খুলনা জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জেনারেল হাসপাতালে মাস্ক হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
করোনাকালিন স্বাস্থ্য সুরক্ষায় অংশ হিসেবে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে গতকাল (বুধবার) খুলনা জেনারেল হাসপাতালে ২হাজার মাস্ক হস্তান্তর করা হয়।
সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের কাছে মাস্ক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ এস এম মুরাদ হোসেন,জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,ইউনিট লেভেল কর্মকর্তা তরিকুল ইসলাম,যুব রেড ক্রিসেন্টের শেখ আল আমিন,আল আমিন তারেক,রুমানা আক্তার সীমা,ফারজানা যুথী,সাকিবুল ইসলাম প্রমুখ।
কালীগঞ্জ ইউপি নির্বাচন চেয়ারম্যান ৪৩ সংরক্ষিত নারী সদস্য ১০৩ পুরুষ সদস্য পদে ৩৫৯ জনের মনোনয়নপত্র জমা
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।
এছাড়াও ১১টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১০৩ জন ও সাধারণ (পুরুষ) সদস্য পদে ৩৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন। তিনি জানান, ২ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ায় শেষ সময় ছিল। আগামী ৪ নভেম্বর যাচাই-বাছাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন ও ২৮ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচন সংশ্লিষ্ঠ বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে কয়েকটি স্তরে সাজানো থাকবে। প্রশাসনের একাধিক পেট্রোলটিম ভোটারদের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। যাচাই, বাছাই ও প্রত্যাহার শেষে বাকি প্রস্ততি সম্পন্ন হবে।
জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জেলহত্যা দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগ এর উদ্যোগে আজ বাদ আছর সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওহাব। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম বন্দ, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সাইফ হুমায়ুন কবির, সৈয়দ তারিকুল ইসলাম, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, নাসরিন আখতার, আব্দুর রহিম খান, মোঃ শাহিন আহম্মেদ, আব্দুর রশিদ সিকদার, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, শরীফ মোর্ত্তজা আলী, মোঃ আলাউদ্দিন, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ ফারুক হাসান, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শরিফুল, মোঃ নুর ইসলাম, মোঃ ভাসান মোল্লা, সোহাগ হাওলাদার, মোঃ মেহরাব হোসেন অপু, মোঃ সেলিম ফরাজী, মোঃ ফারুক খা, লাভলু পাটোয়ারী, মোঃ জাহাঙ্গীর, আব্দুল হাকীম, আব্দুল মান্নান, সোহাগ হাওলাদার, মোঃ আল আমিন কবির, মোঃ মহারাজ, প্রশান্ত ঘোষ, খোকন শীল কুট্টি, বোরহান হাওলাদার, হায়দার আলী খান, মোহাম্মদ আলী, মোঃ রাজু প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন আজকের এই দিনে বঙ্গবন্ধুর বিশ্বস্ত জাতীয় চার নেতাকে জেলখানার ভিতরে গুলি করে এবং সঙ্গিন দিয়ে বিদ্ধ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি হলো ৩ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ড ছিল একই ষড়োযন্ত্রের ধারাবাহিকতা। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যার কান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
বিএনপির একাংশের আলোচনা ও দোয়া মহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, দক্ষিণবঙ্গের উন্নয়নের অন্যতম রূপকার, আজীবন সংগ্রামী জননেতা জনাব তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। এ উপলক্ষে বিকেল ৪টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মরহুম তরিকুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
কর্মসূুচি সফল করার জন্য খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা ও মারপিটে দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র হাজী আমজাদ হোসেন (৭০) ও একই গ্রামের পুত্র সিরাজ শেখ (৪৫)। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে জালিনূর ও ফুটবল প্রতীক নিয়ে মহিউদ্দিন মোল্লা নির্বাচন করেন। নির্বাচনে মহিউদ্দিন হেরে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। বুধবার বেলা ১১ টায় বিজয়ী প্রার্থী জালিনূর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাতের জন্য রামপাল সদরে আসার পথে রাজনগর কাচারী বাড়ির মোড়ে পৌছলে পরাজিত প্রার্থী মহিউদ্দিন, ইমন মোল্লা, ফয়সাল মোল্লা, গাউচ মোল্লা, জসিম মোল্লা, নাজমুল, ওবায়দুল হাজরাসহ বেশ কিছু ব্যক্তি হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ার শোভনায় নৌকা মাঝির হামলার প্রতিবাদে মানববনন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার শোভনায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মাঝির নেতৃত্বে সমর্থক কর্তৃক স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল সমর্থকদের উপর দফায় দফায় চলছে হামলা ও ভাংচুরের ঘটনা।এতে ফঁসে উঠেছে সর্বস্তরের সাধারন মানুষ।এর প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে স্থানীয় জনতার আয়োজনে শোভনা ইউনিয়ন পরিষদের সামনে পালিত হয় এক মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নওশের বাগাতির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন,স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সমর্থনে এলাকায় যখন জনতার ঢল ও জয় জয়াকার তা দেখে নৌকার মাঝি সরদার আব্দুল গণির গাত্রদাহ শুরু হয়।কি করবে,কি করা উচিত ভেবে না পেয়ে ও নিজের পরাজয় নিশ্চিত ভেবে সাধারন মানুষের উপর শুরু করে নগ্ন হামলা ও ভাংচুর।দফায় দফায় হামলা কর্মসূচীর অংশ হিসেবে গত রবিবার রাতে শোভনা পশ্চিমপাড়া এলাকার মটর সাইকেল সমর্থক ইদ্রিস আলী শেখের উপর হামলা চালানো হয়।এরপর তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে মাদারতলা এলাকায় ভাংচুর করা হয় প্রচার মাইক।মঙ্গলবার রাতে গায়ের হাট এলাকায় নৌকা সমর্থক ৩০/৪০ জনের একটি বাহিনী পরিকল্পিত ভাবে হামলা চালায়।এতে মটর সাইকেল সমর্থক কুমারেশ,নজরুল,মফিজুর খানসহ ৫জন আহত হয়।এরমধ্যে কুমারেশ বৈদ্য ও নজরুল ঢালী কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া ও পরে ্উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তারা ্এখনও চিকিৎসাধীন রয়েছে।সাধারন মানুষের উপর কেন এ নগ্ন হামলা ও ভাংচুর,এরই প্রতিবাদে ফুঁসে উঠা এলাকাবাসির উদ্দ্যোগে এ কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে বক্তারা বলেন।সভায় বক্তব্যদেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুরঞ্জিত কুমার বৈদ্য,আ’লীনেতা অহিদুজ্জামান লিপু,এমএম আমির সোহেল,কারুজ্জামান টিপু,অশোক দেবনাথ,বীরেন্দ্রনাথ শীল,জিল্লুর রহমান,প্রতাপ সরদার,সেবক মন্ডল,গণেশ মন্ডল প্রমূখ।
কয়রায় আ’লীগ নেতা ঢালী আমিরুল ইসলামের মৃত্যুতে সাইফুল্লাহ্ আল মামুনের শোক
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলাম (৬৫) ডায়াবেটিস, কিডনি ও স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নিজ কয়রাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সাইফুল্লাহ্ আল মামুন। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রামপালে রাজনৈতিক দলে ৩৩% নারী নেতৃত্বের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদাণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে সকল রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদাণ করা হয়েছে। বুধবার রামপাল থানা মোড়ে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও অপরাজিতা নারীর ক্ষমতায়ণ প্রকল্পের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা অপরাজিতা সমন্বয়কারী পার্থপ্রতিম ঠাকুরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা অপরাজিতা সমন্বয়কারী আতাবুর রহমান টিপু, রামপাল উন্নয়ন সমন্বয়কারী এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, অধ্যাপিকা সায়রা খাতুন, সাংবাদিক সুজন মজুমদার, অপরাজিতা সদস্য রতœা মিস্ত্রী, মায়া রানী হালদার, মিনা দাস, ঝর্ণা, তাসলিমা আক্তার বৃষ্টি, হোসনেয়ারা বেগম, সরলা মন্ডল, স্মৃতি পাল, সুষমা বিশ্বাস, দীপা মন্ডল, কৃষ্ণা রানী দে, রতœা মিস্ত্রী, গোপেশ্বরী বিশ্বাস ও হালিমা বেগম। মানববন্ধনের শুরুতে জান্নাতুল ফেরদৌস অপরাজিতার বিষয়বস্তু সম্পর্কে ধারণাপত্র উত্থাপন করেন।
মানববন্ধনে বক্তারা গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে কমপক্ষে ৩৩% নারীদের অন্তর্ভুক্ত করার শর্ত পূরণের দাবি জানান। ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে ১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ও জেলা, উপজেলা পর্যাযের কমিটিতে ২০২০ সালে ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব অর্জিত হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন ২০২০ প্রণয়নের কাজ চলছে। যেখানে কমিটি সমূহ ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়ার বরাবর স্মারকলিপি প্রদাণ করেছেন তারা।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলাম (৬৫) ডায়াবেটিস, কিডনি ও স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শিরোমণি বিসিক করাতকল মালিক সমিতির উদ্যোগে নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের পক্ষে শিরোমণি করাতকল মালিক সমিতির উদ্যোগে বিকাল ৪টায় শিরোমণি বিসিক এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও শেখ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, কাজী মঈনুল কবির, খন্দকার মুক্ত আহম্মেদ, মিনা আবুল হাসান, শেখ লিয়াকল আলী, সিদ্দিকুর রহমান, ইকরাম মোল্যা, মোঃ আব্দুস সবুর, আলমগীর হোসেন, আকরাম হোসেন, ইনামুল হক, মান্না, রাতুল আহম্মেদ, শেখ রাসেল হোসেন,খান মোসাদ্দেক হোসেন ইমন, শেখ নাজমুল হক অয়ন, মনির হোসেন প্রমুখ । এছাড়া মঙ্গলবার রাত ৯টায় মশিয়ালী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনের পরিচালনা কমিটির আহবায়ক আলম সরদার এর সভাপতিত্বে এক নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন হাফেজ মিজানুর রহমান, মাজেদ আলী শেখ, বাবুল শেখ , হাফেজ মাসুম বিল্লাহ, হালিম মাষ্টার, মকবুল মোড়ল, ফজলুর রহমান সরদার, ইউসুফ গাজী, আশরাফ আলী শেখ, আব্দুস সালাম গাজী, আনোয়ার সরদার প্রমুখ। সভায় বক্তারা বলেন এলাকার সকল দলমত নির্বিশেষে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে ভোট দিয়ে পুণরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান আজ: শ্রমিক জনসভা সফল করার লক্ষে ফেডারেশনের প্রস্তুতিসভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধীন সকল মিল চালু ও শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ি ৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনারে শ্রমিক জনসভা ও ৪ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার লক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক প্রস্তুতি সভা ৩ নভেম্বর বুধবার বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয় । ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত , মোঃ আবু তালেব, বাবুল শেখ প্রমুখ ।
৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জনির ব্যাট প্রতিকের পক্ষে গণসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ জনি হোসেনের ব্যাট প্রতিকের পক্ষে বুধবার দিনব্যাপি ওয়ার্ডের সবুজ পল্লি, মিরপাড়া, গ্যারিশন, ১নং কলোনি, ২ নং কলোনি সহ বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করা হয় । এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ওহিদুজ্জামান, শাহাজান মীর, সৈয়দ আবুজাফর, আবু বক্কার সিকদার, আনিছ, মোসলেম, রেজাউল, মহাসিন, আনিছ প্রমুখ । গণসংযোগকালে মেম্বার প্রার্থী মোঃ জনি বলেন আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার ব্যাট মার্কায় ভোট দিয়ে ৪নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড গড়ার সুযোগ করে দেয়ার আহবান জানান।
সাতক্ষীরার লাবসায় মেম্বর প্রার্থী হলেন ৭২ বছরের প্রবীণ মুক্তিযোদ্ধা মোস্তফা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
আসন্ন ১১ই নভেম্বর সাতক্ষীরা সদরের ইউপি নির্বাচনে লাবসার ৪ নং মুকুন্দপুর ওয়াডে নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন ৭২ বছরের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চয়ে। বুধবার ৩রা নভেম¦র এলাকা ঘুরে দেখা যায় , ৪নং মুকুন্দপুর ওয়ার্ড নির্বাচনে ৫ জন মেম্বর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চয়ে রয়েছেন সকলের পছšেদর শীর্ষে। তিনি বিগত দিনে ওয়ার্ডবাসীর জন্য চিকিৎসা সেবা, কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করে আসছেন। করোনাকালীন সময়ে মুকুন্দপুর গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার ও বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন। স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনিসুর রহমান বলেন, চয়ে চাচা এলাকার মানুষের পাশে থেকে এই প্রবীণ বয়সে ও সাধ্যমত মানবিক কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আমরা খুশি। আমরা চাই তিনি নির্বাচনে জয়ী হন। তার ৭২ বছর বয়সে এই নির্বাচনে অংশগ্রহণের বিষয় জানতে চাইলে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চয়ে বলেন, আমি ১৯৭১ সালে বঙ্গব›ধুর ডাকে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছি। এ যুদ্ধে আমার বড় ভাইকে হারিয়েছি। আমি সর্বদা আমার এলাকার মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।
ধনি দেশগুলির কারণেই বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের সম্মুখীন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ধনি দেশগুলির কারণেই বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের সম্মুখীন। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্বল্পন্নোত ও উন্নয়নশীল দেশগুলি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সর্বস্তরের জনগণকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও এর প্রভাব এবং করণীয় সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
সিটি মেয়র বুধবার সকালে নগরীর গল্লামারিতে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য বীজ উৎপাদন খামারে ‘‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট-এর আওতায় কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত জাতিসংঘসহ বিশ্ব পরিমন্ডলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। জলবায়ু পরিবর্তনকে তিনি বৈশ্বিক ইস্যু হিসেবে চিহ্নিত করে একটি ‘বিশ্ব পদ্ধতি’ প্রণয়নের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ রেখে যাওয়ার ওপর জোর দিয়েছেন। সিটি মেয়র জলবায়ু সহিষ্ণু উন্নয়ন কাজ বাস্তবায়নসহ বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল চাষাবাদ ব্যবস্থা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতার দ্বারা জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কমিয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মৎস্য অধিদপ্তর-খুলনার বিভাগীয় উপপরিচালক মোঃ আবু সাইদ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার আনিসুল হক ও মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণের কোয়ালিটি এ্যাসুরেন্স ম্যানেজার এস এম রেজাউল করিম। প্রকল্পের পরিচিতি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপরিচালক সরোজ কুমার মিস্ত্রি। বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন ও চঞ্চলা মন্ডল, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবীরসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
তালায় নতুন ইউএনও’র যোগদান
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশান্ত কুমার বিশ্বাস।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান।
এর আগে তিনি শরিয়তপুর জাজিরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরার তালায় বিজয়ী ইউপি সদস্যদের শপথ গ্রহণ
ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমী হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩৩ এবং সাধারণ সদস্য ৯৯ শপথ নেয়। তালা উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।
এ সময় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, আবুল কালাম আজাদ, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গণেশ দেবনাথ, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন সহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা।
বাগেরহাটে নির্বাচন পরবর্তী আবারো সংঘর্ষ,আহত-১০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা দিন দিন প্রকট আকার ধারন করছে। বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং শেখরা গ্রামে সাবেক ইউপি সদস্য আঃ লতিফ এবং বর্তমান ইউপি সদস্য মোঃ আনিসুর রহমানের সাথে নির্বাচন এর পরদিন থেকে শুরু করে এখনও পর্যন্ত দফায় দফায় হামলা,বাড়ীঘর ভাংচুর,লুটপাট চলছে। রবিবার (৩১ অক্টোবর) রাতের হামলায় আবারো উভয় পক্ষের স্কুল ছাত্র,নারীসহ দশ জন আহত হয়েছে। হামলায় আহতরা খুলনা ও বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
হামলায় আহতরা হলেন, শেখরা গ্রামের নুর মহম্মদ খন্দকারের দুই ছেলে হাচান খন্দকার ও আছর খন্দকার, হৃদয় মোশাইদ, রেজাউল এর ছেলে নাসিমুল,বাবর আলী শেখ এর ছেলে মাকফুর শেখ, মুলঘর গ্রামের জামাল মল্লিকের ছেলে আলতাব মল্লিক,বেশর গাতী গ্রামের খোকা শেখ এর ছেলে আজরুল শেখ এবং শেকরা গ্রামের মোঃ ইয়াকুব আলী ফকিরের স্ত্রী মোস্যাঃ আমেনা বেগম প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। এর মধ্যে আলতাব মল্লিক ও আজরুল শেখ কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আঃ লতিফ বলেন, সদ্য নির্বাচিত ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান শপথ গ্রহনের পর থেকে এলাকার যারা তাকে ভোট দেয়নি বা তার পক্ষে কাজ করেনি তাদেরকে চিহ্নিত করে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ইন্দনে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ও আমার নেতা কর্মীদের পিঠিয়ে গুরুত্বর জখমসহ ঘর বাড়ি লুটপাট করেছে। তিনি অনতিবিলম্বে এই সব সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচতে মাননীয় এমপি সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নির্বাচিত ইউপি সদস্য আনিুচুর রহমান বলেন, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিশোধ নিতে এলাকায় আমার নিরীহ কর্মী সমর্থদের উপর হামলা মারপিট সহ তাদের বাড়ী ঘর ভাংচুর করছে।
গত ২০ সেপ্টেম্বর প্রথম দফা ইউপি নির্বাচনের পর ৩১ অক্টোবর রাতে এই দুই গ্রুপের মধ্যে প্রথম দফা হামলার ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, নির্বাচনের পর একাধিক বার হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার আবারো দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি স্বাভাবিক করে ও ঘটনাস্তলে পুলিশ মোতায়েন রাখা হয়। তিনি জানান, হামলার সাথে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আজ সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০ তম জন্মদিন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আজ ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০ তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে সাহিত্যিক ইমদাদুল হকের জন্মস্থান পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি থাকবেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবউদ্দিন ফিরোজ বুলু, ওসি মোঃ জিয়াউর রহমান, গদাইপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. স. ম বাবর আলী কে মুক্তিযুদ্ধ ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবং ড. সন্দীপক মলি¬ক কে গবেষণা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কাজী ইমদাদুল হক সন্মাননা স্মারক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন।
কুড়ি শতকের প্রথম দিকের বাংলা সাহিত্যের মুসলমান লেখকদের মধ্যে কাজী ইমদাদুল হক ছিলেন আধুনিকদের একজন ও প্রগতিশীল । তিনি ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ইমদাদুল হকের পিতা কাজী আতাউল হক। তিনি ১৮৯৬ সালে খুলনা জেলা স্কুল থেকে এন্টাস, ১৮৯৮ সালে কলকাতা মাদ্রাসাথেকে এফএ এবং ১৯০০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯০৩ সালে তিনি কলকাতা মাদ্রাসা একটি অস্থায়ী শিক্ষক পদে নিযুক্ত হন। ১৯০৭ সালে তাকে ঢাকার মাদ্রাসার শিক্ষক পদে নিযুক্ত করা হয়। ১৯১৭ সালে তিনি কলকাতা ট্রেনিং স্কুলের হেডমাষ্টার পদে বদলি হন। ১৯২১ সালে ঢাকায় বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন স্থাপিত হলে কাজী ইমদাদুল হক-এর প্রথম সেক্রেটারি নিযুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত এ পদে বহাল ছিলেন। কাজী ইমদাদুল হকের পুত্র কাজী আনারুল হক শিক্ষা মন্ত্রী ছিলেন।
“আব্দুল¬াহ” উপন্যাসের জন্য কাজী ইমদাদুল হক সুপরিচিত। তিনি শিক্ষক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়ীত্ববোধ ও উদ্ধাবনী শক্তির স্বীকৃতি স্বরুপ তৎকালীন বৃটিশ সরকার কাজী ইমদাদুল হককে ১৯১৯ সালে খান সাহেব এবং ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধীতে ভূষিত করেন। কাজী ইমদাদুল হক ১৯২৬ সালে ২০ মে মাত্র ৪৪ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।
নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসিসহ দুইজনের যাবজ্জীবন কারাদ-াদেশ
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে হালিমা বেগম নামের এক নারী হত্যায় ছেলের ফাঁসি ও মা-সহ দুজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। (৩ নভেম্বর) বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক। ফাঁসির দ-প্রাপ্ত আসামি হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল হক জানান, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয়দের জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা মোমেনা বেগম হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। বাগবিত-ার একপর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমা বেগমকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল-লাথিসহ মারধর করেন। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ
তথ্য বিবরণী
বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় বিষয়ে নাগরিক সংলাপ বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রাষ্ট্রীয় দপ্তরসমূহে শুদ্ধাচার নিশ্চিত করাই জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম উদ্দেশ্যে। নৈতিকতার বিকাশ পরিবার থেকে হওয়া উচিত। কঠোর আইনের চেয়ে হৃদয়ের তাড়নাই মানুষকে সুশাসনের দিকে ধাবিত করে। তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশলসহ সব কিছুর মূল লক্ষ্য নাগরিক সেবা সহজ করা।
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে সংলাপে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কোর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রমা রহমান।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের উঠান বৈঠক ও গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম দিনব্যাপী একাধিক উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করেন। তিনি গতকাল বুধবার আরাজি ডুমুরিয়া মিরবাড়ি সকাল ৮ টায় এক উঠান বৈঠক করেন। সকাল ৯ টায় খলশী গাজীপাড়ায় অপর একটি উঠান বৈঠকে অংশ নেন। এরপর হাজিডাঙ্গা ও গোলনায় দুপুর ৩ টা পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে আনারসের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিকেলে দাসপাড়ায় সকল বাড়ি বাড়ি আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। রাতে বিভিন্ন চায়ের দোকানে আগতদের কাছে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন এস এম জামসেদ, সাংবাদিক আব্দুর রশিদ বাচ্চু, তাহের হালদার, জাকির মোল্লা, হারুনুর রশিদ বাবু, নীলপদ দাস, প্রকাশ দাস, সুমন শেখ, সোহাগ মোড়ল, রফি মোড়ল, তায়জল জোয়াদ্দার, ইসমাইল জোয়াদ্দার, এস কে বাপ্পী, আল আমিন মোড়ল, পলাশ দাস, বাবলু শেখ, নাজমুল মোল্লা, ইনামুল হালদার, কবির মোড়ল প্রমুখ। অপর দিকে আনারসের পক্ষে উত্তর ডুমুরিয়া, খলশী ও আরাজি ডুমুরিয়ায় গনসংযোগ করেন জিন্নাত শেখ, শাহাজান শেখ, নীলপদ দাস, রহমান মোড়ল, রফি মোড়ল, মাহাবুর শেখ, রাধাকান্ত দাস প্রমুখ।
খুবিতে জেলহত্যা দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এরপরই সেখানে জাতীয় চার নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, শিক্ষক সমিতি, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর সকাল ১১.১৫ মিনিটে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বই প্রদান। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বাল্যবিয়ে ও নারী নির্যাতন কমিয়ে আনতে সবাইকে এক সাথে কাজ করতে হবে: স্থানীয় সরকার উপ-পরিচালক
খবর বিজ্ঞপ্তি
খুলনার স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন (উপ সচিব) বলেছেন, বাল্যবিয়ে রোধে অন-লাইনে জন্ম নিবন্ধন যাচাইয়ের পর বিয়ে আয়োজন নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ একা সরকারের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনসমূহকে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে কাজ করতে হবে। তিনি ইউনিয়ন পরিষদ ভবনে বিবাহ রেজিস্ট্রারের অফিস স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
রূপান্তর পরিচালিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে আয়োজিত জেলা পর্যায়ের বার্ষিক কন্সাল্টেশন এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বুধবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু ভিআইপি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলার কেসিসি ও বিভিন্ন উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক নেতা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও নারীনেত্রীগণ এ সভায় অংশগ্রহণ করেন।
খুলনা জেলা উইমেন ব্রিগেড-এর আহ্বায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমি’র নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, জেলা শিশু বিষয়ক কমকর্তা মোঃ আবুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান মমতাজ শিরিন ময়না, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা বিবাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আকন্দ, বিবাহ রেজিস্ট্রার এএইচএম জিনাত আলী, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, ফুলবাড়ী গেট হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান, খুলনা মহানগর প্লাটফর্মের সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যাণার্জী, দিঘলিয়া প্লাটফর্মের সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, নাগরিক নেতা প্রহ্লাদ জোদ্দার, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট নূরুন্নাহার পলি, খুলনা মহানগর প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক রীনা পারভীন, সাংবাদিক গাজী মনিরুজ্জামান, মাহবুব আলম প্রমূখ। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর পরিচালিত জিবিভি প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
খুলনা নিউমার্কেটের রেট্রোফিটিং ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নিউমার্কেটের রেট্রোফিটিং ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় কেডিএর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহাবুবুল ইসলাম একাজের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, কেডিএর স্থায়ী সদস্য রুনু রেজা ( রুনু ইকবাল বিথার), মুক্তিযোদ্ধা আবুল বালাম আজাদ, প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, সচিব ছাদেকুর রহমান, পরিচালক (এস্টেট) মোঃ বদিউজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম মাসুদুর রহমান ও প্রকেীশলী শামীম জেহাদসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা, নিউমার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এ্যাড কনষ্ট্রাকশন সলুশন-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬০ দশকে (১৯৬৭-৬৮ সাল) নির্মিত হয় নিউমার্কেট। ফলে এটি খুলনার ঐতিহ্য ও আবেগজড়িত স্থাপনা। বিষয়টি মাথায় রেখে ধাপে ধাপে আধুনিক মার্কেটে রুপান্তরীত করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে স্টোর গোডাউনের স্থানে বিপনী কিতান নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া পরবর্তীতে কাঁচাবাজার, মাছবাজার, মুদি, চাউল, কাপড়পট্টি ও প্রান্তিক মার্কেটের স্থানে প্রথম ফেজে এবং বিদ্যমান নিউমার্কেটের স্থলে দ্বিতীয় ফেজে সম্পূর্ণ রূপে যুপযোগী আধুনিক মার্কেট নির্মাণ করা হবে।
বক্তারা বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন। বিধায় ৫৩ বছরের পুরানো নিউমার্কেট বর্তমানে নিরাপদভাবে ব্যবহার ও সৌন্দর্যমন্ডিত করতে উদ্যোগ গ্রহন করেছে উন্নয়ন কর্তৃপক্ষ। তার অংশ হিসেবে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নিউমার্কেটের রেট্রোফিটিং ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হল।
উলে¬খ্য, সুন্দর খুলনা গড়তে কাজ করছে উন্নয়ন কর্তৃপক্ষ। তাই ভবিষ্যতে পরিকল্পিত সুন্দর খুলনা গড়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মত দমনে অধিক মাত্রায় বেপরোয়া: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের নানা অপকর্মে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে চরম ব্যর্থ বর্তমান অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত করে বাকশালী কায়দায় বিরোধী দল ও মত দমনে এখন অধিক মাত্রায় বেপরোয়া। বিরামহীন গতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস, ৪ নভেম্বর বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এর ৩য় মৃত্যুবার্ষিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, ৬ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সহ-সভাপতি মরহুম এসএম মোরশেদ আলমের ৯ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র উদ্ধারে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, এটা শুধু একা বিএনপির সংগ্রাম নয়। এটা পুরো জাতির সংগ্রাম। এ থেকে উদ্ধার পেতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে দেশনেত্রী বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারো দয়ায় নয় মামলায় জামিন দিয়ে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে, এটাই জনগণের দাবি। তিনি জাতি ও দলের স্বার্থে সকল মতপার্থাক্য ভুলে কর্মসূচি বাস্তবায়ন ও চলমান গণতন্ত্রের সংগ্রামে চূড়ান্ত বিজয়ের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, আবু সাঈদ শেখ, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম শিকদার, বদরুল আনাম, এনামুল হাসান ডায়মন্ড, আফসার উদ্দিন মাষ্টার, ইশহাক তালুকদার, কাজী আব্দুল লতিফ, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, জাহিদ কামাল টিটু, নাসির খান, আব্দুল আলিম, এইচএম আসলাম, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুর রহমান, মোস্তফা কামাল, আনছার চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, নুরে আব্দুল্লাহ, লিটু পটোয়ারী, তরিকুল আলম তুষার, মোহাম্মদ আলী, সায়মুন ইসলাম রাজ্জাক, কাজী মাহমুদ আলী, হেদায়েত হোসেন হেদু, এস এম জসিম উদ্দিন, জিএম মঈন উদ্দিন, সেলিম কাজী, মনিরুজ্জামান মনি, মিনা মুরাদ, ডা. হালিম মোড়ল, জামাল উদ্দিন মোড়ল, শামীম আশরাফ, মনিরুল ইসলাম, হেলাল শরীফ, ইকবাল হোসেন, শফিক, সৈয়দ গাজী, আলমগীর হোসেন, সেলিম বড় মিয়া, হাসান আল মামুন বাপ্পী, সাজ্জাত হোসেন জিতু, এবাদুল হক, আশরাফ হোসেন, জাফর প্রমখ। কোরআন তেলেওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার। সভায় সর্বসম্মতি ক্রমে আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
৫ নভেম্বর শুক্রবার যশোরের কর্মসূচিতে যোগদান, ৬ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে এসএম মোরশেদ আলমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিএনপি নেতা জালু মিয়া এবং তাঁতী দলের সদস্য সচিব ম শ আলমের আশু রোগমুক্তি কামনা করা হয়।
বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি।।
আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘জেল হত্যা দিবস’ পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে ০৩ নভেম্বর বিকাল ৪টা৩০ মিনিটে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।
পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড. সুজিত অধিকারী।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক আর একটি অধ্যায় তিন নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারীদের অন্যতম জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়৷ ১৯৭৫ সালে ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে৷ তার পর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়৷ একই বছর তিন নভেম্বর আবারো একদল বিপথগামী সেনা সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢুকে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তারপর থেকে রাষ্ট্রের হেফাজতে হত্যাকা-ের এই ঘটনাটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে। আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, এ.এফ এম মাকসুদুর রহমান, বি এম এ সালাম, রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জবায়ের আহমেদ খান জবা, এ্যাড. নব কুমার চক্রবর্তী, কাজি শামিম আহসান, মোজাফফর মোল্লা, রকিবুল ইসলাম লাবু, মোঃ খায়রুল আলম, আজগার বিশ্বাস তারা, জামিল খান, শিউলি সারোয়ার, অমিয় অধিকারী, নাজনীন নাহার কনা, মানিকুজ্জামান অশোক, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, দেবদুলাল বাড়ই বাপ্পি, মোঃ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধানচন্দ্র রায়, তালিউর রহমান সানি, আসাদুজ্জামান রাজা, আসিফুর রহমান রানা, তানভীর রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার, বাধন হালদার, মোঃ রাসেল, পলাশ রায়, খাইরুল বাশার, মইনুল হাসান মঈন, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, মোঃইসমাইল মৃধা ইমন, আযম হোসেন, মোঃ মিলু নীলমণি, আরিফ, সৌরভ, সুমন, সৌম্যদীপ, তূর্য প্রমূখ
এছাড়া জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ
খবর বিজ্ঞপ্তি
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস-উগ্রমৌলবাদ, সনাতন ধর্মালম্বীদের বাড়ি ও মন্দিরে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে গতকাল খুলনা নাট্য নিকতনের এনামুল হক মিলু মিলনায়তনে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামান পন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৮ নভেম্বর (সোমবার) খুলনা পিকাচর প্যালেস মোড়ে সকাল ১১টায় এক প্রতিকি মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে খুলনার প্রতিটি সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল সাংস্কৃতিক কর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বাবলু,কামরুল ইসলাম বাবলু,বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, শেখ আব্দুস সালাম,এমএম জাফর ইকবাল,রফিকুর রহমান রিপন,শেখ মোঃ আবু হানিফ,জেসমিন জামান,মোড়ল জাহাঙ্গীর হোসন,মানিক উজ জামান অশোক,শেখ মোহাম্মদ ফিরোজ আলম,জামিল আহমেদ,নাজমুল তারেক তুষার,জাহানারা আক্তার ববি,পারভীন জ্যোতি, সুখী বেগমসহ আরও অনেকে।
এ্যাড. সাইফুল-তারা পরিষদের খালিশপুরে নির্বাচনী ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি
২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল-তারা পরিষদ। গতকাল বুধবার বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত নগরীর খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ডে সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা এ ক্যাম্পেইন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. বাচ্চু মিয়া, এ্যাড. তৈয়েবুর রহমানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুক্রবার নগর আ’লীগের কর্মীসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুন নেছা লুৎফার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর পরই কর্মী সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
দাকোপে আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া
৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামীলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, আব্দুর গফুর সানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জি এম রেজা, অমরেশ ঢালী, কাউন্সিলর শুভংকর রায়, দেবাশিষ ঢালী, যুবলীনেতা জাহিদুর রহমান মিল্টন, আজগর হোসেন বাপ্পি, গোবিন্দ রায়, আওয়ামীলীনেতা মোঃ ইউনুচ আলী, শিবপদ মন্ডল, জয়প্রকাশ রায়, আঃ হাই শেখ, অসিত বিশ্বাস, উত্তম রায়, মফেল হাওলাদার, অসিত মন্ডল, গাজী রবিউল ইসলাম, জাহাঙ্গীর ফকির, গোপল মন্ডল, ইকরামুল শেখ, ছাত্রলীনেতা রাহুল রায়, প্রনব মৃধা, মাসুম হাওলাদার, শিহাব ঢালী প্রমুখ।
দাকোপে কৃষি দপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি মধ্যপাড়ায় বুধবার সকাল ১০ টায় কৃষক হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাজুয়া ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকেশ গোলদার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অসিম কুমার রায়, সাংবাদিক পারুল বেগম । উপস্থিত ছিলেন কৃষক নীতিশ রায়, কৃষক নিশীথ রায়, গৌরপদ রায়, অমিয় রায়, উত্তম রায়, লক্ষিরানী রায়, পদ্মা রায় প্রমুখ। এ সময় উন্নত প্রযুক্তির মাধ্যমে কি ভাবে অল্প ব্যয়ে শীলা হাইব্রিড মিষ্টি কুমড়া চাষাবাদ করে লাভবান হওয়া যায়, সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
চাঁদা না দেওয়ায় ছিনতাই, ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
চাঁদা দিতে অস্বীকার করায় ছিনতাইয়ের মামলায় ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাকে। শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে শৈলকুপা শহরের চৌরাস্তার মোড় সংলগ্ন ফাতেমা মার্কেটে নিউ বিশ্বাস গার্মেন্টসের দোকানে আবুল কালাম হানা দেয়। এ সময় দোকান মালিক উপজেলার বারইহুদা গ্রামের ইয়াসিন আলীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকার করায় শার্ট প্যান্ট টি-শার্টসহ ক্যাশ বাক্স থেকে নগদ সাতাশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়।
যাওয়ার সময় দাবি করা চাঁদার টাকা সাত দিনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য জানিয়ে যায়। এ ঘটনাটি ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।
মামলার অপর দুই আসামি পৌর এলাকার কাজীপাড়া গ্রামের সমশের আলীর ছেলে আকাশ ও উত্তরপাড়া (বাদেপাড়ার) মাজেদ বিশ্বাসের ছেলে সীমান্ত।
পুলিশ ওই দোকানে লাগানো সিসি টিভির ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়। রাতেই মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় পৌর ছাত্রলীগ নেতা আবুল কালামকে। অন্যদের গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে বলে জানান ওসি।
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্কুলছাত্রীর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলোমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে হালিমা খাতুন (১৪) নামে আরেক কিশোরী। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মারা যায়।
বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া খাদিজা খাতুন (১৩) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
গ্রামবাসী জানায়, মঙ্গলবার বিকেলে খাদিজা খাতুন ও হালিমা খাতুনসহ কয়েকজন বান্ধবী মিলে বাড়ির পাশের এসকেএসবি ইটভাটার উঁচু মাটির ঢিবির ওপর বসে খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দিলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে খাদিজার মৃত্যু হয়। অন্যদিকে হালিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
ঝাঁপান খেলা দেখতে হাজারো মানুষের ভিড়
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ (ঝাঁপান) খেলা। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলার চাপাইগাছি বাজারে এ সাপ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার চাপাইগাছি বাউল ক্লাবের আয়োজনে এ খেলায় ১১ জন সাপুড়ে অংশ নেন। এ সময় সাপুড়েদের কাছে কয়েক প্রজাতির শতাধিক সাপের দেখা মেলে। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঝাঁপান খেলা দেখার জন্য হাজারো মানুষ ভিড় জমান।
আয়োজকরা জানান, ঝাঁপান খেলার নিয়ম হচ্ছে সাপকে ফণা তুলে উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। যে সাপুড়ের সাপ বেশিক্ষণ এবং যত বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারবে সেই সাপুড়ে বিজয়ী হবেন।
ঝাঁপান খেলায় সাপকে ২৪ ইঞ্চি উচ্চতায় তুলে প্রথম স্থান অধিকার করেন পাংশা উপজলোর বৃত্তিপাড়ার পাঁচু সাপুড়ে, ২৩ ইঞ্চি উচ্চতায় তুলে দ্বিতীয় স্থান অধিকার করেন একই এলাকার দুলু সাপুড়ে। পরে তাদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাপ খেলা প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি লিটন প্রামাণিক জানান, আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঝাঁপান খেলা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। তাই গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এই খেলার আয়োজন করা হয়েছে।
লালন শাহের মাজারের পিলারে ফাটল
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের মূল মাজারের পিলারে ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলেস্তারাও খসে পড়ছে। এতে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ১৯৬৩ সালে মাজারটি নির্মিত হয়। ৫৮ বছর পর মাজারের পিলারসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।
জানা গেছে, লালন সাঁইয়ের আখড়া বাড়ির মূল মাজারের উত্তর ও পূর্বপাশের অংশের পিলারে ফাটল ধরেছে। কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা।
লালন ভক্ত ও অনুসারীরা জানান, দেশে করোনা পরিস্থিতির কারণে আখড়া বাড়িতে প্রায় দুই বছর কোনো অনুষ্ঠান ছিল না। তাই মাজারের ভবনের ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা সামনে আসেনি। দীর্ঘদিন ধরে হয়নি তেমন সংস্কার কাজও।
লালন মাজারের খাদেম ফকির মোহাম্মদ আলী শাহ বলেন, আমাদের শঙ্কা মাজারের ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। প্রায় ১৫ দিন আগে কর্মকর্তারা এসে দেখে গেছেন ফাটলের এ চিত্র।
লালন একাডেমির সভাপতি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, মাজার সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে এককেজি ২০০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর জাহিদুর রহমান সড়কের মো. মোশারফ হাওলাদারের ছেলে মো. মোস্তফা হাওলাদার বাপ্পী (৩৫), দৌলতপুর পাবলা মধ্য কারিকর পাড়ার মৃত. আরশাদ আলী বিশ্বাসের ছেলে মো. আজাহার বিশ্বাস ওরফে হাজের (৫১), ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোডস্থ শেরের মোড়ের আকবর আলী মিঠুর স্ত্রী তানিয়া বেগম (৩২), বয়রা আন্দির ঘাট এলাকার শাহাদাৎ হোসেন রুবেল পালোয়ানের স্ত্রী ছনিয়া বেগম (২৫), মীরেরডাঙ্গা শেখবাড়ির মৃত. শেখ সামুতুল্লার ছেলে শেখ আব্দুল হাকিম (৫৬) ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া পশ্চিমপাড়ার মো. সেলিম মোড়লের ছেলে মো. জুয়েল রানা (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এককেজি ২০০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (৩ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসাইম হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া স্কুলপাড়ার মো. গোলাম হোসেনের ছেলে মো. সুরুজ মিয়া (২৫)।
র্যাব-৬ জানায়, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশের জন্য ভারত থেকে এলো ৬ ঘোড়া
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে উন্নত মানের ৬টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়া ৬টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ পুলিশের নামে এ ঘোড়াগুলো কেনা হয়েছে। সাপ্লাইকারী হিসেবে ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান।
ভারতের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো কেনা হয়েছে। আর এ ঘোড়াগুলো ছাড় করতে বেনাপোল কাস্টম হাউজে মেসার্স মাধ্যম নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ৬২ হাজার ৪০০ মার্কিন ডলার। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাশ নেওয়া হবে এবং বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল নাগাদ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে।
সাপ্লাইকারী মহাসিন ব্রাদার্স প্রতিনিধি বাংলানিউজকে জানান, ভারতের রাজস্থান থেকে ১২টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। যার প্রথম চালানে ৬টি রাইডিং হর্স ঘোড়া বাংলাদেশে এসে পৌঁছেছে এবং বাকি ঘোড়াগুলো কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আনা হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সন্ধ্যায় ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত ছাড় করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে এবং ঘোড়াগুলো রাতের মধ্যেই বেনাপোল বন্দর থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উদ্দেশে রওনা হয়েছে।











































