Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের দু’সদস্য গ্রেপ্তার

খুলনায় র‌্যাবের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের দু’সদস্য গ্রেপ্তার

8

স্টাফ রিপোর্টার ।।

নগরীর সোনাডাঙ্গা থানাধীন সৈয়দ আলী হোসেন রোডস্থ ৬৫নং বাড়ীর (ওহাব বিল্ডিং) নিচ তলায় সোহেল এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান চালিয়ে ল্যাপটপ, জাল ব্যাংক স্টেটমেন্টসহ অন্যান্য জাল সনদ,

বিভিন্ন জাল সীল সীলপ্যাডসহ ভিসা জালিয়াতি চক্রের দু’সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

ডিসেম্বর বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন লবনচরা থানাধীন মোল্লাপাড়া মুক্ত কমিশনার কালবার্ড এলাকার হাফিজ সিকদারের ছেলে মোঃ রাসেল (২১) সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া গোবরচাকা হাজী বাড়ী লেনের  মো. ফজলু মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (৩৫)। 

র‌্যাব-জানায়, ডিসেম্বর বিকেল ৫টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সৈয়দ আলী হোসেন রোডস্থ ৬৫নং বাড়ীর (ওহাব বিল্ডিং) নিচ তলায় সোহেল এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করে র‌্যাবের সদর কোম্পানীর একটি চৌকশ আভিযানিক দল। এসময়

একটি পুরাতন ল্যাপটপ,  ২টি প্রিন্টার, একটি কীবোর্ড, একটি  মাউস, একটি স্ক্যানার, একটি ল্যাপটপের পাওয়ার ক্যাবল, একটি সিপিইউ, ২টি জাল ব্যাংক স্টেটমেন্টসহ অন্যান্য জাল সনদ ১০টি,  বিভিন্ন জাল সীল ১৫৪টি, ২টি সীলপ্যাড নগদ ১৭৮০ টাকাসহ রাসেল ও  হাসান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তারা প্রতারনার উদ্দেশ্যে বিভিন্ন শ্রেণি পেশার সহজ সরল লোকজনকে ভিসা পাইয়ে দেয়ার কথা বলে তাদের এজেন্সীতে নিয়ে আসে এবং তাদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে।