Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

12

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর পাবলা তিন দোকানের মোড়ের মৃত. হানিফ মিয়ার ছেলে মো. নাসিম হোসেন (৩৭) ও  বরগুনা জেলা সদরের মৃত. আবজাল হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার ওরফে শহিদ (২৭)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খরসংঘ গ্রাম হতে ১৩ বছরের এক বালিকাকে প্রলোভনসহ বিভিন্নভাবে ফুসলিয়ে একটি মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নেয়া যাওয়ার অপরাধে অপহরণকারীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৬।

৮ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর পশ্চিমপাড়ার ছোট বাবুর বিল্ডিংয়ের ভাড়াবাসা থেকে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারী হলেন যশোর জেলার কেশবপুর থানার গৌরিঘোনা গ্রামের মো. হানেব আলী সরদারের ছেলে মো, বাবু ওরফে রাজু (২৭)। 

র‌্যাব-জানায়, গত ২৮ ডিসেম্বর ১৩ বছরের বালিকাকে রাজু বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে ফুসলিয়ে একটি মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের বিষয়টি অবগত হয়ে র‌্যাব-এর একটি আভিযানিক দল অপহরণকারীকে  গ্রেপ্তার ভিকটিম উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৮ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর পশ্চিমপাড়ার ছোট বাবুর বিল্ডিংয়ের ভাড়াবাসা থেকে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে ৫০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ 

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কেশবপুর থানাধীন সন্ন্যাসগাছা গ্রামে অভিযান চালিয়ে ৫০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খুলনা খালিশপুর বাড়ী নং-এন/কে-৭২ এর মৃত. সানোয়ার হোসেনের ছেলে তানভীর মাহতাব শশী (২৫)। 

র‌্যাব-জানায়, ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে যশোর জেলার কেশবপুর থানাধীন সন্ন্যাসগাছা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় রয়নাবাজ ব্রীজের উত্তর পার্শ্বে পাঁকা রাস্তা দিয়ে একটি সেডান প্রাইভেটকারসহ শশীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশী করে ৫০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

সোনালী অতীত ক্লাবের সদস্যপদ নবায়ন

খবর বিজ্ঞপ্তি

সোনালী অতীত ক্লাব খুলনার সদস্যপদ নবায়নের শেষ দিন ১৫ জানুয়ারি। মাসে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার লক্ষে যে সকল সদস্যরা এখনো সদস্যপদ নবায়ন করেননি তারা ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে সদস্যপদ নবায়নের বকেয়া পরিশোধপূর্বক হাল নাগাদ করার জন্য আহবান জানানো হয়েছে।

নতুন সদস্যদের ভর্তি ফি ১০০০ টাকা বাৎসরিক চাঁদা ৫০০ টাকাসহ ১৫০০ টাকা জমা দিয়ে সদস্য হতে পারবেন। বিস্তারিত জানার জন্য ক্লাবের সভাপতি মনসুর আজাদ (০১৭১১-৮২৯৩৮৪) সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ (০১৭১২-৫২৩৩৭৭) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

খুলনা-আসনের সংসদ সদস্যের শোক সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

কয়রা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়ের ভাই উপজেলা আ’লীগের সাবেক সদস্য বিমল কৃষ্ণের মৃত্যুতে বটিয়াঘাটা উপজেলার জলমা নিবাসী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য পলাশ রায়ের পিতা মনিন্দ্র নাথ রায়ের (১০০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোক সন্তপ্ত উভয় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

হেলাল উদ্দীন এমপি’পক্ষ হতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট-১আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শতাধিক অসহায় দুঃস্থ্য শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়েছে। রবিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের (বঙ্গবন্ধু ভবন) দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা যথাক্রমে মোঃ আসাদুজ্জামান তুহিন, দিপংকর কুমার দাশ, আব্দুল খালেক, পরিমল কুমার দাশ, কৃষ্ণপদ দাশ, বাদল কুমার দেবনাথ, প্রভাস রঞ্জন হালদার, মোঃ আব্দুল্লাহ শেখ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করলেন শেখ তন্ময় এমপি

স্টাফ রিপোটার,বাগেরহাট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট-আসনের সংসদ সদস্য শেখ তন্ময় খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেছেন। রবিবার (জানয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. শাহ-আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, মনোয়ার হোসেন টগর,সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে সকলকে নিয়ে দেশ জাতির জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য শেখ তন্ময়। ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু দেশের সার্বিক কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির শের আলী। এর আগে মাজারগেটে সংসদ সদস্য শেখ তন্ময়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা দলীয় নেতাকর্মীরা।

এদিকে, বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংসদ সদস্য শেখ তন্ময়কে। এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ মাসুদুল হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, আহসানুল করিম, ইয়ামিন আলী, এসএস শোহান, রাকিবুল ইসলাম রাজ, সোহেল রানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়, সংসদ সদস্য শেখ তন্ময় গনমাধ্যমকর্মীদের নানা বিষয়ে খোজ খবর নেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ আজ

খবর বিজ্ঞপ্তি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ ১০ জানুয়ারী (সোমবার) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ইউজার সদস্যদের সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কে. কে. জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

কে কে এ  জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক  সেন্টারের ভিত্তিপ্রস্তরের প্রস্তুতি সভা জানুয়ারী রবিবার বেলা ১২ টায়  স্থানিয় সাংবাদিকদের নিয়ে গিলাতলা বাজার সংলগ্ন খান ভিলায় অনুষ্ঠিত হয় এ্যাডভোকেট শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে খান জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কে কে এ  জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক  সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ খুরশীদ আলম এমবিবিএস (ডিইউ) সিসিডি (বারডেম) পিজিটি (এ্যনেসথেসিয়া) , ডিওসি (চর্ম যৌন) সিনিয়র মেডিকেল অফিসার সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল খুলনা। অনুষ্ঠানে বক্তৃতা করেন মোঃ আঃ আলীম খান, খানজাহান আলী থানা সংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোড়ল মুজিবর রহমান , প্রেসক্লাব খানজাহান আলী থানার সভাপতি মোশারফ হোসেন, মিয়া বদরুল আলম,  শেখ আসলাম হোসেন, মোঃ সাইফুল্লাহ তারেক, মোঃ জিয়াউল ইসলাম, অনিশেষ মন্ডল, ডাঃ মজ্নুর হাসান প্রান্ত, সৈয়দ আলাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন মোঃ মামুন হোসেন, জুলফিকার আলী, রাজু আহম্মেদ, আরিফুর রহমান, হাসমত আলী, রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন প্রমুখ সভায় বক্তারা গুরুত্বপুর্ন মতামত ব্যক্ত করেন।  প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ খুরশীদ আলম সাংবাদিক সহ সকলের দিকনির্দেশনা  মতামত  শোনেন এবং প্রতিষ্ঠানটি চালাতে সাংবাদিক সহ সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন উল্লেখ্য কে কে এ  ডায়াগনস্টিক  এন্ড কনসালটেশন  সেন্টার দির্ঘদিন ধরে সল্পমুল্যে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম , ইসিজি , প্যাথলজি সহ বিভিন্ন পরিক্ষার রিপোর্ট প্রদান করে আসছে এবং গরিব অসহায় মানুষদেরকে বিশেষ সুবিধা প্রদান করছে

বঙ্গবন্ধুর সমাধিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডলসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

চাকরি থেকে অবসরে গেলেন খুবির প্রথম নারী কর্মকর্তা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী প্রথম নারী কর্মকর্তা আফরিন জাহান সম্প্রতি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) গমন করেছেন। তিনি ১৯৯২ সালের ০১ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে প্রথম নারী কর্মকর্তা হিসেবে সেকশন অফিসার (কাউন্সিল) পদে যোগদান করেন। চাকরিজীবনে তিনি রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখা, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ তিনি উপ-রেজিস্ট্রার হিসেবে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস্ এন্ড কোস্টাল ইকো সিস্টেম (আইআইএসএসসিই) থেকে গত ০৩ জানুয়ারি ২০২২ খ্রি. পিআরএল গমন করেন।

এদিকে সদ্য পিআরএল গমনকারী উপ-রেজিস্ট্রার আফরিন জাহানসহ আরও দুই কর্মকর্তা উপ-গ্রন্থাগারিক নার্গিস রেহানা আক্তার এবং সহকারী রেজিস্ট্রার শিরিন আফরোজ লিলিও সম্প্রতি পিআরএল গমন করেছেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মহিলা কর্মকর্তাদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কানিজ ফাহমিদা, উপ-রেজিস্ট্রার নাহিদ পারভীন, বেগম শামছুর নাহার, কাকলী রহমান, লাভলী খাতুন, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মোসাঃ গুলশান আরা, সেকশন অফিসার শামীমা খাতুন, মৌরী ইসলাম এবং মমতাজ খন্দকার।

শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পারস্পারিক বন্ধনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের এই গতিশীল কর্মপরিবেশ বজায় থাকবে। তিনি বলেন, নগরজীবনের কোলাহল থেকে প্রশান্তি পেতে প্রীতিসমাবেশের প্রয়োজন রয়েছে। প্রীতিসমাবেশ আয়োজনের ফলে সহকর্মী তাদের পরিবারের সদস্যের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি মেলবন্ধন সৃষ্টি হয়। তিনি বলেন, প্রীতিসমাবেশের পাশাপশি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করা যেতে পারে। কেননা মানুষের শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এজন্য তিনি আগামীতে প্রীতিসমাবেশের পাশাপাশি আলাদাভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল বিকাল সাড়ে ৪টায় নগরীর জাহানাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বনবিলাস এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উদ্যোগে আয়োজিত বার্র্ষিক প্রীতিসমাবেশ-২০২২ এর পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ), সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডলসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সেখানে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সেখানে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতা র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খুবিতে নিরাপত্তা বিষয়ক জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ক যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে। নিরাপত্তা বিষয়ক যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৯৯-২১৩৯৩৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

পরিবেশ সুরক্ষায় সম্মাননা: সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে অভিনন্দন

কপিলমুনি প্রতিনিধি

পরিবেশ পাখি সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে পরিবেশ উন্নয়ন কারিগর হিসাবে নিলম্বর স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। খুলনা জ্ঞানবিকাশ সংগীত একাডেমি এর ২২তম প্রতিষ্ঠা বাষিকী গুণীজন সম্মাননা অনুষ্ঠানে পরিবেশ পাখি সুরক্ষায় বিশেষ অবদান রাখায় পাইকগাছার সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে “নিলম্বর স্মৃতি স্মারক” প্রদান করা হয়েছে। জানুয়ারি শুক্রবার বিকালে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সস্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার অব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক কামরুল গাজী, অনুষ্ঠানের আহবায়ক সঞ্জীব হাউলি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জ্ঞানবিকাশ সংগিত একাডেমির সভাপতি অসিত কুমার মন্ডল। সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, প্রেসক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাংবাদিক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, এমদাদুল হক, পরিবেশদাবী সংগঠন বনবিবির সহ-সভাপতি অনারারি ক্যাপ্টেন অব. মোহন লাল দাশ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, পঞ্চানন সরকার, অসীম রায়, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া সমিরোণ ঢালী প্রমুখ।

রামপালে পিছিয়ে থাকা সন্ন্যাসী বিদ্যালয়ের এগিয়ে আসা

মেহেদী হাসান, রামপাল

পরিবর্তনের হাতছানি একটা বিদ্যালয় থেকে। কিছু তরুণের হাতের ছোঁয়ায় বিদ্যালয়টিতে পরিবর্তন শুরু হয়েছে। যারা মল্লিকেরবেড় সন্নাসীর মাধ্যমিক বিদ্যালয়টির মতো ইউনিয়নের সকল বিদ্যালয়গুলোতেও পরিবর্তনের সুবাতাস পৌঁছে দিতে চান অতিদ্রুত। সবাই এগিয়ে আসুন, সবাই মিলে একতাবদ্ধভাবে সম্মিলিতভাবে চেষ্টা করলে অসম্ভাব বলতে কিছুই নাই এই পৃথিবীতে সন্ন্যাসি মাধ্যমিক বিদ্যালয়ের আজকের চিত্র এটি।নতুনদের নবীনবরণ করে নিলো স্কুল কর্তৃপক্ষ। তরুণরা ইতিমধ্যে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে  রক্তের গ্রুপ পরীক্ষা করে দিয়েছে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে এবং ধারাবাহিকভাবে করোনা কালীন সেবা অব্যাহত রাখছেন তারা।  প্রতিটি  জাতীয় দিবসে স্কুল থেকে বিশাল র্যালি করার পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং গত ১৬ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ পালন করেছেন। স্কুলের প্রতিটা শ্রেনীতে জন ছেলে জন মেয়ে ক্লাস প্রতিনিধি নির্বাচন করে দেওয়ার প্রক্রিয়া চলতেছে বখাটেদের উৎপাত বন্ধ করে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং স্কুলের পরিবেশ শৃঙ্খলা বজায় রাখতে একটা টিম প্রতিনিয়ত মনিটরিং করছে শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং শিক্ষা সফরের উদ্দোগ নেওয়া হয়েছে আগামী বছর থেকে প্রতি শ্রেনীর মেধা তালিকার প্রথম পাঁচ জনকে পুরুস্কৃত করা হবে যা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নিভৃত সমাজ সেবক আল মামুন হাওলাদার প্রাক্তন ছাত্র তালুকদার ইয়াছিন আরাফাত জানান, আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বিদ্যালয়টিসহ ইউনিয়নের সকল বিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন। 

স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ পাল এর সাথে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ে পাঁচ শতাধিকের উপরে শিক্ষার্থী পড়ালেখা করে। আমাদের আবাসন সমস্যা সমাধানে বিদ্যালয়ের উর্ধমুখি সম্প্রসারণ খুবই জরুরী। স্কুলে চাহিদা মাফিক বেঞ্চ নাই। জন্য আমাদের সুহৃদ মোহাম্মদ আল মামুন হাওলাদার এক লক্ষ টাকা স্কুলের জন্য পাঠিয়েছেন। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নেই। শিক্ষক-শিক্ষিকারা সাফল্য ধরে রাখতে খুবই আন্তরিক প্রতিজ্ঞাবদ্ধ। বিদ্যালয়কে আদর্শ, যুগোপযোগী করে গড়ে তুলতে চেষ্টা করছি। সব মিলিয়ে শিক্ষার মান সম্মানজনক। সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে হবে তাহলেই সব সম্ভাব

দাকোপের কৃষ্ণপদ গাইনের মতে কঠোর পরিশ্রম এনে দিতে পারে সফলতা

মোঃ শামীম হোসেন – বাজুয়া

দাকোপের কৃষ্ণপদ গাইনের মতে    কঠোর পরিশ্রম এনে দিতে পারে একজন মানুষের জীবনের সফলতা। সততা নিজের কর্মদক্ষতায় পৌছে যেতে পারে লক্ষনীয় গন্ত্যবে। তারই দৃষ্টান্ত সরুপ খুলনার দাকোপের লাউডোব – বানিশান্তা ইউনিয়নের কৃষ্ণপদ গাইন সততা ও  কঠোর পরিশ্রম করে আজ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। নিজের চেষ্টা কঠোর পরিশ্রমের   ফলে কৃষ্ণপদ গাইন সফলতা অর্জন করে   তৈরী করেছে একটি সুন্দর দ্বিতলা ভবন। জানা যায় দর্জির দোকান করে দিন- রাত কঠোর পরিশ্রমের ফলে দৃষ্টান্ত স্থাপন স্বরুপ তার এই জীবনের উন্নতি। একান্ত সাক্ষাৎ কালে কৃষ্ণপদ গাইন বলেন আমি প্রথমে লাউডোব-বানীশন্তা বাজারে শুরু করি একটি দর্জির দোকান এতে আমি ব্যাপক সফলতা পাই ইংরাজী ১৯৮০ সাল থেকে টুকিটাকি সঞ্চয় করে মাত্র তিনলক্ষ টাকা পুজি নিয়ে দুই বছরের মধ্যে বাড়ীর কাজ শেষ করি। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে বাড়ীর কাজ শেষ করি।পরবর্তিতে নিজে ইনকাম করে সকল সংস্থার টাকা পরিশোধ করি। এছাড়াও জীবনের সফলতা সরুপ কৃষ্ণপদ গাইন বলেন ইংরাজী ২০০৫ সালে লাউডোব বাজার কমিটির সভাপতি নির্বাচিত হই, লাউডোব-বানীশন্তার  বাংলাদেশ হিন্দু সংস্কার কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্ননিত রাখতে সব রকম ব্যবস্থা গ্রহন করি এছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ততা রেখেছি। তাই এলাকার পরিবারের তথ্য অনুযায়ী বলা যায় কৃষ্ণপদ গাইন কঠোর পরিশ্রম করে আজ সফলতার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাই কৃষ্ণপদ গাইন সকলের উদ্দেশ্যে বলেন লক্ষ্য যদি ঠিক থাকে তবে জীবনের সফলতা অর্জন হবেই। তাই তিনি আরো বলেন পরিশ্রমই পারে মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে। এছাড়াও তিনি আরো বলেন সকলে আমার জন্য দোয়া আর্শিবাদ করবেন জীবনের বাঁকি সময়টাও যেন আমি মানুষের সেবায় কাটিয়ে যেতে পারি।

দফা দাবিতে শিরোমনিতে বেসরকারী  জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি পালন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন , জুট  স্পিনার্স  সহ সকল মিল চালু বকেয়া পাওনা পরিশোধের দাবীতে রবিবার  সকাল ১১ টায়   বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন  ক্ষতিগ্রস্থ বেসরকারী জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের উদ্যোগে পালিত হয় সকাল থেকে বিভিন্ন জুট মিলের শ্রমিকরা শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানী শ্রমিক ইউনিয়নের সামনে জড়ো হতে থাকে , সকাল পৌণে ১১ টার সময় মহসেন জুট মিলের শ্রমিকরা একটি বিশাল মিছিল নিয়ে সেখানে পৌছানোর পরে সকল শ্রমিক একত্রিত হয়ে মিছিল সহকারে খুলনা যশোর মহাসড়কে উঠতে গেলে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সামনে  বিপুল সংখ্যক পুলিশ শ্রমিকদের মিছিলের সামনে ব্যারিকেড দেয় সময় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে, এসময় সেখানে আতংকের সৃষ্টি হয়,আশপাশের দোকানাপাট বন্দ হয়ে যায় এছাড়া খানজাহান আলী থানা রোডে  যানবাহন চলাচল বন্দ হয়ে যায়  এবং তিব্র জানযটের সৃষ্টি হয় শ্রমিকরা সেখানেই বেলা ১২ টা পর্যন্ত অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সময় বক্তারা বলেন শ্রমিকরে দাবি আদায়ে আমরা পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আমাদের কর্মসূচি শান্তিপুর্নভাবে পালন করতে চেয়েছিলাম , কিন্তু প্রশাসন আমাদেরকে ব্যারিকেড দিয়েছে, শ্রমিক নেতারা বলেন   ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ি শ্রমিকের পাওনা পরিশোধ এর আগ পর্যন্ত মিল থেকে কোন  মালামাল বের হবেনা তারপরও মিলের মালামাল রাতের আধারে বের করা হচ্ছে তখন পুলিশ প্রশাসন ব্যারিকেড দেইনা কেন ? জুট স্পিনার্স মিলের মালিক ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি গত ৩০ ডিসেম্ভর এর মধ্যে মিল চালু শ্রমিকদের পাওনা পরিশোধ করতে চেয়েছিলো মিল কতৃপক্ষ তা বাস্তবায়ন করেনি, মহসেন জুট মিলের শ্রমিকরা বছর অতিবাহিত হলেও তাদের চুড়ান্ত পাওনা আজও পায়নি, শিরোমনি হুগলী বিস্কুট কোম্পনীর শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্দ রেখেছে কতৃপক্ষ শ্রমিকরা ধুকে ধুকে না মরার চেয়ে একবারেই মরতে চায় সময় বিভিন্ন মিল মালিকের সাথে যে সকল শ্রমিক নেতারা আতাত করে চলছে তাদেরও তিব্র সমলোচনা করেন বক্তারা আগামি ১৩ জানুয়ারির ভিতর শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে ১৪ জানুয়ারি শুক্রবার শিরোমনি শহীদ মিনারে শ্রমিক জনসভা থেকে লাগাতার রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন শ্রমিক নেতারা এসময়  বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, খানজাহান আলী থানা ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক আঃ সাত্তার মোল্লা, মোঃ সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, নিজামউদ্দীন,মোঃ কাবিল হোসেন, ওবায়দুর রহমান, ইকবাল বিশ^াস, শাহ মনিরুল ইসলাম, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা) , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, আলাউদ্দিন, মোঃ সোলায়মান, খায়রুল আলম, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, মোঃ চান মিয়া , হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল, মোঃ ই্য়াসিন আলী, মোঃ হাফিজ, জয়, মোঃ জিন্নাহ, আলি হামযা প্রমুখ

নড়াইলে অনেক প্রাণের দামে কিনেছি নামক পরিবেশ থিয়েটার মঞ্চ

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলে মুজিববর্ষ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উযদাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে (১৯৭১ সালে) পাকিস্থনী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার কাহিনী অবলম্বনে অনেক প্রাণের দামে কিনেছি নামক পরিবেশ থিয়েটার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) রাতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনাইটেড ক্লাব মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে স্থানীয় বধ্যভুমিতে গণহত্যার পরিবেশ থিয়েটার শিরোনামে বিশেষ কার্যক্রমের আওতায় নাটক অনুষ্ঠিত হয়। শহিদুল্লাহ শাহীন এর রচনা পরিকল্পনা নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্তাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চ নাটক হয়। ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি

নড়াইল-আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। জেলা প্রশাসক জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহম্মদ হাবিববুর রহমানের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিন, নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা

কালচারাল কর্মকর্তা হায়দার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা,

রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্তিত থেকে নাটক উপভোগ করেন।

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাংচুরের প্রতিবাদ দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার ভাটই বাজারে কর্মসূচী পালন করে ভাটই অটিজম প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী, শিক্ষাথী অভিভাবকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রিজভী আহমেদ, সালমা খাতুন, আয়েশা খাতুন, কোহিনুর খাতুন, অভিভাবক নির্জল হোসেন, মতিয়ার রহমান, আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করেন, উপজেলার দুধসর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। শুক্রবার গভীর রাতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী টিএ রাজুর সমর্থকরা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

বেনাপোলে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ  ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে মোঃ আতিয়ার রহমান (৫৫), কাগমারী গ্রামের মৃত আহম্মেদ খাঁর ছেলে মোঃ শাহ আলম (৪০) একই গ্রামের মোঃ শাহ আলমের ছেলে আরজু (১৯) বড় আচঁড়া গ্রামের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মোঃ আক্তারুল ইসলাম (২৭)বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বরিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টার সময় গোপন খবর আসে, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের খেয়াঘাটপাড়ার আতিয়ার রহমানের বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার ওপর ফেনসিডিলের একটি চালান নিয়ে মাদকব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন  মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ  করা হয়েছে।

সাতক্ষীরার তালায় চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালা উপজেলায় চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। কৃষি জমি ধ্বংস করে ভূ-গর্ভস্থল থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে উত্তোলন করা হচ্ছে বালু। রবিবার (৯জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষনপুর খৃষ্টান মিশনের পাশে এবং লাউতাড়া গ্রামের সোনাপাতিল বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য দেখা যায়। এসব বালু পাশর্^বর্তী একটি রাস্তায় এবং শ্মশানের কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানাযায়। স্থানীয়রা বলছে, কৃষি নির্ভর এলাকায় ভাবে কৃষি জমি বিপন্ন করে বালু উত্তোলন করা হলে চরম হুমকিতে পড়বে কৃষি জমিসহ পাশর্^বর্তী সরকারী বে-সরকারী অবকাঠামো সমূহ। ম্যাশিনম্যান ওজিয়ার রহমান বলেন, এখানে প্রায় চৌদ্দ দিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু উত্তোলন করা যে অবৈধ সেটি আমার জানানেই।

ব্যাপারে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছে প্রথম শুনেছি বিষয়টি অবশ্যই স্থানীয় প্রশাসনকে অবহিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, স্থানীয় বিল বা কৃষি জমি থেকে এভাবে বালু উত্তোলন করা  সম্পূর্ণ বেআইনি। বিষয়টি অবহিত হলাম তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান : সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, এই শীতে গরীব অসহায় মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক মানবিক দায়িত্ব। তাই বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের সময়ে যেমন কেউ না খেয়ে থাকে না, তেমনি শীতেও কেউ কষ্ট পাবে না। কারনে সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।

তিনি আরও বলেন, যতদিন শীত থাকবে ততদিনই ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (জানুয়ারি) দুপুরে শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ফ,আঃ সালাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়ক যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানে সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ,আওয়ামীলীগ নেতা শ,জাহাঙ্গীর,আলম হাওলাদার,সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধূরী,ফরহাদ সরদার,আমিনুল ইসলাম সাগর,সরদার জসীম উদ্দীন,শারাফাত হোসেন উজ্জল, শামসুল আলম বাবু,রাবেয়া খাতুন,আঃ সালাম, মিহির কুমার পাল, জাহাঙ্গীর হোসেন,তরিকুল ইসলাম, শাহরিয়ার ইমন,ময়না খাতুন রিয়াজ শেখ প্রমূখ।

শহীদ মনিরুজ্জামান বাদলের মৃত্যুবার্ষিকীতে নগর জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্¦বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর জেলা ছাত্রলীগ। রবিবার বাদ জোহর খুলনা শঙ্খমার্কেটস্থ আজমিরী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ মনিরুজ্জামান বাদলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, মারুফ হোসেন, ইয়াসিন আরাফাত, মাহমুদুল ইসলাম সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তানভীর রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, শেখ তাজেদুল ইসলাম তাজ, তরিকুল ইসলাম তুফান, বায়েজিদ সিনা, আশিক তানভীর, আহানাফ অর্পন, গালিব হোসেন, শংকর কুন্ডু, শোভন হাওলাদার, রুমান আহম্মেদ, পিয়াল হাসান, রাকিব মাহমুদ, শেখ ইমরান, চয়ন চৌধুরী, সাইফুল ইসলাম মিরাজ, এস.এম. ফাহিম ফয়সাল, সাব্বির হোসেন তানভীর, রায়হান শিকদার, হাসিবুল হাসান, মিয়াজুল ইসলাম বিশাল, জিহান রহমান প্রমুখ।

আশাশুনিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির টি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (জানুয়ারি) সকালে আশাশুনি রিভারভিউ কেওড়া পার্কে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে বলাবাড়িয়া আমজাদ আলি মাধ্যমিক বিদ্যালয়, এইচএনএসকেটি হাড়িভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে টিকা প্রদান করা হয়। প্রতিষ্ঠান ৩টির প্রায় ১৬ শত শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

টিকা কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

সোমবার রিভারভিউ কেওড়া পার্কে বুধহাটা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং আশাশুনি উপজেলা পরিষদ হল রুমে কুল্যা ইউনিয়নের সকল মাধ্যমিক কলেজিয়েট স্কুলের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

বুধহাটায় গণসচেতনতা মূলক অগ্নিনির্বাপক মহড়া

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বুধহাটা বাজারে গণ সচেতনতা মূলক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (জানুয়ারি) সকালে বাজারের করিম সুপার মার্কেটে মহড়া অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস স্টেশন আশাশুনির আয়োজনে অনুষ্ঠিত সাপ্তাহিক গণ সচেতনতা মূলক অগ্নি নির্বাপক মহড়া পরিচালনা করেন, আশাশুনি স্টেশনের সাব অফিসার কালাম মোড়ল। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মহড়ায় অংশ নেন। মহড়ায় কোথায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এলাকাবাসীর করনীয়তা ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম প্রদর্শন করা হয়। যাতে এলাকার মানুষ সচেতন হয়ে অগ্নিকান্ডের দুর্ঘটনা মোকাবেলা ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হতে পারেন।

ডুমুরিয়ার জনসভা সফলের লক্ষে খর্ণিয়ায় বিএনপির প্রস্তÍতি সভা

ডুমুরিয়া প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ীমুক্তি বিদেশে চিকিৎসার দাবিতে ১২ জানুয়ারী ডুমুরিয়ার জনসভা সফলের লক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক প্রস্তÍতি সভা অনুষ্ঠিত হয়েছে।খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ৩য় বার নির্বাচিত চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের সভাপতিত্বে ইউপি চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান।উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সঞ্চালনায় বক্তব্যদেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু,সেচ্ছাসেবক দলনেতা শেখ তৈয়বুর রহমান,শেখ হাফিজুর রহমান,মতিয়ার রহমান বাচ্চু, গাজী আব্দুল হালিম,শেখ সরোয়ার হোসেন,মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান,অরুন কান্তি গোলদার, মশিউর রহমন লিটন,শেখ ফরহাদ হোসেন,নিত্যনন্দ মন্ডল, পরিতোষ বালা, মোল্যা মশিউর রহমান, মাষ্টার আয়উব আলী, খান শফিকুল ইসলাম,খান জিয়াউর রহমান জীবন,শেখ শাহিনুর রহমান,আবুল হোসেন,মাষ্টার সেলিম হালদার,প্রমুখ।উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপির এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

কালীগঞ্জে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে আনিচুর রহমান মিন্টু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত টার দিকে উপজেলার চাঁদপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় তালেশ^বাজারে সাইকেল মেরামতের কাজ করে। স্থানীয়দের ভাষ্য, তার পরিবার চিশতী মতবাদে বিশ^াসী। ইসলাম ধর্ম অবমাননার অপরাধে ওই রাতেই স্থানীয় এক মুসল্লী কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন। যে মামলা নং- ৮। এলাকাবাসীর দাবি, তাদের এলাকায় ইসলামের নিয়ম অনুসারে যার যার ধর্ম পালন করেন। কেউ কারুর ধর্মে আঘাত করেন না। এলাকায় প্রাচীন কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ বিরাজ করছে। হঠাৎ মিন্টু ইচ্ছাকৃতভাবে এলাকার মানুষের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করতে চাচ্ছিল। তার সে ষড়যন্ত্র পুলিশ প্রশাসন নস্যাৎ করে দিয়েছে।

কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন জানান, আটক মিন্টু তার দোকানে বই রাখার বিশেষ র‌্যাকে প্রথমে পবিত্র আল কোরআন, তার উপর বাংলা তরজমার পবিত্র আল কোরআন শরিফ, তার উপরই হিন্দুদের ধর্মীয় গ্রন্থ গীতা রেখেছিল। এমন অবস্থা দেখে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন প্রথমে তাকে নিষেধ করেন। তাদের কথা কর্ণপাত না করায় এলাকার লোকজনের মধ্যে  ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় স্থানীয় উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি মিন্টুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার সকালে আটক মিন্টুকে জেল হাজতে পাঠানো হয়েছে। এটি বিশৃংখলার সৃষ্টির একটা অংশ বলে পুলিশ মনে করছে। তবে সকল অপচেষ্টা রুখে দিয়েছে পুলিশ।

কালীগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

বিজ্ঞান, প্রযুক্তি নৈতিকতা এক সূত্রে গাথা” শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।

উপলক্ষে এক উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন,

উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে অর্ধ শতাধিক বিজ্ঞান বিষয় স্টল দেয়া হয়েছে।

জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করবে নগর স্বেচ্ছাসেবক লীগ

খবর বিজ্ঞপ্তি

আজ ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। কর্মসূচী গুলো হলো সকাল ০৯:৩০ খুলনা প্রেসক্লাব চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিকাল ০৩:৩০ মিনিটে নগরীর ময়লাপোতা মোড়স্থ ষাটগম্বুজ চত্ত্বরে গরীব দু:স্থ্যদের মাঝে কম্বল বিতরণ। উক্ত কর্মসূচীতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.নাসিম সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল।

মেহেরপুর পাসপোর্ট অফিসে অভিযান, দালালের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মিনারুল ইসলাম (৪০) নামের দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ আদেশ দেন। রেজাউল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খরদ গ্রামের সোনা উল্লাহ মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি পাসপোর্টসহ রেজাউল ইসলামকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুয়েটে ৩৬ দিন পর ক্লাস শুরু

স্টাফ রিপোর্টার

প্রফেসর সেলিম হোসেনের মৃত্যুর ৩৬ দিন পর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হয়েছে। রোববার (জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস একাডেমিকস কার্যক্রম শুরু হয়। এদিকে দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়েট। এর আগে শুক্রবার (জানুয়ারি) সকাল ১০টায় আবাসিক সাতটি হল খুলে দেওয়া হয়। কুয়েটের জনসংযোগ তথ্য কর্মকর্তা রবিউল ইসলাম সোহাগ বলেন, রোববার সকাল ৮টায় ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা ক্লাস করছে। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে ডিসেম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর জানুয়ারি হল জানুয়ারি ক্লাস শুরুর সিন্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মেহেরপুরে ইটভাটা ব্যবসায়ী হত্যায় জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ইটভাটা ব্যবসায়ী হত্যায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

রোববার (জানুয়ারি) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস রায় দেন। মামলা আরও ছয় আসামিকে খালাস দেন তিনি।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- গাংনী থানাপাড়ার আব্দুল মজিদের ছেলে রফিকুল ইসলাম, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসনাবাদ সেন্টার পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে মাহামুদ হাসান ওরফে রিপন ওরফে রবিনহুড, গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাইলমারি গ্রামের নয়ন উদ্দিনের ছেলে আব্দুল জব্বার, হিজলবাড়িয়া গ্রামের বারিকের ছেলে বিল্লাল হোসেন, গাংনী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন পাড়ার আজগর কসাইয়ের ছেলে আব্দুল কাদের, পূর্ব মালসাদহ গ্রামের অহিল উদ্দিনের ছেলে হোসেন আলী ওরফে পিচ্চি হোসেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদুল হক মামলার বরাত দিয়ে বলেন, ২০১১ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় গাংনী ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল হক খোকন নতুন ইটভাটায় কাজ শুরু করার জন্য মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হলে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে আলী আজগরের ইটভাটা সংলগ্ন একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।’

ঘটনায় রেজাউল হক খোকনের স্ত্রী হাসিনা বানু বাদী হয়ে ১২ জনের নামে গাংনী থানায় মামলা করেন। আসামির মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আই বাবুল মামলা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত রায় ঘোষণা করেন।

মামলায় আড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আখতারুজ্জামান ওরফে বাবু, জালশুকা গ্রামের তাহার উদ্দিনের ছেলে জিয়াউল, আড়পাড়া গ্রামের লাল চাঁদের ছেলে মজনু, মালসাদহ গ্রামের ইউসুফ আলীর ছেলে আবুল কালাম, হাড়িয়াদহ গ্রামের নুর ফকিরের ছেলে খাজা এবং সানঘাট গ্রামের ওয়াদুদ আলীর ছেলে আবুল কালাম ওরফে শান্তকে খালাস দেন আদালত।

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার আকবার আলীর ছেলে ছোটন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে ওই ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া ক্লাবপাড়ার মৃত আমারত শেখের ছেলে। এই ঘটনার পর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত আরিফ হোসেনের শয্যাপাশে থাকা তার পরিবারের সদস্যরা বলেন, গেল থার্টি ফার্স্ট নাইটে সমিরদিয়া স্কুলপাড়া জামে মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজাচ্ছিল ছোটনসহ এলাকার বেশ কয়েকজন যুবক। আরিফ হোসেন উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ওই ঘটনা পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় উভয়পক্ষকে নিয়ে মীমাংসা করে দেয় পুলিশ।

এরপর শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আরিফ। পথে মহিলা কলেজের সামনে পৌঁছালে ছোটন তার সঙ্গে থাকা আরেকজন আরিফকে বাইসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আরিফ হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তার মাথা, পিঠ, হাত পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার লক্ষ্যে দাকোপে চালনা পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার লক্ষ্যে দাকোপে চালনা পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে চালনা পৌরসভা যুবলীগনেতা আরাফাত আজাদ মিঠুন সাহার নেতৃত্বে  বিশাল একটি মিছিল বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চালনা বৌমার গাছতলা ডাক বাংলা মোড়ে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, জাহিদুর রহমান মিল্টন, রতন কুমার মন্ডল, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, শান্ত মিস্ত্রী পাবক, অসিত মন্ডল, প্রতাপ রায়, গোবিন্দ রায়, নিশিত বিশ্বাস, চিন্ময় সাহা টুটুল, বাসুদেব মন্ডল, সঞ্জয় মন্ডল, দীপংকর বাড়ই, সুব্রত রায় টুটুল, সোহাগ শেখ, রিয়াদ শেখ, কৌশিক বাওয়ালী, ইকরামুল কবির রাহুল, শামীম বিশ্বাস, পার্থ বিশ্বাস, ইমদাদুল শেখ, বাদশা শেখ, মৃন্ময় বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, সাধারণ সম্পাদক রাহুল রায়, মাসুম হাওলাদার. স্বপ্নীল মন্ডল, রুদ্রশিষ মন্ডল প্রমুখ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তালুকদার খালেক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ৭৫‘সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহন করেন। মাঝখানে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত বিএনপি-জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সে প্রচেষ্ট ব্যাহত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিগত ১৩ বছরের শাসনামলে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে।

তিনি বলেন, ২০২১ সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী দেশ।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে ২০২৩ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। সে লক্ষে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্জন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাধারন মানুষকে জানাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৪র্থ ধাপের ৩য় বর্ষপূতি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, মো. সফিকুর রহমান পলাশ, এম নাসিম, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, আতাউর রহমান শিকদার রাজু, ওহিদুল ইসলমা পলাশ, এস এম হাফিজুর রহমান, আব্দুর রহিম, আজিম, আলমগীর মল্লিক, কামরুল ইসলাম, জিলহজ্জ হাওলাদার, আকরাম সরদার, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. শহীদুল হাসান, ছাত্রনেতা জব্বার আলী হীরা, সংকর কুন্ডু, মো. চয়ন হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু’স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খুলনায় কর্মসুচি

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ সোমবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে খুলনা মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা। সকল কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কাউন্সিলরদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

শীতলাবাড়ী মন্দির পরিদর্শন সিটি মেয়রের

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক যুগ যুগ ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল প্রচেষ্টা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। লক্ষে সকল ধর্মের লোকদের একযোগে কাজ করতে হবে।

গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর দোলখোলা শীতলাবাড়ী মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, প্রচার প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড মাহমুদ ডন, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অসিত বরণ বিশ্বাস, শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, সহ-সভাপতি বাবুল চন্দ্র বিশ্বাস, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আ‘লীগে শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মামুন রেজা সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাবের নতুন নেতৃত্ব প্রেসক্লাবের উন্নয়নকে অব্যাহত রাখবে। নতুন নেতৃবৃন্দ তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের সুযোগ সুবিধাকে আরো বৃদ্ধি করবে। তাদের নেতৃত্বে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের চলমান উন্নয়নকে ত্বরান্বিত করবে। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।