জলমা ইউনিয়ন শাখার সহ-সভাপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ, বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ রুহুল আমিন (৪২) হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে গত রাত ১১টায় গল্লামারী রাইসা কিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। আজ বাদ জুম্মা জিরোপয়েন্ট মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আক্কেল আলী, বটিয়াঘাটা থানা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর সানা, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম, ১নং জলমা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভবতোষ ম-ল, শফিকুল ইসলাম খোকন, রাজু শেখ, বশির উদ্দিন, সইল উদ্দিন, মোঃ কবির শেখ, গাজী খোকন, হান্নান, লিটু, সুমন, ওবায়দুল, বাপ্পী, লালন, নিরু মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোঃ রুহুল আমিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ, ১নং জলমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
ফকিরহাটের বিশিষ্ট শিল্পপতি মোঃ রুহুল কুদ্দুসের ইন্নেকাল
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে লখপুর গ্রুপের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মোঃ রুহুল কুদ্দুস (৫৬) ইন্নেকাল করেছেন। শুক্রবার ভোর ৪টায় ৫৪মিনিটে ষ্টোকে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মুত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র ও ২কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তিনি লখপুর গ্রুপের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন ও লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন এর আপন ভাই। তার মুতু্যূর খবর শুনে তার বাড়িতে ছুটে যান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা জনপ্রতিনিধি সহ সর্বস্থরের শতশত ব্যাক্তিবর্গ। জানাযা পড়িয়েছেন ভারতে বশিরহাটের পীর মাওলানা শরফুল আমীন সাহেব ।
ফকিরহাটে ইজিবাইক ছিনতাই কালে ২ছিনতাইকারী আটক
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে ছুরি সহ হাতে নাতে আটক করে থানায় সোর্পাদ করেছেন। তাদের কাছ থেকে ১টি ছুরি ও ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু ছিনতাই হওয়ায় নগত ৩হাজার টাকা নিয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে বাগেরহাট-কাটাখালী মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ের অদুরে। মোড়লগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র ইজিবাইক চালক সজিব শেখ জানান, বাগেরহাটের মাজার হতে ১যুবতী সহ ৭জন যাত্রীবেশি ছিনতাইকারী তাকে কাটাখালী বাসস্ট্যান্ডে আসার কথা বলে ৩শত টাকায় তার ইজিবাইকটি ভাড়া করে। তারা কাঠালতলা মোড় অতিক্রম করার পর তার গলাই ছুরি ধরে ১টি মোবাইল ফোন নগত ৩হাজার টাকা ও ইজিবাইক নিয়ে পালিয়ে আসে। এসময় চালক পিছনে পিছনে দৌড়ে এসে কাটাখালী বাসস্ট্যান্ডে ধরে চিৎকার করলে স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলো খুলনার রুপসা থানার নিকলাপুর গ্রামের সরোয়ার মল্লিকের পুত্র রাজু মল্লিক (২১), একই এলাকার খোকন মোল্লার পুত্র আঃ রহমান (২০)। এসময় কুদির বটতলা এলকার আঃ আজিজের পুত্র মানিক ও যুবতীসহ বাকিরা নগত টাকা নিয়ে পালিয়ে যায় বলে আটককৃতরা স্বিকার করেছে। এরিপোট লেখা পর্যন্ত মডেল থানায় মামলার প্রস্ততি চলছে বলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন।
ফকিরহাটে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা উপেক্ষা করায় এক নারীকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা ১১টায় শুভদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা, নিদের্শনা উপেক্ষা করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, উক্ত নারী ১৬ মার্চ ভারত থেকে দেশে আসছে। এ ব্যাপারে এসিল্যান্ড এ প্রতিনিধিকে জানান, বিদেশ থেকে আসা সকলকে ১৪দিন হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযানকালে এসআই অপূর্ব রায় ও মোবাইল কোর্টের পেশকার শেখ রুস্তুম আলী সহ সংগয়ি পুলিশ পোর্স উপস্থিত ছিলেন।
ফকিরহাটে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল ১০টায় সদর বাজারে বিশেষ এক অভিযানে মূল্য তালিকা ঠিক না থাকায় এবং মূল্য বেশী নেওয়ার অভিযোগে ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা, কাচামাল ব্যবসায়ী টুকু শেখকে ২হাজার ও মোঃ মোশারেফকে ১হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি চাউলের দোকানে মূল্য তালিকা না থাকায় মনি সাহাকে ২হাজার টাকা জরিমানা করেছেন। এসময় ভ্রাম্যমান আদালতের পরিচালক জানান, করোনাকে ইস্যু করে যারা বাজার মুল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযানকালে এসআই অপূর্ব রায় ও মোবাইল কোর্টের পেশকার শেখ রুস্তুম আলী সহ সংগয়ি পুলিশ পোর্স উপস্থিত ছিলেন।
খুমেক হাসপাতালে ডাক্তারা চিকিৎসাসেবা প্রদান না করায় রোগীর মৃত্যুতে বৃৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
গতকাল জয় বাংলা মোড়ের অদূরে বাবলু চৌধুরী নামে একব্যক্তি জ্বর নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বিভিন্ন শাখায় ডাক্তারদের রুমে ঘুরে ঘুরেও চিকিৎসা সেবা না পেয়ে বিনা চিকৎসায় হাসপাতালের বারান্দায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার আছে। অসুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তাদের চিকিৎসাসেবা প্রদান করাই ডাক্তারদের ধর্ম। নেতৃবৃন্দ আরও বলেন, যাদের কারণে এই রোগীর মৃত্যু হয়েছে তাদের খুঁজে বের করে ও প্রকৃত অপরাধি ডাক্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন যাতে ভবিষ্যতে এ ধরনের অবহেলা করার সাহস না পায়। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে জ্বর, সর্দি-কাশি রোগীদের টিকিৎসা প্রদানের জন্য আলাদা ব্যবস্থায় চিকিৎসা প্রদানেরও দাবী জানান। বিবৃতিদাতারা হলেনÑবৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, আলহাজ্ব ইমতিয়াজ আলী খোকন, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, সৈয়দ আলী হাকিম, এ্যাড. কাজী আমিনুল ইসলাম মিঠু, মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, মির্জা মাহমুদ, শেখ হেমায়েতুল ইসলাম, মুন্সী আহমেদ হোসেন, নারীনেত্রী ইশরাত আরা হীরা, সাজেদা ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, জমশের আলী খান খোকন, মোঃ আবুল ফজল, শেখ মোস্তাফিজ, মোঃ মিকাইল হোসেন, মোঃ জাহিদুর রহমান, সবুজুল ইসলাম, নূর ইসলাম, সরদার হায়বৎ হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ আলা উদ্দিন, সাইফুল হক বিপ্লব, মোঃ সজীব প্রমুখ।
দক্ষিণ বেদকাশীতে করোনা প্রতিরোধে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে লিফলেট বিলি এবং গ্রামে মাইকিং করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট আংটিহারা, খাশিটানা, সানাপাড়া, ছোট আংটিহারা ও ঘড়িলাল বাজার এলাকায় বিতরণ করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মোঃ আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, এনামুল কবির, আসাদুল ইসলাম, তাজমুল হোসেন, আশিক টুটুল, আফজাল হোসেন, আজিজুল ইসলাম, শামীম হাসান, মিরাজুল ইসলাম, মোঃ আবু রায়হান খান, আশরাফ আলী, সোহেল আমিন প্রমুখ। স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান জানান, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেলক্ষে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার পক্ষ থেকে এলাকার বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে।
চতলমারীতে ওয়াজ মাহফিল ও বৌভাত অনুষ্ঠান বন্ধ আয়োজকদের জরিমানা
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতেশুক্রবার সরকারী নির্দেশ অমান্য করায় একটি বৌভাত অনুষ্ঠান ও একটি ওয়াজ মাহফিল বন্ধ সহ সংশ্লিষ্টদের অর্থদন্ড দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই নগদ অর্থ জরিমানা আদায় করেন ইউএনও।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিতলমারীর সন্তোষপুর ইউনিয়নের আদিখালী গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও আদিখালী গ্রামে যান। ওয়াজ মাহফিলের আয়োজন বন্ধ করেন। ওয়াজের আয়োজক আদিখালী গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মাখফুর রহমানকে নগদ দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের শহীদ শেখের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। খবর পেয়ে সেখানে শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। তিনি অনুষ্ঠান বন্ধ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহীদ শেখকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম জানান, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার সব ধরণের জনসমাগম আয়োজন নিষেধ করেছে। নিয়ম ভঙ্গকারীদের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,বা:দ:বি: ১৮৬০ অনুযায়ী জেল, জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী তাদের শাস্তি হয়।
চিতলমারীতে বিদেশ ফেরতদের খুঁজতে মাঠে নেমেছেন প্রশাসন
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে সদ্য বিদেশ ফেরতদের খুঁছতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। এর আগে জন প্রতিনিধি ও প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রশাসনের থেকে এদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন । নির্দেশ অমান্য কারী বিদেশ ফেরতদের তালিকা নিয়ে এদেরকে খুঁজে বের করতে মাঠে নেমেছেন প্রশাসন। হোম কোয়ারেন্টাইন আইন ভঙ্গ কারীদের ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে জরিমানাসহ হোম কোয়ারান্টইনে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম জানান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, জর্ডান, সিঙ্গাপুর, ওমান, ইরাকসহ বিভিন্ন দেশ থেকে সম্প্রতি ৪৪৮ জন নিজ নিজ বাড়ি ফিরে এসেছে।এদের মধ্যে ৩০০জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।১২২জন ১৪দিন পার হয়েছে, বাকি ২৭জন কে কোথায় আছে এদের খুজে বেরকরতে আইন সৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা রোগীর সন্ধান মেলেনি। করোনা প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে।
করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মিফতাহুল উলুম মাদ্রাসায় দু’আ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইস থেকে মুক্তির জন্য ও বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান মোড়লের আম্মার রুহের মাগফিরাত কামনায় মিফতাহুল উলুম মাদ্রাসায় শুক্রবার বাদ মাগরিব এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দু’আ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিফতাহুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী ফখরুল হাসান কাসেমী। দু’আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি মুহিব্বুল্লাহ। হাফেজ আবু নাঈম, মোঃ জাহিদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ লিয়াকত মোল্লা, আব্দুল বারেক মোল্লা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম শিকদার, অত্র মাদ্রাসার ছাত্ররা এবং মুসল্লীবৃন্দ।
চাল ও পিয়াজ অধিক মূল্যে বিক্রির অভিযোগ
শরণখোলায় ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় করোনার অজুহাতে পিয়াজ ও চালের অধিক মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত তিনজনকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা নগদ অর্থদন্ড দিয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন, মুদি দোকানী আঃ হালিম হাওলাদার, আঃ রাজ্জাক হাওলাদার ও খলিল গাজী। নির্বাহী মেজিস্ট্রেট মোস্তফা শাহীন জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহে প্রতারনা ও অবৈধ ভাবে অর্থবানিজ্য, হয়রানি করে ইট ভাটা দখলে নেওয়ার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রতারনা ও অবৈধ ভাবে অর্থবানিজ্য, হয়রানি করে ইট ভাটা দখলে নেওয়ার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইট ভাটা মালিক আবুল কাশেম। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস কøাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আবুল কাশেম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোশারফ হোসেন, কে এম তহিদুল ইসলাম, পিতা আব্দুর রাজ্জাক খান উভয়ের বাড়ি সদর উপজেলার বানিয়া কান্দর গ্রামে তারা আমার মালিকানাধীন মেসার্স কাশেম ব্রিকস পরিচালনায় বাধা সৃষ্টি করে অর্থবানিজ্যের উদ্দেশ্যে হয়রানি ও প্রতারনা করে ইট ভাটাটি দখল করার পায়তারা করে আসছে।
আমি তাহাদের নিকট হতে বিভিন্ন সময়ে ধার বাবদ ১ কোটি ১২ লক্ষ ৬১ হাজার টাকা নিয়ে থাকি। কিন্তু এই টাকার সুদসহ আমি পরিশোধ করার পর আামার নিকট ৬২ লক্ষ টাকা তাদের পাওনা আছে। আমি ঋন মুক্ত হওয়ার জন্য ভাটার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা ধরে পাওনা বাকি টাকা কর্তন করে ৫০% মালিকানা তাদের দিতে চুক্তিবদ্ধ হই। কিন্তু তারা বিজ্ঞ ঝিনাইদহ যুগ্ম জেলা জজ আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে ৩ কোটি ৪৫ লক্ষ ৮৬ হাজার টাকা পাওনা আছে বলে মিথ্যা মামলা দায়ের করে। আদালত উভয় পক্ষকে মিলে মিশে ভাটা পরিচালনার আদেশ দিলেও তা না মেনে ইট ভাটার সকল কার্যক্রম তারা জোর পূর্বক বন্ধ করে দিয়েছে এবং টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময় হুমকী ধামকি দিয়ে আসছে। আবুল কাশেম আরো জানান, আমি মিথ্যা মামলা প্রত্যাহার ও ইটভাটা পরিচালনাসহ আমার পরিবারের সকলের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনা প্রতিরোধে ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির। শ্রমজীবি মানুষের করোনার হাত থেকের্ ক্ষা করতে সকালে শহরের পোস্ট অফিস মোড়, পায়রাচত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সমিতির ১ হাজার সদস্যকে মাস্ক দেওয়া হয়।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মোমেন, সহ-সভাপতি বশির উদ্দিন, কোষাধ্যক্ষ লিটন লস্কর, সদস্য হাবিবুর রহমান, হাবিবুর রহমান, সজিব দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জানানো হয় ইজিবাইক চালকরা দিনের বিভিন্ন সময় নানা মানুষের সাথে চলাচল করে। যে কারণে তাদের সাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক দেওয়া হলো।
শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা ওয়াবদা মোড়ে উপজেলা আওয়ামীলীগের ক্রয়কৃত নিজস্ব জমিতে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করেন। এসময় শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রানাউজ্জামান বাদশা, উপজেলা ম্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজি মোস্তাফিজুর রহমান নওরোজ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান ইকু,উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা, সাধারন সম্পাদক শামিমার রশিদ জোয়ার্দার, উপজেলা ছাত্র লীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারন সম্পাদক শাওন শিকদার,ম্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল,সাধারন সম্পাদক রাজিব বাহাদুর ,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এমপি আবদুল হাই সাংবাদিকদের বলেন ”শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের অফিস হবে মাল্টিপারপাস ভবন। এখানে রাজনীতি চর্চার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে।জ্ঞান চর্চা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্ম এবং তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব গড়ে উঠবে। তিনি আরো বলেন, তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষ যাদের ভোট ও সমর্থনে আওয়ামী লীগ আজ এ পর্যন্ত এসেছে তাদেরকে মূল্যায়ন করা হবে।
করোনা সম্পর্কে সচেতন বাড়াতে “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের হ্যান্ডবিল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপ হ্যান্ডবিল ও লিফলেট বিলি শুরু করেছে। বৃহস্পতিবার থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে গ্রুপের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, সুরভি রেজা ও রেজা মোল্লার নেতৃত্বে গ্রুপ সদস্যরা প্রচারপত্র বিলি শুরু করেন। “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের পক্ষ থেকে বলা হয় মানুষকে সচেতনা সৃষ্টির এই কার্যক্রম আরো প্রসারিত করা হবে। গ্রুপের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু জানান, শুক্রবার দুপুরে উদ্বোধনের দিন তারা ঝিনাইদহ সদর হাসপাতাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহ বাইপাস, আদর্শপাড়া, বকুলতলা, সোনালী ব্যাংক ও বঙ্গবাজার এলাকায় প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্রে করোনা ভাইরাস কিভাবে ছাড়ায়, লক্ষন. প্রতিরোধের উপায় ও আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সাধারণ মানুসকে অবহিত করা হয়। “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের উপদেষ্টা কুয়েত প্রবাসি মোরশেদ আলমের সহায়তায় এই কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপের এই জনহিতকর কার্যক্রম শহরে বেশ প্রসংশিত হয়েছে।
করোনার অজুহাতে অভয়নগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম: দিশেহারা সাধারণ মানুষ, জরুরী মনিটরিং প্রয়োজন
মো.রিপানুর ইসলাম, অভয়নগর
করোনার অজুহাতে যশোরের অভয়নগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি অসাধু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে মালামাল কৃতিম সংকট সৃষ্টি করে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, আটা, ময়দা, হ্যান্ড ওয়াশ, টিস্যু পেপার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অস্বাভাকিভাবে দাম বৃদ্ধি করা হচ্ছে। করোনা আতঙ্কে সাধারণ মানুষ অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কেনার কারনে এর মধ্যে বাজারে কৃত্রিম সংকট দেখা দিয়েছে, ফলে অভয়নগরের নওয়াপাড়া, রাজঘাট, ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, প্রেমবাগ সহ আশে পাশের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আতঙ্কগ্রস্থ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সঙ্কটের আশঙ্কায় জিনিসপত্র কিনছে হুমড়ি খেয়ে। আর এ সুযোগে একটি অসাধু ব্যবসায়ী মহল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মালের দাম বৃদ্ধি করছে। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। ২০মার্চ শুক্রবার সকালে নওয়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম হু হু করে বেড়েই চলেছে গত ৩-৪ দিনে চিকন চাউলে কেজি প্রতি ৫-৬ টাকা এবং মোটা চালে ৭-৮ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রতি কেজি খোলা আটা ২৮ টাকা এবং প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ১ দিনের ব্যবধানে ৩৫ টাকার পেয়াজ ৬০টকায় বিক্রয় হচ্ছে, রসুন,আদা, আলু, মরিচ সব কিছুর মূল্য বৃদ্ধি, লবন প্রতি কেজি ২৮ থেকে ৩৫ টাকা, ৬০ টাকার চিনি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজার করতে আসা চেঙ্গুটিয়ার মহশিন, দেয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বাজারের এমন চিত্র এই প্রতিবেদকের নিকট বলেন। মহশিন বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই কিন্তু নিত্য পণ্যে দাম এমন হারে বাড়তে থাকলে আমরা পরিবার নাখেয়ে দিন কাটাতে হবে। প্রশাসন যদি এখন ব্যবস্থা না গ্রহন করেন তা হলে আবার লবণ কাহিতে আমাদের দেখতে হবে। এই ব্যাপারে বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম বলেন, আজ (২০মার্চ) রাতে সাধারণ সম্পাদকের সাথে বসবো তিনি যদি সময়দেন আগামী কাল আমরা বাজার মনিটরিংএ নামবো। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান বলেন, আমি বিষয়টা শুনেছি এবং সাথে সাথে বাজার কমিটির সভাপতিকে জানিয়েছি তিনি আজ(২০মার্চ) শুক্রবার সময় নিয়েছেন তিনি ব্যার্থ হলে আমি পরর্বতি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
কয়রায় অস্বচ্ছল পরিবারের মধ্যে সংসদ সদস্য বাবু’র সেলাই মেশিন বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলায় অস্বচ্ছল পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অস্বচ্ছল পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, নারীদের পথ চলায় বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেসব পদক্ষেপ চলমান তাতে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের প্রতিটি সূচকেই বাংলার নারীদের অবস্থান আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জয় বাংলার শক্তিতে উজ্জীবিত বাংলাদেশ আগামীর বিশ্ব দরবারের শীর্ষদের দেশগুলোর একটি।তিনি আরো বলেন, পরিবারে সব কাজ সামলে নারীরা দৈনিক কিছু সময় এই সেলাই মেশিন দিয়ে কাজ করলে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সব কর্মসূচি যথাযথ কাজে লাগাতে পারলে এলাকায় নারীদের আর দারিদ্রতার মধ্যে থাকতে হবে না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীব বালা, সমাজসেবা অফিসার অনাথ কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশীদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, প্রভাষক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্যাহ আল মামুন লাভলু, আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, মোহাঃ হুমায়ুন কবির, জিএম কবি শামছুর রহমান,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, যুবলীগ নেতা আছাফুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
যশোর বাউলিয়ায় বোমার সাদৃশ উদ্ধার
যশোর অফিস
নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে লুকিয়ে রাখা একটি শক্তিশালী বোমার সাদৃশ উদ্ধার করেছে। কোতয়ালি মডেল থানা পুলিশ। কোতয়ালি মডেল থানার এসআই মাহাবুব আলম জানান,বৃহস্পতিবার বিকেলে তিনি গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া উক্তর মাঠের মোশারফ হোসেনের জমির মধ্যে লুকিয়ে রাখা একটি শক্তিশালী বোমা সাদৃশ উদ্ধার করে। স্থানীয় লোকজন পুলিশকে জানায়,কোন নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সন্ত্রাসী প্রকৃতির লোকজন বোমা উক্ত স্থানে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে তাদের কর্মকান্ডে ব্যবহার করতে পারে। বোমাটি উদ্ধার করে নিষ্ক্রীয় করে কোতয়ালি মডেল থানায় জমা রেখেছে।
সাতক্ষীরায় জামিনে থাকার পরও প্রতিপক্ষ কর্তৃক বাড়িতে উঠতে না দিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেল
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে একটি মামলায় জামিনে থাকার পরও প্রতিপক্ষরা কাউকে বাড়িতে উঠতে না দিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বালিয়াডাঙ্গা গ্রামের মৃত পরান সরদারের ছেলে মোঃ মোতালেব।
রিখিত বক্তব্যে তিনি বলেন, বালিয়াডাঙ্গা গ্রামে মৃত আহম্মাদ সরদারের ছেলে একাধিক মামলার আসামী গফফার সরদারের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২০১৯ সালের ১৩ জুলাই গফফার গংয়ের সাথে আমাদের মারামারির ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষ কমবেশি আহত হয়। কিন্তু ঘটনার ৭দিন পর গফফারের ছোট ভাই আকবর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়। মামলার আসামীদের মধ্যে অনেকে জামিনে আছেন, আবার কয়েকজন কারাগারে আছেন। কিন্তু এ সুযোগ কাজে লাগিয়ে গফফার সরদারের নেতৃত্বে তার ছেলে আয়নাল সরদার, মৃত আমের আলী সরদারের ছেলে মিজানুর রহমান, হাফিজুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন, মৃত কোরবান আলীর ছেলে সাইদুল মোলা, মৃত শামছুদ্দীন সরদারের ছেলে জাহাঙ্গীর, মৃত ইমাদ আলীর ছেলে মুজিবর রহমান মুজি, মনিরুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন, মৃত আহম্মদ সরদারের ছেলে রইচ উদ্দিন, মনিরুল ইসলামের ছেলে শাহিন ও মৃত আফসার গাজীর স্ত্রী নুর জাহান বেগমসহ ১৫/২০ জন দা, লাঠি, লোহার রড, শাবল, হাতুড়ী নিয়ে একে একে আমার (মতলেব), ভাই আব্দুলাহ, বেয়াই ওয়াছের আলী, আমার জামাতা ইদ্রিস তার ভাই কুদ্দুস, বোনাই আব্দুস সাত্তারের বাড়িতে ঢুকে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা র্স্বণের গহনা, আলমারি, আসবাবপত্র, ঘরের দরজা ও জালানা এবং বাড়িতে থাকা টিউবওয়েলটি ও ২ হাজার ইট তুলে নিয়ে যায়। একই সাথে আমাদের ৬টি বাড়ি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। বিলের জমি-জমা, মৎস্যঘেরও দখল করে নিয়েছে। তুলে নিয়েছে বিলের পাটসহ অন্যান্য ফসল।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও ধ্বংস যজ্ঞ চালিয়েও তারা ক্ষ্যান্ত হয়নি। দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তারা আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আদালত থেকে জামিনে থাকার পরও তাদের ভয়ে আমরা বাড়িতে উঠতে পারছি না। উল্লেখিত গফফার এর কাছে একটি অবৈধ পিস্তল রয়েছে। সে ডাকাতি, ছিনতাইসহ প্রায় ৩৯ টি মামলার আসামী। এতগুলো মামলা থাকার পরও গফ্ফার প্রকাশ্যে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, মারামারির ঘটনায় আকবরের মৃত্যুতে আমারও অত্যান্ত মর্মাহত। কিন্তু এই ঘটনায় অনেক নিরাপরাধ লোককে মামলার আসামী করে হয়রানি করা হচ্ছে। আবার জামিন প্রাপ্ত আসামীদের বাড়ি ঘর ভাংচুর লুটপাট করেছে। এমনকি তাদের বাড়িতে উঠতে দিচ্ছে না। তিনি উল্লেখিত ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে শেখ তন্ময় এমপি’র বাগেরহাটে সাবান বিতরণ
মাসুম হাওলাদার, বাগেরহাট
করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাট ও কচুয়া উপজেলার সকল ইউনিয়নে ৩৪ কার্টুন ডেটল সাবান বিতরণ করা হয়েছে। বাগেরহাট ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের হাতে দুই কার্টন করে সাবান প্রদান করা হয়। তারা ইউনিয়নে মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাবান বিতরন করা হয় বলে জানান শুক্রবার সকালে বাগেরহাট -২ আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময় এর উদ্যোগে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন,, আওয়ামীলীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সমাজ সেবক সালাউদ্দিন হায়দার. শেখ রেজাউল ইসলাম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফ জেমস. সদরের খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোড়ল, কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহিতুল ইসলাম পল্টন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামীম আসনু, , সোহাগ হাওলাদার প্রমুখ।আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই সতর্ক থাকলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে বলে জানান চেয়ারম্যানগন।
বাগেরহাটে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা উপেক্ষা করায় এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার শুভদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা জানান, গত ১৬ মার্চ ওই নারী ভারত থেকে দেশে আসলেও তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না থেকে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে ঘোরা-ফেরা করছিলো। এ অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বিদেশ থেকে আসা সকলকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রামপালে করোনা আতংকে হঠাৎ করেই বেড়েছে নিত্যপণ্যের দাম
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে করোনা ভাইরাস আতংকে বাজারে হঠাৎ করেই বেড়েগেছে নিত্যপণ্যের দাম। চাল ডাল তেল সহ শাকসবজি বিক্রয় হচ্ছে চড়া দামে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ,দেশে খাদ্য সহ প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ঠ মজুদ আছে। করোনা ভাইরাসকে মহামারি হিসাবে ঘোষনা দেয়ার পরপরই সাধারণ মানুষের মধ্যে একটা আতংক কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলেও অজানা আশংকায় নিত্যপণ্যের বাজারে হঠাৎ করেই ক্রেতারা ভীড় জমাচ্ছে।
সরেজমিনে রামপালের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ থাকলেও অধিকাংশ দোকানে নেই মূল্য তালিকা। চালের দাম বস্তা প্রতি বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এছাড়া প্রতি লিটার তেলে খুচরা ব্যাবসায়ীরা দাম বাড়িয়েছে ৪/৫ টাকা। বেড়েছে শাকসবজির দাম। প্রতি কেজি পেয়াজে বেড়েছে ২০/২৫ টাকা। খুচরা বিক্রেতাদের অভিযোগ, মূলত খুলনার বড়বাজার থেকে তারা এসব নিত্যপণ্য পাইকারী ক্রয় করে এনে খোলাবাজারে বিক্রয় করে থাকেন। যোগানের তুলনায় পন্যের চাহিদা বেড়েছে এমন অজুহাতে পাইকারী ব্যাবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন,যে পন্যের দাম দুইদিন আগেও কম ছিলো অসাধূ ব্যাবসায়ীরা তা রাতারাতি বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে ব্যাবস্থা নেয়ার অনুরোধ করেছেন তারা।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান,কোনো ব্যাবসায়ী যাতে বেশী দামে নিত্যপণ্য বিক্রয় না করতে পারে আমরা সে ব্যাপারে বাজার নিয়মিত মনিটরিং এ রেখেছি। দাম বেশী নেয়ার কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হবে।
পাইকগাছার লস্কর-পাইকগাছা মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে নানা-নাতীর লড়াই
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে দুটি প্যানেল সহ রয়েছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। এবারের নির্বাচনে নানা-নাতীর প্যানেল দুটি নিয়ে নির্বাচন জমজমাট। নানা বর্তমান প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএমএ মাজেদ ও অন্যদিকে রয়েছে নাতী আলহাজ্ব জি,এম, রেজাউল করিম সমর্থিত প্যানেল। রেজাউল করিম প্যানেলে আব্দুর রশিদ গাজী (ডাব), আলহাজ্ব মোঃ আজিজুর রহমান (মাছ), মোঃ রাশেদ মালী (মই), মহিলা সংরক্ষিত রেনুকা বেগম (টিউবওয়েল), হাফিজুর রহমান সরদার (বই)। অপরদিকে, মাজেদ প্যানেলে রবিউল ইসলাম (ছাতা), রেহানা খাতুন (কলস), শফিকুল (আনারস) এবং স্বতন্ত্র জাকিয়া সুলতানা (আম), আল-মামুন (চশমা), আনারুল ইসলাম (ফুটবল) ও আব্দুল খা (দোয়াতকলম) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তবে আগামী ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে নানা নাকি নাতী?
ফুলতলা বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার বাজারগুলোতে নোভেল করোনা ভাইরাসে হাটবাজার বন্ধ হয়ে যাবে এমন আতঙ্ক ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি করেছে এক শ্রেণির আড়ৎদার ও ব্যবসায়ীরা। বিশেষ করে পূর্বের তুলনায় গত দু’দিনে চাল কেজি প্রতি ২ থেকে ৫ টাকা, পেয়াজ ১৫ থেকে ২০ , রসুন ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি করে। এ ছাড়া মাস্ক প্রতি ২০ থেকে ৫০, হ্যান্ড ওয়াশ ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করে। এদিকে বাজার নিয়ন্ত্রনের লক্ষ্যে শুক্রবার রাত সাড়ে ৮টায় ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভীন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে পবিত্র সাহাকে ৫০ হাজার, নব সাহাকে ৫০ হাজার এবং মূল্য তালিকা না থাকায় আলী হোসেনকে ৫হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত উপস্থিত ছিলেন। এ ছাড়া গতকাল সকালে ৩৫ টাকা মূল্যের পেয়াজ ৬০টাকা বিক্রিকালে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বাজার কিছুটা নিয়ন্ত্রনে আনে।
যুব ইউনিয়নের রূপসা শিল্পাঞ্চল শাখার কমিটি গঠন: উজ্জ্বল আহ্বায়ক, আদনান সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা মহানগরীর রূপসার শিল্পাঞ্চল শাখার এক কর্মীসভা শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। প্রধান বক্তা ছিলেন সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকৃষক নেতা এস এম বাবর আলী, শ্রমিকনেতা কামরুল ইসলাম খোকন, নূরুল ইসলাম, আব্দুস সাত্তার, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায়, আদনান আহমেদ, সুমন ম-ল, বিশ্বজিৎ ম-ল, মোঃ শাজাহান খান, মোঃ বাবুল হোসাইন, মোঃ খলিল শিকদার প্রমুখ। কর্মীসভায় উজ্জ¦ল বিশ্বাসকে আহ্বায়ক, রামপ্রসাদ রায় ও শাহীন খানকে যুগ্ম আহ্বায়ক এবং আদনান আহমেদকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময়ে করোনা ভাইরাস সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয় ও সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার এবং অন্যকে সচেতন করার আহ্বান জানান হয়।
যশোরে প্রতিবেশী সন্ত্রাসীদের তান্ডবের ঘটনায় মামলা
যশোর অফিস
পারিবারিক ভাবে জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসীরা সদর উপজেলার কামালপুর পশ্চিম পাড়ার এক বাড়িতে হামলা চালিয়ে মারপিট ভাংচুর,স্বর্ণালংকর লুটসহ প্রাণ নাশের হুমকী দেওয়ায় কোতয়ালি মডেল থানায় নারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, সদর উপজেলার কামালপুর পশ্চিম পাড়ার আবু বক্কার দাজীর ছেলে বাবু গাজী,তার স্ত্রী মোছাঃ রোজিনা বেগম, বাবু গাজীর ভাই মাহবুব ও সাইফুল গাজীসহ অজ্ঞাতনামা ১/২জন।
কামালপুর পশ্চিম পাড়ার মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে জাকির হোসেন কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে দায়েরকৃত এজাহারে বলেছেন,আসামীদের সাথে পারিবারিকভাবে জায়গা জমি নিয়ে র্দীঘ দিন যাবত বিরোধ চলে আসছে। গত ১৫ মার্চ বিকেল ৩ টায় জাকির হোসেনের বাড়ির বেড়া ভেঙ্গে দেয় প্রতিবেশীরা। এর প্রতিবাদ জানালে আসামীরা হাতে লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে জাকির হোসেনের বৃদ্ধা মা সালেহা বেগমকে মারপিট করে। স্ত্রীকে মারপিটসহ শ্লীলতাহানী করে গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা বেড় ভেঙ্গে ৫ হাজার ক্ষতি সাধণ করে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা মা ও স্ত্রীকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোরে ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার-৬
যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি),কোতয়ালি মডেল থানা চাঁচড়া ফাঁড়ি ও বসুন্দিয়া পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত দুইদিনে ফেনসিডিল গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার নওদা মমিন নগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুকুল আহম্মেদ মিঠু,শহরের ধর্মতলা গাজীপাড়ার মৃত মনির খানের ছেলে তারেক হাসান ওরফে অন্তর,চৌগাছা উপজেলার চান্দা আফরা মাদ্রাসার পার্শ্বে মাহবুর রহমান খোকনের ছেলে হাসান রায়হান,শহরের রেলগেট কয়লাপট্টির ওমর আলী গাজীর মেয়ে ও করিম মিয়ার স্ত্রী রেনু বেগম ও সদর উপজেলার বসুন্দিয়া শেখ পাড়ার মৃত ইলিয়াস তালুকদার পালিত পিতা মোঃ খোকন শেখের ছেলে লিটু ওরফে লিলটু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়,বুধবার সন্ধ্যারাত সাড়ে ৭ টায় শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোড বিহারী কলোনীর মোড়স্থ আওয়ামীলীগ যুবলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে মুকুল আহম্মেদ মিঠু ও আব্দুস সালামকে ১১৫ পিস ইয়াবা,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা জানান, শুক্রবার ২০ মার্চ সকাল পৌনে পৌনে ১২ টায় ধর্মতলা গাজীপাড়া তারেক হাসান অন্তরের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। অপরদিকে, কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, বুধবার রাত ১০ টার পর সদর উপজেলার আরিচপুর গ্রামের আব্দুল হামিদ এর মুদী দোকানের সামনে থকে হাসান রায়হানকে গ্রেফাতর করে। এসময় তারসহযোগী চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আতর আলীর ছেলে কামাল হোসেন পালিয়ে যায়। হাসানুর রায়হানের দখল হতে ২শ’ বোতল ফেনসিডিল,২টি সাইকেল ৪টি নাইলনের দঁড়ি উদ্ধার করে। এছাড়া,চাঁচড়া ফাঁড়ি পুলিশ জানায়,বুধবার সন্ধ্যায় রেলগেট কয়লাপট্টি রেনু বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরন
প্রজন্ম রিপোর্ট
যশোরের সামাজিক সংগঠন ছুঠির দিনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের মধ্যো সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরন করা হয়।একই সাথে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে করোনা ভাইরাস রোধে সচেতনতা মূলক পোস্টার লাগানো হয়। প্রচার অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দীন, নন্দন যশোরের সাধারন সম্পাদক ও দৈনিক যশোরের চিফ রিপোর্টার ডি এইচ দিলসান, ছুটির দিনের সভাপতি রাজু আহমেদ, জুয়েল, সোহেল, সুমনসহ আরো অনেকে।
যশোরে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক স্কুলগুলো বন্ধ ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাস সতর্কতায় যশোরে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় ঘোষণার সাথে মিলিয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। শুক্রবার সন্ধ্যায় সুরধুনী সংগীত নিকেতন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে রাষ্ট্র ঘোষণার পর থেকেই অনেক স্কুলে পাঠদান বন্ধ করে দেয়া হয়। সুরধুনী সংগীত নিকেতনের অধ্যক্ষ অর্দ্ধেন্দু ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোর’র সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন, নৃত্যবিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী, উদীচীর সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মিঠু, পুণশ্চের সাধারণ সম্পাদক পান্না লাল দে, চাঁদেরহাটের সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু, উৎকর্ষের অসীম বিশ্বাস প্রমুখ। সভায় আরও সিদ্ধান্ত হয়, পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে।
যশোরে ছুরিকাঘাতে মোটরশ্রমিক গুরুতর আহত
যশোর অফিস
যশোরে শেখ রুবেল (২৮) নামে একজন মোটরশ্রমিককে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে শহরের পূর্ববারান্দিপাড়া বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতের মা রহিমা বেগম বলেন, ‘ছেলে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে। জুমআর নামাজ পড়ে বাসায় এসে খাওয়া-দাওয়া শেষে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। ওইসময় পূর্বশত্রুতার কারণে একই এলাকার আদামের ছেলে সজল, সেলিমের ছেলে শাপলা ও রবিউলের ছেলে আরিফুল আমার ছেলে রুবেলের দুই পা ও মলদ্বারে ছুরি মারে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
আহত রুবেল বলেন, ‘সজল, শাপলা ও আরিফুল এলাকার মাদক ব্যবসায়ী। পুলিশ তাদের কয়েকবার আটক করেছে। আমি না কি তাদের পুলিশে ধরিয়ে দিয়েছি। মিথ্যা অভিযোগে ওরা আমাকে ছুরি মেরেছে।’
জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহানুর রহমান বলেন, তার অবস্থা খুবই খারাপ। ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। কোতয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চৌগাছায় সদ্যজাত সন্তান হত্যাকারি মা আটক
যশোর অফিস
যশোরের চৌগাছায় সদ্যজাত সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক মা রেশমা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুড়াপাড়া-কাবপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত চার থেকে পাঁচ মাস আগে উপজেলার পুড়াপাড়া-কাবপাড়া গ্রামের নাজমুল হোসেনে সাথে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিপুর গ্রামের রেশমা খাতুনের (২০) বিয়ে হয়। বুধবার রাতে রেশমা প্রসবযন্ত্রণা উঠলে শ্বশুরবাড়ির বাথরুমে যায় এবং বাথরুমেই তার সন্তানের প্রসব হয়। এসময় সে ওই সন্তানকে হত্যা করে কাপড়ে জড়িয়ে বাথরুমের হাউজে ফেলে দেয়। ওইসময় কান্নার শব্দ শুনতে পান রেশমার নানি শ্বাশুড়ি। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি রেশমার কাছে জানতে চায় পরিবারের সদস্যরা। রেশমা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নাছোড় বান্দা অভিভাবকরা রেশমাকে তার পেটের কথিত টিউমারটি কোথায় গেল জানতে চায়লে রেশমা সন্তান প্রসব ও তাকে হত্যার কথা স্বীকার করেন। তখন বাড়ির লোকজন বাথরুমের মধ্যে মৃত সন্তানের অস্তিত্ব খুঁজে পায়।
৳
ফকিরহাটে র্যাবের অভিযানে ১৫৮পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টর
বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন লকপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫৮পিস ইয়াবাসহ
এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন
খুলনা জেলার রূপসা থানার দণি খাঁজাডাঙ্গা গ্রামের গোলাম রসুল ফরাজীর মেয়ে সুরাইয়া
আক্তার (২৩)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন লকপুর গ্রামে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় শাহীনের মুদি দোকানের
সামনে থেকে ১৫৮পিস ইয়াবাসহ সুরাইয়া আক্তারকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে করোনা গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১
স্টাফ রিপোর্টর
নগরীর মুজগুন্নি এলাকায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব
ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক হলেন খালিশপুর থানাধিন মুজগুন্নি আবাসিক এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. মেরাজ আল সাদী (৩০)।
র্যাব-৬ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব-৬, খুলনা তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মুজগুন্নি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ২টি মোবাইল ফোন ও ২কপি গুজব ছড়ানো স্ক্রীনশটসহ হাতে-নাতে মেরাজ আল সাদীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথাটি স্বীকার করেছে।
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
স্টাফ রিপোর্টর
ডুমুরিয়া-শরাফপুর সড়কের মইখালী বাজার এলাকায় ডাম্পার ট্রাকের ধাক্কায় অনুপম মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অনুপম রাজনগরের সাধু মন্ডলের ছেলে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, মইখালী বাজার এলাকায় ডাম্পার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থালেই নিহত হন অনুপম। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঝাউডাঙ্গা প্রেসকাবের কমিটি গঠন
খায়রুল সভাপতি : সালাম সাধারণ সম্পাদক
ঝাউডাঙ্গা প্রতিনিধি
ঝাউডাঙ্গা প্রেসকাবের ২বছরের জন্য ১৭সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি হলেন শেখ খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
“সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গিকার বদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে ঝাউডাঙ্গা প্রেসকাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঝাউডাঙ্গা প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক শেখ খায়রুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকলের সম্মতিতে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি হুমায়ন কবীর মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নাজমুল শাহাদাৎ জাকির, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, অর্থ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন হোসেন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মামুনুর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন পলি, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, রাজু ঘোষ, আবু রায়হান, সোহাগ আলম ও শাহারিয়া হোসেন।
করোনা ভাইরাস প্রতিরোধে খালিশপুর শ্রমজীবী পরিবারে উপকরণ ও নির্দেশনাপত্র বিতরণ করে ছাত্র ফেডারেশন
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস থেকে সচেতনতা ও প্রাথমিক প্রতিরোধে শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে খালিশপুর ক্রিসেন্ট কলোনীর শ্রমজীবী পরিবারের কাছে স্যানিটাইজার, মাস্ক, সাবান ও সচেতনতামূলক নির্দেশনাপত্র বিলি করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ছাত্র ফেডারেশন, খুলনা মহানগর শাখার আহ্বায়ক আল আমিন শেখ, সদস্য ইশতিয়াক হোসেন ওমর, ছাত্র মেহেদী হাসান, শ্রমিকনেতা ফয়সাল আহমেদ প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, খালিশপুরসহ সারা দেশে বস্তিবাসীদের জীবন মারাত্মক অস্বাস্থ্যকর। বাধ্য হয়ে অনেককেই একসাথে বসবাস করতে হয়। হোম কোয়ারান্টাইনের মত ব্যবস্থা এসব পরিবারে নেই। করোনা যদি এ সব ঘনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে। সরকারের উচিৎ অতি দ্রুত বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করে সকল শ্রমজীবীদের জন্য কোয়ারান্টাইনের ব্যবস্থা করা। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
পাইকগাছায় অনেক হোটেল, রেস্তোরা চা স্টল স্বাস্থ্য ঝুঁকিতে!
বাবুল আক্তার, পাইকগাছা
করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বের মানুষ আজ বিপদ জনক উদ্বেগ উৎকন্ঠায় সময় পার করছেন। পরিস্থিতি বুঝে কোথাও কোথাও জরুরী অবস্থা ঘোষণা করেছেন। মানব সভ্যতার অস্তিত্ব ও দেশ জাতিকে ভাইরাস সংক্রামক রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে আমাদের সরকার কোন রকম গুজবে কান না দিয়ে এ মুহুর্তে করোনা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করে সর্তকতা ও সাবধানতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছেন। স্বাভাবিক শিষ্ঠাচার মেনে চলা, দুরত্ব বজায় রেখে অন্যের হাঁচি- কাঁশি থেকে দুরে থাকা,গনজমায়েত বন্ধ করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। মাঠ পর্যায়ে পাইকগাছায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সতর্কতা স্বরুপ সচেতনতা বৃদ্ধিতে করনীয় বিষয়ে মতবিনিময় সভা করে হাট-বাজার ও যথাস্থানে লিপলেট বিতরন করেছেন। নিজের বিবেক বুদ্ধি মতে বাড়ী ও তার আশপাশ পরিস্কার পরিছন্নতা বজায় রাখা, সাবান দিয়ে হাত-মুখে ধোয়া, হোটেল রেস্তোরা পরিস্কার পরিছন্নতা বজায় রাখা, সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল, নামযজ্ঞে গণজমায়েত পরিহার করতে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আয়োজকরা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে বহুস্থানের পুর্বনির্ধারিত ওয়াজ মাহফিল ও মহানামযজ্ঞ অনুষ্ঠানের কর্মসুচি বাতিল করেছেন। এ দিকে বৃহস্পতিবার রাতে নবাগত ওসি মোঃ এজাজ শফী থানায় যোগদান করেই সেবা প্রত্যাশীদের সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে থানায় প্রবেশের ব্যবস্থা সহ সতর্কতা বৃদ্ধিতে শুক্রবার জনসাধারণকে জ্ঞাত করতে মাইকিং করেছেন। প্রশাসনের এত নজরদারী থাকা স্বত্বেও উপজেলার বিভিন্ন স্থান, পৌরসভার অভ্যন্তরে একাধিক চায়ের স্টল, হোটল,রেস্তোরায় পরিস্কার পরিছন্নতার অভাব রয়েছে। অভিযোগ উঠেছে, এসব ব্যবসা প্রতিষ্ঠান সরকারী নীতিমালায় অনুযায়ী পরিচালিত হচ্ছে না। এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, পৌরসভার বিভিন্ন হোটেল ব্যবসা প্রতিষ্ঠান পরিবেশ দূষন করে ব্যবসা করছেন। অন্যদিকে উপজেলার মৎস্য চাষ অধ্যুষিত এলাকার বহু মানুষের আয়ের উৎস্য মাছ কাটায় প্রতিদিনের গণজমায়েত ও এখানকার চা স্টল-রেস্টুরেন্ট নোংরা পরিবেশ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, প্রতিদিন কাটায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেনীর বহু আগত মানুষ জড়ো হলে স্বাভাবিক বিনষ্ট হচ্ছে। এ অবস্থায় করনীয় বিষয়ে পরিবেশবিদরা স্বাস্থ্য সম্মতভাবে বিকল্প পদ্ধতিতে এ ব্যবস্যা পরিচালনার অনুরোধ করেছেন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সদর থানা শাখার জরুরী বৈঠক
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার রাত্র ৯টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা সদর থানা শাখার সভাপতি মুফতি ফখরুল হাসান কাসেমীর সভাপতিত্বে জরুরী বৈঠক নিক্সন মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয়। সভায় শনিবার করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া মাহফিল সফলের লক্ষ্যে ও সংগঠনের মজবুতি অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন মুফতী ইকরাম হোসেন, মুফতী আজিজুল হক, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুফতী রফিকুল ইসলাম নোমানী, হাফেজ মাওলানা আহসান উল্লাহ, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল জব্বার, শামছুর রহমান বাবুল, মাওলানা সোলায়মান খান, শেখ আমিরুল ইসলাম, হাফেজ মাওলানা আকরামুল ইসলাম।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কুয়েটে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর রসায়ন বিভাগের উদ্যোগে এবং বিশ^বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং কুয়েট সংলগ্ন এলাকাবাসীর মধ্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, ড. এম এ রশিদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
২০ মার্চ শুক্রবার দুপুরে গণমাধ্যমকর্মীসহ অন্যান্যের মধ্যে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এসময় অন্যান্যের বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন এবং উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, প্রফেসর ড. মোহাম্মাদ হাসান মোর্শেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
জিল্লুর রহমান ছিলেন বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত একজন নিবেদিত কর্মী
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, জিল্লুর রহমান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রকৃত একজন নিবেদিত কর্মী। তিনি আওয়ামী লীগের দু:সময়ে সামরিক শাসন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আওয়ামী লীগের হাল ধরেছিলেন। পরবর্তীতে তিনি দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সাথে দলকে সুসংগঠিত করার কাজে নিঁখুত ভাবে কাজ করেছেন। তাঁর অকান্ত পরিশ্রম করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন। তাঁর পুরো পরিবারটিই বঙ্গবন্ধু’র আদর্শ প্রতিষ্ঠিত করতে জীবন উৎসর্গ করেছেন। তাঁর সহমর্ধিনী আইভি রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন। তাঁদের অবদানকে অনুসরণ করে বঙ্গবন্ধু আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, বেগ লিয়াকত আলী, এ্যাড. রজব আলী সরদার, নুর ইসলাম বন্দ, কামরুজ্জামান জামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন খান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, আলী আকবর শেখ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, জয়ন্তী রাণী সরদার, অসিত বরণ বিশ্বাস, মো. সফিকুর রহমান পলাশ, নূরুল ইসলাম বাদশা, মো. ইমরান হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, ফেরদৌস হোসেন লাবু, শেখ জাহিদুল ইসলাম, শেখ মো. ফারুক হোসেন, মো. জাকির হোসেন, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আলহাজ্ব শেখ এশারুল হক, মো. কামরুজ্জামান, হাবিবুর রহমান দুলাল, শেখ আব্দুল কাদের, অভিজিৎ চক্রবর্তী দেবু, আসাদুজ্জামান রিয়াজ, ফয়েজুল হক রুবেল, জামিল খান, মামনুন রশীদ, ইলিয়াছ হোসেন লাবু, সজল বাড়ৈই, মাহমুদুর রহমান রাজেশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
করোনা সম্পর্কে সচেতন করতে ২৯ নং ওয়ার্ড কাউন্সিলরের লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, ফেরদৌসী আলম রিতা, ইলিয়াছ হোসেন লাবু, কেএম চঞ্চল, কাজী নজরুল ইসলাম, আল আমিন কবির, আশরাফুল হক মিলন, আব্দুল ওয়াদুদ খান, আব্দুল জলিল হাওলাদার, আলআমিন হাসান, সৈকত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
৩১নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা সোহরাব ও বাদশা’র স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শ্রমিক লীগ নেতা শেখ সোহরাব হোসেন ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে ওয়ার্ডের দলীয় কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ, খুলনা জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল আহমেদ। এসময়ে রফিকুল আলম, ইকতিয়ার হোসেন মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আজ বাগেরহাট-৪ আসনে উপ-নির্বাচন: সকল প্রস্তুতি সম্পন্ন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের রাত পোহালেই ২১ মার্চ উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশনার। নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বেলা ১০টা থেকে কেন্দ্রগুলোর জন্য ব্যালট, ভোট গ্রহনের বাক্সসহ প্রয়োজনীয় সকল মালামাল বিতরণ করা হয়েছে। রিটার্নিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আনুষ্ঠানিকভাবে মালামাল বিতরণ শুরু করেন। করোনার সর্তকর্তার জন্য প্রতিটি কেন্দ্রে টিস্যু পেপার, হ্যান্ডস্যানিটাইজার, সাবান সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একটি করে সচেতনতামূলক ব্যানার দেয়া হয়েছে। ভোটার প্রদানের পরপরই সকল ভোটারকে কেন্দ্র ত্যাগের জন্য অনুরোধ করা হয়েছে।
এ উপ নির্বাচনে মোরেলগঞ্জ ও শরণখোলায় ১৪৩টি কেন্দ্রের ৭২৯ বুথ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭১৮, পুরুষ ১ লাখ ৫৮ হাজার ৭৯১। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পুলিশ, আনসার ভিডিপি প্রিজাডিং, পুলিং অফিসারগন ব্যালট বাক্স নিয়ে পৌছেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল জানান, প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার ভিডিপি সদস্য, ৫জন অস্ত্রধারী পুলিশ, মোবাইল টিম, র্যাব বিজিপি কোষ্টগার্ড সার্বক্ষনিক মাঠ পর্যায়ে থাকছেন। এ ছাড়াও কেন্দ্রগুলোতে তদারকির জন্য কর্তব্যরত ১৯জন ম্যাজিষ্ট্রেট রয়েছেন।
উল্লেখ্য, এ আসনটিতে ১০ জানুয়ারি প্রায়ত সংসদ সদস্য আ.লীগ নেতা ডা. মোজাম্মেল হোসেন মৃত্যুতে ২১ মার্চ উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তীতে এ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাটি। একাধিকবার এ আসনে আওয়াসী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। এবারেও এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন বিজয় শতভাগ বলে মনে করছেন নেতাকর্মীরা। প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী। তার নেতাকর্মীরা মনে করছেন এরশাদের নাঙ্গল প্রতিকে সাধারণ জনগন ভোট দিবে।
মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়ন
করোনা আতংকের কিছুই নেই সকলে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
শেখ হাসিনার বংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শুক্রবার দুপুরে ১০টাকার চাল প্রাপ্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণকালে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, করোনা আতংকের কিছুই নেই এটি একটি সংক্রামক রোগ, মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভাইরাজ প্র্রতিরোধে সচেতনতা লক্ষে সকল প্রস্তুতি নিয়েছেন। ২১ মার্চ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলায় উপ নির্বাচনে সকলে কেন্দ্রে গিয়ে দলীয় নেত্রীর প্রার্থী এ্যাড.আমিরুল আলম মিলনকে নৌকা প্রতিকে একটি ভোট দিবেন। জিউধরা ইউনিয়নের কাকড়াতলী বাজারের পরিষদের অস্থায়ী কার্যলয়ে এ চাল বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন মাসুম, ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী, চান মিয়া, আসালতা মন্ডল, নূরুন্নাহার, নাছিমা বেগম প্রমুখ। উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকার চাল ২২শ’ ২৬ জন সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।
যশোরে কলেজ ছাত্রকে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবির ঘটনায় আটক ৬ : আদালতে ১ জনের জবানবন্দি প্রদান
যশোর অফিস
সন্ধ্যারাতে এক কলেজ ছাত্রকে অপহরণ পূর্বক মুক্তিপণ টাকা দাবি ও আদায়কালে পুলিশ ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। আসামীরা হচ্ছে, যশোর শহরের আবরপুর গোড়াপাড়ার মৃত আতিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদুল, রেলগেট পশ্চিমপাড়ার মনিমিয়ার ছেলে রফিকুল ইসলাম, আবরপুর গোরাপাড়ার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে মেহেদী,একই এলাকার মৃত শিপন দাসের ছেলে বাসুদেব দাস, শহরের বারান্দীপাড়া মোল্যাপাড়া লাল মিয়ার ছেলে জাকির হোসেন, আরবপুর কলু পাড়ার আমজেদ হোসেনের ছেলে রানা,কারবালা রাজ্জাক কলেজের পার্শ্বে রিমন হোসেন ও ঘোপ সেন্টাল রোড কবরস্থানের সামনে সোবাহানের ছেলে রাসেলসহ অজ্ঞাতনামা ২/৩জন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার বর্তমানে যশোর সদর উপজেলা হামিদপুর বাজারের পাশ্বে আকবর আলীর বাড়ির ভাড়াটিয়া মৃত সৈয়দ মান্নু গাজীর ছেলে সৈয়দ শামীমুজ্জামান বাদি হয়ে শুক্রবার ভোররাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, সে যশোর এমএম কলেজে মাষ্টার্সে লেখাপড়া করে। রং নাম্বারের মাধ্যমে আসমা নামে এক নারীর সাথে তার পরিচয়। ১৯ মার্চ বৃহস্পতিবার উক্ত আসমাকে নিয়ে যশোর বিমানবন্দর রোডে ঘুরতে যায়। সেখান থেকে ইজিবাইক যোগে তার ভাড়া বাসায় ফিরছিল। সন্ধ্যা ৭ টায় ইজিবাইকটি যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিজিবি’র ক্যাম্পের সামনে পৌছালে উক্ত আসামীরা ৪ মোটর সাইকেল যোগে ইজিবাইকের গতিরোধ করে। ইজিবাইক থেকে সৈয়দ শামীমুজ্জামানকে অপহরণ করে যশোর শহরের টাউন হল ময়দানের পূর্বে পার্শ্বে পুকুর পাড়ে বেঞ্চের উপর বসায়। সন্ত্রাসীরা তাকে মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট করে। বিষয়টি শামীমুজ্জামান তার বড় ভাই সৈয়দ হোসেনকে তার নাম্বারে ফোন করে বিষয়টি জানায়। মুক্তিপনের টাকা পাঠাতে বলে । সন্ত্রাসীদে দেওয়া বিকাশ নাম্বারে বড় ভাই সৈয়দ হোসেন ৩৪শ’ টাকা পাঠায়। এতে সন্ত্রাসীরা আরো টাকা বিকাশে পাঠাতে বলে। এক পর্যায় সন্ত্রাসীরা সৈয়দ শামীমুজ্জামানের ১৫শ’ টাকার মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা পাঠানোর পরও ভাইকে মুক্তি না দেওয়ায় সৈয়দ হোসেন বিষয়টি কোতয়ালি মডেল থানাকে জানায়। কোতয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি জানারপর টাউন হলের আশপাশে অবস্থান নিয়ে স্থানীয় জনগনের সহায়তায় উক্ত জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম,মেহেদী হাসান ওরফে মেহেদী,বাসুদেব দাস, রাসেল ও জাকির হোসেনকে গ্রেফতার করে। অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় অপহরণকারীদের দখলে থাকা সৈয়দ শামীমুজ্জামানকে উদ্ধার করে। শুক্রবার সকালে আরবপুর এলাকা থেকে যশোরে চৌগাছা উপজেলার লস্করপুর পশ্চিম পাড়ার মুনজুর আলীর ছেলে আবু সাঈদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে এজাহার নামীয় ২ নং আসামী রফিকুল ইসলাম শুক্রবার সিনিয়র জুডিসিয়াল তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারকের কাছে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন।
যশোরে সাবু হত্যার রহস্য বের হতে শুরু করেছে
যশোর অফিস
যশোরের পরিবহন ড্রাইভার শাহবুদ্দিন সাবু হত্যার রহস্য উন্মেচিত হতে শুরু হয়েছে। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকা- ঘটেছে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য মিলেছে। এই হত্যাকা-ের ঘটনায় শুক্রবার রাত ৯টা পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে গ্রেফতার করেনি। এদিকে, হত্যাকা-ের কেন্দ্র করে যশোর পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
হত্যাকা-ের প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন খোকন জানান, বুধবার সন্ধ্যায় কয়েকজন শ্রমিকসহ শাহবুদ্দিন সাবু যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সদস্য পদে প্রার্থী শাহিদুজ্জামান শহিদের হরিণ প্রতীকের জন্য প্রচারণায় যান বেনাপোলে। সেসময় সেখানে যান শ্রমিক মোস্ত, মোন্তাজ, ফারুক, রবিউল, মুন্না, রফিক, রবি, টিপু, শহিদ, সোহাগ, কামাল, খোকন ও শাহবুদ্দিন সাবু। এরা সকলে একটি মাইক্রোবাসে চড়ে বেনাপোলে যান। এছাড়া আলিম ও অপু নামে আরও দুজন মোটর সাইকেল যান। এরমধ্যে রফিক, শাহবুদ্দিন সাবু, টিপু, রবি এরা সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেলিম রেজা মিঠুর ডাল রেঞ্জ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। আর অন্যরা সাধারণ সম্পাদক প্রার্থী মোর্তজা হোসেনের ফুটবল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। বেনাপোল চেকপোস্টে ডাল রেঞ্জ প্রতীকের পক্ষে শাহবুদ্দিন সাবু ভোট চান। ভোট চাওয়াকে কেন্দ্র করে সাবুর সাথে ফারুকের তর্কাতর্কি সৃষ্টি হয়। এক পর্যায়ে সকলে যশোরে ফিরে আসেন। বিষয়টি মোটর সাইকেলে থাকা আলিমকে জানায় অন্যরা। যশোরে এসে আলিম শ্রমিকদের নয় লিটার মদ কিনে দেয়। মদ পান করার পর হত্যার সাবুকে হত্যার পরিকল্পনার করে ফারুক, মোস্ত, আলিম ও অপু। এরা সকলে যশোর মাড়–য়া মন্দিরের সামনে মদপট্টিতে বসে মদ পান করে। মদ পান করে চৌরাস্তায় হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সকলে যশোর নতুন বাস টার্মিনালে চলে যান। সেখানে আবারও আলিম আরও চার লিটার মদ কিনে দেয়। মদ পান করার পর টার্মিনালে থাকা বাস (খুলনা মেট্টো জ ০৪-০০৮১) সাবুকে নিয়ে জোর পূর্বক ওঠায়। পরিবহনে সাবুকে নিয়ে বাসে ওঠিয়ে হাত-পা বেধে ফেলে। এরপর আমিনুর বুকের উপর ওঠে চোখের মধ্যে স্কুপ ড্রাইভার ঠেলে দেয়। অপু হুইল রেঞ্জ দিয়ে হাত ভেঙ্গে দেয়। মোস্ত গলার ওপর পা দিয়ে নিশ্বাস বন্ধ করে দেয়। রবিউল চা পাতির উল্টোপাশ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। মুন্না অপুর কাছ থেকে হুইল রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে। এতে সাবু মারা যান। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতকরা টার্মিনালে থাকা ফারুকের কাভার্ড ভ্যানে করে লাশ নিয়ে যায়। হত্যার পর ঘাতক রবিউল, আলিম ও অপু সাবুর গাড়ির সুপারভাইজার খোকনকে হুমকি দিয়ে বলে, এ কথা কাউকে জানালে সাবুর মত অবস্থা তোরও হবে। বৃহস্পতিবার সকালে মুড়লি রেল লাইনের পাশ থেকে সাবুর লাশ উদ্ধার করা হয়। নিহত শাহবুদ্দিন সাবু সদর উপজেলার কচুয়া গ্রামের হাসান মোল্যার ছেলে।
হত্যাকা-ের ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ প্রার্থী সেলিম রেজা মিঠু বলেন, ‘সাবুকে আমি চাকরি দিই। আমি সাবু হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ আইনগত দৃষ্টিান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর যাতে কোন শ্রমিক এ রকম ভাবে প্রাণ না হারায়। সাবুর পরিবারের প্রতি সমবেদনা রইলো।’
যশোর শহরের বারান্দীপাড়ায় ভাটা শ্রমিক খুনের
ঘটনায় স্ত্রীর স্বেচ্ছায় আদালতে জবানবন্দি প্রদান
যশোর অফিস
পরকীয়া প্রেমের কারণে এক সন্তান থাকা সত্বেও প্রেমিকের সাথে হাত মিলিয়ে সাবিনা খাতুন তার স্বামী আনিচুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার কথা স্বেচ্ছায় আদালতে স্বীকার করেছেন। শুক্রবার ২০ মার্চ যশোরের সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক সাইফুদ্দিনের আদালতে সাবিনা খাতুন স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল নিশ্চিত করেছেন। সাবিনা খাতুন সাতক্ষীরা জেলার তালা উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের আকবার মোল্যার মেয়ে ও মৃত আনিচুর রহমানের স্ত্রী। তার প্রেমিক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মৃত এরশাদ গাজীর ছেলে রফিকুল ইসলাম পালিয়ে গেছে। যশোরের কেশবপুর উপজেলার কুড়িকখালী গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়া খালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত মজিবর রহমানের ছেলে মনিরুল ইসলাম বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় রফিকুল ইসলাম ও তার ভাবী সাবিনা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দিয়ে বলেন,তার ভাই আনিচুর রহমান নাটোর জেলায় বর্তমানে ভাটায় কাজ করতো। মাঝে মধ্যে বাড়িতে আসলে তাদের মধ্যে ঝগড়া বিবাধ বাধতো। তার ভাই আনিচুর রহমান তার স্ত্রী সাবিনা খাতুন ও ৫ বছরের শিশু মেয়ে নুসরাতকে নিয়ে শহরের বারান্দীপাড়া মাঠাপাড়া মীমের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৮ মার্চ সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে ভাবী সাবিনা খাতুন তার পরকীয়া প্রেমিক রফিকুলের সহায়তায় তার ভাই আনিচুর রহমানকে ঘরের মধ্যে দঁড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঝুলে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। পুলিশ বৃহস্পতিবার আনিচুর রহমানের লাশ উদ্ধার করে। সাবিনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে। পরে সাবিনা খাতুন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন পরকীয়ার কারণে স্বামী আনিচুর রহমানকে রফিকুল ইসলামের সহায়তায় শ্বাসরোধ করে হত্যা করে। আদালত সাবিনা খাতুনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।











































