স্টাফ রিপোর্টার ।।
বৃহস্পতিবার ছিলো মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীরের আত্মত্যাগ ও দুই লাখের বেশি মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা শত বাধা পেরিয়ে ৫০ বছরে। স্বাধীনতার পর ‘তলাবিহীন ঝুড়ি’ বলে উপহাস করা দেশটি আজ বিশ্বমঞ্চে এক বিস্ময়রূপে হাজির হয়েছে। বৃহস্পতিবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে । ছবিতে খুলনায় বিজয় দিবস পালন।
























































