স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে মোঃ মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাব-৬ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করেছেন।
সে খালিশপুরের ৯নং ওয়ার্ডস্থ মুজগুন্নী আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথাটি স্বীকার করেছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৬ সূত্র নিশ্চিত করেছেন।










































