গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে শুটকি মাছের খামারীর মাছ চুরি করাকে কেšদ্র করে দুইটি ঘড়ে ব্যাপক ভাংটুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খামার মালিকের ভাই নিখোঁজ রয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, মুকসুদপুর উপজেলার ধোপাকান্দি গ্রামের প্রশান্ত রায় শান্ত দির্ঘদীন যাবৎ শুটকি মাছের খামার তৈরী করে শুটকি উৎপাদন করে আসছিল। গতকাল রাত সাড়ে সাতটায় একই গ্রামের মোনতাজ শেখের ছেলে নাইম শেখ শুটকি খোলা থেকে মাছ চুরি করার সময় খামার মালিক তাকে ধরেফেলে। কিন্তু সে কৌশলে পালিয়ে যায়। নাইমশেখকে চোর অপবাদ দিলে সে ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে খামার মালিক প্রশান্ত রায়ে ও তার ভাই বিপুল কুমার রায়ের বাড়ীতে ব্যাপক হামলা ও লুটাপাট চালায়। এসময় রামদা-, চাইনিজ ক’ড়াল দিয়ে বাড়ী ঘঢ় কুপিয়ে ভিতরে টুকে নগদ অর্থ, স্বর্নঅলঙ্কার সহ গোডাউনে থাকা শুটকি মাছ নিয়ে চম্পট দেয় নাইম শেখের দল। এ ঘটনার পর থেকে এখনো নিখোজ রয়েছে বিপুল কুমার রায়।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্ক্র জানান, ঘটনা শুনে সকালে আমি থানা থেকে সদস্য পাঠিয়েছি তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্খা গ্রহন করা হবে বলেও তিনি জানান।











































