Home আঞ্চলিক কালীগঞ্জ হাসপাতালে ভর্তি সেই বৃদ্ধের পরিচয় মেলেনি ৯ দিনেও

কালীগঞ্জ হাসপাতালে ভর্তি সেই বৃদ্ধের পরিচয় মেলেনি ৯ দিনেও

10

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।

কাউকে দেখলেই মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন। মুখ দিয়ে বিশেষ ধরনের শব্দ করছেন। কিন্ত কী বলছেন তা কিছুই বোঝা যাচ্ছে না। এমতাবস্থায় ওই বৃদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দিন ধরে চিকিৎসাধীন।

কর্তৃপক্ষ বলছেন, উনি স্ট্রোকের রোগী হতে পারেন। আনুমানিক ৭০ বছরের বেশি বয়সি বৃদ্ধকে নিয়ে তারাও পড়েছেন চরম বিপাকে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা অরুণ কুমার বিশ্বাস জানান, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ শহরের গুলশান মোড়ের এক দোকান মালিক তাকে এনে অজ্ঞাত হিসেবে ভর্তি করে চলেন যান। এর পর দিন পার হলেও তার কোনো ঠিকানা মেলেনি।

তিনি আরও জানান, যখন অজ্ঞাত বৃদ্ধকে ভর্তি করা হয়, তখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এখন তিনি বেশ সুস্থ। উনি খেতে পারছেন।  নিজে হেঁটে বাথরুমে যেতে পারছেন। কিন্তু তার কথা কিছুই বোঝা যাচ্ছে না। আবার তার সামনে কাগজ-কলম দিলেও কিছু লিখতে পারছেন না। কারণে তাকে নিয়ে বেশ বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পুরুষ ওয়ার্ডের ৭নং বেডে অজ্ঞাত হিসেবেই চিকিৎসাধীন ওই বৃদ্ধ।  তার ভর্তি বহিতে পুলিশ কেস লেখা আছে।