Home আঞ্চলিক ফুলতলা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা

ফুলতলা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা

64

খবর বিজ্ঞপ্তি।।

ফুলতলা উপজেলা ও সকল ইউনিয়ন যুবলীগের সম্মেলন বাস্তবায়নের লক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে ফুলতলা উপজেলা যুবলীগ। শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়া হাসান তুহিন, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ জাকির হোসেন, সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি উদয় কুন্ডু, রবিউল ইসলাম, সজীব হাসান ভুঁইয়া, মাসুদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মুজিবুর রহমান, সাজ্জাদ হোসেন, মশিয়ার রহমান, মোক্তার হোসেন, এস কে মিজানুর রহমান, রবীন বসু, অজয় নন্দী, কাজী ইমরান হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন প্রমুখ।#