জুটি গড়ায় সবার ওপরে সাকিব-মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলায় নানার পদপে নিতে শুরু করেছে ভারতের সরকার। এরই মাঝে দেশে দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও যুবরাজ সিংকে আবারও জুটি গড়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডের লর্ডসে কাইফ-যুবরাজের জুটিতেই ঐতিহাসিক এক জয় পেয়েছিল সৌরভ গাঙ্গুলির দল। এর আগে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লণের জুটিতে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এক জয় তুলে নিয়েছিল ভারত। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা মিলে টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ ৬২৪ রানের জুটি গড়েছিলেন দণি আফ্রিকার বিপ।ে
বাংলাদেশ দলের েেত্র এই জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার েেত্র অন্য সবার চেয়ে এগিয়ে মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান জুটি। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের শুরুটা ঠিক কাছাকাছি সময়ে। তারপর থেকে এখনও পর্যন্ত অসংখ্যবার টাইগারদের উদ্ধারকর্তা হিসেবে হাজির হয়েছে সাকিব-মুশফিক জুটি। যার প্রমাণ মেলে পরিসংখ্যানে। দেশের ইতিহাসের সর্বোচ্চ রানের জুটিটি তাদেরই দখলে। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্টে বিরুদ্ধ কন্ডিশনে সাহসী ব্যাটিংয়ে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন সাকিব ও মুশফিক। সাকিবের ব্যাট থেকে আসে ২১৭ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস, মুশফিক করেন ১৫৯ রান।
শুধু এক ইনিংসে সর্বোচ্চ রানের জুটি নয়, সবমিলিয়ে জুটি গড়ে সর্বোচ্চ রান করার তালিকাতেও সবার ওপরে সাকিব-মুশফিক। তিন ফরম্যাট মিলে ১৬৯ ইনিংসে জুটি বেঁধেছেন এ দুই ব্যাটসম্যান। যেখানে ১১টি শতরানের ও ৩৭টি অর্ধশতরানের জুটি গড়ে মোট ৬১১২ রান যোগ করেছেন সাকিব ও মুশফিক।
ওয়ানডে ফরম্যাটে ৮৪ ইনিংসে ৬টি শতরানের ও ১৯টি অর্ধশতরানের জুটি গড়ে মোট ৩০৯৪ রান যোগ করেছেন এ দুজন। একদিনের ক্রিকেটে তাদের সর্বোচ্চ রানের জুটিটি ১৪৮ রানের। টেস্ট ক্রিকেটে ৫৮ ইনিংসে ৪টি শতরানের ও ১৬টি অর্ধশতরানের জুটি গড়ে মোট ২৪৫৪ রান করেছেন সাকিব-মুশফিক। এছাড়া টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি ও ২ ফিফটির জুটিতে তাদের সংগ্রহ ৫৬৪ রান। শুধুমাত্র এই ফরম্যাটেই গড়ে সম্মিলিত রানের রেকর্ডের শীর্ষে নেই সাকিব ও মুশফিক। বাংলাদেশের পে কুড়ি ওভারের ক্রিকেটে জুটি গড়ে সর্বোচ্চ ৫৯৩ রান যোগ করেছেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জুটি গড়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা শ্রীলঙ্কার দুই কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার দখলেই। তিন ফরম্যাট মিলে ২৯৩ ইনিংসে জুটি বেঁধে ৩৬টি সেঞ্চুরি ও ৬২টি হাফসেঞ্চুরির সাহায্যে ১৩৩৬৮ রান করেছেন সাঙ্গা-জয়া। ক্রিকেট ইতিহাসে আর কোনো জুটির ১৩ হাজার রান করার রেকর্ড নেই।
বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সে ল্েয ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মহোদয়ের নির্দেশক্রমে গতকাল রোববার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সাথে উক্ত সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলাও স্থগিত ঘোষণা করা হয়। উক্ত সময়ে হকি ফেডারেশনের যে কোনো দাপ্তরিক কার্যক্রম (একান্ত প্রয়োজনীয় ব্যাতীত) ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পাদনের নির্দেশ প্রদান করা হয়েছে বাহফে সংশ্লিষ্টদের প্রতি। সেই সাথে সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজের ও পরিবারের সুরা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে।
ইতোমধ্যে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এর সভাপতি নরেন্দ্র ধ্রুভ বাত্রা ও প্রধাণ নির্বাহী কর্মকর্তা থিয়েরি উইলের স্বারিত একটি চিঠি এফআইএইচ-এর প্রতিটি সদস্য দেশকে পাঠানো হয়েছে। যেখানে সারা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতামুলক ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়।
ক্রিকেট র্বোডের প্রথম সাধারণ সম্পাদক রেজা ই করিমের ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট র্বোডের প্রথম সাধারণ সম্পাদক রেজা ই করিম ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মরহুমের আতœার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংস্থার সহ-সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এসএম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজী মো. মোতালেব মিয়া যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস, ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
ভিডিও কনফারেন্সে বাফুফের নির্বাচন পর্যবেণ করবে ফিফা-এএফসি
ক্রীড়া প্রতিবেদক
আগামী ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে কোনো প্রতিনিধি পাঠাবে না ফিফা ও এএফসি। তবে দুটি সংস্থা বাফুফের নির্বাচন পর্যবেন করবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ফিফা জানিয়েছে বিশ্বব্যাপী ফাইট চলাচলে নানা বিধিনিষেধ আছে। এ অবস্থায় তারা প্রতিনিধি পাঠাতে পারবে না। তাই তারা ভিডিও কনফারেন্সের মধ্যে আমাদের সাধারণ সভা ও নির্বাচনে সংযুক্ত থাকবে। দূর থেকে তারা এভাবে সবকিছু পর্যবেণ করবে।’
বাফুফে অবশ্য নির্ধারিত ২০ এপ্রিল নির্বাচন করার ল্য নিয়ে কমিশন গঠন করেছে। শনিবার নির্বাচন কমিশন প্রথম সভা করে আগামী ৩ এপ্রিল তফসিল ঘোষণা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচক হওয়ার খবর নিজেই জানেন না রাজ্জাক
ক্রীড়া প্রতিবেদক
হঠাৎ গুঞ্জন, খেলোয়াড়ী জীবন শেষে নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক। একটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশিত হয়েছে। সে খবরের সূত্র ধরে কয়েকটি অনলাইনে তা ফলাও করে প্রচারিতও হয়েছে।
যেখানে বলা হয়েছে, এ বছর প্রিমিয়ার লিগ খেলেই খেলোয়াড়ী জীবনের ইতি টানবেন আব্দুর রাজ্জাক। এরপর জাতীয় দলের নির্বাচক হয়ে যাবেন এবং তাকে নাকি জাতীয় দলের নির্বাচক হবার প্রস্তাবও দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরে তিন সদস্যর নির্বাচক কমিটিতে কাজ করে যাচ্ছেন দুইজন; মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। এখন তৃতীয় কাউকে দায়িত্ব দেয়ার কথা ভাবছে বিসিবি। এ কারণেই ক্রিকেট অপারেশন্স কমিটির প থেকে নাকি হাবিবুল বাশারকে দায়িত্ব দেয়া হয় আব্দুর রাজ্জাকের সাথে কথা বলে সব কিছু ঠিক করতে।
করোনায় মারা গেলেন রিয়ালের সাবেক প্রেসিডেন্ট
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। শনিবার টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে ফার্নান্দো সাঞ্জ।
করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার মাদ্রিদের ফুন্দাসিওন হিমেনেজ দিয়াজ হাসপাতালে ভর্তি হন। করোনা ধরা পড়ে তার শরীরে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয় ৭৬ বছর বয়সী লরেঞ্জোকে। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে টিকতে পারলেন না। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন লরেঞ্জো। এই সময়ে দুটি চ্যাম্পিয়ন লিগ জেতে স্প্যানিশ কাব। ৩২ বছরের খরা কাটিয়ে ১৯৯৮ সালে সপ্তম ইউরোপিয়ান কাপ জিতেছিল তারা। আর অষ্টমটি আসে ২০০০ সালে। ১৯৯৭ সালে লা লিগা ট্রফিটাও ছুঁয়ে দেখেন লরেঞ্জো।
করোনা-আক্রান্ত ম্যানইউর সাবেক মিডফিল্ডার
ক্রীড়া প্রতিবেদক
চীনা সুপার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মারোনে ফেলাইনি। ম্যানচেস্টার ইউনাইটেডে সাড়ে পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে চীনে পাড়ি জমান বেলজিয়ান মিডফিল্ডার, যোগ দেন শ্যানডং লুনেংয়ে।
করোনায় ফেলাইনির পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে চীনের স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এই শুক্রবার ট্রেনে করে দেশটির জিনান প্রদেশে যান। ওইদিনই ৩২ বছর বয়সী মিডফিল্ডারের করোনা পরীা করা হয়। সর্বশেষ ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন তিনি।
করোনায় আক্রান্ত মালদিনি-দিবালা
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়াঙ্গন থেকে একে একে ধেয়ে আসছে করোনা আক্রান্তের খবর। ইতালি থেকেই সবচেয়ে বেশি এমন আক্রান্তের খবর মিলছে। দেশটিতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও।
সর্বশেষ ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি পাওলো মালদিনিও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টকর মালদিনির ছেলে দানিয়েলও করোনায় পজিটিভ হয়েছেন। কাব অবশ্য বলছে, তারা আক্রান্ত হলেও ভালো আছেন। তারা দুজনেই আইসোলেশনে কাটিয়েছেন দ্ইু সপ্তাহ। তারা কিনিক্যালি ‘নিরাপদ’- এমন ঘোষণার আগ পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকবেন।
কোয়ারেন্টিনে সাঙ্গাকারা
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড সফর শেষে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরেছেন কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। দেশে ফিরেই করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে কলম্বোয় নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেন এই সাবেক লঙ্কান অধিনায়ক।
যদিও সাঙ্গাকারার দেহে করোনা ভাইরাস সংক্রমণের কোনো উপসর্গ দেখা যায়নি, তবু শ্রীলঙ্কা সরকারের পরামর্শ মেনে নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন তিনি। মার্চের প্রথম দুই সপ্তাহে বিদেশফেরতদের েেত্র কোয়ারেন্টিনের নির্দেশনা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। নির্দেশনা অনুসারে, বিদেশ থেকে ফিরেই নিকটস্থ পুলিশ স্টেশনে নাম তালিকাভুক্ত করে স্বেচ্ছায় দুই সপ্তাহ গৃহবন্দি থাকতে হবে।
যৌন হেনস্থার অভিযোগে চাকরি হারালেন অতুল
ক্রীড়া প্রতিবেদক
যৌন হেনস্থার অভিযোগে বরোদা নারী ক্রিকেট দলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে সাবেক ভারতীয় ব্যাটসম্যান অতুল বেদাদেকে। গত মাসে হিমাচল প্রদেশ টুর্নামেন্টে বেদাদের আচরণ নিয়ে অভিযোগ করেন বরোদার খেলোয়াড়রা। যার প্রেেিত ৫৩ বছর বয়সী কোচকে বরখাস্ত করে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)।
বিসিএ’র সেক্রেটারি অজিত লেলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ, বিসিএ’র নিরপে কমিটির সদস্যদের প্রমাণের প্রেেিত তদন্ত বিচারাধীন অবস্থায় ঘটনার আশু প্রভাব বিবেচনা করে তাকে বরখাস্ত করা হয়েছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য না পেলেও ১৪ বছর ঘরোয়া ক্রিকেট খেলেন বেদাদে। অবসরের পর ২০১৯ সালের এপ্রিলে বরোদার নারী দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।
ফিরতে প্রস্তুত লুইস সুয়ারেস
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। এতে অবশ্য লাভই হয়েছে বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেসের।
গত জানুয়ারি থেকে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যাওয়ায় বেশ কয়েকটা ম্যাচ মিস হয়ে গেছে ৩৩ বছর বয়সী তারকার। লা লিগা স্থগিত না হলে সেই সংখ্যাটা আরও বাড়তো। তবে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী যদি মে মাস থেকে পুরোদমে ফুটবল ফিরে তখন বার্সা ফরোয়ার্ডও প্রস্তুত থাকবে মাঠে নামতে।
করোনা প্রতিরোধে লেভানডভস্কির ৯কোটি টাকা দান
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ১ মিলিয়ন ইউরো দান করেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি ও তার স্ত্রী আন্না। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা।
দানের ব্যাপারে টোল্ড বিল্ড নামক এক গণমাধ্যমকে ৩১ বছর বয়সী তারকা বলেন, ‘কঠিন পরিস্থিতিতে আমরা সবাই সচেতেন আছি। আজ আমরা সবাই দল হয়ে খেলছি। চলুন এই যুদ্ধে শক্ত হই। যদি আমরা কাউকে সাহায্য করতে পারি, তবে চলুন করা যাক।’ কেবল লেভা নয়, বায়ার্নের দুই জার্মান তারকা লিওন গোরেৎজকা এবং জশুয়া কিমিচও একত্রে ১ মিলিয়ন ইউরো দান করেছেন ‘উই কিক করোনা’ ক্যাম্পেইনের ফান্ডে।
ম্যানচেস্টার সিটির জার্মান উইঙ্গার লেরয় সানেও উল্লেখযোগ্য অঙ্কের দান দিয়েছেন করোনা প্রতিরোধে। ‘উই কিক করোনা’ ফান্ডে ইতোমধ্যে ২.৫ মিলিয়ন ইউরো জমা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার টাকা।
করোনায় তিগ্রস্তদের পাশে আফ্রিদি
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাস পুরো বিশ্বকে প্রায় স্থবির করে দিয়েছে। এশিয়া, ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে সংক্রমিত হয়েছে এই ভাইরাস। মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়। এই কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই।
বাদ যাননি ক্রীড়া জগতের তারকারাও। এই যেমন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজ দেশ পাকিস্তানে এই অলরাউন্ডার নিজের গড়ে তোলা আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করছেন সাধারণ মানুষদের। বর্তমানে সারাবিশ্ব জর্জরিত প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে। ব্যতিক্রম নয় আফ্রিদির দেশ পাকিস্তানও। সে দেশে এখন পর্যন্ত ৬৪৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে মারা গিয়েছেন ৩ জন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ৭ জন।
করোনায় আক্রান্তদের অর্থদান করলেন ইতালির ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
চীনের উহান প্রদেশ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হলেও বর্তমানে করোনায় সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে ইতালিতে। এখন পর্যন্ত ৪ হাজার ৮২৫ জন মানুষ এই মরণ ব্যাধি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
২১মার্চে একই দিনে মারা গিয়েছেন রেকর্ড সংখ্যক ৭৯৩ জন। দেশের এমন অবস্থায় ইতালির ফুটবলাররা অর্থ সহায়তা করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। ইতালির রাজধানী রোমের বিখ্যাত কাব এএস রোমার ফুটবলাররা একদিনের বেতন ৪ লাখ ৬০ হাজার ইউরো একটি হাসপাতালে দান করেছেন। এমন সময় যে যেভাবে পারছেন আক্রান্তদের পাশে থাকার চেষ্টা করছেন। তাই ফুটবলাররাও পিছিয়ে থাকতে রাজি নন। ইতালিতে এখন সব ধরণের ফুটবল ম্যাচ স্থগিত রাখা হয়েছে।









































