানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। চলমান অবৈধ সরকারের নির্মম নিপীড়ন সহ্য করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শোষিত মানুষের মুক্তি এবং সবার সমানাধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করে চলেছেন সেই ত্যাগ তাকে বিশ্ব বিপ্লবীর মর্যাদায় আসীন করেছে, উপর্যুক্ত অ্যাওয়ার্ড প্রাপ্তি যার যথার্থ প্রমাণ।

এটি বাংলাদেশের অর্জন উল্লেখ করে তারা বলেন, খুলনার যুবদল নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার এই প্রাপ্তিকে বাংলাদেশের অর্জন বলে মনে করে। তারা বিশ্বাস করে, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করবে।

মহানগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেজন্য বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবেশ দূষণ রোধ দুর্গন্ধ ঠেকাতে শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা মেনে কেসিসি কর্তৃক রাজবাঁধ সলুয়ায় বর্জ্য শোধনাগার আধুনিক কসাইখানা নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। সিটি মেয়র বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কেসিসি’পার্টনার এনজিও প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। খুলনা মহানগরী এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সভার আয়োজন করা হয়। কেসিসি’বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা’সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টনার এনজিও প্রদীপন, স্বাদিচ্ছা গীতা ইঞ্জিনিয়ারিং-এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানি, মোঃ জিয়াউর রহমান, প্রদীপন-এর পরামর্শক শেখ বজলুর রহমান বাবলু, আঞ্চলিক সমন্বয়কারী কামাল আহম্মেদ চৌধুরী, স্বাদিচ্ছা মানবকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরামর্শক মোঃ দেলোয়ার হোসেন, প্রধান নির্বাহী জীবন রতন ধর, এসএনভি’সিটি কো-অর্ডিনেটর মোঃ ইরফান আহমেদ খান, এসপিও শেখ শাকের আহম্মদ, গীতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিনিধি কৃষ্ণ মন্ডল প্রমুখ সভায় বক্তৃতা করেন উপস্থিত ছিলেন।

খুলনা সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়নের অনুমোদন

খবর বিজ্ঞপ্তি

‘‘খুলনা সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় হাজার ৫’কোটি টাকার প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। খুলনা মহানগরীর সড়ক, ড্রেন, পাম্প হাউজ, পাবলিক হল, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, কলেজিয়েট স্কুল মাদরাসা, আধুনিক কসাইখানা নির্মাণ, সড়ক বাতি স্থাপন, পার্কসমূহ খেলার মাঠ আধুনিকায়নসহ জলাশয় সংরক্ষণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রকল্পটি দাখিল করা হয়। উল্লেখ্য, অনুমোদিত প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্লানিং কমিশনে প্রেরণ করা হবে। প্লানিং কমিশন যাচাই-বাছাইঅন্তে প্রকল্পটির চুড়ান্ত অনুমোদনের লক্ষ্যে একনেক সভায় উত্থাপন করা হবে।

কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লনিং অফিসার আবির উল জব্বার জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন।

রামপালে প্রাঃ বিদ্যালয়ে ৩৪ প্রধান শিক্ষক ৫৭ জন সহ শিক্ষকের পদ খালী শিক্ষা কার্যক্রম ব্যহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪ জন প্রধান শিক্ষকের ৫৭ জন সহ শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। করোনার অতিমারি প্রশাসনিকভাবে নতুন নিয়োগ বদলী না থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, উপজেলায় ১২৮ টি বিদ্যালয়ের মধ্যে ৬৯৭ জন শিক্ষকের পদের বিপরীতে ৬০৬ জন কর্মরত আছেন। এর মধ্যে সোমা রানী পাল নামের এক শিক্ষিকা গত ২০১৯ সাল থেকে কোন কারণ ছাড়াই অনুপস্থিত রয়েছেন। হাওলাদার জাকির হোসেন নামের অপর একজন সহ শিক্ষক বরখাস্ত হয়েছেন। ৬৯৭ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের বিপরীতে শূন্য পদ রয়েছে ৩৪ টি। সাধারণ শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৭ টি। জনবল নিয়োগ বদলী বন্ধ জনিত কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নিয়োগ বদলী শুরু হলে সমস্যার সমাধান সম্ভব হবে। খোঁজ নিয়ে দেখা গেছে উপজেলার চাকশ্রী স. প্রাথমিকে দুই জন সহ শিক্ষক নেই। এমন বিদ্যালয় আছে বারুইপাড়া সপ্রবি, বড় কাটালী সপ্রবি, ফুলপুকুরিয়া সপ্রবি, দক্ষিণ বেতকাটা সপ্রবি, কালেখারবেড় সপ্রবি ছোট ডাকরা সপ্রবি। ছাড়াও রাজনগর কালিকা প্রসাদ স. প্রাথমিক বিদ্যালয়ে তিন জন সহ শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, শূন্য পদের বিপরীতে জনবল বাড়াতে হবে। পুরোদমে বিদ্যালয়ে পাঠদান শুরু হলে শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হবে বলে মত দেন তিনি। জন্য তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আপনারা জানেন যে, করোনার অতিমারীর কারণে আমরা একটি সংকট সময় পার করছি। আশা করি করোনা সংক্রমণ কমে গেলে আল্লাহর রহমতে এমন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। আমরা আমাদের সোনামনিদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় জন্য কাজ করছি, আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সকলে মনিটরিং করছে।

মুক্তিযোদ্ধাকে কূটউক্তি-লাঞ্চিত মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণে জমি অধিগ্রহণে কাজ শুরু

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণে জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন প্রশাসন। বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের জমি অধিগ্রহণের জন্য সরেজমিনে তদন্তে আসেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মারুফফুল আলম উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কপিলমুনি কপোতাক্ষ নদ বাইপাস সড়ক সংলগ্ন কমপ্লেক্স নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধনস্থলে জরিপকার্য অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মারুফুল আলম বলেন, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের জমি অধিগ্রহণ বিষয়ে সরকারের রুল অনুযায়ী মালিকানা জমি তিনগুণ মালিকানা জমিতে সকল স্থাপনার মূল্যে শ্রেণি বিন্যাসে দ্বিগুণ দেওয়ার দিকনির্দেশনা রয়েছে। এক্ষেত্রে কোনো জমির মালিকে হতাশ হওয়ার কারন নেই। তবে সরকারি খাসজমি অবৈধ দখল করে যদি কেউ স্থাপনা গড়ে তুলে থাকেন সে ক্ষেত্রে জমি স্থাপনার কোনো মূল্য পাবেনা। তবে খাস জমি ডিসিআর নেওয়া থাকলে আদালতের মাধ্যমে বিষয়টি নিরসনের সরকারি বিধান রয়েছে। এদিকে কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের জমি অধিগ্রহণ তদন্তস্থলে উপস্থিত বীরমুক্তিযোদ্ধাকে কূটউক্তি, লাঞ্চিত করে দখলদার তপন সাধু পুত্র অমিত সাধু ওরফে শান্তু সাধু তার নিজস্ব বাহিনী প্রধান সোনা সাধু। এক পর্যায় বিষয়টি উত্তপ্ত হলে স্থানীয় জনতা এগিয়ে এলে রাজু পালিয়ে যায়। দখলদার কর্তৃক বর্তমান সময় মুক্তিযোদ্ধাদের সাথে এমন আচারন করায় সাধারণ মানুষ হতবাক। মুক্তিযোদ্ধা সৈয়দ সালাম উল্লাহ জানান, থানায় সাধারণ ডায়রী করা হয়েছে এবং আগামীদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করবেন। জমিঅধিগ্রহণ জরিপ তদন্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার উপ-প্রকৌশলী হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আব্দুস সবুর, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাবেক সভাপতি শেখ আব্দুস সালাম, মুন্সী রেজাউল করিম মহব্বত, আসলাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, সৈয়দ সালাম উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক কপিলমুনি বণিক সমিতির সাবেক সভাপতি শেখ বুলবুল আহমেদ, সাংবাদিক শেখ দীন মাহমুদ, প্রেসক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, আমিনুল ইসলাম বজলু, প্রবীর জয়, এইচ এম শফিউল ইসলাম, খান রফিকুল ইসলাম, তপন পাল, নাদীর শাহ, জেলা সার্ভেয়ার আবুল বাশার, উপজেলা সার্ভেয়ার কওছার আলী, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক নাজমুল হোসেন লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ডুমুরিয়া উপজেলা বিএনপির বিবৃতি

ডুমুরিয়া প্রতিনিধি

 খুলনা জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির মায়ের আশু রোগ মুক্তি সু¯’্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, মোল্লা মাহাবুর রহমান, জহুরুল হক, বিএনপি নেতা আমিরুল ইসলাম হালদার, জহুরুল ইসলাম আকু›জী, এফ এম মাসুদুল হক, শেখ শাহিনুর রহমান হাবিবুর রহমান হবি, অরুন গোলদার, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, প্রভাষক ম›জুর রশিদ, শেখ মাহাবুর রহমান, মোল্যা মশিউর রহমান, শেখ আঃ মান্নান, শেখ দেলোয়ার হোসেন, আরজিনা বেগম, শেখ আতিয়ার রহমান, শহিদুল ইসলাম মোড়ল, আহম্মদ আলী ফকির, আব্দুস সালাম মহালদার, সরদার মোজাফফর হোসেন, শেখ আঃ সালাম, শাহাদাত হোসেন হালদার, ইকরামুল হোসেন, শাহানুল ইসলাম শাহিন, এফ এম গোলাম সরোয়ার, মাষ্টার আইয়ুব আহমেদ, মাষ্টার সেলিম হালদার, সরদার বিল্লাল হোসেন, জাহানারা ইসলাম, খান শফিকুল ইসলাম, অধ্যাপক জি এম আমানউল্লাহ, অধ্যাপক হুমায়ুন কবির স্বপন, গাজী মোনায়েম, সরদার দৌলত হোসেন, শেখ আঃ গাফফার, মোল্লা আবুল কাশেম, শেখ শফিকুল ইসলাম, সরদার আঃ সালাম, আজমল হুদা মিঠু, শহিদুজ্জামান শহিদ, গাজী শাহেদুজ্জামান বাবু, অংশপতি বৈরাগী, খোকন তালুকদার, খান আজাদ,পারভেজ গাজী, তাজনুর রহমান খান মোল্লা আবরার হোসেন সৈকত।

রূপসা খানকা-চিস্তীয়া দরবাবার শরীফের উদ্যোগে  পবিত্র ফাতেহা শরীফ দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি :

হিন্দল ওলী হযরত মঈন উদ্দিন চিস্তী (র: আ:) ৮০৮ তম ওফাত দিবস উপলক্ষে রূপসা খানকা-চিস্তীয়া দরবার শরীফের উদ্যোগে রূপসার জয়পুর চিস্তীয়া মঞ্জিলে দুই দিন ব্যাপী ২৮ তম পবিত্র ফাতেহা শরীফ, খতমে কুরআন, আলোচনা সভা দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান খলিফা, আমগুড়িয়া দরবার শরীফ (ভারত) রূপসা খানকা-চিস্তীয়া দরবার শরীফ হযরত শাহ সুফি সৈয়দ সফিউর রহমান (কাচ্চু) এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি থেকে আলোচনা করেন, মুহতামিম, হাকিমপুর মাদ্রাসা বাগেরহাট, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মাবুদ, বিশেষ অতিথি থেকে আলোচনা করেন, নৈহাটী মধ্য পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরান। অনুষ্ঠানে এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, তরুন চক্রবর্তী বিষ্ণু, সাংবাদিক এম আজিম, মো. মুস্তাফিজুর রহমান, জাতীয় শ্রমিক লীগের রূপসা উপজেলা আহবায়ক মো. মফিজুল ইসলাম, সদস্য সচিব আশরাফ আলী রাজ, ইউপি সদস্য রেশমা আক্তার, শিক্ষক হাফিজুর রহমান, উত্তম চ্যাটার্জি, অহিদুজ্জামান, হাফেজ আব্দুল জলিল, হাফেজ শাহিন আলম, মতিয়ার রহমান মতি, গোফ মনি, আব্দুর রহিম শেখ, মো. মঈনুল ইসলাম মঈন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিড়ির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, বেশ কিছু দিন যাবৎ গায়ে কম্বল পেঁচিয়ে এক মানষিক ভারসাম্যহীন ঝিনাইদহ শহরের হামদহ এলাকাসহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বুধবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করলে প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে বিদ্যালয়ের সিড়ির নিচে মরদেহটির দেখা মেলে।

আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, বেলা ১১ টার দিকে বিদ্যালয়ে আসলে বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পান। তবে বিদ্যালয়ের সিড়িটি উন্মুক্ত হওয়ায় অজ্ঞাত ব্যক্তি  সিড়ির নিচে প্রবেশ করে। সেখানে তার মরদেহ পড়ে থাকতে দেখি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, এখানে বিভিন্ন ধরনের মানষিক ভারসাম্যহীন মানুষ আসা যাওয়া করে থাকে। লোকমুখে জানতে পেরে তিনি এসেছেন।

ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, লাশটির পরিচয় সনাক্ত কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে লোকটি মানষিক প্রতিবন্ধী বলে এলাকাবাসী জানান।

উল্লেখ্য, গেল সপ্তাহে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলঅ এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তির  লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।

আর্থিক কার্যক্রমে গতিশীলতা আনতে স্বল্পতম সময়ে নথি নিষ্পত্তির নির্দেশ

খবর বিজ্ঞপ্তি

বুধবার বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অর্থ হিসাব বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সেবা সহজীকরণে আর্থিক বিধি-বিধানের মধ্যে থেকে স্বল্পতম সময়ের মধ্যে নথি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ উত্তম সেবা প্রত্যাশা করে। কেউ যাতে এমন প্রতিষ্ঠানে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে দেখতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট কাজ সফটওয়্যার ভিত্তিক হওয়ায় সুবিধা হয়েছে। তবে বিভাগের সকল কাজ অটোমেশনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ই-নথি কার্যক্রমের বিষয় কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং আগামী কয়েকমাসের মধ্যে তা বাস্তবায়ন পর্যায়ে যাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, চাকরি বা জীবনের অনেক ক্ষেত্রে সরল বিশ্বাসে অনেক কিছু করা যায়। কিন্তু অর্থ হিসাব বিভাগের ক্ষেত্রে সরল বিশ্বাসে কোনো কাজ হয় না, এখানে যথাযথ আইন, বিধি-বিধান নিয়ম-নীতি অবশ্যই প্রতিপালন করতে হয়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের ইউনিক আইডিসহ স্মার্টকার্ড প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষত্রে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৃথকভাবে প্রাতিষ্ঠানিক আইডি নম্বর পাবেন।

তিনি বলেন, একক প্রচেষ্টায় সাফল্য অর্জন করা কঠিন, কিন্তু পারস্পারিক সমন্বয় টিমওয়ার্ক এবং টিমস্পিরিটে কাজ করলে সবক্ষেত্রেই সাফল্য অর্জন সহজ হয়। এক্ষেত্রে নিজের প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে। তিনি অর্থ বিভাগসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কাজের মাধ্যমে আপনাদের দক্ষতার মূল্যায়ন করুন। উপাচার্য অর্থ হিসাব বিভাগের কয়েকটি সমস্যার সমাধানে নির্দেশনা দেন এবং আরও কয়েকটি বিষয়ে যথাসম্ভব শীঘ্রই সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, জনসংযোগ প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের শাখা প্রধানগণ। বৈঠকে উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ধরনের বৈঠক আয়োজন করায় অর্থ হিসাব বিভাগের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়।

শিক্ষাসমাপনীর পর দেশ বৈশ্বিক ক্ষেত্রে গ্রাজুয়েটদের অবদান রাখতে হবে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন পায়রা উড়িয়ে শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়টা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। শিক্ষাসমাপনীর দিনটি হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে কাটে। এটা স্মৃতিময় হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই শিক্ষাসমাপনীর ম্যাধমে শিক্ষাজীবনের একটি পর্ব শেষ হলেও শিক্ষার্থীদের সামনে নতুন দিগন্ত খুলে যায়। নতুন চ্যালেঞ্জ সাফল্যের সোপান তৈরি হয়ে থাকে। দেশ জাতির সেবা এবং বৈশ্বিক ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে তাদের ব্যক্তি দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষাসমাপনী উৎসবের সাথে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন। তিনি ১৭ ব্যাচের আয়োজনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ অন্যান্য কর্মকর্তা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটায় দৈনিক যুগান্তর’২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দৈনিক যুগান্তর এর সাবেক খুলনা ব্যুরো প্রধান প্রায়ত মোস্তফা কামাল আহম্মেদ এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দৈনিক যুগান্তর প্রত্রিকার বটিয়াঘাটা অফিস প্রতিনিধি মোঃ শাওন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন চঞ্চলা মন্ডল, থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহ্ জালাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাব-রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান পল্লব কুমার বিশ্বাস রিটু, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার,ইউপি সচিব রুহিদাস কুন্ডু চিরন্জীব রায়,সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, এ্যাডঃ প্রশান্ত কুমার বিশ্বাস, পরিতোষ কুমার রায়, এস.এম. ভুট্টো, নিখিলেশ গাইন,ইমরান হোসেন, সুমন বিশ্বাস, বিশ্বজিৎ মন্ডল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, ইউপি সদস্য রমা রানী মন্ডল, রফিক হাওলাদার, মোঃ হাসান প্রমুখ।

কুয়েটে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অডিটরিয়াম ভবন সম্প্রসারণ আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি বুধবার বিকালে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বি এম মামুনুর রশিদ, কুয়েটের অবকাঠামো একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন। এসময় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অডিটরিয়ামের ফ্লোর এরিয়া সম্প্রসারণ, ইনটোরিয়র শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নতুন আধুনিক সাউন্ড সিস্টেম, শীতাতাপ নিয়ন্ত্রণ, উন্নত লাইটিং ব্যবস্থা, উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত আসন ব্যবস্থা, উন্নত মানের স্টেজ, দুই ধাপে অটোকনট্রল স্ক্রিন স্থাপন ইত্যাদির মাধ্যমে কুয়েটের অডিটরিয়াম ভবন সম্প্রসারণ আধুনিকীকরণ করা হয়েছে।

নলতায় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর বেছাল শরীফ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিশিষ্ট শিক্ষাবিদ,শিক্ষা সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক,সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর বেছাল শরীফ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) সকাল সাড়ে টা থেকে অনুষ্টিত হয়ে বেলা ১১ টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্টিত হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক ডা. রুহুল হক এমপি’সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মৌ. মো: আব্দুল হাকিম। মিলাদ শরীফ ফাতেহা পাঠ করেন আলহাজ¦ হাফেজ মো. শামছুল হুদা। বেছাল শরীফে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ¦ সেলিমউল্লা, পাক রওজা শরীফের খাদেম আলহাজ¦ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে হজরত পীর কেবলা (র.) বেছালের স্পর্শকাতর স্মৃতিনিয়ে আলোচনা করেন মিশন সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. রুহুল হক এমপি। এসময় সকলে বেছাল স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় মুর্শিদী পাঠ করেন, মো: আনিছুর রহমান, মো: আশরাফুল ইসলাম, মো: রবিউল ইসলাম। তাওয়াল্লাদ শরীফ পাঠ করেন আলহাজ্জ হাফেজ মো: হাবিবুর রহমান। কেয়াম পাঠ করেন মো: মাছুম বিল্লাহ। অনুষ্ঠানে চার কুল শরীফ, শেজরা শরীফ পাঠ মোনাজাত করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ। বেছাল শরীফে ধর্মপ্রাণ মুসলমান ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল টা থেকে সাড়ে টা পর্যন্ত পবিত্র কোরআন শরীফ খতমে দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের এক জরুরি সভায় সরকারি নির্দেশনার আলোকে সার্বিক দিক বিবেচনা করে ২৬,২৭,২৮ মাঘ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি বুধবার, বৃহস্পতিবার শুক্রবার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিত করে।

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে জনকে কুপিয়ে গুরুতর জখম,সদর হাসপাতালে ভর্তি

মোঃ তাহের আলী মোল্লা, নড়াইল

নড়াইলের সদর পৌরসভার নং ওয়ার্ড ডুমুরতলা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছে বলে জানাগেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন , ইব্রাহিম সিকদার, মাহমুদ সিকদার, উভয় পিতা-জয়নাল সিকদার, ও  আনজিরা বেগম, স্বামী- জয়নাল সিকদার, সাং- ডুমুরতলা, নড়াইল পৌরসভা নং ওয়ার্ড, নড়াইল সদর, নড়াইল। গত সোমবার সকালে নড়াইল সদর পৌরসভার ডুমুরতলা গ্রামে ঘটনা ঘটে। এঘটনায় ১। ইমরান সিকদার (৪৮), পিতা- জয়নাল সিকদার ২।তাজু সিকদার(২৩) পিতা – ইমরান সিকদার, সাং – ডুমুরতলা শেখপাড়া নড়াইলসহ অজ্ঞাত ৫/জনকে আসামী করে নড়াইল সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন মোঃ ইস্রাফিল সিকদার। বাদীর সদর থানায় দায়েরকরা এজাহার সূত্রে জানাযায়, ডুমুরতলা গ্রামের ইমরান সিকদারের সাথে বাদী তার ভাইদের জমি জমা নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ০৬/০২/২০২২ইং তারিখে নং আসামী ইমরান সিকদারের সাথে জমিজমা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয় বাদীর ভাইদের সাথে।তার সূত্র ধরে গত  ০৭/০২/২০২২ ইং তারিখ সকালে ইমরান সিকদার, তাজু সিকদার অজ্ঞাত ৫/জন বাদীর দুই ভাই মা কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসতে থাকলে  আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে আরো জানাযায়,  আসামী ইমরান সিকদার, তার ছেলে তাজু সিকদারের নামে বিভিন্ন থানায় নাশকতা মাদকের একাধিক মামলা রয়েছে।

নড়াইলে প্রধানমন্ত্রীর অনুশাসন বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি নির্দেশনা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ বাজার মনিটরিং

মোঃ তাহের আলী মোল্লা, নড়াইল

নড়াইলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর অনুশাসন বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ধান চালের মজুদ যাচাই, খাদ্যশস্য লাইসেন্স পরীক্ষাসহ সরকারি নির্দেশনা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ বাজার মনিটরিং করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের রুপগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে সদর উপজেলা খাদ্য অফিস, নড়াইল এর আয়োজনে মনিটরিং করা হয়। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মোঃ মনিরুল হাসানের নেতৃত্বে একটি টিম মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। ধান চালের মজুদের পরিমানের, অতিরিক্ত মজুদ না করা,অনিতিবিলম্বে খাদ্যশস্য লাইসেন্স করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।

সুন্দরবন সংলগ্ন ঢাংমারী এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার লোকালয় থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন লোকালয়ের ঢাংমারী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। সময় ওই এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারী পাচারকারীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় কোস্ট গার্ড। এদিকে জব্দকৃত হরিণের মাংস বনবিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মোঃ সামানুল কাদির বলেন, ঘটনায় বন বন্যপ্রাণী নিধন আইনে অজ্ঞাতনামের আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বিভাগীয় পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

তথ্য বিবরনী।।

খুলনা বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠান বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি ছিলেন মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনলাইনে বিশেষ অতিথি ছিলেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারীর পারিবারিক মর্যাদা, ব্যক্তিগত সামাজিক অর্জন, প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় জয়িতা সম্মাননা এক অনন্য স্বীকৃতি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত, নিপীড়িত, অসহায় নারীদের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। নারীদের সমঅধিকার অর্জন এবং সবক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ-সুবিধা নিশ্চিতে সংবিধানে বিশেষ বিধান সন্নিবেশিত করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ নানা খাতে নারীদের উন্নয়নে অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছেন। নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিতে জয়িতা সম্মাননার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৩৫টি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত জানান মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন মহিলা বিষয়ক দপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

২০২০-২১ অর্থবছরে খুলনা বিভাগের পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খুলনার নুরজাহান খানম, শিক্ষা চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাতক্ষীরার প্রফেসর শামসুন নাহার, সফল জননী ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার মোছা: জাহানারা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নড়াইলের লাভলী ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে খুলনার হালিমা ইসলাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষে খুলনার বিভাগীয় কমিশনার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সম্পাদক শেখ এনামুল হক দুলু

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

মহেশপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আব্দুর রহমান শেখ এনামুল দুলু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শামীম আশরাফ,ওলিয়ার রহমান, আব্দুর রাজ্জাক রাজন, সাইফুল ইসলাম, আবুল কাশেম, নাজমুল হোসেন, আনওয়ারুল ইসলাম,আতিউর রহমান, আব্দুল হালিম চঞ্চল, মাহামুদুল হাসান মিলন, আলমগীর হোসেন, সুমন হোসেন,আব্দুল হামিদ, আব্দুস সালাম, আশরাফুল আলম, মাসুদুর রহমান সুজন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে দীর্ঘক্ষন আলাপ-আলোচনার পর সর্ব সম্মতিক্রমে আব্দুর রহমানকে সভাপতি শেখ এনামুল হক দুলুকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী বছর দায়িত্ব পালন করবে। পরিশেষে নব-নির্বাচিত কমিটির সদস্যগন মহেশপুর বাসষ্ট্যান্ডে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

দেবাহাটা থেকে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পের কারকার্য খচিত শিল্পকর্ম

কে এম রেজাউল করিম দেবহাট ।।

মানুষ দক্ষতা দিয়েই তার সকল শিল্পকর্ম সাজিয়ে তোলে। শিল্পকর্মের মধ্যে মৃৎশিল্প অনেক বেশি আকর্ষণীয়। প্রাচীন ইতিহাসের পাতায় চোখ বুলালে লক্ষ্য করা যায় যে, আগুন জ্বালাতে না পারার আগের কথা, মৃৎশিল্পের কারুকার্য খচিত শিল্পকর্ম যা আমাদের গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য। মানুষ জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে সৃষ্টি করেছিল সেই অনেক বছর আগে। মানুষের প্রাচীনতম শিল্পকর্মের মধ্যে নিঃসন্দেহে মৃৎশিল্প অনেক আকর্ষণীয়। মাটি আর পানির উপাদানের মিশ্রণের নিরন্তর প্রবাহই মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছিল প্রথম মৃৎশিল্প তৈরির জন্য। পরবর্তীতে আগুনের ব্যবহার আয়ত্তে এনে তৈরিকৃত মৃৎপাত্র পুড়িয়ে সেটাকে ব্যবহারের অধিকতর উপযোগী করে তুলেছে। শিল্পীর রং তুলি যেমন করে নির্জীব কোন দৃশ্যকে নান্দনিকতা দেয়, তেমনি কুমার তার হাতের ¯পর্শে মাটিকে করে তোলে তৈজসপত্রে। যার নন্দনতত্ত্বর মোহে নারীরা ঘরকে করে তুলছে আরও বেশি সুশোভিত। যুগ যুগ ধরে বংশ পর¤পরায় নিজেদের একনিষ্ঠতা হাতের সুনিপুণতা দিয়ে তৈরি করে আসছে হাজারো রকমের মাটির পাত্র। হাঁড়ি, বাসন-কোসন, ঘটি-বাটি, খেলনা, পুতুল, ফুলদানি, টব, চায়ের কাপ, ফুলের টব অন্যতম। বিশ্বায়নের যুগে মানুষের রুচির পরিবর্তনের ফলে এই মাটির শিল্পের চাহিদা অনেক মাত্রায় কমে গেছে। বর্তমানে এই অভিরুচির সংখ্যা কিছু কর্পোরেটদের হাত ধরে বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানের আমলে বিভিন্ন তৈজসপত্র ব্যাপক পরিসরে মাটির শিল্পের স্থান দখল করে নিলেও গ্রামবাংলার অধিকাংশ মানুষ এখনও মাটির পাত্র ব্যবহারে তাদের পুরানো ঐতিহ্য ধরে রেখেছে। মাটির শিল্পের ব্যবহার একদিকে স্বাস্থ্যসম্মত, অন্যদিকে কম ব্যয়বহুল। এছাড়াও বিশেষ কিছু মাটির পাত্রের জনপ্রিয়তা সর্বকালীন। মাটির শিল্প বলতে আজ আর শুধু শখের হাঁড়ি, মাটির বদনা কিংবা রান্নার পাতিলকেই বোঝায় না। অতি উন্নতমানের আধুনিক রুচিশীল তৈজসপত্র এবং অন্যান্য সামগ্রীও আজ মাটির পাত্রের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মাটির শিল্প কুটির শিল্পের গন্ডি পেরিয়ে যন্ত্রচালিত আধুনিক ক্ষুদ্রশিল্পের রূপ পরিগ্রহ করেছে। যন্ত্রচালিত কারখানায় তৈরি উন্নতমানের মসৃণ মাটির পাত্র অতি সহজেই আধুনিক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছে। এই মৃৎশিল্পের পেছনে অর্থ দিলে হয়ত কিছু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের জিডিপিতে অবদান রাখার মতো কিছু অর্থ আসত। আমাদের নীতি হলো, নিজে ভাল থাকলেই পৃথিবী ঠিক। বাস্তবতা তার ভিনগ্রহে চলে। এই মৃৎশিল্পে বর্তমানে কয়েক লাখ লোক কর্মরত রয়েছেন। যাদের অবদান জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্বেরও দাবি রাখে। তবে এই দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে বেশকিছু কর্মসূচী গ্রহণ করা হলেও বাস্তবে তার প্রয়োগিক ক্ষেত্র কতটুকু সফলতা পেয়েছে সেটাই খতিয়ে দেখার বিষয়। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বিসিকসহ বিভিন্ন সংস্থা এই শিল্পের শিল্পীদের দক্ষতা বৃদ্ধি, মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। বাঙালীর ঐতিহ্যের স্মৃতিবাহকদের মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প। যাদের কল্পনার রঙের বিন্যাস, কারিগরি দক্ষতা, বাস্তবধর্মী আঙ্গিক, সৌম্য আর সূক্ষ্মতার ব্যঞ্জনায় মৃৎশিল্পীরা সমাদৃত।

পোড়া মাটির নানাবিধ কাজ, গৃহস্থালির নিত্য ব্যবহার্য দ্রব্যাদি, পুতুল, খেলনা, প্রতিমা, প্রতিকৃতি, টপ শো সহ অসংখ্য জিনিস আজও কুমার শালায় তৈরি হয়ে ক্রেতাদের চাহিদা মেটাচ্ছে। সময় মাটির তৈরি হাঁড়ি বা গণেশের মূর্তি দিলে বিনিময়ে ওই পাত্রে বা মূর্তির পেটে যত চাল ধরে ততটাই দেয়া হতো শিল্পীকে। আজ আর সে চাল জোটে না, বিনিময়ে জোটে সামান্য অর্থ। তারপরও দেশের কুমাররা ধরে রেখেছেন তাঁদের নিজস্ব ঐতিহ্য। বিলুপ্তির পথে চলে যাওয়া শিল্প যেন আবার তাদের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। বলে মন্তব্য করেছেন দেবহাটা উপজেলার পারুলিয়ার আরতী রানী পাল তিনি বলেন, জন্মের পর কেপল শিখেছি এই কাজ। এক সময় প্রচুর বিক্রী হত এখন আর সেভাবে বিক্রী হয় না। সে কারণে এখন নায্য মূল্য পাই না, তৈরিতে যে হারে কষ্ট হয়, সময় লাগে সেহারে এখন টাকা পাই না। ফলে কোন কোন সময় পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কথা হয় পারুলিয়ার কুমার পল্লীর প্রধান কারিগর কালিদাস পালের এর সাথে তিনি বলেন, বাবা মা শিখিয়েছল এই কাজ সে কারনে এই কাজ করে জীবন চালাতে হচ্ছে। সে ভাবে কাজ হয় না এখন আর। এখন আর বিক্রী নেই তেমন যার ফলে তৈরি কম করছি। যা তৈরি করি তা বিক্রী করে সংসার চালানো দায়।

বঙ্গোপসাগরে আরো এক জেলের লাশ উদ্ধার, এখনও নিঁখোজ ৭ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের পঞ্চম দিনের অভিযানে আরো এক জেলের লাশ উদ্ধার হয়েছে। পূর্ব বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, বুধবার দুপুরে গভীর সাগরের কালির চর এলাকা থেকে আরেক জেলের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জেলের নাম মফিজুল শেখ। তার বাড়ী মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে। তিনি বলেন, এর আগে শনিবার জন, সোমবার ২জন মঙ্গলবার জনের লাশ উদ্ধার হয়। আর বুধবারের একজনসহ মোট লাশ উদ্ধার হয়েছে জনের। তবে এখনও নিঁখোজ রয়েছে জেলে। গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ১৯টি ট্রলার ডুবে ১৪ জেলে নিঁখোজ হয়।

দাকোপে আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপে আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। মধুমাস ঋতুরাজ বসন্ত আসার আগাম বার্তা নিয়ে আসে আম গাছের মুকুল। এছাড়াও বসন্তকাল আসার আগমনে প্রায় প্রতিটি গাছে গাছে আসে ফুল। তখন চারদিক যেন মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে ওঠে। দাকোপ উপজেলার প্রতিটি বাড়ি আম বাগানে এখন শোভা পাচ্ছে আমের মুকুল। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমের মুকুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। গাছে সেচ দেওয়াসহ আমের মুকুলে রোগবালাই দমনে বিভিন্ন কীটনাশক স্প্রে করছেন তারা। বাজুয়ার কচা গ্রামের বাগান মালিক সঞ্চয় গাইন বলেন আবহাওয়া অনুকূলে থাকলে বছর আমের ভালো ফলন হবে। লাউডোব গ্রামের সুনিল মাতব্বর বলেন এবার আম গাছে প্রচুর মুকুল বের হয়েছে যদি প্রাকৃতিক কোন সমস্যা না হয় তবে আমের ফলন ভালো হবে। বিষয়ে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বলেন, আমরা আমচাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি। ইতিমধ্যে সব আম গাছে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, সময় মতো সামান্য বৃষ্টি হওয়া ঘন কুয়াশা না থাকা এবং আবহাওয়া অনুকূলে থাকলে বছর আমের ভালো ফলন হবে। আম চাষে উৎসাহিত করতে এলাকায় তাদের পরামর্শ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

শ্যামনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, থানার সামনে বিক্ষোভ

 সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি চেয়ারম্যান আবদুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাকে বাধাদানকারী বেশ কয়েকজন নারী পুরুষকে পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রতিবাদে থানার সামনেও বিক্ষোভ করেছে এলাকাবাসী। তবে পুলিশ মারধরের অভিযোগ অস্বীকার করেছে। বুধবার বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে শ্যামনগরের কৈখালি ইউনিয়নের ভেটখালি ব্রিজের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার চেয়ারম্যানসহ অন্যদের মারধরের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে।  তারা এর প্রতিবাদ নিন্দা জানিয়ে শ্যামনগর থানার এসআই নুর কামাল এএসআই মেহেদির বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানান, বুধবার সকালে শ্যামনগর থানার এসআই নুর কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ভেটখালি এলাকায় পৌছায়।  তারা কিছুক্ষণ পরপর দুবারের ইউপি চেয়ারম্যান আবদুর রহিমকে গ্রেফতারের চেষ্টা চালায়।  সময় গ্রামবাসী বাধা দিলে এসআই নুর কামাল এএসআই মেহেদিসহ পুলিশ সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বিষয়ে জানতে চাইলে এসআই নুর কামাল চেয়ারম্যান অন্যদের মারপিট করা হয়নি বলে দাবি করে।  তিনি বলেন, চেয়ারম্যানের সমর্থকদের হামলায় তিনি নিজে, এসআই মেহেদি, কনস্টেবল মেহেদি রিপন নামের এক কনস্টেবল আহত হয়েছেন। এদিকে চেয়ারম্যান আব্দুর রহিমকে গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ৬টি মামলার সাজা এবং ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, সব মামলায় তিনি হাইকোর্টের জামিনে রয়েছেন।

তিনি আরও জানান, আব্দুর রহিমকে মারপিট করা হয়নি। এমনকি জনসাধারনের ওপরও পুলিশ লাঠিচার্জ করেনি। ৬টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আব্দুর রহিম সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে কোন আইনে অংশগ্রহন করতে পেরেছেন এমন প্রশ্ন রাখা হলে ওসি তার সঠিক জবাব দিতে পারেননি। তিনি বলেন, এসব উচ্চ পর্যায়ের ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার। তবে আমাদের কাছে এসব মামলা সাজার কাগজপত্র রয়েছে। রিপোর্ট লেখার সময়ও দুপুর ১২টাও শ্যামনগর এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাবাসী শ্যামনগর থানার সামনে এসেও বিক্ষোভ প্রদর্শন করে চেয়ারম্যানের মুক্তি দাবি এবং মারপিটের ঘটনার জোর প্রতিবাদ জানায়।

ইউটিউব দেখে অস্ট্রেলিয়ান ‘বল সুন্দরী’ চাষ, মাসে লাখ লাখ টাকার ফলন

নড়াইল প্রতিনিধি।।

ফেসবুক ইউটিউব দেখে ‘অস্ট্রেলিয়ান বল সুন্দরী’ নতুন জাতের আপেল কুল চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন নড়াইলের তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে কুল চাষে অনেকেরও ভাগ্য বদলের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

অর্থনীতিতে স্নাতক শেষ বর্ষের ছাত্র রাকিব। লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের কৃষক বাবা জহর শেখের কৃষি সফল ছেলে রাকিব।

সফল কুল চাষি রাকিব যুগান্তরকে বলেন, ফেসবুক ইউটিউব দেখে উদ্যোগ নেই আমি। কিশোর মনের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আর বিলম্ব করিনি। সরকারি সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে ৬৯ শতাংশ জমিতে ৪০০টি চারা দিয়ে অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল চাষ শুরু করি। এই অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল চাষে সব মিলিয়ে ব্যয় হয়েছে ৮০ হাজার টাকা। কিন্তু মুনাফার পরিমাণ অনেক বেশি। ভাবিনি এতো ফলন হবে।

তরুণ উদ্যোক্তা ইউটিউবে কুলের বাগান দেখে উৎসাহিত হয়ে ৬৯ শতক পৈত্রিক জমিতে কুলের চাষ শুরু করেছেন। চারা রোপণের মাত্র মাসের মাথায় লাখ লাখ টাকার ফলন দেখে জীবন বদলের স্বপ্ন দেখছেন তিনি।

বর্তমানে প্রতিদিন ১৫০-২০০ কেজি কুল বিক্রয় করছেন। দিন যতই যাচ্ছে, কুলের চাহিদা ততই বাড়ছে। এলাকার অনেক ছাত্র-ছাত্রী, যুবক কৃষকরা প্রতিদিনই এই কুল বাগানটি দেখতে আসছেন। এই জেলায় তিনিই প্রথম এই অস্ট্রেলিয়ান বল সুন্দরী চাষ শুরু করেন।

রাকিবের বাগান দেখে কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক। মৌসুমে তার বাগানের প্রতিটি গাছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী আপেল কুল ছেয়ে আছে। ফলের ভারে গাছসহ ডালগুলো নিচের দিকে নুয়ে পড়েছে। বাঁশের খুঁটি দিয়ে আগলে রাখা হয়েছে প্রতিটি গাছ। পাখি চোরের হাত থেকে কুল রক্ষায় পুরো বাগান চারপাশে জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ধরনের কুল চাষ করে রাকিব এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। ব্যতিক্রমী একটি ফল চাষ করে আজ তার মুখে ফুটেছে সাফল্যের হাসি।

রাকিব জানান, চাকরি নামক সোনার হরিণের আশায় বসে না থেকে ছাত্রজীবন থেকেই আত্মনির্ভরশীল হওয়ার তাগিদে নানা ধরনের চেষ্টা করেন তিনি। সিদ্ধান্ত নেন, কৃষি কাজে মনোনিবেশ করবেন। সামান্য পুঁজি, সততা আর পরিশ্রম দিয়েই শুরু করেন চাষবাস। গত বছরের মার্চ মাস থেকে অনলাইনের মাধ্যমে মেহেরপুর জেলার মুজিব নগর থেকে ৪০০টি কুলের চারা সংগ্রহ করেন তিনি।

তিনি জানান, তার ৪-জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম পরিচর্যায় মাত্র মাসের মাথায় সবকটি গাছেই কুল ধরেছে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন প্রতিটি গাছে ঝুলছে পাকা কুল। কুল বেচে ভাগ্য বদলানোর আশায় রাকিবের মুখে হাসি ফুটেছে।

রাকিব আশা করছেন, প্রায় পাঁচ লাখ টাকার অধিক বল সুন্দরী কুল বিক্রি করতে পারবেন। তবে কুল চাষে তেমন খরচ নেই বলে জানান তিনি। শুধু চারা সংগ্রহ করতেই একটু সমস্যা। রাকিবের কুল বাগান এখন এলাকায় দৃষ্টান্ত স্থাপন করছে। ছাত্রাবস্থায় বাগানের কুল বিক্রি করে নিজের পড়াশোনার খরচ মিটিয়ে পরিবারকে সহায়তা করছেন। এছাড়া রাকিবের কুল বাগানে কবির শেখ,আবু কালাম সাজ্জাদসহ ৫-টি পরিবারের কর্মসংস্থান হয়েছে।

প্রতি কেজি কুল প্রথম দিকে ১৫০ টাকা দরে বিক্রি করি। বর্তমানে পাইকারি ৬০-৭০ টাকা এবং খুচরা মূল্য-৮০-৯০ টাকা দরে বিক্রি করছি। চাহিদা বেশি থাকায় খুচরা বাজারে তোলার আগেই বাগান থেকেই বিক্রি হচ্ছে কুল। ইনশাল্লাহ্ আগামীতে আরও একর জমি লিজ নিয়ে শিক্ষিত যুবক মাহফুজুল ইসলাম সম্রাট আহাদুজ্জামান সোহাগকে সঙ্গে নিয়ে কুল বিক্রির টাকায় আরও বড় পরিসরে বাগান করার পরিকল্পনা রয়েছে। তবে সরকারি সহযোগিতা পেলে আমাদের উপকার হবে এবং সহজেই বড় পরিসরে বল সুন্দরী কুল চাষ করতে পারব।

সরেজমিনে কুল বাগানে গিয়ে দেখা যায়, চলতি শীত মৌসুমেই রাকিবের বাগানের প্রতিটি গাছে অপূর্বভাবে অস্ট্রেলিয়ান বল সুন্দরী ছেয়ে আছে। অন্তত ফুট উচ্চতার একেকটি কুল গাছ। থোকায় থোকায় কুলের ভারে মাঠিতে নুয়ে পড়েছে কিছু কিছু ডাল। গাছ থেকে আপেল রঙের পাকা কুল নিয়ে দেখালেন বাগানের মালিক রাকিব। রঙটা ঠিক যেন আপেলের মতো সবুজ হালকা হলুদের ওপর লাল। খেতে খুব মিষ্টি।

বাগান দেখতে আসা নড়াইল-আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) জামিল আহম্মেদ সানি যুগান্তরকে বলেন, অল্প দিনে গাছে কুল ধরেছে বিষয়টি অবাক হওয়ার মতো। রাকিবের পরিশ্রম উদ্যোগে আজ কুল চাষে সফল হয়েছেন।

প্রসঙ্গে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিন যুগান্তরকে বলেন, আমরা কুল চাষী রাকিবকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে চলেছি। উপজেলায় এই প্রথম ব্যতিক্রমী অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন রাকিব। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক একটি উদ্যোগ। এর মাধ্যমে এলাকার তরুণ-যুবকরা তার মতো আত্মনির্ভরশীল হবার স্বপ্ন  দেখতে শুরু করবেন বলে জানান ওই কৃষি কর্মকর্তা।

কুষ্টিয়ায় পানের দাম কম, হতাশ চাষিরা

কুষ্টিয়া প্রতিনিধি।।

দীর্ঘদিন ধরে বন্ধ আছে পান রপ্তানি। স্থানীয় বাজারেই পান বিক্রি করতে হচ্ছে চাষিদের। তবে ক্রেতা না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। ফলে দিশেহারা হয়ে পড়েছেন কুষ্টিয়ার পান চাষিরা। অনেকই ভেঙে ফেলছেন পানের বরজ। ফলে দিন দিন কমতে শুরু করেছে পান চাষ।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের পানে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে সাময়িকভাবে পান রপ্তানির ওপর ইইউ নিষেধাজ্ঞা জারি করে। ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা ২০২০ সাল পর্যন্ত বর্ধিত হয়।

এরপর ইইউ পান রপ্তানিতে কতিপয় শর্ত জুড়ে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে পান সালমোনেলা ব্যাকটেরিয়া মুক্ত হতে হবে, উৎপাদন হতে শিপমেন্ট পর্যন্ত উত্তম কৃষি চর্চা (গ্যাপ), গুড হাইজিন প্র্যাকটিসেস (জিএইপপি), গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) অনুসরণ করত হবে, আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাক্রিডিটেড ল্যাব হতে সালমোন্যালা ব্যাকটেরিয়া মুক্ত সার্টিফিকেট দিতে হবে। কিন্তু প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এখনো পান রপ্তানি বন্ধই রয়েছে।

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সপ্তাহে দিন ভাগ করে পানের হাট বসে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে সপ্তাহের রবি বৃহস্পতিবার বসে সবচেয়ে বড় হাট। কুষ্টিয়া ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ঝিনাইদহসহ অন্যান্য জেলার চাষিরাও পুটলি বেঁধে পান নিয়ে এসে এসব হাটে পসরা সাজান।

এখানকার হাটে দু বছর আগেও পন হিসেবে (৮০ পিচ পানে এক পন) পান গুনে কৃষকের হাতে টাকা গুজে দিয়ে যেতেন দেশের দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য ইউরোপে বাংলাদেশের পানের বাজার বন্ধ হয়ে গেছে। একইভাবে করোনার কারণে দেশের অভ্যন্তরেও পানের চাহিদা ব্যাপক হারে কমে যাওয়ায় গত প্রায় এক-দেড় বছর ধরে পানের ভালো দাম পাওয়া যাচ্ছে না।

ভেড়ামারার জুনিয়াদহ এলাকার পান চাষি রহমত আলী বলেন, বাজারে পানের দাম প্রতিনিয়ত কমছে। আগে যেখানে এক পন পান বাজারে প্রকার ভেদে ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছে এখন সেই পান কমতে কমতে ৫০ থেকে ৭০-৮০ টাকায় গিয়ে ঠেকেছে। আবার পান চাষের উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতি বছরই উৎপাদন খরচ বাড়ছে। অবস্থায় লাভ তো দূরের কথা উৎপাদন খরচও তুলতে পারছি না। অব্যাহত লোকসানের কারণে চরম হতাশ হয়ে অনেক পান চাষিই দীর্ঘদিনের পানের বরজ ভেঙে ফেলছেন।

পান চাষিরা বলছেন, আগের মতো যদি পান বিদেশে রপ্তানি করা যায় তাহলে তারা হয়তো আবার লাভের মুখ দেখবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বিগত বছরের চেয়ে জেলায় বছর পানের আবাদ কিছুটা কমেছে। ২০২০-২১ অর্থ বছরে জেলায় হাজার ৯৫ হেক্টর জমিতে পান চাষ হয়েছিল। আর বছর জেলায় হাজার ৫৪ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। কুষ্টিয়ার ছয়টি উপজেলায়ই কম বেশি পান চাষ হয়ে থাকে। তবে সবচেয় বেশি পান উৎপাদন হয় ভেড়ামারা উপজেলায়। এরপর সদর উপজেলায়। এবার ভেড়ামারা উপজেলায় ৭১৮ হেক্টর জমিতে এবং সদর উপজেলায় ৬০৫ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক কুষ্টিয়ার বাজারে বর্তমানে পানের দাম কিছুটা কম থাকার বিষয়টি স্বীকার করেন। জাগো নিউজকে তিনি বলেন, মান ভালো হওয়ার কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশেই কুষ্টিয়া জেলার পানের ব্যাপক চাহিদা রয়েছে। কাঁচামালের বাজার প্রতিনিয়ত ওঠানামা করে। কারণে হতাশ হওয়া চলবে না। পান চাষ লাভজনক দাবি করে তিনি কৃষকদের হতাশ না হয়ে চাষ ধরে রাখার আহ্বান জানান।

বেনাপোলে পলাতক আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের আকরামের ছেলে রাসেল (৩৫), একই এলাকার ওয়াজেদ সরদারের ছেলে আনোয়ার হোসেন (৩৮), দৌলতপুর গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আব্দুল কুরবান আলী (৩৪), সাদিপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে মহিদুল ইসলাম (৩০), দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে এনামুল হাসান (২৮), একই গ্রামের সরেজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৯), ভবেরবেড় মধ্যপাড়ার মৃত অহেদ সরদারের ছেলে রহমত আলী (৩২), গয়ড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবুল বাশার (৪৩) গাতিপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সফিকুল ইসলাম বুড়ো (৩৭)

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক-মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক। এসব আসামিদের গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় রেলের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় এস্টেট অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গাসহ আশপাশের রেল স্টেশনের উন্নয়ন কাজ চলছে। তবে অবৈধ দখলের কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে গত এক মাস ধরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে ২২টি ছোট বড় দোকান ২০টি বস্তি ভেঙে দেয়া হয়েছে। অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান, সদর থানা পুলিশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অপরাধ শনাক্তে খুলনায় চালু হলো ফরেনসিক ল্যাব

স্টাফ রিপোর্টার

অপরাধ শনাক্তে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফরেনসিক রিপোর্ট। অপরাধ সংঘটিত স্থানের বিভিন্ন আলামত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করা হয় প্রকৃত অপরাধীদের। তবে খুলনায় ধরনের কোনো ল্যাব না থাকায় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম বেশ বিলম্ব হচ্ছিল।

অবশেষে গত সোমবার খুলনায় চালু হয়েছে সিআইডির বিভাগীয় ফরেনসিক ল্যাবরেটরি। এখান থেকেই খুলনা বরিশাল বিভাগের পুলিশ কেস কোর্ট মামলার আলামতসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞ মতামত প্রদান করা হবে।

আগে এই দুই বিভাগের মামলার আলামতসমূহ ঢাকা রাজশাহী ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হত। সেখান থেকে বিশেষজ্ঞ মতামত আসতে বেশ বিলম্ব হতো।

অপরাধ শনাক্তে ল্যাবে ডিএনএ পরীক্ষা করা সম্ভব হবে না। তবে নানা ধরনের মামলার আলামতসমূহ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

বিভাগীয় ফরেনসিক ল্যাবের খুলনার পুলিশ পরিদর্শক মোছা. মাহমুদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, খুলনার ল্যাবে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে রাসায়নিক পরীক্ষাগার: সব ধরনের মাদকদ্রব্য, মৃত মানুষ পশু-পাখির ভিসেরা, কবর থেকে উত্তোলিত হাড়, চুল, মাটি সফট টিসু, বিষাক্ত বা চেতনানাশক পদার্থের উপস্থিতি, রক্ত মিশ্রিত আলামতের রক্তের উপস্থিতি, এসিড মিশ্রিত আলামতে এসিডের উপস্থিতি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, জাল টাকা তৈরিতে ব্যবহৃত ক্যামিক্যাল প্রভৃতি আলামতের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে বিশেষজ্ঞ মতামত প্রদান।

সাতক্ষীরায় চার উপজেলা, এক পৌরসভায় বিএনপির পাল্টাপাল্টি কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলা বিএনপির দুই পক্ষ এবার কমিটি নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সদস্যসচিব চার উপজেলা এক পৌরসভায় কমিটি ঘোষণা দেওয়ার পরের দিনই পাল্টা কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির তিন যুগ্ম আহ্বায়ক। ফলে জেলাজুড়ে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী সদস্যসচিব আবদুল আলীম গত শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চারটি উপজেলা একটি পৌরসভায় ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এসব কমিটিতে যাঁরা নেতৃত্ব পেয়েছেন, তাঁরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আহ্বায়ক নুরুল ইসলাম সদস্যসচিব নুরে আলম সিদ্দিকী, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী সদস্যসচিব তাজকিন আহম্মেদ, আশাশুনি উপজেলার আহ্বায়ক আবদুস কুদ্দুস সদস্যসচিব এস এম মশিউল হুদা, কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম এবং দেবহাটা উপজেলা আহ্বায়ক মহিউদ্দীন সিদ্দিকী সদস্যসচিব গোলাম ফারুক। পরদিন ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা চারটি উপজেলায় বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, আবদুর রউফ মৃণাল কান্তি রায়। এই তিন নেতার স্বাক্ষরিত একটি পত্রে এসব কমিটি ঘোষণা করা হয়। তাঁদের দেওয়া কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শেখ মাছুম বিল্লাহ্ সদস্যসচিব আবদুল্লাহ্ আল মামুন, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফুর রহমান সদস্যসচিব জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলায় আবদুস সাত্তার আহ্বায়ক সদস্যসচিব জাহাঙ্গীর আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম সদস্যসচিব গোলাম ফারুক এবং সাতক্ষীরা সদর উপজেলায় আহ্বায়ক হাসান হাদী সদস্যসচিব আতাউর রহমান। কমিটি ঘোষণা নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, সংগঠনকে গতিশীল করতে সাতক্ষীরা পৌরসভা চারটি উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এসব জায়গায় পাল্টা কমিটি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। যদি কেউ দিয়ে থাকেন, তবে এটা এখতিয়ারবহির্ভূত। পাল্টা কমিটি দেওয়া প্রসঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রউফের ভাষ্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছয়জন। অন্যদের মতামত না নিয়ে সৈয়দ ইফতেখার আলী সদস্যসচিব আবদুল আলীম মিলে কমিটি দেবেন, সেটা তো হতে পারে না। রউফ বলেন, ‘আমি, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান মৃণাল কান্তি রায় তিনজন স্বাক্ষরিত পাঁচটি কমিটি দিয়ে বিষয়টি কেন্দ্রে অবহিত করেছি। দেখি কেন্দ্র থেকে কী সিদ্ধান্ত দেয়। প্রকাশ্যে দ্বন্দ্বের বিষয়ে রউফ বলেন, ‘দ্বন্দ্ব আগে ছিল না, এখন তাঁরা তৈরি করেছেন। তাঁরা যদি দ্বন্দ্ব সৃষ্টি করেন, তবে আমাদের কী করার আছে।’

হিজাব বিতর্ক: ব্যাঙ্গালোরে স্কুল-কলেজে ১৪৪ ধারা জারি

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের ব্যাঙ্গালোরের সব স্কুল-কলেজের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে কর্নাটক সরকার। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার দাবি করেছে হিন্দুত্ববাদীরা। আবার হিজাবের সমর্থনে সরব মুসলিম পড়ুয়াদের একাংশ। এই বিতর্ক ঘিরে অশান্তি ঠেকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে অশান্তি ঠেকাতে কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সরকার মঙ্গলবার থেকে তিন দিন রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। এখন শুক্রবার স্কুল-কলেজ খোলার পর রাজ্যের রাজধানীতে নয়া নিয়ম কার্যকর হবে। ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার কমল পান্ত বুধবার ১৪৪ ধারা ঘোষণা করে বলেন, শহরে উত্তেজনা রয়েছে। নতুন করে প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা অপরিহার্য। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্কুল-কলেজের আশপাশে ফৌজদারি দণ্ডবিধির অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে। কর্নাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হিজাব নিষিদ্ধ করার দাবিতে গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অন্যদিকে হিজাবের সমর্থনে পথে নেমেছে মুসলিম পড়ুয়ারা।

এদিকে হিজাব পরার অধিকার চেয়ে ছাত্রীরা কর্নাটক হাইকোর্টে আবেদন জানিয়েছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। বিচারপতি জানিয়েছেন, তিনি যতদিন রায় না দিচ্ছেন, ততদিন যেন রাজ্যে শান্তি বজায় থাকে। সব পক্ষ যেন ধৈর্য ধরেন। রাজ্য সরকার জানিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ড্রেস কোড চালু করেনি। তবে রাজ্যের নিয়মানুযায়ী, স্কুল কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ড্রেস কোড চালু করতে পারে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ড্রেস কোড চালু আছে। এই হিজাব বিতর্ক মধ্যপ্রদেশ পুদুচেরিতেও ছড়িয়েছে। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, ‘হিজাব স্কুল বা কলেজ ইউনিফর্মের অঙ্গ নয়। স্কুলে এলে ইউনিফর্ম পরে আসতে হবে। বাড়িতে যে যার মতো পোশাক পরতে পারেন।’ মধ্যপ্রদেশেও সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবকে নিষিদ্ধ করার পক্ষে। সূত্র: আনন্দবাজার পত্রিকা