খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গার সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার ভাগারের স্থানে যুবায়ের নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় নিহতের পিতাসহ পরিবারের ৩জন আহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, নিহত যুবায়ের ও তার পরিবারের সদস্যরা সকালে একটি প্রাইভেট গাড়িযোগে ডুমুরিয়া থেকে গোপালগঞ্জ বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তারা খুলনা উদ্দেশে রওনা হয়। গাড়িটি হোগলাডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যুবায়ের মারা যান। এ সময় তার পরিবারের আরও তিনজন সদস্য আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালককে গ্রেপ্তার করতে পারিনি।
নগরীত র্যাবের অভিযানে কিশোর গ্যাং এর ১৩ সদস্য আটক
স্টাফ রিপোর্টার
নগরীর পুরাতন রেল স্টেশন, ৭নং ফেরী ঘাট (৫ নং মাছ ঘাট) ও নিরালা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও কিশোর অপরাধের সাথে জড়িত কয়েকটি সংঘবব্দ দলের ১৩ কিশোর কিশোরীদের আটক করেছে র্যাব-৬। ৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের গ্রেপ্তার তরা হয়।
র্যাব-৬ জানায়, ৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর পুরাতন রেল স্টেশন, ৭নং ফেরী ঘাট (৫ নং মাছ ঘাট) ও নিরালা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল। এসময় কিশোর গ্যাং ও কিশোর অপরাধের সাথে জড়িত কয়েকটি সংঘবব্দ দলের কিশোর কিশোরীদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই কিশোর কিশোরীরা কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের কিশোর অপরাধে জড়িয়ে পড়েছে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন বিভিন্ন ধাড়ালো অস্ত্র ব্যবহার করে খুন ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলছে। পথভ্রষ্ট এই কিশোর কিশোরীরা বিভিন্ন ধরনের মাদক যেমন মদ, গাঁজা, ইয়াবা, হিরোইনসহ ভয়ংকর মাদক সেবনে নিজেকে জড়িয়ে ফেলছে। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমন আভিযানে ঘটনাস্থল হতে বেশ কিছু মাদক সেবনের আলামত এবং কিশোর গ্যাংদের নিকট হতে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। আটককৃত কিশোর কিশোরীদের প্রবেশন অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে।
নগরীতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ নভেম্বর রাত পৌনে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার হরিশপুর হাসপাতালের পেছনের বাসিন্দা স্বপন বিশ্বাসের স্ত্রী মোছা. শেফালী আক্তার (২৫)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, ৭ নভেম্বর রাত পৌনে ৭টার দিকে পথেরবাজার চেকপোস্টে ডিউটি করাকালে চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কের উপর হতে ১০ বোতল ফেন্সিডিলসহ শেফালী আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা ডেল্টা টাওয়ার এর সামনে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন সোনাডাঙ্গা বাস টার্মিনাল মসজিদের পাশে মাহাতাব উদ্দিন সড়কের চায়না বাড়ির মো. রফিকুল ইসলাম শেখের ছেলে মো. মুকুল শেখ (২৫)।
র্যাব-৬ জানায়, রবিবার বেলা ১২টার দিকে সোনাডাঙ্গা ডেল্টা টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় জিআর নং-২৮৪/১২, সোনাডাঙ্গা থানার মামলা নং-২৪, তারিখ ৩০/১০/২০১২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মুকুল শেখকে গ্রেপ্তার করা হয়। তাতে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাগুরায় র্যাবের অভিযানে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মাগুরা জেলার সদর থানাধীন ভায়না মোড়ে অভিযান চালিয়ে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ীরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. কদম আলী (৩৫) ও যশোর জেলার ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের মৃত. মোবারক গাজীর ছেলে মো. তুহিন গাজী (৩৫)।
র্যাব-৬ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলার সদর থানাধীন ভায়না মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় মেসার্স সমতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে যশোর-ঢাকা মহাসড়ক এর উপর থেকে ২৫৫ বোতল ফেন্সিডিল ও নগদ ২০ হাজার টাকাসহ কদম আলী ও তুহিন গাজীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া দক্ষিনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৭ নভেম্বর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কামার পাড়ার মৃত. রমজান আলীর ছেলে মো. আজাদ আলী (৪২)।
র্যাব-৬ জানায়, ৭ নভেম্বর রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া দক্ষিনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ’ হাসান ইলেক্ট্রনিক দোকানের সামনে নির্মানাধীন রাস্তার উপর থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ আজাদ আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
রূপসার শ্রমিকলীগ নেতা মফিজুল ইসলামকে হুমকির নিন্দা ও প্রতিবাদ
স্টাফ রিপোর্টার
রূপসা থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি ড্রেজার ব্যবসায়ী মো. মফিজুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসীরা।
পুর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত মাঝি সংগঠনের নেতৃবৃন্দ হুমকিদাতা নগরীর দারোগা পাড়া আজিজুর রহমান রোডের মৃত. আব্দুর রাজ্জাক মোল্যার দু’ছেলে হাফিজুর রহমান টিটু ও মো. মাহবুবুর রহমান টুলু, টুলুর বড় ভাইয়ের ছেলে লিমন, দক্ষিন টুটপাড়া বায়তুল আমান জামে মসজিদ রোডের আরিফ মাহমুদ রনি ও টুটপাড়া ময়দার মিলের পাশের বাসিন্দা সাইদুরসহ সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মো. রেজাউল ব্যাপারী, সাধারণ সম্পাদক সাহাদত ব্যাপারী, ফজলু মাতব্বর, হায়দার আলী, ইউনুস শেখ, ইব্রাহিম ঘরামীসহ অনেকে। ৪ নভেম্বর মফিজুল ইসলাম ৫জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন যার নং- ২৩৫।
জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির হটকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মিডনাইটের ভোটে নির্বাচিত সরকার লুটেরা সরকার। তারা ডিজেল- কেরোসিন এর দাম বাড়িয়ে ও বাসের ভাড়া বৃদ্ধি করে দুই কৌশলে জনগণের পকেট কাটছে। এসব কিছুই সরকারের পাতানো খেলা। জনগনের ভোটে নির্বাচিত নয় বলে তারা একদিকে জনগণের পকেট কাটছে, অন্যদিকে নিজেদের পকেট ভারী করছে। সরকার জনগণের কথা মোটেই চিন্তা করেন না। ভোজ্য তেলের সাথে বেড়েছে জ্বালানি তেলের দাম। শুধু তাই নয়, দফায় দফায় বেড়েছে গ্যাস, বিদ্যুৎ পানির দামও। এমতাবস্থায় সবমিলিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিসহ হয়ে উঠেছে।
সোমবার (০৮নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে দেশের সাধারন মানুষ যখন হিমশিম খাচ্ছে, সেই সময়ে জ্বালানী তেলের দাম বাড়িয়ে দ্রব্যমূল্যেকে আরও বাড়িয়ে দিয়েছেন। টিসিবি’র পণ্যের দাম হঠাৎ বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি তেলের মুল্যবৃদ্ধি জনজীবনে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নিত্যপণ্যের বাজারে আগুন ছড়াবে। জনগণের জন্য মরার উপর খাঁড়ার ঘা হবে, সে বিষয়ে নজর না দিয়ে বহুজাতিক গোষ্ঠীর নিয়োগকৃত গুটি কয়েক বিশেষজ্ঞের পরামর্শে সরকারের একতরফা সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতী। এনার্জি রেগুলেটরী কমিশনের গণশুনানি ব্যাতিরেকে সরকারের নির্বাহী আদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা এবং পরিবহন ভাড়া বৃদ্ধিকে হতাশাজনক বলে অবিলম্বে এ ধরণের হটকারি সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
খুলনা বিএনপির প্রস্তুতি সভা আজ
খবর বিজ্ঞপ্তি।।
ডিজেল, কেরোসিন ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবীতে বিএনপির কেন্দ্রীয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী আগামী ১০ নভেম্বর দেশের মহানগরে ও ১২ নভেম্বর জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। কর্মসূচী সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা আজ ৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠি হবে। সভাকে সফল করতে দলের সহ- সভাপতি, উপদেষ্টা ও সম্পাদক মন্ডলী, থানা বিএনপির নেতৃবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড.শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক আমীর এজাজ খান।
রামপালে একটি মাদরাসার সাবেক সভাপতির স্বাক্ষর জাল করে বেতন ভাতার বিল ব্যাংকে জমা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের একটি দাখিল মাদ্রাসার মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার বিল ব্যাংকে জমা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আবু বকর সিদ্দিক দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেয়াদ গত ১৯ এপ্রিলে শেষ হয়েছে। এরপর করোনা সংকটে মাদ্রাসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ম্যানেজিং কমিটি গঠন করা হয়নি। বিধি অনুযায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত একটি এডহক কমিটি গঠন করতে হয়। আর ওই কমিটির সভাপতি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্রে স্বাক্ষর করবেন। মাদ্রাসার একজন শিক্ষক বলেন, এখনও পর্যন্ত এডহক কমিটি গঠন করা হয়নি। তাহলে শিক্ষকদের বেতন ভাতার বিলসহ জরুরী কাগজপত্রে কে স্বাক্ষর করছে এ বিষয় জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, এ ব্যাপারে সুপার সাহেব ভালো বলতে পারবেন।
এ দিকে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গাজী গিয়াস উদ্দিনের স্বাক্ষর জাল করে সর্বশেষ অক্টোবর মাসের শিক্ষকদের সরকারি বেতন ভাতার বিল রামপাল সোনালী ব্যাংক শাখায় গত ৩ নভেম্বর জমা করা হয়েছে। ব্যাংকে দাখির করা বেতন ভাতার বিলের কাগজপত্রে এর সত্যতা মিলেছে। এ ব্যাপারে গাজী গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কমিটির সভাপতি ছিলাম। কমিটির মেয়াদ ৬/৭ মাস পূর্বে শেষ হয়েছে। এখন আমি আর সভাপতি নেই। এরপরও বেতন ভাতার বিলসহ বিভিন্ন জরুরি কাগজপত্রে আমার স্বাক্ষর জাল করা হচ্ছে। তিনি আরো বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ৬ মাসের মধ্যে একদিনও আমার কাছে কোন কাগজপত্রে স্বাক্ষর করাতে আসেনি। শুনেছি অক্টোবর মাসের বেতন ভাতার বিলে আমার স্বাক্ষর জাল করে তা ব্যাংকে জমা করা হয়েছে। আর এই স্বাক্ষর জাল করার ঘটনায় মাদ্রাসার সুপার শেখ আ. লতিফ ও সহ সুপার মো. মনিরুজ্জামান জড়িত বলে তিনি অভিযোগ করেন। মাদ্রাসার সহ সুপার মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সুপার আ. লতিফের উপর দায় চাপিয়ে বলেন, এ বিষয় আমি কিছু জানি না। আপনি সুপারের সাথে কথা বলেন। সুপার শেখ আ. লতিফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এডহক কমিটি গঠন হয়নি। এডহক কমিটি গঠনের জন্য আবেদন করা হয়েছে। স্বাক্ষর জাল করার বিষয়টি শিকার করে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। রামপাল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক বলেন, বিষয়টি আগে জানলে একটা কিছু করা যেতো। এখন বিল লেজারে পোষ্টিং হয়ে গেছে, এখন আমার কিছু করার নেই। সর্বশেষ গত ৮ নভেম্বর রামপাল সোনালী ব্যাকে খবর নিয়ে জানা গেছে, ব্যাংক কর্তৃপক্ষ ওই মাদ্রাসার বেতন ভাতা সাময়িক বন্ধ রেখেছেন বলে জানা গেছে। বিল পুনরায় নির্বাহী অফিসারের স্বাক্ষর করে তা ব্যাংকে জমা দেয়ার চেষ্টা করছে।
দাকোপে নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী কমিটির নেতৃবৃন্দের সাথে সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
দাকোপে রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন রাজনৈতিক দলের নারী কমিটির সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ও হেলভেটাসের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় চালনা পৌরসভায় রূপান্তরের ওয়াশ প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র নারী ফোরামের কোষাধ্যক্ষ কনিকা গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী, চালনা পৌরসভা মহিলা জাতীয় পার্টির সভাপতি সন্ধ্যা রানী পাল, নারী নেত্রী রওশানারা বেগম, বুলু মন্ডল, দানকুমারী, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মনিষা গাইন, বন্দনা ঢালী, কনিকা পোদ্দার, অপরাজিতা বিথীকা রায়, মাধবী গোলদার, দীপ্তি ঢালী, লতিকা গোলদার প্রমুখ। সভায় রাজনৈতিক দলের মুল কমিটিসহ বিভিন্ন কমিটিতে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করার বিষয়ে বক্তারা আহবান জানান। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়। সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।
আওয়ামী মৎস্যজীবী লীগ, খুলনা মহানগর শাখার বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিকাল ৪টায় সোনাডাঙ্গা মডেল থানা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের এক বর্ধিত সভা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ২৬ নভেম্বর ২০২১ খুলনা মহানগর মৎস্যজীবী লীগের অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য উক্ত বর্ধিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এ্যাডঃ ইব্রাহিম খলিল ইমন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, কাজী আলী আকবর, শেখ জামাল হোসেন পলাশ, রিয়াজুর রহমান রাজু, এস. এম. জাকির হোসেন, মোঃ কালাম মোল্লা, সামসুদ্দোহা বাঙ্গালী, ইঞ্জিঃ শাকিল আহসান, মল্লিক মাসুম জামান, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আহমেদ, মোঃ আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহমুদ খোকন, গোলাম কাদের বাপ্পী, মিজানুর রহমান, সাবের আহমেদ, লিংকন পাল, আব্দুর রহিম, তন্ময় সরকার, অমিত কুমার সাহা, আলামিন গাজী, রবিউল হোসেন খান, শেখ মারুফুল হক, মোঃ শামীম, শেখ টুটুল, রাব্বী হাওলাদার, মাসুম শেখ, ওয়াহিদুজ্জামান, বুলবুল, আফজাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন থানার আহবায়ক ও সদস্য সচিববৃন্দ।
এলাকার উন্নয়নে নৌকার মাঝিকে বিজয়ী করতে হবে: শেখ হারুনুর রশিদ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি কাজী আলমগীর হোসেনের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুলটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীগের যুগ্ম-আহবায়ক কাজী আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,এলাকার উন্নয়নে নৌকা প্রতীক প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাহলে সারা দেশের ন্যায় গুটুদিয়া ইউনিয়নও উন্নয়নের রোল মডেল হবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন,এজন্য সকল নেতা-কর্মী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং নৌকা প্রতীকে ভোট দিতে উৎসাহিত করতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নবকুমার চক্রবর্ত্তী ও এ্যাড, শ্হা আলম। বক্তব্যদেন আ’লীগনেতা জামিল খান, পাপিয়া সরোয়ার শিউলি, এমএম সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার উত্তম মজুমদার, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, নুরুল ইসলাম হালদার, সমরেশ ফৌজদার, সুকৃতি মন্ডল, পরিতোষ সরকার, তাপস ফৌজদার, সমর গাইন, দিলিপ মন্ডল, মৃনাল ঢালী, মনোরঞ্জন মন্ডল, লক্ষ্মিকান্ত ফৌজদার, শ্যামল শিকদার, জ্যোতিন্দ্রনাথ মন্ডল, দেবাশীষ সরকার, তুষার কবিরাজ প্রমূখ। এর আগে ইউনিয়নের গুটুদিয়া পশ্চিমপাড়া,ওয়াপদার মাথা, জিলেরডাঙ্গা, লতা খামারবাটি, পাহাড়পুর, কোমলপুর, আরাফাত নগর, বিলপাবলা, কুলটিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
লুটেরা সরকারকে হঠাতে না পারলে জনগনের মুক্তি মিলবেনা: হেলাল
খবর বিজ্ঞপ্তি
সরকার লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে আর দ্রব্যমূল্য বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে সরকারকে হঠাতে না পারলে মানুষের মুক্তি মিলবেনা। সেজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপিকে শক্তিশালী করতে হবে।
সোমবার দিঘলিয়া উপজেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা হেলাল এ কথা বলেন। সকালে অনুষ্ঠিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম। বিএনপি নেতা আব্দুল রকিব মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শেখ আবু জাফর, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা সরোয়ার হোসেন, আতাউর রহামন রুনু, গোলাম মোস্তফা তুহিন, মাসুম গাজী, আসাদুজ্জামান নুর, শেখ মোসলেম উদ্দিন, ডাঃ হাফিজুর রহমান, আবু ওয়াহিদ বিশ্বাস, দেলোয়ার হোসেন, কুদরতে ইলাহী স্পীকার,মোল্লা মাহমুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, খন্দকার ফারুক হোসেন, মোহাম্মদ আলী টুটুল, আব্দুল্লা আল মামুন নিপু, গাজী মোমিনুল ইসলাম, গাজী হিমেল হোসেন প্রমুখ।
কর্মী সভা শেষে আজিজুল বারী হেলাল থানা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টুর মা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রকিব মল্লিকের মা এবং আব্দুল হক ও শেখ ইউনুস আলীর কবর জিয়ারত করেন।
নগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করতে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। দীর্ঘদিন পরে হলেও খুলনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হয়েছে। তিনি আরও বলেন সামনে জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে এবং দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা রাজপথে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করতে হবে এবং তার ভিশন ও মিশন বাস্তবায়নে কাজ করতে হবে নবনির্বাচিত নেতৃবৃন্দকে।” গতকাল সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃবৃন্দ অবিভাবক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেন এবং এর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এর পূর্বে শুকরিয়া আদায়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এস.এম খালেদিন রশিদী সুকর্ণ, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান, আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন, অসিত বরণ বিশ^াস, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, শেখ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, মীর বরকত আলী, মোঃ মোতালেব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হানিফ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, একেএম শাহজাহান কচি, এবিএম আদেল মুকুল, ড. সাঈদুর রহমান, খান মো: সাইফুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, গোলাম রব্বানী টিপু, মোঃ কামাল শিকদার, গোলাম মাওলা টিংকু, রোজী ইসলাম নদী, মোঃ মিজানুর রহমান জিয়া, মো: জিলহাজ¦ হাওলাদার, মো: আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামাল, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, রেজাইল ইসলাম রেজা, শেখ সাহিদুল ইসলাম সাহিদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম নবী, ইসমাঈল হোসেন, মোঃ শফিকুল ইসলাম অভি, মো: শরিফুল ইসলাম প্রিন্স, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মশিউর রহমান, তাজমুল হক তাজু, সৈয়দ নাসির উদ্দীন, মো: আসাদুল ইসলাম সানি, শাহজাহান শিকদার, শেখ রায়হান উদ্দীন, মাহাবুব মোর্শেদ লিমন, আবির মালিক, শহিদুল শিকদার শিহাব, আসিফ সবুজ, রুপম তালুকদার, মোস্তফা কামাল, মো: আমিরুল ইসলাম বাবু, চৌধুরি তাপস রায়, সাকিব হাসান, রাজিব হোসেন, জাকির হোসেন খোকন, মো: দেলোয়ার হোসেন, মারুফ চৌধুরি রিমন, রফিকুল ইসলাম কাজল, ইকবাল হোসেন, আবু হানিফ, শেখ সাইদ, উজ্জ্বল মন্ডল, হাবিবুর রহমান হাবিব, মারুফ হোসেন, হারুন অর রশিদ, রাজিব হোসেন, রিপনুজ্জামান রিপন, মাসুম চৌধুরি নয়ন, নবাব আহমেদ, বায়েজিত হোসেন, কবির হোসেন, রফিক খান, সুজন শেখ
কয়রায় লবন পানির চিংড়ী ঘের বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষা করতে লবণ পানির চিংড়ী ঘের বন্ধ করতে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু উপস্থিত সকলের প্রতি এ আহবান জানান। জানা গেছে, সংসদ সদস্যের আহবানের স্বপক্ষে সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন একমত পোষণ করে আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সভায় আলোচনার অধিকাংশ সময় বেড়িবাঁধ রক্ষা নিয়ে আলোচনান্তে বেড়িবাঁধের তলে পাইপ ঢুকিয়ে লবণ পানি তোলা বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া রাস্তার পাশে ১০ ফুট দুরত্বে রিং বাঁধ দিয়ে মাছ চাষ করার জন্য ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় প্রচারের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একাধিক সদস্য জানায়, বেড়িবাঁধে কাজ করার আগেই কতিপয় সাংবাদিক দূর্নীতির খবর প্রকাশ করায় বেড়িবাঁধের কাজ বাঁধা গ্রস্থ হয়। সভার প্রধান উপদেষ্ঠা কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, আগামী ২০২২ সালের শুরু থেকে ৭ টি ইউনিয়নে লবন পানি তুলে কেউ মৎস্য ঘের করতে পারবেনা। তবে মিষ্টি পানির মৎস্য ঘের করা হলে একই জমিতে ধান চাষ করা সম্ভব। তিনি আরও বলেন, লবণ পানির চিংড়ী ঘেরের আশেপাশে কোন গাছ গাছালি বাঁচে না এবং সেই এলাকা মরুভুমির মত দেখা যায়। এছাড়া এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট নির্মাণ কাজে বাঁধাগ্রস্থ সহ অনেক উন্নয়ন কাজ পিছিয়ে পড়ে। সভায় সংসদ সদস্যের বক্তব্যের সাথে সকল ইউপি চেয়ারম্যান পুলিশ প্রশাসন সহ সভার অন্যান্য সদস্যরাও উপজেলার উন্নয়ন ও পরিবেশের স্বার্থে একমত পোষণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী মোড়ল, পল্লী বিদুৎতের ডি,জি,এম এ সামাদ, প্রধান শিক্ষক খায়রুল আলম, স্যানিটারী ইন্সপ্যাক্টর নারায়ন চন্দ্র প্রমুখ।
কালীগঞ্জে নৌকা প্রতিকের ভোট ভিক্ষা করলেন মেয়র মিন্টু
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের ভোট পূর্ববর্তী কর্মীসভায় নৌকা প্রতিকের ভোট চাইলেন ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। ভেটের পূর্ববর্তী কর্মিসভা উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার মথনপুরের এমএম মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সকলের মূল্যবান ভোট নৌকা প্রতিকে দেয়ার আহবান জানান। ইউনিয়ন সাধারন সম্পাদক ডাঃ রাশেদ শমসেরের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তৈয়ব আলী জর্দার, সহ-সভাপতি গোলাম সরওয়ার সউদ, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান সঞ্জু, আ’লীগ নেতা আনিসুর রহমান খোকা,জেলা যুবলীগের সভাপতি আশফাক মাহমুদ জন,জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন,নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আয়ুব হোসেন খান প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ ও দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সাইদুল করিম মিন্টু বলেন,তৃতীয় ধাপের চলমান ভোটে ইউপি নির্বাচনে ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের কান্ডারী আয়ুব হোসেন খানকে জননেত্রী শেখ হাসিনা মনোনীত করেছেন। তাই নৌকা প্রতিকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করলে উন্নয়ন গতিশীল থাকবে।
মোড়েলগঞ্জে স্বাস্থ্য সেবা নিয়ে গনশুনানী
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটে স্বাস্থ্য ও ইউনিয়ন পরিষদের সেবা প্রদানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত গণ শুনানীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম।
মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমের সভাপতিত্বে গণশুনানীতে মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দিলদার হোসেন, এলজিএসপি,র জেলা সমন্বয়কারী পার্থ প্রতিম সেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএস এম মঞ্জুরুল হাসান মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আহাদ নাজমুল হাসান, মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির মোল্লা, স্থানীয় মহিদুল ইসলাম, কাকুলী আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা অংশগ্রহন করেন।
সভায়, সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
৭ নভেম্বরের চেতনায় আর একটি গণঅভ্যূত্থান সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: হেলাল
খবর বিজ্ঞপ্তি
৭ নভেম্বরের বিপ্লবের চেতনায় আর একটি গণঅভ্যূত্থান সৃষ্টির মাধ্যমে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা হেলাল এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, ওয়ান-ইলেভেনের সরকার বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে নস্যাত করার ষড়যন্ত্রে সফল হয়েছিল বলেই আজ দেশে গণতন্ত্র নেই, ন্যায়বিচার নেই, সুশাসন নেই, ভোটের অধিকার নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, গুম-খুম-অপহরণের প্রতিকার নেই। দেশে এখন উন্নয়ন ও দুর্নীতি সমার্থক শব্দে পরিণত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে, জনগনের অধিকার ফিরিয়ে আনতে, পরাশক্তির আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ গণঅভ্যূত্থানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
আজিজুল বারী হেলাল বলেন, দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ই নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে, যিনি ’৭১-এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, নব্য ফ্যাসিবাদী সরকার জানে যে বিএনপির হাতেই রয়েছে গণতেন্ত্রর রক্ষাকচব। আর তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে আন্দোলনকে দমন করতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে যেন তিনি দেশে ফিরতে না পারেন।
সরকারের লুটপাটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে অভিযোগ করে হেলাল বলেন, এই অবৈধ মধ্যরাতের সরকারের পরিবর্তে জনগনের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগনের মুক্তি নেই।
মহানগর বিএনপির সিনিয়ন সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম। বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, মেজবাউল আলম, শেখ সাদী, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, আজিজা খানম এলিজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সুলতান মাহমুদ, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, একরামুল হক হেলাল, শামীম কবির, মোল্লা সাইফুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু ও আবুল কালাম জিয়া। বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় কর্মসূচির সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আব্দুল্লা কিমিয়া সাদাত।
এ সময় উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, মোস্তাউল বারী লাভলু, মঞ্জুর মোর্শেদ স্বপন, শাহিনুল ইসলাম পাখী, মুর্শিদ কামাল, হাফিজুর রহমান হাফিজ, কাজী মিজানুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, ইলিয়াস মল্লিক, হীরু মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, আল আমিন সানা, আব্দুল আজিজ সুমন, আব্দুর রকিব মল্লিক, রফিকুল ইসলাম বাবু, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, নিঘাত সীমা, কাজী নেহিবুল হাসান নেহিম, খান ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন আনো, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মতলেবুর রহমান মিতুল, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল মালেক, মুনতাসির আল মামুন, শামসুন নাহার লিপি, জাভেদ মল্লিক, হাবিবুর রহমান প্রমুখ।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন –এম ডি এ বাবুল রানা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১নং আটরা গিলাতলা ইউনিয়নের নির্বাচনে দলীয়ভাবে মনোনীত নৌকাপ্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ৮ নভেম্বর সোমবার বিকাল ৪টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সমন্বয়ে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ¦ শেখ হাবিবুর রহমান। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। আহসান হাবিব মিন্টুর পরিচালনায় বক্তৃতা করেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা স.ম রেজওয়ান আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, মোঃ কামাল আহম্মেদ, মোঃ সেলিম রেজা, মোঃ শাকিল আহম্মেদ, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, মোঃ আমিরুল ইসলাম, এ এস এম আবু সাঈদ, মোঃ আলাউদ্দীন, কাজী আজাদুর রহমান হিরোক, মোল্যা আব্দুস সাত্তার, মুক্তা বেগম মোঃ রিপন খান, মোঃ জসিম উদ্দীন, মফিজ সরদার, ইফতেখার ইসলাম মিঠু, মুন্সি কামাল, নাসির উদ্দীন, মাহমুদ আলম, ফকির কওসার আলী, সৈয়দ আজগর আলী, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, গাজী আশরাফ আলী, গাজী সিরাজুল ইসলাম,কাঞ্চন মুন্সি, গাজী নাজিম উদ্দীন,ইয়াসিন হাওলাদার, মোঃ পলাশ, খান আব্দুল হালিম, মুরাদ মোড়ল, বেগ রাশেদুজ্জামান, হোসেন, খান মনিরুল ইসলাম,মিন্টু খান, বেগ মুরাদ, গাজী রিপন সহ এলাকার মুরুব্বী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ।
“নলতা হাইস্কুলে ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান”
কে এম রেজাউল করিম দেবহাটা :
বিগত সময়ের আলোকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে ৮ নভেম্বর সোমবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রী, কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
নলতা হাইস্কুলে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ২০ জন দরিদ্র, মেধাবী ও অসহায় ছাত্র/ছাত্রী প্রত্যেককে মাসিক ৫ শত টাকা হারে ২০২১ সালের জন্য ১২ মাসের এককালীন ৬ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নলতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাস এর ৪র্থ কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো. শহীদুল আলম এর বোনের পক্ষ থেকে তার নামে বৃত্তির টাকা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ড. হোসনেয়ারা বানুর সহপাঠী মো. আব্দুল মোনায়েম এবং একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)। উপস্থিত ছিলেন ড. হোসনেয়ারা বানু’র মেজ ভ্রাতা, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, আলহাজ্জ মো. রেজাউল ইসলাম, নলতা এস ডি এফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, নলতা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মাহাবুর রহমান, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বৃত্তির টাকা দিয়ে বাজে খরচ না করে যার যার শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যয় করে মানুষের মত মানুষ হওয়ার এবং ড. হোসনেয়ারা বানু’র দীর্ঘায়ূ কামনা ও জীবনে প্রতিষ্ঠিত হয়ে তার মত সমাজে অবদান রাখার আহবান জানান।
উল্লেখ্য, ড. হোসনেয়ারা বানু ১৯৮১ সালে ঐতিহ্যবাহী নলতা হাইস্কুল থেকে প্লেস করার কৃতিত্ব অর্জন করেছিল।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে অ্যালামনাইদের ভূমিকা গুরুত্বপূর্ণ : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা, ভৌত উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগের চেয়ে অনেক সুসংগঠিত এবং এর পরিসর বৃদ্ধি পেয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখন উচ্চ পর্যায়ে এ অ্যাসোসিয়েশনের সদস্যরা সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণœ রেখে বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের অভিলক্ষ্যে এগিয়ে নিতে অ্যালামনাইদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা অস্বচ্ছল পরিবার থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ব্যয় নির্বাহ তাদের জন্য খুবই কষ্টসাধ্য। এমন মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়াতে পারে।
সোমবার বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল উপাচার্যের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ তাদের বিভিন্ন কর্মপরিকল্পনা উপাচার্যকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ অর্জনে, সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধিতে তাদের পক্ষ থেকে সহযোগিতার কথা ব্যক্ত করেন। ২০২২ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠান করার আগ্রহ ব্যক্ত করে উপাচার্যের সহযোগিতা প্রত্যাশা করেন। উপাচার্য এ ব্যাপারে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল হাসান, সহ-সভাপতি শেখ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন, কোষাধ্যক্ষ শাহরিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক তৌফিক জেনার, ছাত্র বিষয়ক সম্পাদক ড. মোঃ নাজমুস সাদাত, প্রকাশনা সম্পাদক ড. মোঃ নজরুল ইসলাম, সহ-প্রকাশনা সম্পাদক জাবিউল হাসান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম জহির, সদস্য ড. মোঃ আনিসুর রহমান, আবির আহমেদ তালুকদার, ড. মোঃ নাসিফ আহসান, মোঃ তকদিউর রহমান, ড. কাজী মাসুদুল আলম, অ্যালামনাই ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা।
এর আগে সকাল ৮টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির নবীন শিক্ষকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর আয়োজনে ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক মডুউল ওয়ান: টিচিং এন্ড লার্নিং শীর্ষক নবীন শিক্ষকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে রবিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন। তিনি শিক্ষকতা পেশায় নিবেদিত হওয়ার ক্ষেত্রে বেশি করে অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ ও আদর্শ শিক্ষক হতে হলে তাকে প্রচুর পড়াশোনা ও গবেষণা করতে হয়। শিক্ষক যদি ভালো না জানেন, ফলে শিক্ষার্থীরাও ভালো জ্ঞান অর্জন করতে পারে না। তিনি শিক্ষকদের মূল্যবোধ, আদর্শ ও নীতি-নৈতিকতার ওপরও জোর দেন।
সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইটিএলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। এসময় প্রশিক্ষক আইকিএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানম, প্রফেসর এ কে ফজলুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আহসান হাবীব উপস্থিত ছিলেন। ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুবিতে ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে উদযাপন
খবর বিজ্ঞপ্তি
ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ড. সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সেমিনার অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম। তিনি মূল নিবন্ধে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেডিএর বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পিত পরিকল্পনা প্রণয়নে তিনি পরিকল্পনাবিদদের ভূমিকা তুলে ধরেন। তিনি মহানগরী খুলনার উন্নয়নে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, বিষয়টি এখন খুবই জরুরি হয়ে পড়েছে। তিনি কেডিএর আওতা সম্প্রসারণের সাথে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর খুলনা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ ও ডিসিপ্লিনের জ্যেষ্ঠতম শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সেমিনারে পাওয়ার পয়েন্টে ডিসিপ্লিনের কার্যক্রম উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. ফৌজিয়া ফারজানা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা হাসান। সেমিনারের শুরুতে দিবসটি উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়। এর আগে বেলা ১২টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক র্যালি বের করা হয়।
খুলনা উপকূলে সাড়ে তিন হাজার পরিবারের জন্য ইআরসিসি প্রকল্প
খবর বিজ্ঞপ্তি
জলবায়ূ পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খুলনার সাড়ে ৩ হাজার হত দরিদ্র পরিবারের সাড়ে ১৬ হাজার মানুষের বিকল্প কর্মসংস্থান ও অভিযোজনে কাজ করবে ইআরসিসি প্রকল্প। ইনহান্সিং রিজেলিয়েন্স অব কোস্টাল কমিউনিটি (উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই সক্ষমতা বৃদ্ধি) নামের এ প্রকল্পের মাধ্যমে জেলার কয়রা ও দাকোপ উপজেলার ছয়টি ইউনিয়নে জলবায়ূ সহনশীল কৃষির প্রচলন, হস্তশিল্প, কারিগরী ও ভোকেশনার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
গতকাল সোমবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে প্রকল্প পরিচিতি সভায় এ তথ্য জানানো হয়। কোরেন ইন্টারন্যাশনাল কোপারেশস এজেন্সীর অর্থায়নে বেসরকারি সংস্থা সুশীলন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালের ৩১ডিসেম্বর প্রকল্পটি শেষ হবে।
সুশীলনের উপদেষ্টা শেখ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য দেন সুশীলনের প্রধান নিবার্হী মোস্তফা নুরুজ্জামান। প্রকল্পের ফোকাল শাহিনা পারভিনের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাঈদ মাহমুদ রিয়াদ। বক্তব্য দেন কনসার্ন ওয়াল্ডওয়াইডের প্রকল্প পরিচালক গিটা ফিটজগারল, কৃষি উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মার্কেটিং কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও জানানো হয়, জলবায়ূ পরিবর্তনের সবচেয়ে প্রভাব সবচেয়ে বেশী পড়েছে কৃষি ক্ষেত্রে। কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে ও কৃষি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাচ্ছে। ফলে দরিদ্র জনগোষ্ঠী বেঁচে থাকার জন্য শহরমুখী হচ্ছে। তারা শহরের বস্তি এলাকায় ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে। প্রকল্পটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের পথসভা
খবর বিজ্ঞপ্তি
রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন কদমতলা, বড় বাজার ও কালিবাড়ি রোডে এর আয়োজন করা হয়। আইচগাতী ইউনিয়নের ব্যবসায়ী ও শ্রমিকদের বড় একটা অংশ খুলনা বাজারে কর্মরত রয়েছেন। সেজন্য এই পথসভা। বক্তৃতা করেন শ্রমিক নেতা মো. শফিকুল ইসলাম শফি, রিপন আকন, মো. কাওসার মোল্লা, আলহাজ¦ মো. আবুল কাশেম সরদার, মো. ইসলাম খলিফা ও মো. নজরুল ইসলাম। পরে বাজার এলাকা, রাজাপুর, শিরগাতীসহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন। বিকেলে সমগ্র ইউনিয়ন ব্যাপী তার মোটর সাইকেল প্রতীকের পক্ষে মিছিলসহকারে প্রদক্ষিণ করেন।এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়। আগামী ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সময় আবু হোসেন বাবু, শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, মোস্তফা উল বারী, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ , শেখ রনি ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২১ পালন উপলক্ষে এক আলোচনা সভা সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক-এর সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) খুলনা চ্যাপ্টার এ আলোচনা সভার আয়োজন করে। দিবসটিকে কেন্দ্র করে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘‘ওয়ার্ডকেন্দ্রিক নগর পরিকল্পনা’’।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ প্রচেষ্টার বাস্তব রূপ দিতে কেডিএ’র সার্বিক সহযোগিতা প্রয়োজন। কেননা নগরায়নের ক্ষেত্রে সংস্থাটি মাস্টার প্লান প্রণয়ন করে থাকে এবং সেই প্লানের ভিত্তিতেই নগরায়ন ত্বরান্বিত করতে হয়। অথচ সংস্থাটির মাস্টারপ্লান সম্পর্কে কেউ অবগত নয়। তিনি খুলনার উন্নয়নে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে উভয় সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের স্বার্থে কেডিএ’র সাথে কেসিসি সমন্বিতভাবে কাজ করতে চায়। সিটি মেয়র শহর ও শহরতলী এলাকায় প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বসত বাড়ি নির্মাণের বিষয়ে তুলে ধরে বলেন, বসত বাড়ি নির্মিত হওয়ার পর অভিযান পরিচালনা করলে সাধারণ মানুষ সর্বশান্ত হয়। সেদিকে লক্ষ্য রেখে তিনি স্থাপনা নির্মাণের পূর্বে তদারকি করার জন্য কেডিএ’র কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
বিআইপি-খুলনা চ্যাপ্টারের সভাপতি ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এর-সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম, কেসিসি’র নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক ও ব্রাক-পিএসইউ-খুলনার ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাঈদ।
সভায় কেডিএ’র চেয়ারম্যান আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ড অফিসসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে মাস্টারপ্লান প্রদর্শনের ব্যবস্থা নেয়া হবে বলে সভায় অবহিত করেন।
সভায় বক্তারা ওয়ার্ডকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার আওতায় বিদ্যমান জলাশয়গুলি ভরাট বন্ধ করা, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন নির্মাণসহ খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণ, ভৈরব ও ময়ূর নদী কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সেবা কার্যক্রম সহজলভ্য করতে ডিজিটাল পদ্ধতি চালু করাসহ বেশকিছু কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এলাকাভিত্তিক ছোট ছোট পদক্ষেপ এক সময় সমন্বিত হয়ে আগামী প্রজন্মের জন্য খুলনা শহর একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে বক্তারা উল্লেখ করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, কাজী আবুল কালাম আজাদ বিকু, মোঃ গোলাম মাওলা শানু, মোঃ সাইফুল ইসলাম, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, শেখ মোসারাফ হোসেন, মোঃ হাফিজুর রহমান মনি, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, কেডিএ’র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, নগর পরিকল্পনা কর্মকর্তা মো: তানভীর আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তুষার কান্তি রায়, ব্রাকের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার উৎপল কুমার দাস, সিনিয়র রিজিওনাল কোঅর্ডিনেটর আবু মোজাফ্ফর মাহমুদ, হেলদি সিটি প্রকল্পের কনসালট্যান্ট আসিফ মাহমুদ, নাগরিক নেতা শেখ মোশারফ হোসেন, শাহিন জামাল পন, এস এম ফিরোজ আলম প্রমুখ আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম-এর সঞ্চালনায় পরিকল্পিত নগরায়নের অন্তরায় ও সমাধান পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন বিআইপি-খুলনা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ। খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং নাগরিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত করেন।
এর আগে দিবসটি পালন উপলক্ষে সিটি মেয়রের নেতৃত্বে সচেতনামূলক একটি বর্ণাঢ্য র্যালী নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়।
আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে যেকোন ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব: বিভাগীয় কমিশনার
তথ্য বিবরণী
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন বলেছেন, আত্মবিশ^াস ও অধ্যবসায়ের মাধ্যমে সবকিছুতে সফলতা পাওয়া সম্ভব। তিনি রবিবার খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান যুগে সফল হতে হলে তথ্য প্রযুক্তিগত জ্ঞানার্জনের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। মনিষীদের জীবনী পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বদাই ক্লাশে ভালো রেজাল্ট করা অথবা সর্বোচ্চ জিপিএ পাওয়া একজন প্রোডাক্টিভ মানুষ হওয়ার নিশ্চয়তা দেয় না। এজন্য বড় মানুষদের, সফল মানুষদের জীবনী অনুসরন করতে হবে। শিক্ষকরা এক একজন চেঞ্জ মেকার উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা যা কিছু শিক্ষা দেবেন সেই শিক্ষার ওপর ভিত্তি করে দাড়িয়ে যাবে আগামী প্রজন্ম। সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে রবি ২০২১-২০২২ মৌসুমে গম,ভূট্টা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মুসুর, ও খেসারী আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আ: রাজ্জাক ও কৃষানী হোসনে আরা বেগম প্রমূখ। এদিন উপজেলার ৮ ইউনিয়নের মোট ২৫০ জন কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিসা, সূর্যমুখী, খেসারী বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।
ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালককে সংবর্ধনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট ইউসিসিএ লি: এর চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় ফকিরহাট ইউসিসিএ লি: সমবায়ীদের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট বিআরডিবি এর উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
ইউসিসিএ লি: এর ভাইস চেয়ারম্যান মো.আতিয়ার মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসিসিএ লি: এর চেয়ারম্যান ও জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক শেখ কামরুজ্জামান কামরুল, সাবেক ইউসিসিএ লি: এর চেয়ারম্যান শাহজামাল চৌধুরী লরে ও কচুয়া বিআরডিবি’র আরডিও মো. বজলুর রহমান প্রমূখ। এ সময় বাগেরহাট, রামপাল ও মোল্লাহাটের ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সহ সমবায়বৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলায় আবারো ২৭ লাখেরও অধিক টাকার চোরাই মাল জব্দ করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে আবারো ২৭ লাখেরও অধিক টাকা মূল্যের চোরাই মালামাক জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর নদীর কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৪৮ পিচ এসএস পাইপ জব্দ করেন। ৯টি ২০ ফিট ও ৩৯টি ১৮ ফিট লম্বা এ পাইপের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫শ টাকা। জব্দকৃত মালামাল সোমবার বিকেলে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
এর আগে রবিবার একই এলাকা থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকা মূলের ২৩টি এসএস পাইপ জব্দ করে পুলিশে হস্তান্তর করে কোস্ট গার্ড। জব্দকৃত এ মালামাল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে পাচার করে এনে কানাইনগর খালে রাখে চোরাকারবারীরা।
নড়াইলের মাউলি ইউনিয়নে ভোটারদের মাঝে আতংক সৃষ্টির অভিযোগ
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী রোজি হক’র কর্মী ও অনুসারীদের বিরূদ্ধে নির্বাচনী এলাকায় আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে। সরজমিন মাউলি গেলে ইউনিয়নের একাধিক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও তাদের অনুসারীরা জানান, মাউলি ইউনিয়নের লোকজন খুবই শান্তিপ্রিয়। বিগত নির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষে নির্বাচন
করেন মুন্সী জহুরুল হক। নির্বাচনে তিনি শোচনীয় পরাজয় বরণ করেন। পরবর্তীতে তিনি মৃত্যুবরন করেন। অথচ তার স্ত্রী রোজি হককে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়া হয়েছে। প্রতিক পাওয়ার পর তার পক্ষিয় লোকজন এলাকায় নানাভাবে আতংক সৃষ্টি করছেন, যাতে অপর কোন প্রার্থী নির্বাচন না করেন। সম্ভাব্য অন্যান্য প্রার্থীর লোকজনদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে হিন্দু এলাকায় গিয়ে নৌকায় ভোট না দিলে নানাভাবে ক্ষতি করার হুমকি দেয়া হচ্ছে। ভোটারদের মধ্যে রীতিমত আতংক সৃষ্টি করে ভোটের আমেজ নষ্ট করা হচ্ছে। তবে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী রোজি হক
এসব অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি অত্যান্ত শান্তিপ্রিয় মানুষ। তিনি জনগনের ভোটের উপর আস্থাশীল। তিনি বা তাঁর কোন কেউ কাউকে হুমকি দিচ্ছেন না। যদি কেউ অতি উৎসাহি হয়ে এমন কিছু করেন, তবে তিনি তা কোন অবস্তাতেই মেনে নিবেন না। এ ইউনয়নে মোট ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সদস্য পদে ৯টি ওয়ার্ডে ২২ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাঁধা সৃষ্টির অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি, কর্মী সমর্থকদের মারপিট, সাধারণ ভোটাদের ভয়-ভীতি দেওয়ানো হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ এনে সাংবাদিকের কাছে সতন্ত্র প্রাথীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান।
সোমবার (৮ নভেম্বর) লিখিত অভিযোগে আ.লীগ দলীয় মনোনিত প্রাথী জানান, আ.লীগ থেকে বহিস্কৃত সতন্ত্র প্রাথী শফিদুল ইসলাম ও তার লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোট বানচালের পায়তারা করছে।
২রা নভেম্বর সতন্ত্র প্রার্থী শফিদুলে নির্দেশে তারকর্মী আশরাফুল ইসলাম (৪০) নৌকা সমর্থিত কর্মী মো: শনু বিশ্বাস (৫৫) কে বেধড়ক মারপিট করে ডান পা ও কাঁধের হাড় ভেঙ্গে দেয়। দোষ এড়াতে আমাসী আশরাফুল ইসলাম মিথ্যা আহতের অভিনয় করে মহেশপুর হাসপাতালে ভতি হলে পুলিশ তাকে আটক করে। কিন্তু আটকের একদিন পরেই অদৃশ্য শক্তিবলে আসামী মুক্তি পেয়ে যান বলেও অভিযোগ তার।
এছাড়াও ইউনিয়নের কালুহুদা বাজারে নৌকার অস্থায়ী কাযালয়ের পোস্টার ও জননেত্রী শেখ হাসিনার ছবি ছিড়ে ভাংচুর চালায়।
তিনি আরো জানান গত ৪ নভেম্বর পাচবাড়ীয়া গ্রামের এক নৌকা কর্মীর ১ বিঘা জমির মিষ্টি কুমড়া গাছ কেটে দেয়। এতে সালাম মিয়ার ছেলে মিম (২৫) ও জসশের আলীর ছেলেশাহ আলমসহ (৩০) বেশ কয়েকজনের নামে অভিযোগ করলে থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেননি বলেও অভিযোগ করেন তিনি।
এব্যাপারে মহেশপুর ওসি সাইফুল ইসলাম জানান, নৌকার প্রার্থী মারপিটের ঘটনায় অভিযোগ পেয়ে একজনকে আটক করেছিলাম। ঐ ইউনিয়নের যেন কোন অপৃতিকর ঘটনা না ঘটে সে কারণে আমরা সবসময় নজর রাখছি।
বাগেরহাটে গণ প্রকৌশল দিবস উপলক্ষে র্যালী-আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি)‘র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন আইডিবি নেতৃবৃন্ধ।
আলোচনা সভায় বক্তব্য দেন, আইডিবি, বাগেরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি নকিব সিরাজুল হক, জনস্বাস্থ্য অধিদপ্তর, বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী রায়হান হোসেন, প্রকৌশলী আহসান উল আলম, প্রকৌশলী সনত কুমার সাহা, বায়জিদ হোসেন, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহন করেন।
বাগেরহাট থেকে মাত্র আড়াই মাসে ৮৪ লক্ষ টাকা নিয়ে উধাও জিএসসি.বিডি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে আড়াই মাসে বেকার যুবকদের কাছ থেকে ৮৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত ই-কমার্স প্রতিষ্ঠান গে¬াবাল সোস্যাল চেইন বিডি (জি.এস.সি.বিডি)র বিরুদ্ধে। প্রতারকদের বিচার ও টাকা ফেরতের দাবিতে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগেরহাটের চিতলমারী এলাকার সাজিত শেখ নামের এক যুবক। শুধু বাগেরহাট থেকে নয়, সারা বাংলাদেশ থেকে শত কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা থানার মোঃ রাশেদ আলী সরদারের ছেলে মোঃ শামীম হোসেন ও তার বন্ধূ মোঃ মাসুম বিল্লাহ জি.এস.সি.বিডি নামের একটি ইকমার্স প্রতিষ্ঠান শুরু করে। তাদের কোম্পানির কাজের পদ্ধতি ছিল আইডি ভিত্তিক। জি,এস,বি ডিতে ১২‘শ টাকা দিয়ে একটি আইডি ক্রয় করলে ১০ মাসে ৩ হাজার টাকা প্রদানের আশ্বাস দিত তারা। কেউ ইচ্ছে করলে চাইলে আনলিমিটেড আইডি করতে পারবে। ১৮ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বাগেরহাটের ৩শ মানুষের কাছে ৭ হাজার আইডি বিক্রি করেছে কোম্পানিটি। যা থেকে অন্তত ৮৪ লক্ষ টাকা হাতিয়েছে প্রতারকরা। শুরুতে মাসখানেক টাকা দিলেও, দেড় মাস ধরে গ্রাহকদের টাকা প্রদান বন্ধ রয়েছে।
প্রতারণার শিকার সাজিত শেখ বলেন, এবছর আগস্টের মাঝামাঝি সময়ে আমার পূর্ব পরিচিত খুলনা জেলার পাইকগাছা এলাকার মোহাম্মাদ আজিজুর রহমান গাজীর ছেলে মোঃ আশরাফুল নামের এক ব্যক্তি আমাকে জানায় জি.এস.সি.বিডি নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠাণে সে মার্কেটিং অফিসার হিসেবে যোগদান করেছেন। যেখানে সামান্য বিনিয়োগে ভাল আয় করা যাবে। কোম্পানির কাজ ও পদ্ধতি বোঝাতে মালিক মোঃ শামীম হোসেন ও মোঃ মাসুম বিল¬াহকে নিয়ে বাগেরহাটে আসেনে মোঃ আশরাফুল। তারা আমাকে অনেক ভালভাবে তাদের পদ্ধতি বোঝায়। মোঃ আশরাফুলের আশ্বাসে আমি কয়েকধাপে ওই কোম্পানিতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিনিয়োগ করি। প্রথম কিছু দিনে ৭০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেও, পরবর্তীতে আমাকে আর কোন টাকা দেয়নি। এখন তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি আমার টাকা ফেরত চাই।
শুধু আশরাফুল নয়, মাত্র আড়াই মাসে বাগেরহাটের অন্তত ৩ শতাধিক লোকের কাছে ৭ হাজার আইডি বিক্রি করে ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বেশির বিনিয়োগকারী তাদের মূল ধনের ১০ শতাংশও ফেরত পায়নি। ২০ অক্টোবর থেকে কোম্পানির ওয়েবসাইট ও এ্যাপসও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে মার্কেটিং অফিসার ও মালিকদের মুঠোফোনও বন্ধ রয়েছে। মালিকদের সাথে যোগাযোগ করতে না পাড়ায় হতাশা বিরাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে।
জিএসসিবিডিতে ৬ লক্ষ টাকা বিনিয়োগকারী রামপাল উপজেলা সদরের ফকির মিন্টু আলী বলেন, সরল বিশ্বাসে কোম্পানিতে বিনিয়োগ করেছিলাম। প্রথম এক মাস ভাল ভাবে লেনদেন করেছিল কোস্পানী। কিন্তু একমাস পর থেকেই সফটওয়ার আপডেট কেন্দ্রিক বিভিন্ন জটিলতার কথা বলে পেমেন্ট বন্ধ করে দেয়। হঠাৎ করে দেখি ওয়েবসাইট ও এ্যাপস এ প্রবেশ করা যাচ্ছে না। শুধু নিজের টাকা নয়, আমার কথায় বিশ্বাস করে অনেকেই বিনিয়োগ করেছে কোম্পানিতে। আমরা তো পথে বশে গেলাম।
বাগেরহাট সদর উপজেলার মূলঘর এলাকার মেহেদী হাসান পারভেজ বলেন, হঠাৎ করে কোম্পানির কার্যক্রম বন্ধ হওয়ায় ১০-১২ জন গ্রাহক নিয়ে কোম্পানির মালিক পাইকগাছা এলাকার মোঃ শামীম হোসেনের বাড়িতে যাই। সেখানে শামীমের সাথে আশরাফুল ও মাসুমকেও দেখতে পাই। আমরা গেলে স্থানীয় ইউপি সদস্য শিকারি আবুবকরসহ অনেক লোক জড় হয়। স্থানীয়দের সামনে শামীমসহ অন্যরা টাকা নেওয়ার কথা স্বীকার করে। কিন্তু পরবর্তীতে আমাদেরকে টকা দিতে পারবে না বলে দেয়। টাকা চাইলে আমাদেরকে দেখে নেওয়ারও হুমকী দেয় শামীম।
স্থানীয়রা আমাদের জানায়, শামীম, মাসুম ও আশরাফুল পেশাদার প্রতারক। প্রতারনার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে এই প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। বর্তমানে জিএসসিবিডি কোম্পানীর কার্যক্রম বন্ধ করে কোফি কয়েন নামে নতুন আর একটি কোম্পানী চালু করেছে তারা।
সাজু শেখ নামের আরেক গ্রাহক বলেন, কোম্পানির ওয়েবসাইট ও এ্যাপসের আমরা দেখেছি এ পর্যন্ত কোম্পানিতে চার লক্ষ আইডি রয়েছে। বিপুল পরিমান এই গ্রাহকের বেশিরভাগই তাদের মূলধন হারিয়েছে। বানিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, জিএসসিবিডি কোম্পানীর নামে অর্থ আত্মসাথের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে: বক্তারা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পৃথিবীকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব নেতৃবৃন্দকে। জলবায়ুর উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড’র মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন করতে হবে। দ্রুততম সময়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারলে বিশ্বে জলবায়ু বিপর্যয় সৃষ্টি হবে। সুন্দরবনসহ সকল নদ-নদী ও বনাঞ্চল রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সোমবার সকাল ১১টায় বিশ্ব জলবায়ু সম্মেলনের সফলতার আখাংকায় মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ ও ক্লিন খুলনার আয়োজনে জলবায়ু নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জলবায়ু নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি সদস্য সুলতান আহমেদ, নারী নেত্রী কমলা সরকার, বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, নদী কর্মী শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ ও হাসিব সরদার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন পলিথিন ব্যবহার বন্ধ করে বন-নদী-খাল-পাহাড় পর্বত রক্ষা করে জলবায়ু পরিবর্তন ঠেকাতে হবে। জলবায়ু নাগরিক সমাবেশে মোংলার ছহিরুদ্দিন লাঠিখেলা টিমের সদস্যরা শারিরীক কসরত ও কৌশলের অবলম্বনে নানা খেলা উপস্থাপনের মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের সৃষ্ট পরিস্থিতি তুলে ধরেন। জলবায়ু নাগরিক সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক’শ মানুষকে জলবায়ু সংক্রান্ত দাবী সম্বলিত নানা প্লাকার্ড বহন করতে দেখা যায়।
৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে নগর আওয়ামী লীগের কারণ দর্শানো নোটিশ
খবর বিজ্ঞপ্তি
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মনিরুল ইসলামের বিপক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করার অভিযোগের ভিত্তিতে নগরীর ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক খ. ম. লিয়াকত আলী, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খান হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আবদুল হক এবং ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরদার আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।
সেই সাথে পত্রপ্রাপ্তির ০৩ (তিন) দিনের মধ্যে সন্তোষজনক ভাবে কারন দর্শানোর জবাব প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এ্যাড. সাইফুল-তারা পরিষদের সদর থানা এলাকায় নির্বাচনী ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি
২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল-তারা পরিষদ। গতকাল সোমবার বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত নগরীর ২২নং ওয়ার্ডে সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা এ ক্যাম্পেইন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. বাচ্চু মিয়া, এ্যাড. তৈয়েবুর রহমান, এ্যাড. মনিরুজ্জামান ও এ্যাড. রকিবুল হাসান মিন্টুসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সুন্দরবনের গহিনে মিলল মৃত বাঘ
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর তীরে গভীর জঙ্গলে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।
মাছধরা জেলেদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন রোববার রাতে বাঘটি উদ্ধার করে।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, আমরা জেলেদের কাছ থেকে খবরটি জানতে পারি। সে অনুযায়ী সন্ধ্যায় বনের ৫০ নম্বর কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে মৃত বাঘটির সন্ধান পাই।
তিনি বলেন, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার কয়েকটি দাঁত পড়ে গেছে বলে আমরা সুরতহাল রিপোর্টে দেখেছি। মৃত বাঘটি ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সহকারী বন সংরক্ষক আরও বলেন, বাঘের বয়সকাল সর্বোচ্চ ১৫ বছর। বৃদ্ধ হলে বাঘ দৌড়াতে পারে না। ফলে দ্রুতগামী কোনো শিকারও ধরতে পারে না। বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
এদিকে জেলেদের একটি সূত্র জানিয়েছে, বাঘটি মারা গেছে কোনো ফাঁদে জড়িয়ে থাকার পর। তাদের ধারণাÍ হরিণ শিকারের জন্য চোর শিকারিরা যে ফাঁদ পেতে থাকে, তাতে জড়িয়ে বাঘটি মারা যেতে পারে। তবে বাঘটির বয়স অনেক হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
অসুস্থ স্ত্রীর হাত মুচড়ে ভেঙে দিল স্বামী
কুষ্টিয়া প্রতিনিধি ।।
কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে অসুস্থ স্ত্রীর হাত মুচড়ে ভেঙে ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার সকালে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে গৃহবধূর পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে।
অভিযুক্ত স্বামী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাগির হোসেন রনি।
অসুস্থ গৃহবধূ শাপলার মামা হাসানুল আলম হিরন জানান, ২০১৩ সালে রনির সঙ্গে তার ভাগ্নি শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রনি ও তার পরিবারের লোকজন শাপলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বিয়ের কিছুদিন পর হিরন ব্রুনাই চলে যায়।
তিনি জানান, ৬ মাস পূর্বে রনি দেশে ফিরে আসার পর থেকেই ব্যবসা করবে বলে শাপলাকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। তারই ধারাবাহিকতায় রোববার সকালে রনি টাকা আনার জন্য শাপলাকে চাপ দিলে সে অপারগতা প্রকাশ করে। এ সময় রনি হাত মুচড়ে ভেঙে দিলে সে সংজ্ঞাহীন হয়ে যায়। সে সময় রনি তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে এনে আটকে রাখে।
সংবাদ পেয়ে শাপলার পরিবারের লোকজন তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করানোর পর জানা যায় শাপলার ডান হাতের হাড় ভেঙে তিন টুকরা হয়ে গেছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, শাপলার বাবা মারা গেছেন অনেক আগে। তার বোন (শাপলার মা) ছোট চাকরি করেন। তার টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনায় বাম জোটের সমাবেশ: দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার
স্টাফ রিপোর্টার
গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বৃদ্ধি পেলেও সরকার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। উপরন্তু ডিজেল ও কেরোসিনের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে তারা একদিকে জনগণের পকেট কাটছে অন্যদিকে মুনাফালোভী ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে। সরকার সুবিধাবঞ্চিত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের স্বার্থের কথা কখনো ভাবেনি।
সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও টিসিবি পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বাম জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু।
বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু।
বক্তারা বলেন, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্য কম থাকলেও সরকার মূল্য সমন্বয় করে তেলের দাম কমায়নি। বিগত সাত বছরে বাপেপ ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। বর্তমানে সরকার প্রতি লিটারে ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বাড়িয়েছে, যা সম্পর্ণ অযৌক্তিক ও অমানবিক। করোনা মহামারীকালে সব পণ্যের দাম বৃদ্ধি জনগণের ওপর মড়ার ওপর খাড়ার ঘায়ে পরিণত হয়েছে। বক্তারা অবিলম্বে জ্বালানী তেল-নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার যুবক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপু হত্যার ঘটনায় সুমন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে নিহত তন্ময়ের মেজ ভাই আলিহিম মাসুদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ ১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি সুমন চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত রুহুলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের শেষ দিকে তন্ময় আহমেদ তপুকে কুপিয়ে হত্যা করা হয়। মামলার এজাহারে বলা হয়, পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার বাসিন্দা তন্ময়কে আকাশসহ তার গ্রুপের ১০ কিশোর ধারালো অস্ত্র দিয়ে স্কুলমাঠে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শার্শায় খাদ্য গুদামের ১৫ হাজার বস্তা উধাও
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা খাদ্য গুদামে সংরক্ষিত প্রায় ১৫ হাজার বস্তা গোপনে বিক্রি করে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বস্তাগুলোর বাজার দর প্রায় ১০ লাখ টাকা। এ অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামানের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামান রোববার (৭ নভেম্বর) বদলি হওয়ায় নতুন খাদ্য কর্মকর্তা রবিউল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তরকালে এ আত্মসাতের ঘটনা প্রকাশ হয়।
নতুন ধান কেনার জন্য জেলা খাদ্য গুদাম থেকে নতুন বস্তা দেওয়া হয়। এর মধ্যে ৩০ কেজি চালের ১২ হাজার ৬০০ ও ৫০ কেজি চালের ২ হাজার ১৭০টি সহ মোট ১৪ হাজার ৭৭০টি নতুন খালি বস্তা বাইরের লোকের কাছে বিক্রি করে দেন আগের খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামান। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
দায়িত্বপ্রাপ্ত নতুন খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি দায়িত্ব নেওয়ার সময় প্রায় ১৫ হাজার নতুন বস্তা কম পেয়েছি। বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করেছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, বস্তা আত্মসাতের ঘটনাটি সঠিক নয়।
এ বিষয়ে যশোর জেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আত্মসাতের ঘটনাটি সত্য না মিথ্যা তা তদন্ত করার পর জানা যাবে। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হবে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































