Home আঞ্চলিক গোসল করতে পাঁচ মিনিট দেরি করায় ৬ শিক্ষার্থীকে শাস্তি

গোসল করতে পাঁচ মিনিট দেরি করায় ৬ শিক্ষার্থীকে শাস্তি

9


সাতক্ষীরা প্রতিনিধি।।



গোসল করতে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ মিনিট দেরি করায় ৬ শিক্ষার্থীকে শারীরিক শাস্তি দিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।

সাতক্ষীরা শহরের লস্করপাড়ার পদ্মাপুকুর মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ছয় শিশুর মধ্যে যমজ ভাই আবুল কালাম (৭) ও আব্দুস সালামের (৭) নাম পাওয়া গেছে। তারা আশাশুনির বল্লভপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। অন্যদের বাড়ি সাতক্ষীরা শহরের কাছাকাছি।

কালাম ও সালামের অভিভাবক মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে এখানে আরবিতে পড়াশোনা করে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা সুপার আবুবকর সিদ্দীক তাদের মারধর করে। অভিযোগ, তারা গোসল করে ফিরতে পাঁচ মিনিট দেরি করেছিল। মার খাওয়ার পর শিশুগুলো তাদের পরিবারের কাছে খবর পাঠায়।

শুক্রবার একদল অভিভাবক চলে আসেন মাদ্রাসায়। তারা এর প্রতিবাদ করেন এবং তাদের ছেলেকে এখানে আর পড়াবেন না বলে জানিয়ে দেন।

এ বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করা হলেও মাদ্রাসা সুপার আবুবকর সিদ্দীক গা ঢাকা দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

তবে পরিচালনা পরিষদের সদস্য আবু সিদ্দীক বিষয়টি স্বীকার করে বলেন, একটু ঝামেলা হয়েছে। অভিভাবকরা শিশুদের ছাড়পত্র নিতে এসেছেন।