
খুলনায় চাঁদাবাজি মামলায় ৩ পুলিশসহ ৫জনের ৮ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার
নগরীর দৗলতপুর বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে চায়ের দোকানে দু’জনকে আটকে রেখে চাঁদা দাবির মামলায় ৩৮৫ ধারায় ৩ পুলিশ সদস্যসহ ৫জনের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। এছাড়া ৩৪২ ও ১৪৩ ধারায় উক্ত আসামীদের ৬ মাস করে এক বছরের বিনাশ্রম কারাদ-, এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্তরা হলেন কনেষ্টবল মোল্লা মেসবাহ উদ্দিন, কনেষ্টবল মো. ফরহাদ আহমেদ, কনেষ্টবল মোস্তাফিজুর রহমান, আরমান শিকদার জনি ও মো. বায়েজিত। রায় ঘোষণাকালে কনেষ্টবল মেসবাহ ও কনেষ্টবল মোস্তাফিজ পলাতক রয়েছেন। ৩ কনেষ্টবল খুলনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে শান্তি রানী বিশ্বাসের চায়ের দোকানে উল্লেখিত আসামিরা সাদা পোষাকে মো. শাহরিয়ার রিন্টু ও আবু ইছহাককে আটকে রাখে। এ সময় আসামি মেজবাউদ্দিন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হবে। দর কষাকষির একপর্যায়ে ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। পরে এলাকাবাসী ঘটনাটি দৌলতপুর থানাকে জানালে পুুুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। চাঁদাবাজির অভিযোগে দৌলতপুর থানার এসআই কাজী বাবুল হোসেন বাদী হয়ে ৩ পুলিশ সদস্য ও তাদের সহযোগী দু’জনকে আসামি করে থানায় মামলা দয়ের করেন যার নং মামলা নং- ১১। ২০১৫ সালের ১৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. বাবলু খান তাদের ৫ জনের নাম উল্লেখ করে আদালতে চাজর্শিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট কাজী সাব্বির আহম্মেদ।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর রেল কলোনীর পাশে হেলালের বাগান এলাকার মো. মোতালেব হাওলাদার এর ছেলে মো. জুয়েল হাওলাদার (২৬) ও দৌলতপুর খাঁ পাড়ার মৃত. ডা. আব্দুর রাজ্জাক এর ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে সুমন (৪০)।
কএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
ডা. মেহেদী নেওয়াজকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি।।
শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় খুলনার সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়ায় ডা. মেহেদী নেওয়াজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন
বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছাড়াও অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি নেতৃত্বে রয়েছেন খুলনায় চিকিৎসকদের মূল সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধিনতা চিকিৎসক পরিষদ স্বাচিপেরও।
সংগঠনের নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও জামাল উদ্দিন মোড়ল, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভূট্রো, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, মীর কাওসার আহমেদ মিজু, শেখ শহিদুল ইসলাম মো. ইমরান খান, ফিরোজ আহমেদ, মাসুদ হোসেন, আরিফ হোসেন, মো. জিসান, সাব্বির, রাতুল প্রমুখ।
কবর স্থানের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
নিখোজের ৫ দিন পর গ্রামের কবর স্থানের একটি গাছ থেকে নাসিম (২২) নামের এক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের কবর স্থানের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করে।
যাদবপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দিন বলেন,বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ভারসাম্যহীন ছেলে নাসিম গত ২৭ নভেন্বর নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তাকে পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় বদ্দিপুর গ্রামের কবর স্থানের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মহেশপুর থানায় একাটি অপমৃত্যু মামলা হয়েছে।
দাকোপে গণউপদ্রব সৃষ্টির অপরাধে একজনকে ৩ মাসের সাজা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপ উপজেলায় গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে। দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা এ আদালত পরিচালনা করেন। ২ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মোঃ মকবুল শেখের পুত্র মোঃ কামরুল হোসেন শেখ(৩৮) কে উপজেলা ভুমি অফিস চত্বরে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। জানা যায়, সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা যোগ দানের পর থেকে এক গনবিজ্ঞাপন দেন। তাতে উল্লেখ করা হয় যে, যার কাজ শুধু মাত্র সে আফিসের সংঙ্গে সরাসরি যোগাযোগ করবে। এছাড়া আন্য কোন ব্যাক্তিকে অযাচিতভাবে আফিস চত্বরে ঘুরাঘুরি করা হতে বিরত থাকতে বলা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে বারবার নিষেধ করার পরও তাহা না মেনে অপরাধ করে। অবশেষে ৩ মাসের সাজা প্রাপ্ত আসামি কামরুলকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোরেলগঞ্জে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাসেলকে সংবর্ধনা
মোরেলগঞ্জ প্রতিনিধি।।
এস.এম আসাদুজ্জামান রাসেল খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বাগেরহাট মোরেলগঞ্জের ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে বাগেরহাট মোরেলগঞ্জের ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শিবাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুহিত হোসেন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, ঢাকা মহানগর উত্তর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাপ্পী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জিলহাজ্ব হাওলাদার, মোঃ কামরুল ইসলাম, অধ্যাপক গাজী মোফাজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান কামাল,জাহাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম প্রিন্স, শফিকুল ইসলাম অভি, নজরুল ইসলাম নবী, ইসমাঈল হোসেন ইমন, মাহাবুব মোর্শেদ লেমন, কাজী ইউসুফ আলী মন্টু,মোজাহার হোসেন, আমিরুল ইসলাম বাবু, আসিফ সবুজ, মোঃ রাজিব হোসেন, রুপম তালুকদার, মোস্তফা কামাল, গোপাল চন্দ্র সাহা, তাসকিন আহম্মেদ শরিফ, সাকিব হাসান, তাজমুল হক তাজু, ইবনুল হাসান, মোঃ দিদারুল আলম, সংকর কুন্ড, মেহেদি হাসান, রাকিব আহম্মেদ রানা, শেখ আরিফুল ইসলাম অনিক, সালাহউদ্দিন রানা,শফিকুল ইসলাম বাবু শাহিন শেখ,মোঃ রফিকুল ইসলাম কাজল, শেখ সাহিদ, আরিফুল ইসলাম টুটুল, মোঃ বেল্লাল হোসেন, মঞ্জুরুল ইসলাম দিপু, এস এম শ্রাবন, ইয়াসিন বাবু,সৈয়দ জাহিদুজ্জামান, মোঃ হানিফ, রাজিব মোল্লা, জুবায়ের হোসেন জনি, মোঃ হিরোজ সরদার, মুন্সী মোঃ শামিম, মোঃ বাবুল হোসেন, মৃধা সাহিদুল ইসলাম সাহিদ, মোঃ নাসির উদ্দীন ব্যাপারী,আসাদুজ্জামান লিপন,হাফিজুর রহমান সুমন, হুমায়ুন কবির বাদল, সেলিম হোসেন বকুল, ওয়াজেদুল ইসলাম ডালিম, শিবলু, রাফেল ফেরদৌস রানা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ
খুলনা ওয়ারিয়র্স- ভৈরব রাইডার্স মুখোমুখি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’র ফাইনাল আজ (শুক্রবার) খুলনা জিলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে শক্তিশালী খুলনা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্স পরস্পরের মোকাবেলা করবে।
এর আগে লীগভিত্তিক খেলায় খুলনা ওয়ারিয়র্স নিজেদের দুই ম্যাচে খুলনা রয়েলস্ ও ভৈরব রাইডার্সকে পরাজিত করে ফাইনালে ওঠে। অপরদিকে ভৈরব রাইডার্স প্রতিপক্ষ খুলনা ওয়ারিয়র্সের কাছে পয়েন্ট হারালেও বাকি দুই ম্যাচে হিমেল-তৈয়্যেবা যুব সংঘ ও খুলনা রয়েলস্কে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পায়। এদিকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম আশফাকুর রহমান রাজিব উপস্থিত থাকবেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। এসময় ক্লাবের কর্মকর্তা ও সন্মানিত সদস্যরা উপস্থিত থাকবেন।
খুলনায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আরাফাত গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনায় চারটি টিম এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এদিকে গতকাল দিনের একমাত্র খেলায় ভৈরব রাইডার্স ৭ উইকেটে খুলনা রয়েলর্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে খুলনা রয়েলর্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বশির হোসেন সর্বোচ্চ ৩৯ রান ও আরজি উজ্জ্বল ২১ রান করেন। জবাবে ভৈরব রাইডার্স ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দলের ফেরদৌস রহমান সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া এজাজ আলী অপরাজিত ২১ ও অনিক ১৪ রান করেন। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন ফেরদৌস রহমান।
খুলনা বিএনপির চার নেতাকর্মী জামিনে কারামুক্ত : জেল গেটে বরণ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি ও অঙ্গ দলের চার নেতাকর্মী। বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। সন্ধ্যায় তারা কারাগার থেকে বেরিয়ে এলে জেল গেটে তাদেরকে বরণ করে নেওয়া হয়।
জামিন প্রাপ্তরা হলেন মোল্লা ইউনুস, তৌহিদুজ্জামান মুকুল, মো: মাসুদ শিকারী ও মো: শাহাবুদ্দিন ব্যাপারী। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার।
কারামুক্তদের জেল গেটে বরণ করে নেন মহানগর বিএনপির সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল আলম তুুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, শফিকুল ইসলাম হোসেন, তারিকুল ইসলাম, তৈয়েবুর রহমান, শামীম কবির, ইবাদুল হক রুবাযেদ, কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, শফিকুল ইসলাম টিপু, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য, খুলনায় ২২ নভেম্বর সোমবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনে পুলিশ বাঁধা দিলে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অনুমতি না থাকার অজুহাতে পুলিশ রাস্তা থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সকাল ও বিকেলে কয়েক দফা সংঘাত সৃষ্টি হয়। পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেটে শতাধিক রাজনৈতিক কর্মী আহত হন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ সাংবাদিকও আহত হন। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা। আতঙ্ক ছড়ায় মহানগরীর প্রাণকেন্দ্র এলাকায়। ঘটনার দিন বিকেলে সংঘর্ষ চলাকালে পুলিশ উপরোক্ত চারজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার নম্বর-৩৭।
আশাশুনি সাতক্ষীরা সড়কে সড়ক দুর্ঘটনায় আহত-২
আশাশুনি প্রতিনিধি ।।
আশাশুনি-সাতক্ষীরা সড়কের নওয়াপাড়ায় সরকারি প্রাইভেট (ডাবল টেবিল পিকআপ) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৪.১০ টার দিকে সড়কের নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলা কৃষি অফিসের ডাবল টেবিল পিকআপ ঢাকা মেট্রো-ঠ-১৩-১৮৮৫ আশাশুনি থেকে সাতক্ষীরা যাচ্ছিল। নওয়াপাড়া গ্রামে জফফার সরদারের দোকানের সামনে পৌছে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় সামনের দিক থেকে দ্রুত গতির মোটর সাইকেল সামনে এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেল ও চালক পিক আপের তলায় চলে যায়। মটর সাইকেলটি চূর্ণবিচূর্ণ ও চালক গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়।
স্থানীয় লোকজন মটর সাইকেল চালক মোটর মেকানিক আলতাফ হোসেনকে উদ্ধার করেন। মটর সাইকেল যাত্রী মেহেদী ছিটকে পড়ায় কাটাছেড়া আহত হন।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং গুরুতর আহত আলতাফকে দুর্ঘটনা কবলিত পিকআপে করে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের গরু বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নে বকনা গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রস ব্রিড বকনা বিতরণ অনুষ্ঠানে গরু বিতরণ করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নৃ-গোষ্ঠি সদস্যকে একটি করে বকনা গরু প্রদান করা হয়। গরুগুলো সুস্থ ও ১০০ কেজির উপরে ওজন।
বিতরণকালে সুভলভোগিদের উদ্দেশ্যে প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, পশু পালনের জন্য সকলকে সতর্কতার সাথে পশুকে যতœ নিতে হবে। এজন্য পশুকে নিয়মিত টিকা দিতে হবে। ঘাস, পলসহ অন্যান্য খাদ্য খাওয়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে গৃহীত প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য এই বকনা গরু বিতরণ করা হচ্ছে। আগামীতে গরুর জন্য খাদ্য আসবে এবং পশু রাখার ঘর তৈরি করে দেওয়া হবে।
আশাশুনিতে খামারীদের মাঝে ক্রিম সেপারেটর বিতরণ
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনিতে খামারীদের মাঝে বিনামূল্যে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর হতে এ মেশিন বিতরণ করা হয়।
প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর উপজেলার খামারীদের মাঝে মেশিন বিতরণ কার্যক্রম গ্রহন করে। এরই আওতায় উপজেলার ৫ জন খামারীকে একটি করে মিল্ক ক্রিম সেপারেটর প্রদান করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
এসময় উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নওয়াপাড়ায় ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টে মহাজনপুর দল চ্যাম্পিয়ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে নওয়াপাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মহাজনপুর ফুটবল একাদশ ও চাপড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। মহাজনপুর ফুটবল একাদশের খেলোয়াড় মহির উদ্দীনের দেওয়া একমাত্র গোলে মহাজনপুর ফুটবল একাদশ ১-০ গোলে চাপড়া দলকে পরাজিত করে বিজয়ী হয়।
অবঃ শিক্ষক আলহাজ্ব জিএম হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন বুধহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এমডি ফিরোজ আহম্মেদ, রেজবিদান আলী সরদার, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু সাইদ, মেম্বার প্রার্থী আত্তাবুজ্জামান খোকন, সুমঙ্গল দাশ, মাষ্টার রণজিৎ হালদার প্রমুখ।
খেলা পরিচালনা করেন আবু অহিদ বাবলু, ইয়ামিন হোসেন ও আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা, সুমঙ্গল দাশ ও ডালিম হোসেন।
আশাশুনি সরকারি কলেজ এ্যালামনাই এ্যাসোঃ সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সরকারি কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে আশাশুনি সরকারি কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিএল কলেজের সহযোগি অধ্যাপক ফারুকে আজম মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন। অন্যদের মধ্যে প্রভাষক সুবোধ কুমার চক্রবর্তী, গোলাম কুদ্দুস, বিধান চন্দ্র মন্ডল, পিটিআই ইন্সট্রাক্টর বিপ্লব মন্ডল, জাকির হোসেন ভুট্টু, রতন অধিকারী, উদয় বসাক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডাঃ রুমানা চৌধুরী, শিক্ষক নিরঞ্জন কুমার, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আশাশুনি সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী পালনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
কুয়েট কর্মচারী সমিতির ৩য় শ্রেণী’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি – ইমদাদুল হক, সাধারণ সম্পাদক- মোঃ হাসিব
ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির(৩য় শ্রেণী)কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. হাসিব সরদার নির্বাচিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মুরাদ হোসেন(কম্পট্রোলার দপ্তর)ও মো. পারভেজ আলম(সিভিল), সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন আলী(বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সাংগঠনিক সম্পাদক পদে শেখ হাফিজুর রহমান(সাবষ্টেশন)(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান(এল.ই)(বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সাহিত্য,ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান (টি.ই)(বিনা প্রাতিদ্বন্দ্বীতায়), প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে মিঠুন কুমার দাশ(বিনা প্রতিদ্বন্দ্বীতায়) দপ্তর সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম(বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং নির্বাহী সদস্য ৫টি পদে এস এম নুরুজ্জামান, শাহ মো. হুসাইন, মো. হাবিবুর রহমান(ইইই), মিনা শরিফুল ইসলাম, মো. সাইদুল ইসলাম(বাবুল) নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে কর্মচারী সমিতির(৩য় শ্রেনী) মোট ১৯০টি ভোটের মধ্যে ১৮৯টি ভোট প্রদান করা হয়। সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ভোটগণনা করে প্রাথমিক ফলাফল ঘোষনা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সেকশন অফিসার (গ্রেড-১) হীরামনি শাহীতাজ, নির্বাচন কমিশনার ছিলেন সেকশন অফিসার (গ্রেড-২) মো. রবিউল ইসলাম ও সেকশন অফিসার(গ্রেড-২) শেখ ফিরোজ আহম্মেদ।
যৌথ শিক্ষা ও গবেষণায় যুক্তরাজ্যের এক্সিটর ইউনিভার্সিটির খুবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি।।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সিটর এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ইউনিভার্সিটি অব এক্সিটর এর পক্ষে স্বাক্ষর করেন ইনোভেশন, ইমপ্যাক্ট এন্ড বিজনেস’র অ্যাক্টিং ডিরেক্টর ক্রিস ইভান্স। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার ও প্রফেসর ড. শেখ মোস্তাফিজুর রহমান।
এই এমওইউ স্বাক্ষরের আওতায় যৌথ উদ্যোগে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস নিয়ে গবেষণা প্রকল্প গ্রহণ, গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে মাস্টার্স এবং পিএইচডি ছাত্র বিনিময়, শিক্ষক, স্টাফ ও রিসার্চ স্কলারদের বিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন এবং অংশগ্রহণ, স্বল্পমেয়াদী একাডেমিক কর্মসূচি প্রণয়ন ও সভায় অংশগ্রহণ, গবেষণা সুবিধার আওতায় পুকুরে পরীক্ষা পরিচালন, গবেষণাগারের যন্ত্রপাতি ব্যবহার এবং নমুনা পরীক্ষার সুবিধা, গবেষণা ও শিক্ষা উপকরণ, প্রকাশনা এবং একাডেমিক তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিনটি ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে একটি কেক কাটেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন। এসময় ডিসিপ্লিনের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের এমএসএস এর দুটি ব্যাচ যথাক্রমে ২০১৯-২০২০ (প্রথম ইনটেক) ও ২০১৯-২০২০ (দ্বিতীয় ইনটেক) এবং বিএসএস অনার্স (১৭ ব্যাচ) ২০১৭-২০১৮ সমূহের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই (নিসচা’র) নব নির্বাচিত কমিটিকে পরিচয় পত্র প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই ( নিসচা’র) খানজাহান আলী থানা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে নিরাপদ সড়ক চাই এর পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান ২ ডিসেম্বর সকাল ১০ টায় শিরোমণি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি ও নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার উপদেষ্টা শেখ বদর উদ্দিন। নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন শেখ আব্দুস সামাদ, এস এম মাসুম বিল্লাহ, ইউপি মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন, মোহাম্মদ লিমন মোল্লা, মোঃ বিপ্লব হোসেন, শেখ এমদাদুল ইসলাম, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ মহিবুল্লাহ, মোঃ বাহাউদ্দিন, শেখ বশির, শেখ শাহজাহান, মোঃ আমজাদ সদ্দার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় পত্র প্রদান করেন।
শিক্ষকের মৃত্যুতে উত্তপ্ত কুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবী আন্দোলনরত শিক্ষক সমিতি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে কুয়েট শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ২ ডিসেম্বর সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ অবস্থান কর্মসূচী পালন করেন। বেলা সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয়ের দূর্বার বাংলা’র পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন অনতিবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে তাদেরকে বিশ^বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা না পর্যন্ত বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সকল একাডেমিক কার্যক্রম সম্পাদন করা থেকে বিরত থাকবেন। শিক্ষক সমিতি কর্তৃক গৃহীত যে কোন ধরনের কর্মসূচীর সময় অত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি প্রসাশনিক কার্যক্রমও বর্জন করবেন। নিহত ড. মোঃ সেলিম হোসেনের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য ন্যায্য অর্থনৈতিক সুবিধা সহ অতিরিক্ত ১ কোটি টাকা বিশ^বিদ্যালয় প্রসাশনকে ক্ষতিপূরণ দিতে হবে। অত্র বিশ^বিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর, শিক্ষামন্ত্রনালয় ও ইউজিসি বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। আইনী বিচারিক প্রক্রিয়া অতিদ্রুত সময়ের মধ্যে শুরু করতে হবে। বিশ^বিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। সভায় নেতৃবৃন্দ আরোও বলেন ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেন মারা যান। তিনি লালন শাহ ছাত্রহলের প্রভোস্ট ছিলেন। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর আগে লাঞ্ছনার শিকার হয়েছিলেন ওই শিক্ষক। লালন শাহ ছাত্রহলের ডিসেম্বর মাসের খাদ্য ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ওঠে ছাত্র সংগঠনের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। তারা হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম হোসেনকে নিয়মিত হুমকি দিত তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য। এ ব্যাপারে কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন এঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আসলাম পারভেজ বা অন্য কেউ আমার নিকট আসেনি। ঘটনার পরদিন(১লা ডিসেম্বর) সকালে শিক্ষক সমিতির বৈঠক চলাকালীন সময়ে আমার প্রেসার বেড়ে যাওয়ায় আমি বাসায় অবস্থান করছিলাম, আমি কোথাও পালিয়ে যায়নি। আইনীব্যবস্থা নেয়ার জন্য নিহত শিক্ষক সেলিম হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ও মামলা করতে রাজি হয়নি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাগ্রহন করা হবে।
বটিয়াঘাটায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তূতিমূলক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি।।
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তূতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ,অধ্যক্ষ অমিতেষ দাশ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রকৌশলী প্রসেঞ্জিৎ চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, সাব রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, তথ্য আপা মিতালী মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, মোঃ আছাবুবুর রহমান আসাব, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কমিটি ও সাব-কমিটি গঠন সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়।
ফকিরহাটে প্রতিবন্ধী সমাবেশে শীতার্থদের শীতবস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবন্ধিতা সংক্রান্ত স্থায়ী কমিটির আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে প্রতিবন্ধী সমাবেশ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও প্রতিবন্ধিতা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর আলী। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা দিপিকা রানী দাশ, কামরুন্নাহার নীপা, রাফেজা বেগম, ইউপি সচিব এসএম দাউদ আলী, ইউপি সদস্য অসিত কুমার দাশ, মাসুদ রানা আরিফ, ইনছান উদ্দিন, আসাদুজ্জামান তুহিন, পরিমল দাশ, অজয় কুমার বিশ্বাস, লুৎফার রহমান কালা ও পুষ্পল দাশ প্রমুখ। সভা শেষে ২৫০জন প্রতিবন্ধিকে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ ১ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার।।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ রুহুল আমিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ৮ টার সময়, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডলের নেতৃত্বে, এসআই শাহ্-আলম, এসআই বনি আমিন, এসআই আকরাম হোসেন সহ থানা পুলিশের একটি চৌকস টিম নওয়াপাড়া স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অফিসের উত্তর-পূর্বপাশের শিশুতলা এলাকায় রেলওয়ে ভূমির অবৈধ দখলকৃত খুপড়ি ঘরে অভিয়ান চালিয়ে,৭০০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা এবং নগদ ২২০০/ টাকা-সহ মৃত- খলিলুর রহমানের পুত্র মোঃ রুহুল আমিন কে গ্রেফতার করে। এবিষয়ে ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজা, ২০ পিস ইয়াব ও মাদক বিক্রির নগত ২২০০ টাকা-সহ রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার।।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ রুহুল আমিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ৮ টার সময়, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডলের নেতৃত্বে, এসআই শাহ্-আলম, এসআই বনি আমিন, এসআই আকরাম হোসেন সহ থানা পুলিশের একটি চৌকস টিম নওয়াপাড়া স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অফিসের উত্তর-পূর্বপাশের শিশুতলা এলাকায় রেলওয়ে ভূমির অবৈধ দখলকৃত খুপড়ি ঘরে অভিয়ান চালিয়ে,৭০০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা এবং নগদ ২২০০/ টাকা-সহ মৃত- খলিলুর রহমানের পুত্র মোঃ রুহুল আমিন কে গ্রেফতার করে। এবিষয়ে ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজা, ২০ পিস ইয়াব ও মাদক বিক্রির নগত ২২০০ টাকা-সহ রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। সৈয়দ রিপন
মোড়েলগঞ্জে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপি কর্মসূচি
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে শ্রীগুরু সঙ্ঘের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩০ তম আবির্ভাব উপলক্ষে এ বর্নাঢ্য শোভাযাত্রসহ ৫ দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন ৫ দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা শ্রীগুরু সঙ্ঘের সভাপতি সোমনাথ দে ও সাধারণ সম্পাদক অসীম কর্মকার।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, কাউন্সিলর শংকর কুমার রায়সহ অনেক নারী ভক্ত শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক বৈঠক
খবর বিজ্ঞপ্তি।।
আজ ০২ ডিসেম্বর’২১ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আজহার, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক আলহাজ্জ মোঃ আকবর আলী পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী।
কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) উপজেলা পরিষদের মেইন গেটের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা তথ্য অফিসার তানিয়া আক্তার প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ,সমাজসেবিকা,বিভিন্ন সংগঠনের মহিলা নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে পারিবারিক কলহে সেলিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১ডিসেম্বর) বিকালে পৌর এলাকার নওদাগা গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
দুই সন্তানের জননী গৃহবধূ সোনিয়া ওই গ্রামের আলমসাধু চালক ইয়াদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারনে ইয়াদুল তার স্ত্রীকে নিয়ে একই এলাকার শাবু মৃধার বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকালে ঘরের টিনের বাশেঁর সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃতের স্বামী জানায়, দীর্ঘদিন যাবত আমার স্ত্রী অসুস্থ্য থাকায় সড়কের পাশেই একটি ভাড়া বাসায় বসবাস করছি। সকালে আলমসাধু ভাড়া নিয়ে আমি বাহিরে চলে যায়। বিকালে খবর পায় আমার স্ত্রী গলায় রঁশি দিয়ে ফাঁস দিয়েছে। নিহতের মামা নাসির উদ্দিন বলেন, আমার ভাগ্নী অসুস্থ্য থাকায় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করেছে।
এবিষয়ে মডেল থানার সেকেন্ড অফিসার (নিরস্ত্র) আব্দুল মান্নান জানান,আমরা খবর পাওয়ার সাথে সাথে একটি পুলিশের ফোর্স পাঠিয়েছি এবং এবিষয়ে একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।
খালেদার অসুস্থতা নিয়ে বিএনপিকে অপরাজনীতি করতে দেওয়া হবে না: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। জীবনের সোনালী সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। জাতির পিতা দিয়েছেন স্বাধীনতা আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।
তিনি বলেন, বিএনপি আন্দোলন করার কোন ইস্যু খুজে না পেয়ে এখন শেষ সম্বল ‘খালেদা জিয়ার অসুস্থতা’ নিয়ে রাজনীতি করে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। খালেদা জিয়াকে লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠিয়ে সেখানে বসে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় বিএনপি। কিন্তু তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। খালেদার অসুস্থতা নিয়ে বিএনপিকে নোংরা অপরাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের রাজপথে থাকতে হবে। রাজপথে থাকলে কোন অপশক্তি মাথাচাঁড়া দিতে পারবে না।
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, আওয়ামী লীগের অতন্দ্র প্রহরী। তারাই দলের যে কোন সংকটময় সময়ে অগ্রণী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের সকল নেতাকর্মীকে বিএনপি-জামায়তের যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবেলার দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরীব ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস, সারাদেশে জামাত বিএনপি’র খালেদা জিয়ার চিকিৎসার নামে নৈরাজ্য ও বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে তুলে ধরার লক্ষ্যে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, থানা আওয়ামী লীগ নেতা এস এম কবীর উদ্দিন বাবলু, টি এম আরিফ, মোক্তার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুন্সি আউয়ুব আলী, শেখ আবিদউল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, ইউসুফ আলী খান, হাজী মোতালেব মিয়া, মীর মোঃ লিটন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মীর্জা রাফিয়া।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলমগীর কবীর, মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ নুর মোহাম্মদ নুরু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা গাউসুল আযম, থানা আওয়ামীলীগ নেতা মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর মাহমুদা বেগম, শরীফ এনামুল কবীর, এজাজ পারভেজ বাপ্পি, এ্যাড. এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এ্যাড. শামীম আহম্মেদ পলাশ, নুরজাহান রুমী, খাজা মঈনুদ্দিন, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, তোতা মিয়াঁ ব্যাপারী, খান হুমায়ুন কবীর, চ ম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ হাসান ইফতেখার চালু, জাকির হোসেন, মোঃ সবুর হোসেন, সোহেল চৌধুরী, এম এম সিপার হায়দার, মাহবুব মম, এ্যাড. রাকিবুল ইসলাম, মোঃ আব্দুল হাই মাতুব্বর, মোঃ আবুল হোসেন মাষ্টার, এস এম শাহাদাৎ হোসেন, রাশিদা হক মুক্তা, কবিতা অচিরন, লুৎফুন্নাহার লিলি, শাহানা ভানু, কবিতা আহম্মেদ, সাবিয়া ইসলাম আঙ্গুরা, মো. শহীদুল হাসান, আশরাফ আলী হাওলাদার শিপন প্রমুখ।










































