Home জাতীয় হাসপাতালে ভর্তি জয়নাল হাজারী

হাসপাতালে ভর্তি জয়নাল হাজারী

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারী। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে  জয়নাল হাজারী নিজেই এই তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হৃদরোগসহ বেশ কিছু জটিলতা নিয়ে ল্যাবএইড হসপিটালে ভর্তি হয়েছি। সবাই দোয়া করবেন।

কখন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই বিষয়ে কিছু জানাননি ফেনী-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।