বিনোদন ডেস্ক ।।
বীরপ্রতীক তারামন বিবির জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এতে তার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানহা তাসনিয়া। ছবির নাম ‘তারামন’। এটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। ষড়ৈশ্বর্য মুহম্মদের চিত্রনাট্যে এ সিনেমার কাজ শুরু হবে শিগগির। বুধবার সংবাদ সম্মেলনে ‘তারামন’ সিনেমা নিয়ে এসব তথ্য জানানো হয়।
তানহা বলেন, ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু স্যার। আমিনুর ইসলাম লিটন ভাই পরিচালক হিসেবে নতুন হলেও আগে বেশ কিছু ডকুমেন্টারি নির্মাণ করেছেন। আশা করছি ভালো কিছু হবে।’
তানহা আরও বলেন, আমি ‘তারামন’ সিনেমায় বীরপ্রতীক তারামন বিবি চরিত্রে অভিনয় করছি। এই ভাবনাটা দারুণভাবে আমাকে গর্বিত করছে। বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাচ্ছি, বুঝতে চেষ্টা করছি প্রস্তুতি হিসেবে।
তানহা বলেন, তারামন বিবির চরিত্র নিয়ে ভেতরে ভেতরে অনেক উত্তেজিত হয়ে আছি।











































