
ফুলতলায় মুসলিমা হত্যায় গ্রেপ্তার ২ : খন্ডিত মস্তক উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তরডিহি এলাকায় গণধর্ষনের পর গলা কেটে হত্যা করা যুবতী মুসলিমা (২১)’র খন্ডিত মস্তক উদ্ধার করেছে র্যাব-৬। হত্যাকান্ডের ৩দিন পর প্রকৃত দু’খুনিকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যমতে সেই মস্তক উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় র্যাবের অভিযান শুরু হয়। দুপুর ১টা নাগাদ অভিযান শেষে র্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ ঘটনাস্থলেই ব্রিফিং করেন। এসময় মুসলিমার পরিহিত জামা কাপড়, জুতা এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই দু’যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিরা হলেন ফুলতলা উপজেলার যুগ্নীপাশা পুর্বপাড়ার মোশারফ খন্দকারের ছেলে রিয়াজ খন্দকার (২৬) ও একই এলাকার শিলন সরদারের ছেলে সোহেল (২০)। তাদেরকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত মুসলিমা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে। সে দামোদর গ্রামের মো. শহিদুল হকের ভাড়া বাড়িতে থেকে ফুলতলার আয়ান জুট মিলের শ্রমিকের কাজ করতেন।
র্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধান খেত থেকে মুসলিমার মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে র্যাব-৬ ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে জড়িত দু’জনকে ২৮ জানুয়ারি গভীর রাতে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্য মোতাবেক ভিকটিমের মস্তকসহ অন্যান্য আলামত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ড এবং হত্যার পুর্বে গণধর্ষনের কথা স্বীকার করেছে।
অভিযুক্তদের বরাত দিয়ে র্যাব অধিনায়ক আরও জানান, ২৫ জানুয়ারি ঘটনার দিন রাতে গণধর্ষনের পর হত্যার পরিকল্পনাকালে মুসলিমা তাদের কাছে মিনতি করেও রক্ষা পায়নি। মুসলিমা খুনিদের বার বার বলেছিলো “আমার বাবা খুব অসুস্থ হাসপাতালে ভর্তি” ধর্ষণের ঘটনা কাউকে বলবো না আমাকে ছেড়ে দেও। কিন্তু তবুও মুসলিমাকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছিলো খুনিরা।
মস্তক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নিহত মুসলিমার বোন আকলিমা খাতুনসহ স্বজনরা। তাদের আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে যায়। শত শত মানুষ ঘটনা দেখার জন্য ভিড় জমান। আকলিমা বলেন, এদেরকে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসিতে মৃত্যুদণ্ড চাই। একই দাবি জানান ওই এলাকার মানুষ।
মামলার বিবরণে জানা যায়, গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধান খেত থেকে মুসলিমার মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়না তদন্ত শেষে ২৭ জানুয়ারি মস্তকবিহীন দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বোন আকলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন যার নং-১৩। ওই এজাহারে বলা হয়, ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে কল পেয়ে মুসলিমা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার হয়।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন লবণচরা থানাধীন রূপসী রূপসা এলাকার মো. লুৎফর রহমান সরদারের ছেলে মো. আবুল হাসান সরদার (৩৬), খালিশপুর বিআইডিসি রোডস্থ পিপলস নিউ কলোনী গেট এলাকার এম এ ফজর এর ছেলে মো. শেখ রাসেল আহম্মেদ (৩৮) ও বগুড়া জেলা সদরের মালতিনগর হাইস্কুল রোডের টি এম মুসার ছেলে মো. আসাদুজ্জামান শিপলু (২৮)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
দিঘলিয়ায় র্যাবের অভিযানে শর্টগান ও কার্তুজসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার ।।
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী শর্টগান ও ৭ রাউন্ড কার্তুজসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৮ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে মো. মাসুদ (৩১) ও মো. রহিমের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম (২১)।
র্যাব-৬ জানায়, ২৮ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় গোলাম মোস্তফা এর বসতবাড়ি থেকে একটি বিদেশী শর্টগান ও ৭ রাউন্ড কার্তুজসহ মাসুদ ও সাজ্জাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
খুলনায় স্বাস্থ্যবিধি না মানায় ৭জনকে জরিমানা
স্টাফ রিপোর্টার ।।
করোনাভাইরাসের বিস্তারররাধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এবং শারমিন জাহান লুনা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় ৭টি মামলায় ৭জনকে ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জলমা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিধান রায়কে গণসংবর্ধনা
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন সনাতন পরিবারের আয়োজনে গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় জলমা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিধান রায়কে এক গণসংবর্ধনা অনুষ্ঠান সনাতন পরিবারের সভাপতি গৌর পদ মল্লিকের সভাপতিত্বে স্থানীয় জলমা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । সনাতন পরিবারের সাধারণ সম্পাদক কুমারেশ গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়, গোবিন্দ মল্লিক,রমেশ মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রেজাউল সরদার রেজা, সমাজ-সেবক বিকর্ণ গাইন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব রনজিত কুমার মল্লিক,অরবিন্দু মহলদার, নিখিল চন্দ্র মল্লিক, বিজয় টিকাদার, অগ্ৰনী ব্যাংক কর্মকর্তা পলাশ গোলদার,শিক্ষক বিজন কুমার মল্লিক, অজিত সরকার,প্রাক্তন শিক্ষক পঙ্কজ মল্লিক,সভাষ বিশ্বাস, হিরণ্ময় রায়, বিশ্বজিৎ রায়, শিক্ষক বিধান চন্দ্র রায়,বিল্পব মল্লিক, মনোজ মল্লিক,তারক গোলদার, বিধান হালদার, সুদীপ্ত মল্লিক, মোঃ নাসিরুল্লাহ হীরা, রানার গ্ৰুপের সভাপতি প্রদীপ হীরা ,বন্ধনা রায়,পিয়াস গোলদার, তরুণ মল্লিক,মিন্টু হালদার প্রমূখ । অনুষ্ঠান শেষে সনাতন পরিবারের পক্ষ থেকে জলমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিধান রায়কে গণসংবর্ধনা স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত ৩০ আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । দেশের প্রতিটি সেক্টরে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে । তার ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ছিন্নমূল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে জমি সহ ঘর নির্মাণ করে বিশ্বে এক অন্যান্য নজির স্থাপন করেছে । আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে ।এ জন্য দলের নেতাকর্মীদের আ’লীগের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে । গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গল্লামারী বদ্ধভূমি স্মৃতি সৌধে জীবন সহায়ক জনকল্যাণ সংস্থার আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন । জীবন সহায়ক জনকল্যাণ সংস্থার উপজেলা শাখার সভাপতি রেহানা আফরোজা বেগম শোভ এর সভাপতিত্বে ও খুলনা বেতার উপস্থাপক শেখ আছাদুজ্জামান মীথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিঅএস এর এডমিন ডিরেক্টর মঈন উদ্দীন খান, খুলনা জেলা আ’লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি দেবাশীষ রায় , পানি উন্নয়ন ব্যবস্থানা কমিটির ৩০ নং পোল্ডেরর সভাপতি রবার্ট হালদার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানক্ত স্বপন কুমার, নিবেশ গোলদার, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক পল্লব , নিমাই রায়, জীবন সহায়ক জনকল্যাণ সংস্থার নেত্রী যথাক্রমে ইসরাত সুলতানা,অনিতা গোলদার,রেবা রায়,শেম্পু গোলদার, কাজল রেখা মন্ডল,মাধূরী মল্লিক,কনিকা বিশ্বাস,বাণী গোলদার,শ্যামলী মজুমদার,বন্ধনা রায়,তমা গোলদার, বিপাশা বিশ্বাস, বিউটি বিশ্বাস,প্রিংকা মিস্ত্রী, সহেলী বৈরাগী, সংগীতা মন্ডল, ফাল্গুনী রায় প্রমূখ । অনুষ্ঠানে ৭১ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন ।
জনতার মিছিলের প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বনভোজন
খবর বিজ্ঞপ্তি।।
সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। শুক্রবার ২৮ই জানুয়ারী বাংলাদেশ –ভারত সীমান্ত ইছামতী নদীর তীরে দেবহাটা ম্যানগ্রোভে নানা আয়োজনে এগিয়ে চলার প্রত্যয়ে স্লোগানে সাপ্তাহিক জনতার মিছিল প্রত্রিকা দশম বছর পদার্পনে প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেন ব্যবস্থাপনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক , সহ সম্পাদক জাকির হোসেন জনি, সহকারী সম্পাদক মোঃ আরিফুজ্জামান আপন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, বার্তা সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সহ বার্তা সম্পাদক আব্দুল মান্নান, ভোমরা রিপোর্টার ক্লাবের সভাপতি ডা মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন স্টাফ রিপোর্টার রিহাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্টাব রিপোর্টার আবুল হোসেন, মনিরুল ইসলাম , জিয়াউল, সাংবাদিক আ্মনিুর রাজিব, জাকির হোসেন, ,জালাল, মিঠুন, সাইফুল, নাসির উদ্দিন, আয়ুব আলী, আনারুল, শাহেদ আলী, সীমা রানী, সাইফুল কবির মিন্টু, যশোর জেলা প্রতিনিধি ইমরান হোসেন, কেশবপুর উপজেলা নির্বাচনে প্রতিনিধি নুরুজ্জামান, খাজরা প্রতিনিধি নুর ইসলাম, নিজস্ব প্রতিনিধি শাহাজাহান আলী, শাহানুর ইসলাম, আসিকুর রহমান, মমিনুর রহমান, কবির হোসেন , আরিফ, নাসির, রবিউল ইসলাম।
শীতার্তদের জন্য এমপি গ্লোরিয়া ঝর্ণা’র কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার (সংরক্ষিত নারী আসন-৩০)। শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তিনি এই শীতবস্ত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিএসএস-এর পরিচালক (প্রশাসন) মোঃ মাঈনউদ্দিন খান, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম আমিনুল ইসলাম, দিলীপ কুমার বর্মন, ইউজার সদস্য রিনা রানী দাস, মোঃ হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা ওয়ার্ডে উন্মুক্ত সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ২নং খাজুরা ওয়ার্ডের সার্বিক সহযোগীতায় এসডিজি বাস্তবায়ন ও স্থানীয় সরকারকে শক্তিশালি করণের লক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক উন্মুক্ত ওয়ার্ড সভা শনিবার বিকাল ৪টায় খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ কবির মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.ডি সেলিম রেজা। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা খুকুমনি বেগম। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাহিদ ইকবাল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ সেলিম শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারেফ হোসেন, ইউপি সদস্য শেখ আহম্মদ আলী, শরিফুল ইসলাম, শাহীন ফারাজী ও হারুন অর রশিদ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। সভায় দু’শতাধিক নারী ও পুরুষ সমাজের উন্নয়নে নানামুখী সমস্যার কথা তুলে ধরা সহ ব্যক্তিগত চাহিদা করেন, যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ও ইমাম সহ বিভিন্ন শ্রেণী এবং পেশার জনগন উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ট্রাই সাইকেল উল্টে প্রতিবন্ধি যুবক আহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির মরিচ্চাপ বেইলি ব্রীজের কাছে বাইপাস সড়কে ট্রাই সাইকেল উল্টে প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে প্রতিবন্ধী হানজালা সরদার (১৮) সকালে বাড়ি থেকে নিজে ট্রাই সাইকেল চালিয়ে বইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। মরিচ্চাপ ব্রীজের কিছু দূরে সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সাইকেলটি পাশের নিচু খাদে গিয়ে পড়ে। পাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ১০ টার দিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসারত অবস্থায় তার পিতা-মাতা ও সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখে চিকিৎসকের পরামর্শ মত সাতক্ষীরায় নিয়ে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা করা হয়।
চেয়ারম্যান নিজস্ব অর্থে সাতক্ষীরা নিয়ে যান এবং সেখানে নিজস্ব অর্থে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবার আশাশুনি হাসপাতালে নিয়ে আসেন।
আশাশুনি স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা চেয়ারম্যান হোসেনের
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নৌকা প্রতীকের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতে তিনি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পািরকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারকে।
এরপর সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নেন। উপজেলাবাসীর সুচিকিৎসা ও সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা বলেন। হাসপাতালে বর্তমান সমস্যাগুলো সমাধানের জন্য তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগসহ অন্য উর্দ্ধতন নেতাকর্মী ও কর্মকর্তাদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।
প্রতাপনগরবাসী ওয়াপদা বাঁধ ভাঙ্গন আতঙ্কে দিন গুণছে
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নবাসী ওয়াপদার বেড়ী বাঁধ ভাঙ্গনে আবারও ডুবতে পারে এমন আতঙ্কে দিন যাপন করে চলেছে। বাঁধ নির্মাণের নানা অঙ্গীকারের কথা শুনতে শুনতে দীর্ঘসূত্রিতার বেড়াজালে পড়ে আশাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
উপকূলীয় ইউনিয়ন প্রতাপনগরের হরিশখালি গ্রামের দক্ষিণ-পশ্চিম অংশের ১১ শত মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে চরম হতাশাগ্রস্ত এলাকাবাসী। ঠিকাদারের গাফিলতি আর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারনে কাজের অগ্রগতি নেই বলে মনে করেন তারা। বেড়িবাঁধটির অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে মানুষরা পায়ে হেঁটেও চলাচল করতে পারেন না। এখানের কোন কোন স্থানে এক ফুট, কোন স্থানে দুই ফুট অবশিষ্ট রয়েছে। ২০২০ সালের ২০ মে মহা প্রলয়ঙ্করী ঘুর্নিঝড় আম্ফান ও ২১ সালের ২৬ মে ঘুর্নিঝড় ইয়ার্স এর আঘাতের পরে হরিশখালির বেড়ি বাঁধ নির্মাণ শুরু করা হয়। ইতিমধ্যে বাঁধ ভেঙ্গে যাওয়ায় কয়েকবার ক্লোজার ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। আম্ফানের তান্ডবের পর বাঁধ নির্মাণ শুরু হলেও প্রায় দু’বছরে কাজ শেষ করতে পারেননি ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যর্থতার দায় এড়াতে পারেননা পাউবো তথা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ। উর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকবার এলাকা পরিদর্শনে এসেছেন এবং আশ্বাসের বাণী শুনেয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
শুক্রবার জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন প্রতাপনগর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। পরিদর্শনকালে তিনি আক্ষেপ করে বলেন, ঠিকাদার এতো দিন ধরে বাঁধটি নির্মাণে ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অবহেলা আর গাফিলতি সহকারে কাজ না করে তিনি যদি বাঁধ ছেড়ে চলে যান তাহলে আমরা এলাকাবাসী বাঁধ নির্মাণ করবো বলে তিনি ঘোষণা করেন। এসময় প্রভাষক মাওঃ নূরুল ইসলাম, হাফেজ বাবুল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক ডাঃ আব্দুল গনি, ব্যবসায়ী হাসান উল্লাহ, আ’লীগ নেতা অমিয় কুমার সোম, ইউনিয়ন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবী ঠিকাদারের গাফিলতীর কারণে ইউনিয়নবাসীকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দিয়ে কার্যক্রর পদক্ষেপ নেওয়া হোক। প্রয়োজনে অভিজ্ঞ এলাকাবাসীর উপর ভরসা রেখে কাজের অনুমতি দেওয়া হোক।
খাজরায় ৯নং ওয়ার্ডে পুনঃ নির্বাচন ৭ ফেব্রুয়ারি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউনিয়নে ৯নং সাধারণ ওয়ার্ডে পুনঃ ভোট গ্রহন করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন দু’জন মেম্বার প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন।
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে আশাশুনি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ জানুয়ারি। নির্বাচনে খাজরা ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পান দু’জন প্রার্থী। প্রাক্তন মেম্বার আনোয়ারুল ইসলাম (মোরগ প্রতীক) ও অপর প্রার্থী ইব্রাহিম খলিল টুকু (ফুটবল প্রতীক) দু’জনই সমান সংখ্যক ১১১৬ ভোট করে পান। ফলে ফলাফল সাধারণ মেম্বার পদে ফলাফল নিম্পত্তি করা সম্ভব হয়নি।
উপজেলা প্রকৌশলী ও খাজরা ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, খাজরা ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে পুনঃভোট গ্রহণের লক্ষ্যে তারিখ নির্ধারণ করে পুনঃভোট গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সেহেতু, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে ৯নং সাধারণ ওয়ার্ডে ৭ ফেব্রুয়রী সোমবার পুনঃভোট অনুষ্ঠিত হবে।
আশাশুনিতে চার আসামী গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (২৯ জানুয়ারি) সকালে আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে শুক্রবার এসআই অভীক বড়াল ও এএসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে কাদাকাটির তেঁতুলিয়া গ্রামের রফিকুল সরদারের ছেলে মতিয়ার রহমান সরদারকে তেঁতুলিয়া বাজার থেকে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করা হয়। এসআই সফিউল্লাহ মোল্যা ও এএসআই আব্দুর জব্বার পৃথক অভিযানে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের কালাম বিশ্বাসের ছেলে কবিরুল বিশ্বাসকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করেন। এসআই আমিনুল ইসলাম পৃথক অভিযানে আশাশুনি থানার চুরি মামলা নং-১৮(১)২২ এর আসামী শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে সহিলউদ্দীনকে এবং এএসআই তপন কুমার মন্ডল সিআর-২১৯/১৯ মামলার গ্রেফফতারী পরোয়ানর আসামী উপজেলার মির্জাপুর গ্রামের জালাল সানার ছেলে আছাদুল ইসলামকে গ্রেফতার করেন।
ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনায় পাল্টা-পাল্টি হামলা আটক-২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিশু নির্যাতনের অভিযোগে এক পক্ষের দায়েরকৃত মামলায় ২ জনকে আটক করেছে পুলিশ।অপর পক্ষে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক বিধবা। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নে পুটিমারী এলাকায় সত্যরঞ্জন ঢালীর ছেলে প্রীতম ঢালী (১৪) এর সাথে একই এলাকার রিপন শেখের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।তারই জের ধরে গতকাল শনিবার বেলা ১১টার দিকে রিপনের ভাই রকিব উদ্দিন প্রীতম ঢালীকে নিজ বাড়িতে নিয়ে মারপিট করে।খবর পেয়ে প্রীতমের বাবাসহ ১০/১২ জন ঘটনাস্থলে গিয়ে পাল্টা হামলা চালায়।এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে রিপনের বিধবা মাতা খাদিজা বেগম (৫২) রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,শিশু প্রীতম ঢালীকে বাড়ি নিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং আসামী রিপন ও রকিব শেখ কে আটক করে জেলা-হাজতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়ার মাগুরখালী শ্রমিকলীগে অভিজিৎ সভাপতি নিত্যানন্দ সম্পাদক নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয় শ্রমিকলীগ মাগুরখালী ইউনিয়ন কমিটিতে অভিজিৎ সরকার সভাপতি ও নিত্যানন্দ মন্ডলকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইসমাইল বিশ্বাস ও সাধারন সম্পাদক শেখ শফিকুল লিটু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সমীরন সরকার,অভিজিত মন্ডল,অশোক গোলদার,রাকেশ রায় ও গোবিন্দ মন্ডল,যুগ্ম-সম্পাদক উজ্জ্বল ঢালী,পবিত্র মন্ডল,সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডল,সহ-সাংগঠনিক সঞ্জয় বিশ্বাস,প্রচার সম্পাদক তাপস রায়,সহ-প্রচার সুজিত সরদার,দপ্তর সম্পাদক মঙ্গল বাছাড়,সহ-দপ্তর মহাসিন সরদার,অর্থ সম্পাদক পবিত্র মন্ডল,সহ-অর্থ অর্জুন মহন্ত,আইন বিষয়ক দেবাশীষ মিস্ত্রি,শ্রম চিন্ময় সরদার,তথ্য আনন্দ সরকার,মহিলা বিষয়ক শিউলি বাওয়ালী,সহ-মহিলা সুজলা মন্ডল,ক্রীড়া মিল্টন সরদার,সদস্য পঞ্চানন মন্ডল,বাবুল মন্ডল,দিপঙ্কর বৈদ্য,জয়ন্ত শীল,কৌস্তভ মন্ডল,রবীন্দ্র মন্ডল,রমেশ মহন্ত ও অলোক মন্ডল।
পাইকগাছায় সড়ক দূর্ঘটনার শিশুর মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় চার বছরের শিশুর ওজাইফার করুন মৃত্যু হয়েছে। সে গদাইপুর চরমোলাই এলাকার মকছেদ গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর নামক মুক্তির মোড় । থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পারবারিক, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানায়ায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। একপর্যায়ে খেলার ছলে পাইকগাছা খুলনা সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পড়ে অঙ্গান হয়ে যায়। তাৎক্ষণিক পথচারী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছাড়া নেমে এসেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদের প্রেক্ষিতে পুলিশ শিশুর সুরত হাল রিপোট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট দেয়া হয়েছে।
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি সম্মেলনে সভাপতি রবিন্দ্র সম্পাদক নুরুজ্জামান
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকলে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল। প্রধান অতিথি হিসাবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন। সঞ্চালনায় ছিলেন, প্রধান শিক্ষক সৌরভ রায়। ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠিত হয়।
প্রথম পর্বের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে রবীন্দ্রনাথ রায় সভাপতি মোঃ নূরুজ্জামান সম্পাদক নির্বাচিত হয়। অন্যন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান ও আনোয়ারা খাতুন,কোষাধ্যক্ষ সুপদ্য কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সৌরভ রায়, সহ-সভাপতি দ্বীজেন নাথ মৃধা, এসএম শফিকুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম, কালিদাস রায়, আব্দুল হাকিম, জয়া রাণী দাশ, নাজিনা আক্তার, সেলিনা আক্তার, পাইকগাছায় বাংলাদেশ সরঃ প্রাথঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
কেশবপুরে নদীর পাড়ে ভাসমান বেডে সবজি চাষ কৃষকের মুখে হাসি
আলমগীর হোসেন,কেশবপুর ।।
যশোরের কেশবপুরে হরিহর নদ পাড়ের মধ্যকুল জেলে পাড়ার গৃহবধূ পারুল বিশ্বাস টনা দু’বারের বন্যার ফলে অর্থনৈতিক সংকটে পড়েন। বসতভিটা ছাড়া জমি না থাকায় হয়ে পড়েন দিশেহারা। কৃষি অফিসের পরামর্শে বাড়ির পাশের হরিহর নদের বুকের সবুজ কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে বিষমুক্ত সবজির আবাদ করেন। ভাসমান বেডে জৈব সারে উৎপাদিত তরতাজা সবজি এখন পারুল বিশ্বাসের মুখে হাসি ফিরিয়ে এনেছে। তার মতো জেলে পাড়ার আরও ৫০টি পরিবার ভাসমান বেডে সবজি ও মসলার আবাদ করে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও স্বাবলম্বী হচ্ছেন। সরেজমিনে উপজেলার মধ্যকুল গ্রামের রাজবংশী পাড়ার পাশ দিয়ে বয়ে চলা হরিহর নদ পাড়ে গিয়ে দেখা যায়, নদে তেমন নাব্যতা না থাকায় সবুজ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। নদের মধ্যকুল অংশের কচুরিপানা কাজে লাগিয়ে রাজবংশী পাড়ার জেলে সম্প্রদায়ের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) বসতভিটা ছাড়া জমি নেই এমন অনেক কৃষক-কৃষানি তৈরি করেছেন ভাসমান বেড। নদের প্রায় আধা কিলোমিটারজুড়ে তারা আবাদ করেছেন পেঁয়াজ, রসুন, লালশাক, পালং, সবুজ শাক, কচু, লতিরাজ, লাউ ও মিষ্টি পোল্লা। ভাসমান বেডে আবাদ করা এসব চাষ দেখতে নদের পাড়ে ভিড় করেন এলাকার মানুষ। জৈব সারে তৈরি ভাসমান বেডে সবজি ও মসলার এ আবাদ দেখে মধ্যকুলসহ অন্য এলাকার নারীদের পাশাপাশি পুরুষরাও আগ্রহী হচ্ছেন। গৃহবধূ পারুল বিশ্বাসকে ডিঙ্গি নৌকায় বসে ভাসমান বেডে উৎপাদিত লাল শাক ও পালংশাক ক্ষেত পরিচর্যা করতে দেখা যায়। এ সময় তিনি বলেন, বন্যা হওয়ায় সংসারে খুব অভাব দেখা দিয়েছিল। উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের পরামর্শ ও সহযোগিতায় ভাসমান বেডে সবজি আবাদ করে প্রায় ৩ হাজার টাকার লালশাক ও পালংশাক বিক্রি করেছি। জেলেপাড়ার গৃহবধূ সুচিত্রা বিশ্বাস বলেন, এবার হরিহর নদে পাঁচটি বেডে পেঁয়াজ, রসুন, লাল ও সবুজ শাক আবাদ করেছেন। কৃষক নীল রতন বিশ্বাস বলেন, ভাসমান বেড তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। গতবার বেডে লাগানো লাউগাছ থেকে প্রায় ৩শ’ লাউ বিক্রি করেছেন বলে জানান। মধ্যকুল ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম বলেন, ২০১৬-১৭ সালে বন্যার পর এ গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জেলেপাড়ার অনেকেই অসহায় এবং অভাবগ্রস্ত হয়ে পড়েন। নদে কচুরিপানা থাকায় এখানকার জেলেরা মাছ শিকার করতে না পারায় বিপাকে পড়ে যান। কৃষি অফিসের মাধ্যমে জেলে পাড়ার মানুষদেরকে ভাসমান বেডে সবজি ও মসলা চাষের ব্যবস্থা করা হয়েছে। এখানে আবাদ করে এখন তারা পূর্বের থেকে ভালো আছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, মধ্যকুল জেলেপাড়ার নারীরা হরিহর নদের বুকে ভাসমান বেডে বিষমুক্ত সবজি ও মসলার আবাদ করে তারা নিজেদের সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও স্বাবলম্বী হচ্ছেন।
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতির সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদারের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে নেতৃবৃন্দ। তিনি অসুস্থ হয়ে নগরীর সাতরাস্তা মোড়ের গ্যাস্ট্রোলিভার এন্ড কোলন-রেক্টম রিসার্চ সেন্টার চিকিৎসাধীন রয়েছে। বিবৃতিদাতারা হচ্ছেন সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী আমিনুল হক, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ¦ মো. হায়দার আলী, এমদাদুল হক খালাসি, আলহাজ¦ মো. আমিন, অরবিন্দু সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ¦ মো. সিরাজুল হক, আলহাজ¦ মো. রফিকুল ইসলাম টিপু, আলহাজ¦ মো. ইউসুফ হোসেন, মো. জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ¦ মো. সেলিম, মো. গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ কবীর আহমেদ, মো. ঝুনু মোল্লা, তপন সাহা, আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, অসিত বিশ^াস, মো. জাহিদুল ইসলাম, আলহাজ¦ জাকির হোসেন ঝন্টু, উজ্জল ব্যানার্জী, মো. আলী দেওয়ান ও মো. লাভলু খান। তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
মোংলায় বসতঘর পুড়ে নিঃস্ব বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা লায়ন ফরিদ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়া বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা বিধবা রেবেকা বেগমের (৫৫) বসত ঘরটি গ্যাসের চুলা থেকে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। লায়ন ফরিদ এ খবর পেয়ে শনিবার বিকেলে স্থানীয় দলীয় নেতা-কর্মীদেরকে দিয়ে খাদ্য ও অর্থ সহায়তা প্রদাণ করেন বিধবা পরিবার টিকে। বিএনপি নেতা লায়ন ফরিদের পক্ষ থেকে এ সহায়তা ক্ষতিগ্রস্থের হাতে পৌঁছে দেন মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, থানা যুবদলের সদস্য সচিব সফরুল হায়দার সুজন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব মীর সাগর। ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহায়তা স্বরুপ দেয়া হয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও নগদ অর্থ।
রেবেকা বেগমের স্বামী পান্না কয়েক বছর পূর্বে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। রেবেকার সংসারে ৮ ছেলে-মেয়ে রয়েছে। পরিবার চালাতে রেবেকা নিজে স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় দিনমজুরের কাজ করেন। একমাত্র বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। তিনি স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সাতক্ষীরা জেলা নিসচা অভিনন্দন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সেলিম রেজা মুকুল, মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, সহ- সাধারণ সম্পাদক শেখ আহসানুর রাজিব, মোঃ মনিরুজ্জামান তুহিন, মোঃ রাউফুজ্জামান, অর্থ সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন সরদার, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ অহিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা রুবি, যুব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন বুলু, কার্যকরী সদস্য মতিয়ার রহমান মধু, মোঃ মোশাররফ হোসেন, এস এম রজব আলী, জি এম মুজিবুর রহমান, শেখ আমিনুর রশিদ সুজন, সাইফুল বারী সফু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, প্রভাষক নাজমুল হক, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, মোঃ আমিরুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, হাফেজ মাওঃ মোঃ আবুল হোসেন, খান নাজমুল হুসাইন, মোতাহার নেওয়াজ মিনাল, সাইফুল আযম খান মামুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে উদ্ধার হওয়া বাঘটির ময়না তদন্ত সম্পন্ন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
পূর্ব সুন্দরবনের শরণখোলার দুবলার চরের রূপারগাঙ্গ থেকে উদ্ধার হওয়া রয়েল বেঙ্গল টাইগারটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করেন। এনিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে গত ২৯ মাসে তিনটি রয়েল বেঙ্গল টাইগারের একই অবস্থায় পাওয়া মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন জানান, পূরুষ প্রজাতির এ বাঘটি লেজসহ ৯ফুট দৈর্ঘ্য ও ৪ফুট ৩ ইঞ্চি প্রস্থ। বয়স আনুমানিক ১৬ বছর হবে। সবকটি দাঁত সুরক্ষিত রয়েছে। বাঘটির হৃদপিন্ড, চামড়া, দাত, নখ, মাংস ও খাদ্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বাঘটি বার্ধক্যজনিত কারনে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে ফরেন্সসিক রির্পোটের পরে নিশ্চিত করে মৃত্যুর প্রকৃত কারন বলা যাবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বাঘ সাধারণত ১৫/১৬ বছর বেঁচে থাকে। তাই বার্ধক্য জনিত কারনে বাঘটির মৃত্যু হতে পারে।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে বন বিভাগের স্মার্ট টহল দল দুবলার রূপারগাঙ্গ এলাকায় বাঘটি মৃত অবস্থায় দেখতে পেয়ে তাদের জানায়। ওই দিন রাতেই বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করার পর করমজল বণ্যপ্রাণি প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ওয়াল্ড লাইফের কর্মকর্তাসহ বাঘ বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করবেন বলে তিনি জানান। এর আগে ২০২১ সালের ১৯ মার্চ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়ার চর থেকে একটি, ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী কোকিলমনির কবরখালি থেকে একটি এবং ২০১৯ সালের ২১ আগষ্ট কটকা অভয়ারন্যের ছাপড়াখালি থেকে একটি মৃত বাঘ উদ্ধার করে বন বিভাগ।
‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পেলেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ
খবর বিজ্ঞপ্তি
শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় ‘এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলা ‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’-২০২১ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’কে সম্মামনা পুস্কার প্রদান করা হয়। এছাড়াও ২০২১ সালে অর্থনীতি, স্বাস্থ্য, আইটি, যোগাযোগ, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ, বাসসের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহীদ, এমপি হেদায়েতুল আজিজ মুন্না, প্রমুখ।
গুণীজন স্বংবর্ধনা অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করায় এটিএন বাংলা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এ কৃতিত্ব শুধু আমার একার নয়, এ কৃতিত্ব আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের। দেশের উন্নয়নে নিবেদিত গুণীজনদের সাথে এ অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ শেষে হেলসেংকি স্কুল অব ইকোনোমিক্স এণ্ড বিজনেস এডমিনিসষ্ট্রেশন (ফিনল্যাণ্ড) এবং আমেরিকার ইউনির্ভাসিটি অব টেক্সাস (অষ্ট্রিন) থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রী এবং মরিকার ইউনির্ভাসিটি অব মালয়েশিয়া পেরলিস থেকে পোষ্ট ডক্টোরাল ফেলোশিপ অর্জন করেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন প্রতিভাধর শিক্ষক এবং প্রায় ২৬ বছর আইবিএ-তে অধ্যাপনা করছেন।
তিনি একজন সফল উদ্যোক্তা। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল, উচ্চ শিক্ষা ইনস্টিটিউট, নার্সিং কলেজ, কলেজ, স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। অনেকগুলো সফল ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা গঠিত প্রাসাদ গ্রুপ অব কোম্পানীজ এর প্রতিষ্ঠাতা ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বিল্ডিং নির্মাণ, হোটেল ব্যবসা, আধুনিক কৃষি ও মৎস্য উৎপাদনসহ পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক সফলতা পেয়েছেন। আর্ত-মানবতার স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় তিনি গড়ে তুলেছেন ‘লাইফ এণ্ড হোপ ফাউণ্ডেশন। তিনি ঢাকা ইউনিভার্সিটি বোর্ড অব গভর্নরস এর সম্মানিত সদস্য এবং আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর চেয়ারম্যান ছিলেন। তিনি এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন সাউথ এশিয়া কর্মসূচীতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক খেতাব অর্জনসহ পুরস্কৃত হন। জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হয়েছে তার ২৫টিরও অধিক মৌলিক গবেষণা নিবন্ধ। প্রকাশিত হয়েছে গবেষণাধর্মী তার বিখ্যাত ১২টি বই যা শিক্ষাঙ্গন ও ব্যবসায় পরিমন্ডলে ব্যাপক সমাদৃত। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শিক্ষাবিদ প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ গবেষণা এবং ব্যবসায়িক কাজ ছাড়াও অনেকগুলো সামাজিক ও কল্যাণমূখী সংগঠনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত।
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
কেশবপুর, (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড় থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অনন্ত বংশীধারী দাস নামে এক যুবককে বাগদহা স্কুলের সামনে থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার আমির আল আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তির ডান হাতের হাড় ভেঙ্গে গেছে ও শরীরে গভীর ক্ষত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মোংলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের স্থাপনা তৈরির অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ প্রভাবশালী একটি গ্রুপের বিরুদ্ধে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। পৌর শহরের ৯ নম্বর ওয়াডের্র সিগনাল টাওয়ার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই স্থাপনা তৈরি করছেন জনৈক রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান নামের দুই ব্যক্তি। এই দুইজনসহ ১৫ জনকে আসামী করে এরিমধ্যে লুৎফুননাহার নামের এক নারী তার মালিকানা বসতভূমিতে গত ৪ জানুয়ারী আদলতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই নারীর বসতভূমিতে জোরপূর্বক স্থাপনা তৈরিবকরছেন অভিযুক্ত প্রতিপক্ষরা। আদালত থেকে জারি করা নিষেধাজ্ঞার আদেশে জানা যায়, পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মৃত মোঃ ইসমাইলের স্ত্রী লুৎফুননাহারের নামে ৪৯৫৩/৭০ ও ৪৯৫২/৭০ নম্বর রেজিষ্ট্রি কবলা দলিল মূল্যে ক্রয় করা শেহলাবুনিয়ার মৌজার ৪১ দশমিক ৩৭ বসতভূমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দাপটে তিনি ওই বসতভূমিতে দখলে যেতে পারছেন না। দীর্ঘদিন এই অবস্থায় থাকার পর অসহায় হয়ে একপর্যায়ে তিনি ওই সম্পতির উপর আদলাতের মাধ্যমে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা আনেন। কিন্তু প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী গ্রুপের রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার দিবাগত রাতে স্থাপনা তৈরি করেন। এতে ভুক্তভোগি ওই নারী তাদেরকে বাঁধা দিলে তাকে নানা ধরণের হুমকি-ধামকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে রাজিবুল আলীম ও আকরামুজ্জামানের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনও পক্ষই কিছু করতে পারবেনা। তারপরও কেউ কিছু করতে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুরে ইট ভাটায় কাঠ পোড়াতে ভাটার সঙ্গেই করাতকল
শামীম খান,মহেশপুর
ইটের ভাটায় কাঠ পোড়ানো যাবে না, সরকারের এমন কঠোর আইন থাকলেও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামে ইট ভাটার রয়েছে করাতকল। এই করাতকল থেকে কাঠ কেটে ভাটাই ব্যবহার করা এই অবস্থা দীর্ঘ কয়েক বছর চললেও কারো কোনো পদক্ষেপ নেই। পরিবেশ অধিদপ্তরের তথ্যে মতে মহেশপুরে ২২ ইট ভাটা রয়েছে যার মধ্যে ২টি ভাটার লাইসেন্স রয়েছে।
ইট ভাটাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট একটি সুত্রের মতে মহেশপুর উপজেলায় প্রায় ২৪টি ইট ভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় বছরে ৪৫ থেকে ৫০ লাখ ইট তৈরী করেন। আর এই পরিমান ইট পোড়াতে অবৈধ্য ও ব্যারেল চিমনীর ভাটা গুলোতে কাঠের ব্যবহার করতে হয় হাজার হাজার মন কাঠ। আর এই বিপুল পরিমান কাঠের সবই কাঠুরে দিয়ে দুর থেকে ফাঁড়াই করে আনতে হয়। যা অনেক ভাটা মালিকদের পক্ষে কষ্টকর হয়ে যায়।এই কারনে রাফি ব্রিকস্ ভাটার সঙ্গেই করাতকল স্থাপন করে নিয়েছেন। এই করাতকলে কাঠ কাটা হচ্ছে আর ভাটাই ব্যবহার হচ্ছে।
সরেজমিনে ভাটায় গিয়ে দেখা গেছে, উপজেলার পদ্মপুকুর-শ্যামকুর সড়কের পাশে পদ্মপুকুর গ্রামের মাঠে বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত রাফি ব্রিকস্। এই ভাটাই গোটা এলাকা জুড়েই রাখা হয়েছে কাঠ আর কাঠ। নানা প্রজাতির বড়-ছোট গাছ কেটে ফেলে রাখা হয়েছে। ভাটাটির দক্ষিন পাশে বসানো হয়েছে করাতকল। করাতকলের চারিপাশে কাঠের স্তুপ। এই করাতকলে কাঠ ফাঁড়াই করা হচ্ছে আর তা ফেলা হচ্ছে ভাটায় চুলায়। জ্বালানি হিসেবে কাঠই তাদের ভরসা।
পদ্মপুকুর গ্রামের এক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, বেশ কয়েক বছর এরা এভাবে ভাটার সঙ্গে করাতকল রেখে সেটাতে কাঠ কেটে ভাটায় ব্যবহার করছেন। প্রতি বছরই হাজার হাজার মন কাঠ ব্যবহার করা হয়।এই ভাটাগুলোর মালিক তারা স্থানিয় ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। যে কারনে তারা বড় বড় গাছ কেটে নিজেদের প্রয়োজন মতো ফাঁড়াই করে চুলায় ব্যবহার করছেন।
ভাটার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাফি ব্রিকসসহ অধিকাংশ ইট ভাটা কাঠের উপর নির্ভর করেই চলছে। এখানে কয়লার ব্যবহার হয় না। একটি ভাটায় বছরে আনুমানিক ৫০ হাজার মন কাঠের প্রয়োজন হয়। যা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেন। তিনি আরো জানান, এই গাছ ইচ্ছামতো ফাঁড়াই করে ভাটায় ব্যবহারের সুবিধার জন্য ভাটার সঙ্গেই করাতকল বসিয়ে নিয়েছেন রাফি ব্রিকস ।
এ ব্যাপারে রাফি ব্রিকস্ এর মালিক ও ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক রুবেল হোসেন জানান, কাজের সুবির্ধাতে সব কিছুর প্রয়োজন সে কারণে করাত কলটিও রাখা হয়েছে। তবে সকলকে সাথে সমন্নয় করে আমাদের কাজ করতে হয় বলে জানান।
সচেতন মহলরা বলছেন, ওই ভাটাগুলোর মালিকরা যে দুঃসাধ্য দেখিয়েছেন তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে আইনের প্রতি তার বৃদ্ধাঙ্গুলী দেখানোর বিষয়টি। তাদের এই ক্ষমতার উৎস্য কোথায় তা খুজে বের করা জরুরী। তারা অবিলম্বে ভাটাগুলো বন্ধসহ মালিক পক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়ায় ১০০ বছরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট
সোহাগ হোসেন, কলারোয়া
সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো বাজারে জমে উঠেছে খেঁজুরের গুড় ও পাটালি বেচাকেনার হাট। শতবছরের প্রাচীন যুগ থেকে এই বাজার গুড়ের হাট নামে পরিচিত লাভ করেছে। শীত মৌসুম আসলে বাজারে খেজুরে গুড় ও পাটালী আসা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলের গুড় ব্যাপারীরা এসে এই বাজারে গুড় কেনার আগাম ঘরভাড়া নেয়। সেজন্য শীত মৌসুম আসলেই দেখা যায় খেঁজুর গাছের গাছিদের ব্যস্ততার দৃশ্য। খেঁজুর গাছ কাটা থেকে শুরু করে রস আহরণ করে সেই রস থেকে গুড় তৈরি করা পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করে থাকেন এ জনপদের মানুষেরা। গ্রামাঞ্চলে খেঁজুর গাছিরা নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি উপার্জনের জন্য তারা রস আগুনে জ্বালিয়ে তৈরি করেন গুড় ও গুড় থেকে তৈরিকৃত পাটালি। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে গুড় ও পাটালী চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কলারোয়া উপজেলার খোরদো বাজারের খোরদো-চাকলা ব্রিজ সংলগ্ন গুড়ের হাট সপ্তাহে দু’দিন বৃহস্পতিবার ও রবিবার বসে। কপোতাক্ষ নদের তীর ঘেষা খোরদো বাজারস্থ ব্রিজের মুখ সংলগ্ন রাস্তার ধারে এ হাট সত্যি চোখে পড়ার মতো। শীতের মৌসুমে কলারোয়া উপজেলার অন্যতম প্রধান এ খেঁজুর গুড়ের হাট বেশ জমজমাট হয়ে থাকে বলে অনেকে জানিয়েছেন। স্থানীয়রা জানান, কলারোয়ার খেঁজুরের রসের রয়েছে আলাদা খ্যাতি বা জস। সেই খেঁজুরের রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড় ও পাটালি। উপজেলার খোরদো বাজারে খেঁজুর গুড় ও পাটালির হাটে গুড় ও পাটালি বিক্রি করতে আসেন পার্শ্ববর্তী যশোর জেলার মনিরামপুর ও কলারোয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০/৩৫টি গ্রামের খেঁজুর গাছের গাছিরা। গুড় বিক্রি করতে আসা দেয়াড়া গ্রামের মতিয়ার রহমান ও জব্বার সানা নামের খেঁজুর গাছি জানান, এখনতো আগের মতো গাছ নেই। বিলুপ্তির পথে খেঁজুর গাছ। তাই রস এখন কম সংগ্রহ করা হয়, যা সংগ্রহ করতে পারি তাতে খরচটা কোন রকম বেঁচে থাকে। তারপর বর্তমান বাজারে এক ভাড় গুড়ের দামও কম পাওয়া যায়। যেটা কষ্ট এবং জ্বালানি খরচ হিসেবে তুলনামূলকভাবে কম। একইভাবে মনিরামপুরের চাকলা গ্রামের আতিয়ার রহমান জানান, ব্যাপারিরা গুড়ের দাম কম বলে। যে দাম বলে, সেই দামে বিক্রয় করলে লাভ তো দূরে থাক, কষ্টের মুল্যও হবে না। অপরদিকে, হাটে আসা ব্যাপারিরা দাবি করেন, গাছিরা তাদের সঠিক মূল্য পাচ্ছেন। তারা আরো বলেন, গত বারের চেয়ে এ বছর গুড়ের দাম অনেক বেশি। গুড়ের ব্যাপারি হুমায়ুন কবির জানান, এবছর গুড়ের দাম বেশি। গত বছর যে গুড়ের ভাড় ছিলো ৫শ’ থেকে ৬শ’ টাকা, এ বছর সেই গুড়ের ভাড় সাড়ে ৮শ’ থেকে ৯শ’ এমনকি এক হাজার’ টাকা ক্রয় করতে হচ্ছে। স্থানীয়রা জানান, এ গুড়ের হাট থেকে ব্যাপারিরা ভাড় ভর্তি গুড় ক্রয় করে নিজ নিজ এলাকায় নিয়ে চলে যান এবং প্লস্টিকের ড্রামে ভর্তি করে বা বিভিন্ন উপায়ে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকেন। বিশেষ করে দেশের উত্তরের জেলাগুলোর পাশাপাশি বরিশাল, পটুয়াখালী ও অন্যান্য এলাকায় নিয়ে যাওয়া হয়। বাজার সংশ্লিষ্টরা জানান, বরিশাল জেলা থেকে ২/৩ জন ও কলারোয়ার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আসা একদল গুড়ের ব্যাপারি প্রতিনিয়ত খোরদো বাজারের গুড়ের হাট থেকে পাইকারী দামে গুড় ও পাটালি কিনে অন্যত্র বিক্রি করে থাকেন। এদিকে স্থানীয় গুড় ব্যবসাযীরা বলেন, খোরদো বাজারের খেঁজুর গুড়ের হাট থেকে গুড় কিনে ড্রাম ভর্তি করে গোডাউনে স্টক করেও রাখেন অনেক ব্যবসায়ীরা। পরে শীত মৌসুম চলে গেলে সেই গুড় ও পাটালি চড়া দামে বিক্রয় করে থাকেন তারা। সবমিলিয়ে ইতোমধ্যে জমে উঠেছে এখানকার খেঁজুরের গুড় ও পাটালির হাট।
কালিয়ায় জমি জালিয়াতি চক্রের দুই সদস্য আটক
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় জমি জালিয়াতি চক্রের দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে কালিয়া থানার এই অভিযান পরিচালনা করেন।
আটক জালিয়াতি চক্রের মূল হোতা কালিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের রামনগর গ্রামের রোকন উদ্দিন শেখের ছেলে মোঃ ফুলমিয়া শেখ ও উপজেলার মাধবপাশা গ্রামের মৃত রোকন উদ্দিন শেখের ছেলে মোঃ মহাসিন শেখ। এসময়, জালিয়াতি চক্রের হোতা ফুল মিয়া শেখের বিছানার নিচ হতে বিপুল পরিমাণ জাল দলিল, ডি সিআর বই, পর্চা বই, খতিয়ান, দাখিলা সহ জেলার বিভিন্ন অফিসের স্টাম্প ও সিলসহ জালিয়াতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অভিযানিক দলের প্রধান জনাব জহুরুল ইসলাম বলেন, উপজেলার মাধবপাশা গ্রামের মহসিন শেখ নামে এক ব্যক্তি আমার অফিসে নামজারির জন্য গত বুধবার জাল দলিল নিয়ে আসে। দলিল দেখে আমার সন্দেহ হলে বিষয়টি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে যাচাই-বাছাই শেষে মূল হোতা ফুলমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াতির অন্যান্য উপকরন উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। এবং শুক্রবার রাতে তাদেরকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
কালীগঞ্জে মলমপার্টির শিকার অনলাইন ব্যবসায়ী ১ লাখ টাকা খোয়া: ২ সদস্য আটক
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে রোমেল পারভেজ (প্রান্ত) নামের এক অনলাইন ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে গেছে মলমপার্টির একটি প্রতারকচক্র। তবে তার বুদ্ধিমত্তায় এলাকাবাসী প্রতারকচক্রের ২ সদস্যকে ধরে পুলিশে দিলেও খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়নি। ব্যবসায়ী প্রান্ত শনিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাওয়ার জন্য রুপসা পরিবহনের একটি বাসে ওঠে। পথিমধ্যে দোকানঘর নামক স্থানে পৌছলে তিনি এ মলমপার্টির শিকার হন। ভুক্তভোগী প্রান্ত কালীগঞ্জ পাইকপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আটককৃত ২ মলমপার্টির সদস্যরা হলো ঢাকার সাভারের জালেশ্বর এলাকার তারা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০) ও যশোর নওয়াপাড়ার মৃত আলী আহম্মেদের ছেলে মামুন অর রশিদ (৪৪)। অসুস্থ ব্যবসায়ী প্রান্ত কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোমেল পারভেজ প্রান্ত জানান,অনলাইন ব্যবসার কাজে আমি ঝিনাইদহে যাওয়ার জন্য কালীগঞ্জ থেকে রুপসা কোম্পানীর হামিদ আলী পরিবহনে উঠি। এরপর গাড়িতে উঠলে পেছনের দিকে বাসের সিটে বসা দুই যুবক আমাকে বসতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। বাসটি যখন এম.ইউ কলেজ মোড়ে পৌছায় তখন তারা আমার ঠেসে ধরে মেডিসিন লাগানো খেঁজুর মুখের মধ্যে দিয়ে দেয়। এরপর আমি খানিকটা এলোমেলো হয়ে গেলে তারা আমার পকেটে থাকা ১ লাখ টাকার তুলে নেয়। বিষয়টি বাসের অন্য যাত্রীরা বুঝে চিৎকার দিলে গাড়ির চালক রহস্যজনকভাবে মাঠের মধ্যে গাড়ি ব্রেক করে প্রতারকদের নামতে সহযোগিতা করে। তবে লোকজন দৌড়ে এসে প্রতারকচক্রের ২ সদস্যকে ধরে পুলিশে দেয়।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, লোকজনে ২ মলমপার্টির সক্রিয় সদস্যকে আটক করে থানায় দিয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তাদের পরিচয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে খোয়া যাওয়া টাকা তাদের কাছে পাওয়া যায়নি।
মোংলার পশুর নদীতে নৌকা ডুবে এক জেলে নিঁখোজ, সন্ধানে কোস্ট গার্ডের অভিযান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মোংলার পশুর নদীতে নৌকা ডুবে এক জেলে নিঁখোজ হয়েছেন। ওই সময় নৌকায় থাকা অপর জেলে সাঁতরিয়ে সুন্দরবনে উঠে প্রাণে বেঁচে গেছেন। শুক্রবার দিবাগত রাতে নিঁখোজ হওয়া জেলের সন্ধানে শনিবার দুপুর থেকে ওই এলাকায় তল্লাশী অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড। মোংলার চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর শান্ত ডাকুয়া জানান, চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার গ্রামের দাসেরখন্ড এলাকার জেলে বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্রো পোদ্দার (২৩) একই ডিঙ্গি নৌকায় সুন্দরবনে মাছ ধরে থাকেন। অন্যান্য সময়ের মত বনবিভাগের পাস নিয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তারা সুন্দরবনে মাছ ধরতে রওনা হন। পথিমধ্যে রাত ৪টার দিকে পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকার বয়ার কাছাকাছি পৌঁছালে হঠাৎ তাদের নৌকাটি ছিদ্র/ফুটা হয়ে ডুবে যায়। তখন তারা নৌকায় থাকা বরফ রাখার ককসেট (শোলার বাক্স) ধরে সাঁতরিয়ে পশুর নদীর পূর্ব পাড়ে উঠার চেষ্টা করেন। ওই সময় সাঁতরিয়ে বিপ্রো পোদ্দার পাড়ে উঠতে পারলেও ফিরে আসতে পারেননি বিধান হালদার। বিপ্রো কুলে উঠে সুন্দরবনের গাছে আশ্রয় নেন। পরে ভোর (শনিবার) হলে এলাকায় ফিরে এসে বিধানের নিঁখোজের খবর জানান পরিবারের কাছে। তারা খবর পেয়ে বিষয়টি পুলিশ ও কোস্ট গার্ডকে জানানোর পর শনিবার দুপুরে কোস্ট গার্ড নিঁখোজের সন্ধানে অভিযান শুরু করেছেন। বেঁচে আসা জেলে বিপ্রো পোদ্দার বলেন, নৌকা ডুবে গেলে ককসেটের দুই অংশ নিয়ে কুলে আসার জন্য সাঁতার শুরু করি দুইজনেই। সাঁতরিয়ে বেশ কিছু দূর একসাথেই আসি। এরপর বিধান আমার পিছনে পড়ে যায়। আমি কুলে এসে বন্যপ্রাণীর ভয়ে গাছে উঠে থাকি। কিন্তু বিধান আর ফিরে আসেনি। মনে হচ্ছে হাত থেকে ককসেট ছুটে গিয়ে ডুবেই নিঁখোজ হয়েছেন সে। এ জেলেরা সুন্দরবনে খেপলা জাল দিয়ে মাছ ধরে আসছিলেন। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে নিঁখোজের সন্ধানে পুলিশ, নৌ পুলিশ, বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে।
চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিল শ্রমিকদের অনশন কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিকদের গ্রাইচুটি, পিএফ সহ যাবতীয় পাওনাদী পরিশোধের দাবিতে ২৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মহসেন জুট মিল গেটের সামনে অনশন কর্মসূচি পালন করে ছাটাইকৃত শ্রমিক ও বীর মুক্তিযোদ্ধা শ্রমিকগন । মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ইঞ্জিল কাজীর সভাপতিত্বে , বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন , শ্রমিক নেতা আমির মুন্সি, আইন উদ্দিন, আবু তালেব, আলাউদ্দিন, মোঃ হোসেন, ওবায়দুর রহমান , মোঃ আবজাল , রবিন বাবু, বাবুল শেখ প্রমুখ। অনশন কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, মহসেন জুট মিলের শ্রমিকদের দাবি আদায় পুরনে শান্তিপুর্ন কর্মসূচি পালন করে আসছি দির্ঘদিন, কিন্তু মিলমালিক কোন কর্নপাত করছে না। ৩০ জানুয়ারী রবিবার এর ভিতর যদি শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোন উদ্যোগ গ্রহন করা না হয় তাহলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা । এ ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান ও খুলনা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয় কর্মসূচি থেকে। এছাড়া পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আজ (রবিবার) সকাল ১০ টায় পুনরায় অনশন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা । বেলা ১ টার সময় বেসরকারী পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান ।
‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার
বেনাপোল প্রতিনিধি
রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনায়নে মাঠ পর্যায়ে বিশেষ ভুমিকা রাখায় কাস্টম কমিশনারদের মধ্যে একমাত্র ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান। ওয়ার্ল্ড কাস্টমস ডে অনুষ্ঠানে গত বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তার বিশেষ ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্মস্পৃহা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। উল্লেখ্য বেনাপোল কাস্টম হাউস আধুনিক কাস্টমস ব্যবস্থাপনায়/ডিজিটাল কার্যক্রমে সম্পৃক্ততা। বাংলাদেশ কাস্টমস অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার নির্মানে সফলভাবে বা¯তবায়ন। বেনাপাস সফটওয়ারে গুরুত্বপূর্ণ ১৫টি মডিউলের মাধ্যমে অফিস ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনর্, সকল মডিউল এখন ডিজিটাল ভার্সনে পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কর্তৃক প্রশংসিত হয়েছে এ সফটওয়্যারটি।
হাউজিং বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়
খবর বিজ্ঞপ্তি
নগরীর খালিশপুরস্থ হাউজিং বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারী সন্ধ্যা সারে ৬ টায় সমিতির নিজেস্ব কার্যালয়ে খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একেএম সানাউল¬াহ নান্নু নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বাশার, খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পারভীন আক্তার। আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম, সমীর কুমার সরকার, জাহিদুর রহমান মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম লুৎফর রহমান, মোঃ হুমায়ুন কবীর, মোঃ হেমায়েত হোসেন, মুফতি ইবাদুর রহমান, আঃ আজিজ হাওলাদার, মোঃ বাদশা মিয়া, মোঃ আসলাম উদ্দিন, এজাজ আহম্মেদ, খোরশেদ আলম লিটন, আনিছুর রহমান মুন্না, এস এম ইসাহাক, বাবলু খাঁন প্রমুখ। এদিকে গত ২৫ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সরকারি নির্দেশনা মেনে নগরীর খালিশপুরস্থ হাউজিং বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
রূপসায় সরিষার আবাদ বৃদ্ধি, ভাল দাম পাওয়ার আশা
মোস্তাফিজুর রহমান, রূপসা প্রতিনিধি
কৃষকের নিপুন হাতে প্রকৃতির বুকে গড়ে তোলা ভোজ্য তেল হিসেবে সরিষার তেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে রূপসা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছ। কৃষি বিভাগের সহযোগিতা ও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ার আশা কৃষকদের। বর্তমান কৃষি বান্ধব সরকার তেল উৎপদানে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষি বিভাগের সহযোগিতায় আগামীতে আরও সরিষার আবাদ বৃদ্ধির কথা বলছেন উপজেলা কৃষি অফিস।
রূপসা উপজেলার বিভিন্ন সরিষাক্ষেত ঘুরে দেখা যায়, মাঠে যেনো কেউ সবুজের গায়ে হলুদেরর আল্পনা ( রং) দিয়ে রাঙিয়ে দিয়েছে। হলুদ ফুলে ভরে গেছে পুরো মাঠ। মাঠের পর মাঠ যেনো হলুদের গালিচা। দিগন্ত জুড়ে শুধু হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌঁমাছিরা মধু আহরণে ব্যস্ত। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌঁমাছির গুনগুনানিতে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ।
রূপসার মৈশাগুনি গ্রামের এস এম ই কৃষক জসিম শেখ বলেন, এক সময় আমন ধান কাটার পর প্রায় দুই – আড়াই মাস আমাদের জমি পতিত থাকতো। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহণ করে ২০১৯ সাল থেকে এসব পতিত জমিতে সরিষার আবাদ শুরু করি এবং সরিষা চাষ করে বাড়তি আয় করতে সক্ষম হয়েছি। আমার দেখাদেখি এ গ্রামের অনেক কৃষক এখন তাদের পতিত জমিতে সরিষার আবাদ শুরু করেছে।
খান মোহাম্মাদপুর গ্রামের ফুয়াদ মোল্লা বলেন, ‘সরিষা চাষ করলে নিজেদের তেলের চাহিদা মিটবে এবং অতিরিক্ত সরিষা বাজারে বিক্রি করলে পরিবারের বাড়তি আয় হবে। তাই কৃষি বিভাগের পরামর্শে আমরা সরিষা চাষ করি। প্রতি বিঘাতে ৫ থেকে ৭ মণ করে আমরা সরিষা ফলন পাই। এতে আমাদের অনেক উপকার হয়। কারণ সরিষা বিক্রি করে আমরা আবার বোরো ধান চাষ করতে পারি।’
একই এলাকার কৃষাণী তাজনাহার বেগম বলেন, ভোজ্যতেলের চাহিদা মেটাতে ও অতিরিক্ত সরিষা বাজারে বিক্রি করবো বলে এবার আমি ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। সরিষার গাছ ভালো হয়েছে, আশা করছি ফলনও ভালো হবে। সরিষা চাষে লোকসান নেই যা পাবো সেটাই লাভ। তাই দিন দিন আমাদের এলাকায় সরিষার চাষ বাড়ছে।’ এছাড়া সরিষার তেল অত্যন্ত উপকারী।
এ বিষয়ে দূর্জ্জনীমহল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আহেম্মেদ বলেন, জমি পতিত ফেলে না রেখে শুধুমাত্র জমি চাষ করে সরিষা বীজ বুনলে সার ও পানি সেচ ছাড়াই আমরা সরিষার ফলন পায়। খরচ ছাড়াই বাড়তি একটা ফসল আবাদ করা সম্ভব।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান বলেন, ‘দেশে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে ও স্থানীয়ভাবে তেলের চাহিদা মেটাতে সরকার তেল ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য বাড়তি গুরুত্বারোপ করেছেন। চলতি মৌসুমে অত্র উপজেলায় ৭৭ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
তিনি আরও বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সরকারিভাবে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছি, যে কারনে কৃষকরা আগ্রহ করে সরিষা চাষ করেছে। আমরা আশাবাদী, আগামীতে সরিষার চাষ আরও সম্প্রসারিত হবে। সেই সঙ্গে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশ একসময় তেল ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে।
মাদকসহ আটক কিশোরদের ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মাদকসহ দুই কিশোরকে আটকের পর ফাঁড়িতে এনে উৎকোচ নিয়ে রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। উপজেলার রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। আটকৃকতরা হলো- কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের রেজাউল ইসরামের ছেলে আবু সাইদ রেজা (১৭) ও একই উপজেলার ইমাননগর গ্রামের হায়দার আলীর ছেলে হামিম বিন হামজা (১৪)। পুলিশের উপ-পরিদর্শক আশিকের দাবি- বয়স কম হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই ওই দুই কিশোরকে তাদের অভিভাবকদের কাছে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার রাজগঞ্জ বাজার থেকে ৪টি ইঞ্জেকশন, প্লাস্টিকের বোতলভর্তি তরল পদার্থসহ দুই কিশোরকে আটক করেন রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই আশিক। এর আগে ওই বাজারে অবৈধ মোটরসাইকেল ধরছিলেন ট্রাফিক পুলিশ জাহিদ ও মোজাম্মেল হোসেন। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় ৪ কিশোরকে দাঁড় করায় ট্রাফিক পুলিশ। এ সময় দুই কিশোর দৌড়ে পালিয়ে গেলেও আটক হয় আবু সাইদ রেজা ও হামিম বিন হামজা। এসআই আশিক দুই কিশোরকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রে নেওয়ার পর রাত ১০টার দিকে ছেড়ে দেওয়া হয়।
এসআই আশিক উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বয়স কম হওয়ায় দুই কিশোরকে তাদের অভিভাবকদের কাছে দেওয়া হয়। এর আগে তিনি আটকদের পরিচয় বলতে রাজি হননি। ট্রাফিক পুলিশের এটিএসআই মোজাম্মেল হোসেন বলেন, ৪ কিশোরের মধ্যে দুই জন পালিয়ে গেলে বাকি দুইজনকে এসআই আশিক তদন্ত কেন্দ্রে নিয়ে যান। এ সময় ওই দুই কিশোরের কাছে ৪টি ইঞ্জেকশন, কালো পলিথিন ও প্লাস্টিকের বোতল ভর্তি তরল পদার্থ পাওয়া যায়। ওই সময় বাজারের এক ফার্মেসি মালিক তাদের জানান, ইঞ্জেকশনগুলো ঘুমের জন্য ব্যবহার করা হয়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাণি ইসরাইল বলেন, তাদের কাছে তেমন কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, এ ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
প্রশিক্ষণের পিকআপ কেড়ে নিল শিশুর প্রাণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রশিক্ষণরত এক পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক জিসান আহমেদ নামে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান আহমেদ (৯) উপজেলার বিনোদপুর পূর্ব পাড়ার আলী হকের ছেলে। ঘটনার সময় পিকআপের চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে। আটক তিতাস (১৮) উপজেলায় বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে। পিকআপটি জব্দ করে স্থানীয় জামজামি পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ এসআই জামির আলী। স্থানীয় ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে তিতাস নামে এক যুবক পিকআপ চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন স্কুল মাঠে। এ সময় মাঠে জিসানসহ কয়েকজন শিশু খেলছিল। পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার তলে পড়ে যায় শিশু জিসান। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বেনাপোল পৌরসভায় মৌলিক সাক্ষরতা প্রকল্প কেন্দ্র পরিদর্শন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পৌরসভা ও বেনাপোল ইউনিয়নের কয়েকটি মৌলিক সাক্ষরতা প্রকল্প কেন্দ্র পরিদর্শন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এর সম্মানিত মহাপরিচালক মোঃ আতাউর রহমান (অতিরিক্ত সচিব)।
শনিবার (২৯ জনুয়ারি) বিকালে মোছাঃ জাহিদা খাতুনের উঠান বৈঠকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৬৪ জেলার ২য় ধাপে উপস্থিত ছিলেন কেন্দ্র পরিদর্শনে মহাপরিচালক আতাউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। যশোর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ। অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র। উপজেলা প্রোগ্রাম অফিসার দেবাশীষ সাহা। উপজেলা শিক্ষা অফিসার, রফিকুল ইসলাম। ৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান সহ প্রমুখ। কেন্দ্র পরিদর্শনকালে মহাপরিচালক আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত শিক্ষা কেন্দ্র চালু রাখার নির্দেশনা দেন। বর্তমান সরকার এই প্রকল্পের আওতায় এলাকার অনেক নিরক্ষর মানুষের উপকার হচ্ছে। আজকে অনেকেই নাম ঠিকানাসহ ছোটখাটো বিষয়গুলো মৌলিক সাক্ষরতা প্রকল্পটি মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। বর্তমান সরকারের মৌলিক সাক্ষরতা প্রকল্পটি একটি মহৎ উদ্যোগ। উল্লেখ্য যে, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা সূত্রে জানা যায় শার্শা উপজেলায় ১১ টি ইউনিয়নে ও বেনাপোল পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ৩০০টি শিক্ষা কেন্দ্র চালু রয়েছে। ৬০০ জন শিক্ষকবৃন্দ ১৫ থেকে ৪৫ বছর বয়সী ১৮০০০ শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করছে।
মাদারীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, পথচারীসহ নিহত ৫
খুলনাঞ্চল রিপোর্ট
মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫), পথচারী মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫) ও ভ্যানচালক লিটু শরীফ (৫০), মোফাজ্জেল হোসেন খান (৫৫)। এদের মধ্যে চারজনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন। আহতরা হলেন- প্রাইভেট কারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোলপাম্প থেক তেল নিয়ে উল্টো পথে রওয়ানা হয়। এ সময় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিন পথচারী ও এক প্রাইভেটকারের যাত্রী মারা যান। আরেকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন প্রাইভেটকারের এবং বাকি চারজন পথচারী। প্রাইভেটকারের দুজন যাত্রী গুরুতর আহত আছেন।
সাতক্ষীরার সীমান্ত থেকে ১৫ কেজি রুপা জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে ১৫ কেজি রুপা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিয়ানী গ্রামের একটি পুকুর থেকে রুপার বলগুলো জব্দ করা হয়। রুপার বলগুলো একটি ব্যাগের মধ্যে ছিল বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। শনিবার (২৯ জানুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল দল কালিয়ানী জেলে পুকুরে অভিযান চালায়। এসময় পুকুরে রক্ষিত একটি ব্যাগ থেকে ১৫ কেজি রুপা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। জব্দ রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
খুলনায় বাড়ছে চালসহ নিত্যপণ্যের দাম
স্টাফ রিপোর্টার।।
খুলনায় চালসহ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। তবে ডিম, মাছ, পেঁয়াজ ও আলুর দাম আগের মতোই রয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ময়দা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, যা আগে ছিল ৪৮। প্যাকেট আটা ৪২ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৪৩ টাকায়। এছাড়া মসুর ডাল (মোটা দানা) কেজিতে বেড়েছে ৩-৪ টাকা। আর ছোট দানা বেড়েছে কেজিতে ৫-৬ টাকা। এছাড়া প্যাকেট আটা ও প্যাকেট ময়দার দাম কেজিতে বেড়েছে ৩-৫ টাকা। এদিকে চালের দাম আবারও বেড়েছে। গত বুধ ও বৃহস্পতিবার মাঝারি চাল কেজিপ্রতি বিক্রি হয়েছে ৫৬ টাকায়। শনিবার সেই চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই দিন ধরে তেলের দাম বাড়তি। বোতল সয়াবিন তেলের দাম লিটারে ৫-৮ টাকা বেড়েছে। খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। পাম অয়েলের দামও লিটারে ৫-১০ টাকার মতো বেড়েছে। এদিকে নগরীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে। পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ব্রয়লার মুরগির কেজি ১৩৫-১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৪৫ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি এখন ২৩০-২৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৪০-২৮০ টাকা। ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ৩০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি ৪৫-৫০ টাকা। আলুর কেজি এখন ১০-১২ টাকা। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, রিয়া বাজার, ময়লাপোতার সান্ধ্য বাজারসহ মবিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০, বেগুন ৫০-৫৫, আলু ১২-১৫, দেশি পেঁয়াজ ২৫-৩০, পেঁপে ২০-২৫, গাজর ৩৫-৪০, শিম কেজিপ্রতি ৩০-৪০, ওলকপির কেজি ২০, বরবটি ৬০, ফুলকপি ৪০ ও লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া লালশাকের আঁটি ১৫ ও পালং শাকের ১৫, মিষ্টি কুমড়া ৩০, কাঁচা কলা প্রতিহালি ৩০ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী মো. রবিউল ইসলাম বলেন, সবজিতে বাজার ভরপুর। তবে দাম কেনো কমছে না এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি তিনি। আরেক ব্যবসায়ী জামিরুল হাওলাদার বলেন, ‘বাজারে সবজির অনেক সরবরাহ। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিপ্রতি অন্তত দুই টাকা বাড়তি।










































