Home খেলাধুলা খুলনা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন ভৈরব রাইডার্স রানার্স আপ

খুলনা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন ভৈরব রাইডার্স রানার্স আপ

20

খবর বিজ্ঞপ্তি।।

ব্যাটিং ফিল্ডিং ও বোলিংয়ে দাপট দেখিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজনে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ওয়ারিয়র্স। গতকাল খুলনা জেলা স্টেডিয়ামে ফাইনালে তারা বিশাল ব্যবধানে ভৈরব রাইডার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে খুলনা ওয়ারিয়র্স ২০৫ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের ওপেনার আজিজুর রহমান তন্ময় অপরাজিত ১১১ রান ও নূর ইসলাম ৭২ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০ রান করতে সমর্থ হয় ভৈরব রাইডার্স। পরে দলীয় অধিনায়ক এম এ হাসান ওয়াকওভার দিলে খুলনা ওয়ারিয়র্সকে বিজয়ী ঘোষনা করা হয়।
এর আগে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এ দৈনিক খুলনার তত্ত¡াবধায়নে এই দলটি (শিবসা ওয়ারিয়র্স) রানার্সআপ শিরোপা অর্জন করে। গতকাল ফাইনাল খেলা শেষে মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আরাফাত গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনায় চারটি টিম প্রতিযোগিতায় অংশ নেয়। এতে কো-স্পন্সর হিসেবে ছিলেন আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশন ও এ, হোসেন এন্টারপ্রাইজ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। ক্লাবের সহকারি সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ ও মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় বক্তৃতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, দৈনিক খুলনার সম্পাদক ও খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক খুলনার কার্যনির্বাহী সম্পাদক ও খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান, ক্লাবের নির্বাহী সদস্য মো. শাহ আলম, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, এ হোসেন এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর শেখ মেরাজ হোসেন।