Home আঞ্চলিক খুলনায় পুলিশের লাঠিচার্জে আহত বিএনপি নেতাদের বাসভবনে মহানগর নেতৃবৃন্দ

খুলনায় পুলিশের লাঠিচার্জে আহত বিএনপি নেতাদের বাসভবনে মহানগর নেতৃবৃন্দ

14

খবর বিজ্ঞপ্তি।।

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ গত ২২ নভেম্বর বিএনপির শান্তিপূর্ণ ও মানবিক বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে গুরুতর আহত খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী ও দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু এবং গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে তার বাসায় দেখতে যান বিএনপি নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে যোগীপোল ও রেলীগেটস্থ বাসভবনে তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তি যোদ্ধা মনিরুজ্জামান মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম,আসাদুজ্জামান মুরাদ, এনামুল হাসান ডায়মন্ড, আব্দুর রব মুন্সি, আশরাফ হোসেন, জামাল হোসেন, মোঃ বেলায়েত হোসেন, মোঃ কালাম সিকদার, মোঃ আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সওকত আলী, মাজেদুল ইসলাম, আইউব আলী, আসলাম হোসেন, আসাদুর রহমান, মোঃ এরশাদ, মোঃ নাজমুল হোসেন, মোঃ কামরুল হোসেন এরশাদ প্রমুখ।