Home আঞ্চলিক সাত বছর পর আবারও চুয়াডাঙ্গা বিএনপির আহ্বায়ক কমিটি

সাত বছর পর আবারও চুয়াডাঙ্গা বিএনপির আহ্বায়ক কমিটি

9

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক এবং মো. শরীফুজ্জামান শরীফকে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ এপ্রিল অহিদুল ইসলাম বিশ্বাসকে আহ্বায়ক এবং মাহমুদ হাসান খান বাবুকে নম্বর যুগ্ম আহ্বায়ক করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় বিএনপি। মো. শরীফুজ্জামান এই কমিটির সদস্য ছিলেন। আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে অধীনস্থ সব ইউনিট গঠন পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে নির্দেশনা থাকলেও অন্তঃকলহের কারণে তা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে নানা অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে ২০১৯ সালের এপ্রিল দলীয় সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় বিএনপি। মাহমুদ হাসান খান বাবুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনিও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।

সর্বশেষ বুধবার (নভেম্বর) আবার নতুন করে জেলা কমিটির আহ্বায়ক সদস্যসচিব অনুমোদন করলো বিএনপির কেন্দ্রীয় কমিটি।

নতুন অনুমোদিত কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফও চুয়াডাঙ্গা-আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত হয়েছিলেন।

এদিকে, দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি অনুমোদন হওয়ায় জেলা-উপজেলা ইউনিয়ন বিএনপির সাধারণ নেতা-কর্মীদের ফুলের মালা মিষ্টি প্যাকেট নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে উচ্ছ্বাস করতে দেখা যায়।

মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নতুন কমিটিতে আর কোনো যুগ্ম আহ্বায়ক থাকবেন না। শিগগিরই কেন্দ্র থেকে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে জানাবে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ওই কমিটি অধীনস্থ সব ইউনিটসহ জেলা বিএনপির কমিটি গঠন করবে। বিষয়ে জানতে মাহমুদ হাসান খানের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।