খুলনাঞ্চল রিপোর্ট।।
মাদারীপুরে ইউপি নির্বাচনে আনারস মার্কায় ভোট না দেওয়ায় খলিল খাঁ নামে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে এমন ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ দায়ে র করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে বিজয়ী হন সোহরাব খান। অপরদিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মোটরসাইকেল প্রতীকে পরাজিত হন। এ নির্বাচনে মজিবর রহমানকে সমর্থন করে ভিক্ষুক খলিল। এতেই ক্ষিপ্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক খলিলকে শুক্রবার সকালে মস্তফাপুর বাসস্ট্যান্ডে একা পেয়ে মারধর করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সোহরাব খানের ভাই আনোয়ার খান ও তার ছেলে সজিব খানসহ বেশ কয়ে কজন। পরে এ ঘটনায় শারীরিক প্রতিবন্ধী ওই ভিক্ষুক বাদী হয়ে সদর মডেল থানায় নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ে র করেন। ভিক্ষুক খলিল অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে আমি মস্তফাপুর বাসস্ট্যান্ডে ভিক্ষা করতে যাই। ভিক্ষা করেই আমার সংসার চলে। বাসস্ট্যান্ডে একা পেয়ে সোহরাব খানের নির্দেশে তার ভাই ও ভাইর ছেলে দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে সবাই মিলে মারধর করে। আমি এ ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ দিয়ে ছি। প্রশাসনের সহযোগিতা চাই। এ ব্যাপারে নবনির্বাচিত মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব খান অভিযোগ অস্বীকার করে বলেন, এটা ভুল বোঝাবুঝি। বিষয়টি মীমাংসা হয়ে ছে। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম সালাউদ্দিন বলেন, বিষয়টি আমার নলেজে নেই। তবে খোঁজখবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।











































